এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৮276750
  • দেখিনি।দেখবও না।
    সৌমিত্র!!!
  • de | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০276748
  • আম্মো দেখলাম না - শুনেই যা কষ্ট হোলো!

    মোটা টাকা দিলেই সবকিছু কেনা যায় আজকাল!
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০276749
  • আরে এটা সময়ের দাবী। বাংলা মৃত ভাষা। নইলে সৌমিত্র মার্সিডিজ চড়ে আইল্যান্ড কিনে রাজার হালে থাকতেন। মেনে নিতে হবে, মুষলপর্ব টর্ব কিসুনা। শুধু কাব্যি আর কেরানীগিরি করে আর কতদিন।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৬276746
  • কুমুদি এখনও অ্যাডটা না দেখে থাকলে আর দেখোনা।

    টাকা পয়সার দরকার নিয়ে কিছুই বলার নেই। সত্যিই, কতরকম পরিস্থিতি তৈরী হয়, কত কী করতে হয় মানুষকে।
  • hu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৬276747
  • সত্যিই সৌমিত্র। ঐ বাংলা উচ্চারণ! মূষলপর্ব শুরু হয়েছে।
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৬276745
  • হুচির গলা জড়াওন,অশ্রুপাতন।
    সত্যি সৌমিত্র?লুক অ্যালাইক নয় তো?
  • hu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২০276744
  • সৌমিত্রকে এভাবে দেখলে জেনুইন কষ্ট হয়।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৮276743
  • না না, এটা পিটিদাকে বললে উনি বলবেন মেধা কোথায় কী করছেন সেই খবর দিতে।
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩০276742
  • আমারে তো দেখায় কোম্পানি পলিসি অনুযায়ী ইহা খোলা যাইবেক না।

    অ্যাড তো পয়সার জন্য করেই থাকে শিল্পীরা। তবে সৌমিত্র ....
    টাকার প্রয়োজনের ওপরে আর কি-ই বা বলব।
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৪276741
  • সৌমিত্র??

    সত্যি???
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৭276740
  • মাইরি আমার স্বপ্নের থেকেও বীভৎস। এই অ্যাড।
  • ## | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩276739
  • সৌমিত্রবাউ তাইলে রূপাদেবীর দিকেই ঝুঁকলেন? (শক্ত ইত্যা অ্যানালজি দিতে কে যেন মানা কল্লেন না?) সিপিএম গালি দেওয়া শুরু করতে আর কতদিন, জাস্ট পাতা ফেলার অপেক্ষা নাকি?
  • সিকি | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫২276737
  • অতি অবশ্যই বিজেপির ইসে শক্ত করছেন।

    এটি আবার পিটিবাউকে দেখালে তিনি বলবেন কারাতবাউকে দেখাতে। কোথায় যে যাই!
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫২276738
  • এটা অসাধারণ - বাক্সের ওপর সৌমিত্রর ছবিও আছে। উনি ছবি মিলিয়ে নিতে বলছেন।
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩276736
  • আহা, কি জিনিস দেখালে ব।
    খাঁটি ২৪ ক্যারাটের সোনার হানুমান চালিশা মহাযন্ত্রের অ্যাড দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এই যন্ত্রের মাহাত্ম্য বর্ণনা করছেন, পকেটে রাখতে বলছেন।

    এতে কি বিজেপির ইসে পোক্ত হল।
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩২276735

  • ২ মিনিট ১০ সেকেন্ডের, ৪ মিনিট ৫৮ সেকেন্ড এগুলোর পর থেকে লক্ষ্য করুন।
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১276734
  • দে, নাহ একি অপবাদ! গুরুতে চন্ডালগিরি ছাড়া কিসু করি না। ওসব ঈশান/শমিক-দের কও গিয়া।

    ন্যাড়া, কলেজ ক্যাম্পাস থেকে নাও। এনার্জির ডিপো। অবশ্য বেশি এনার্জি হলে মুশকিল।
    আমাদের একজন ইয়াং ছোকরা আছে, তাকে জাভায় হেলো ওয়ার্ল্ড লিখতে বললে সে পোনেরোটা ইন্টারফেস, চাড্ডি ফ্রেমওয়ার্ক দিয়ে কি সব বানিয়ে ফেলে। বললেই বলে, আজ ইংরাজিতে হেলো, কাল যদি স্প্যানিশে ওলা চাও, সব করে দিইসি, খুব সহজ হবে।
    তাকে ২+২=৪ প্রোগ্রাম লিখতে বললে সে ৭৬-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে শুরু করে, তার পরে একস্পোনেনশিয়াল ফাংশান টাংশান লাগিয়ে ৪ বানায় বটে, কিন্তু সেও কোড কেউ খুলতে চায় না।
  • de | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১২276732
  • ইকি! গুরু খুলতে গেলেই এমন মোবাইল ভার্সান খুলচে ক্যানো পিসিতে? এলসিয়েমদা করেচেন এসব?
  • ন্যাড়া | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৬276731
  • ভিশুয়ালফোর্স, অ্যাপেক্স - এরা কারা? খায় না মাথায় দেয়? নামই শুনিনি তো হদিশ দেব! চাহিদা একটু কমাও বাপু। এই বাজারে ওরকম চাইলে হয়? আমাকে দেখ - গেরস্তপোষা অ্যান্ড্রয়েড আর ওয়েব চেয়েছি। তাও পাচ্ছি না।
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০২276730
  • ব্যাং,
    ছবিছাবা নাই। ওগুলি থেকে বাঁচার জন্যই তো...
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৬276728
  • না, অত চিন্তার কিসু নাই। আমি আগের শতাব্দীতে ডোমেইন কিনেছিলাম কয়েকটা, তখন ছিল রেজিস্টার.কম, নেটওয়ার্ক সল্যুশন্‌স। দাম নিত বেশি। গোড্যাডি এসে সব মার্কেট খাইসে। তখন ওরাও দাম কমালো। গোড্যাডি তো তারপরে যা সুপার বোল টিভি অ্যাড শুরু করল - বাপ্রে সে কি অ্যাড।
    অনন্তকালের জন্যে বোধহয় কেনা যায় না, একবারে ১০ বছর বোধহয় যায়। তারপর রিনিউ।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৬276729
  • কাল একটা স্বপ্ন দেখলাম, তারপর থেকেই চিন্তায় আছি। বাড়ির পেছনে যে ছোট একখান মাঠ আছে, সেখানে দেখি কলকাতা বইমেলা হচ্ছে। অবাক হয়ে যেতে গিয়েই বাধা পেলাম। গুরু করি বলে আমাকে ঢুকতে দিলোনা। তখন ঘুরে পেছন দিক দিয়ে ঢুকতে গেলাম, দেখি লোকে প্রচুর বিরিয়ানি খেয়ে কাগজের প্লেট আর হাড়ে স্তুপ করে রেখেছে, আর দুটো কুকুর এঁটো প্লেট চাটছে। আমাকে দেখেই তেড়ে এলো, তারপর দেখি এদিকোদিক থেকে আরো একপাল কুকুর এসে ঝাঁপিয়ে মাটিতে পেড়ে ফেলেছে। ভাগ্যিস এইসময় ঘুমটা ভেঙে গেল, নইলে কপালে খুব দুঃখ ছিলো।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫১276727
  • ঃ-))
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫০276726
  • তা বল্লে হবে, তোমাদেরও আছে, নেহাত সব জায়গায় ছাড়ো না তাই, দু পিস কোয়ান্টাম ফিজিক্স-এর জার্গন শুনলে না হুঁ হুঁ এ জম্মে আর...
  • kosno | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯276725
  • এই ডোমেন, ধরুন কয়েক বছরের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেলে কি গোড্যাডি ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেবে? চিরতরে ডোমেন কেনার খরচ কতো কেউ জানে? সেরকম ডোমেন কিনলে কিছুবছর বাদে সার্ভিসে সমস্যা হতে পারে? ধরুন গোড্যাডি উঠে গেল, বা সেইরকম কিছু।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৬276724
  • কিসব দাপুটে টার্ম ! রীতিমত ইনসিকিওর্ড লাগে শুনলে ঃ-(
  • lcm | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪১276723
  • আগে তুমি একজন মোটামুটি সেল্‌সফোর্স প্রোগ্রামার (ভিসুয়ালফোর্স, অ্যাপেক্স) এর খপোর দাও।
  • ন্যাড়া | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৩276722
  • আমার ডোমেন চাই না - একটি ভাল অ্যান্ড্রয়েড ডেভেলপার ও একটি ভাল ওয়েব ডেভেলপার পেলেই আপাততঃ চলে যাবে। হ্যায় কোই?
  • byaang | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩১276721
  • এলসিএম জ্জিও। দারুন হয়েছে। কিন্তু ছবিছাবা থাকবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত