এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫২276630
  • মোটেই বসন্ত ভাল কাটছে না, অত্যন্ত বাজে কাটছে। ভাষাবন্ধনের স্টলে যাওয়াই হল না, কুলদা রায়ের নতুন বই কেনা হল না, ওয়াটস্যাপ ওয়ালা নাম্বারটা এখনও বেঁচে ওঠে নি, এমনকি ব্ল্যাঙ্কি ভাল নলেন গুড়ও যোগাড় করে দিল না।
    শুধুমাত্র মোদি-শাহ হেরেছে এইটাই যা একটু ভাল খবর।
  • h | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৮276629
  • আমার পয়েন্ট তিন চারটে ছিল, ক - বাড়ি বাড়ি গেল, কিন্তু অলটারনেটিভ কিসু বললো না, তাতে লাভ হত না। খ - দৈনন্দিন সরকার নামক বস্তুটার সংগে মানুষের যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স ভালো করার কথা বলেছে। গ- বড় ন্যাশনাল ইসু তে বড় সুইপিং কমেন্ট করে নি, এ যাত্রা, সামনে লোকসভা নির্বাচন না থাকায় সুবিধে হয়েছে। আশাকরি তোর মনে আছে যে গতবার প্রশান্ত ভুষণ এর মণিপুর আর কাশ্মীর নিয়ে বক্তব্যে পার্টির মধ্যে কি ভাবে ভায়োলেন্ট গ্যাপ বেরিয়ে এসছিল। ঘ। ফাইনালি আরেকটা বক্তব্য ছিল, এশিয়াড আর কমনওয়েল্থ গেম্স ইত্যাদির মাঝে দিল্লী ও তার আশে পাশের জায়গার যে র‌্যাপিড আর্বানাইজেশন হয়েছে, তার নানা disaffection এর পকেট কে এক জায়্গায় করে সাফল্য এসেছে। এতো ভালো কথা। দিস ইজ গণতন্ত্র। রাজধানী হওয়ায় বিজেপি হয়তো পিটিয়ে বা দাংগা করে এলাকা পাতলা বা খালাস করতে পারে নি, মেডিয়া গ্লেয়ার ও ছিল, তবে এই রেজাল্ট এর হতাশার থেকে বেরোনো র হিন্দুত্ত্ববাদী দের আবার বোগাস কিসু জিগির তুলতে হতেই পারে।

    গতবার নিশ্চয়ি মনে আছে যে বিভিন্ন শহরে বাব দেশের নানা জায়গায় রিক্রুটমেন্টের একটা শ্লোগান উঠেছিল। এবার ওরা বড় পরিসরে খেলেন ই নি। হিন্দু কে দেওয়া যোগেন্দ্র যাদব এর সাক্ষাৎঅকার, গতবারে ওনার ই বক্তব্য র থেকে অনেক আলাদা, এমন কি ওদের ইশ্তেহারের ইন্ট্রো টাই আলাদা, যেটা কন্টি স্কোপ ছোটো করা হয়েছে পোলিটিকাল ইম্প্লিকেশনের, কিন্তু যেটা মেন থিম, সরকার হবে একটা ইউটিলিটি সারভিস এর কো-অর্ডিনেটর, এই থিম এর স্কোপ টা কমান নি। এটা ইন্টারেস্টিং।

    ডান - বাম - ইত্যাদি প্রসংগে কেজরি-ওয়ালের স্টান্স ছিল এইরকম সংক্ষেপে ক- আমাদের আইডিওলোজি নেই খ-আমরা কাস্ট পলিটিক্স আর কমিউনাল পলিটিক্স এর বিরুদ্ধে। তো ভালো কথা। আমার বক্তব্য হল, পরিসর যত বাড়বে, ক্যাটিগোরি পসন্দ হোক না হোক, ওনাদের কে ক্যাটিগোরাইজ্ড হতে হবে। আমার আইডিয়োলোজি নেই বলব, অথচ শিক্ষা স্বাস্থ্যে সরকারি পার্টিসিপেশন বাড়ানোর কথা বলব, এবং লোকে বলবে নানা তোমার আইডিওলোজি নেই, শুধু আইডিয়া আছে এটা কতদিন চলবে সন্দেহ আছে।

    আরেকটা কথাও বুঝতে হবে, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি বা ওয়ার্কার এর পোলিটিকাল রাইট্স এই সব নিয়ে বিশেষ কথা বলে নি, যেগুলো অ্যাদ্রেস না করলে পরে সমস্যা হবে। কিন্তু সে যাক গে, আপাতত ভালো মিউনিসিপাল ম্যানেজার হয়ে চালাক দেখি পারে কিনা। একেবারে অপোসিশন রইলো না এইটা একটা চিন্তার। নিজের দল কে আর টি আই এর অনতর্ভুক্ত করেছে এটা ভালো, কিন্তু কর্পোরেট এবং স্মল আর মিড সাইজ্ড বিজনেস দের আর টি আই এর মধ্যে আনার কথা বলে নি, এইটা স্লাইট চাপের। কিন্তু আশা না করা কি আছে? সালা মোদী তো হেরেছে, ওবামা কে নিয়ে এসেও জিত্তে পারে নি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে, এবার বসন্ত সত্যি ভালো কাটছে, অনন্য রায়ের বই বেরোলো, মোদী টা হারলো, মেয়ে বাবা সেক্সি কাকে বলে জিগ্যেস করলো, এ সব তো জীবনের ছোটো ছোটো চাওয়া পাওয়া ও বোরোলিনের সংসার, মানে কি যে খুশি এই ঘর ওয়াপসি আর গডসে র মুর্তি বানানো র পার্টি একটা ধাক্কা খাওয়ায় মানে বলে বোঝাতে পারছি না।
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:০৭276628
  • এইটা ভালো -
    কেজরীবালকে মোদী বলছেন, “তিনটি সিট নিয়ে কী করব?” অরবিন্দের জবাব, “ওএলএক্সে বেচে দিন।”
  • - | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৫১276627
  • কদ্দিন পর হাসি মুখ দেখতে পেলুম!
    http://www.anandabazar.com/state
  • b | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৩276626
  • আচ্ছা, বাইনারি একটা লেখা লিখছিলেন, প্রথম কয়েকটা কিস্তি পড়ে মনে হচ্ছিল সমকামী অধিকার বা ঐ জাতীয় কিছু নিয়ে। সেই লেখাটা খুঁজে পাচ্ছি না। আর বাইনারি কি এদিকে আসেন না আর?
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৯276625
  • ইন ফ্যাক্ট আমারও ভালো লেগেছে। কিন্তু কাজ করবে কিনা জানি না। আগে কোনদিন এমন দেখি নি। কাজ করলে ভালো নতুন ঘরানার রাজনীতি তৈরি হল।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১০276624
  • আআপ এর জনগণ স্পিকস ডিফারেন্টলি। যেকটা কথাবার্তা শুনেছি তাতে এই ডানেও না বামেও না মাঝখানেতে রই। ইস্যুভিত্তিক রাজনীতি, হোয়াট মেকস সেন্স টাইপ কথাবার্তা লোকে পছন্দ করছে। এই রোজদিনের রাজনীতি ও তার ক্রমান্বয়ে ফেলিওরে লোকে তিতিবিরক্ত।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২276622
  • নাহ, ঢপের কথা আদৌ মনে হয়না। বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, মহল্লায় মহল্লায় নিজেদের প্রেজেন্স গড়ে তোলা একটা ক্রুসিয়াল ফ্যাক্টর। বিজেপি দিল্লিকে টেকেন ফর গ্রান্টেড ধরে রেখেছিল, শেষের দিকে এসে খেয়াল হয়েছে। নইলে ভালো ভালো কথা বললেই কাজ হত এমন না।
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৬276621
  • একটা লোকের যার দিল্লী অঞ্চলে বাড়ি তার কাছে শস্তার ইলেকট্রিসিটি বার্নিং ইসু। যার অন্যত্র বাড়ি, তার কাছে ইলেকট্রিসিটি বার্নিং ইসু, এশিয়াড আর কমনওয়েল্থ যদি না হওয়া থাকতো, অন্য গল্প হত, কিন্তু ভালো দিকটা হল, ডিস অ্যাফেকশন একেক জায়্গায় একেক রকম ভাবে থাকবে, ইসু কে লোকাল রাখতে পারাই এঁদের সাফল্যের চাবিকাঠি। আর মোদীর বাজে দৃষ্টিকটু ফ্লন্টিং মনে হয় অ্যান্টি ইনকাম্বেন্সি কে ঐ অঞ্চলে অন্তত ত্বরান্বিত করেছে। পার্সেন্টেজ শেয়ারে ৩৩% বিজেপি যদিও কম না।
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫২276620
  • দ্যাখ মেটিকিউলাস গ্রাউন্ড ওয়ার্ক ইত্যাদি ঢপের কথা, কয়েকটা কাগজ লিখেছে, আর এই সব পোলিং এজেন্ট দের প্রিপারেশন ইত্যাদি নিয়ে লিখছে কেউ কেউ, এগুলো খুব একটা বড় কথা না, প্রতিটি ভোটার এর বাড়ি পৌঁছনো টা একটা লেভেলে হয়তো ইম্পরটান্ট, কিন্তু এটা মনে করার কারণ নেই, যে ওভার অল মেসেজ যেটা নানা ভাবে এই অতিমিডিয়া যুগে মানুষের কাছে পৌঁচচ্ছে সেটা লোকে খেয়াল করছে না। লোকে খুব ভালো ভাবেই খেয়াল করছে। কাকে বিশ্বাস করা যায়, কাকে ক্ষমা করা যায়, কাকে দেখে উৎসাহিত হওয়া যায় তারা যা ঠিক করছে করছে। আমার বাড়িতে অসম্ভব ভালো ব্যবহার করা একজন বিজেপি র লোক বা জামাতের লোক এলে আমার কি এসে যায়, যদি না তারা মিষ্টি করে খুন না করে দিয়ে যায়। ইসু নির্বাচন একটা বড় ব্যাপার। তবে যেটা আপের কৃতিত্ত্বের, সেটা হল, তাদের ক্যাম্পেনের যে এজেন্ডা তাতেই তারা স্টিক করেছে, এবং ন্যাশনালিজম ফ্রেমওয়ার্ক এর মধ্যেই করেছে বলে বড় করে তাদের আউটরেজিয়াস বলে গাল পাড়তে পারে নি। ধর প্রশান্ত ভূষণ ও একটু চুপ থেকেছেন বা সরেছেন কেন্দ্রীয় ক্যাম্পেন থেকে এতে হয়তো লেফ্ট উইং বলে যে গাল খেত সেটা খায় নি। শত্রুর হাতে অস্ত্র তুলে দেয় নি, ফাইন। কিন্তু মেন ঝার লাগবে তোর ঐ ঝুপরি পারমিট আর সেফটি ইসু নিয়ে আর পরে জল আয়োগ আর পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে আর ফুল্ল স্টেটহুড নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে। দেখা যাক কেমন হ্যান্ডল করেন। আমি আশাবাদী।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৬276619
  • হ্যাঁ মেটিকুলাস গ্রাউন্ডওয়ার্ক, স্টিল মেকস আ ডিফারেন্স, এটা আশার কথা।
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৪276618
  • না চেনার কি আছে? কিন্তু কেজরি তো ন্যাশনালিস্ট কনজারভেটিভ পজিশনের প্রতি সিম্প্যাথেটিক। উনি এবার যেটা করেছেন, দিল্লীর স্থানীয় ইউটিলিটি সার্ভিস ইত্যাদি, দৈনন্দিন সর্কারের সংগে মানুষের যে ইনটারফেস সেটার মধ্যে নিজের ক্যাম্পেন কে সীমাবদ্ধ রেখেছেন, এবং মহল্লা পলিটিক্স এর বেসিক অর্গানাইজেশনে ফিরে গেছেন। সামনে একটা লোক সভা নির্বাচন নেই তাই এই যে বড় কোশ্চেন গুলো অ্যাভয়েড করার রাজনীতি এটা সফল হয়েছে।

    আমি খুশি মোদী হেরেছে বলে। বাতেলাটা জাস্ট নেওয়া জায় না। অমিত শাহ সেদিন ও বলেছে, আমি একশো নির্বাচন জিতে এসেছি।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৮276617
  • কিন্তু মুশকিল হল কেজরি কি এই কিরণ, আন্না, এদের রাজনীতি চিনতনা?
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫০276616
  • আপ খুব ই ভালো করেছে পার্সোনাল অ্যাটাক না করে, উনি যে মুর্গী হয়েছেন সেটা বিনীত ভাবে জানিয়ে, কিন্তু সলিড মুর্গী ও অতি ক্ষমতালোভী।
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩২276615
  • এবং কাল বলেছিল, এটা আমি দায়িত্ত্ব নেব, এটা মোদিজির উপোরে কোনো ম্যানডেট নয়। ইত্যাদি। জালিস্য জালি।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫276614
  • কিরণ বেদী নাকি বলেছে "I have not lost.... Let the BJP introspect."
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৫276613
  • অভ্যু, অকাট্য ঃ)
  • a | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৩276612
  • বিজেপির পরের স্টেপ বিহারে ব্যাক আউট করা। মাঝের থেকে জিতেনরাম কেস খেয়ে গেল
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৭276611
  • দুদি, ৩/০ = ইনফিনিটি, কিন্তু ৬৭/৩ = ২২, সুতরাং বিজেপি কংগ্রেসের থেকে অনেক ভালো করেছে।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫১276610
  • সিকি,এগুলোর কোনোটাই হবে না।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৪276609
  • আচ্ছা বাখি আর ধাবা টা গুরুর হল অফ ফেমে নেই?
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫১276607
  • ওফ! ভাষাটাকে একটু ভদ্রস্থ করা যায় না? টইয়ের হেডলাইনের এ কি ভাষা!
  • Kaju | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫১276608
  • এইটা এতক্ষণে কেউ বলল !
    হয় চাশশো একর ফেরত দোবো নয় ফওরন পদোত্যাগ, হয় করাপশন তাড়াবো নয় পদোত্যাগ - এই গ্রাউন্ডে কেজরিবাউ তো দ্বিতীয় দিদি। এরম লোকের ওপর কী ভরসা?
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৯276606
  • ওটা ছিল শুরুর আআ। এইবারে আপ বলেই ছেড়েছে ঃ)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৯276605
  • কিন্তু আআপ যে আগের বার প্রচণ্ড ছড়ালো তারপরেও এত ভোটে জিতল। লেট'স সি, কেজরিওয়ালকে আমার খানিকটা ওবামার মতন মনে হয়।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৫276604
  • টাইমস নাও এ বিজেপি একটা পদের লোকও পাঠাতে পারেনি। আঅজকেও যারা এল নিজেরা গোহান হেরে আবার কঙ্গ্রেসকে বলছে
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৯276603
  • খাঁটি দিল্লিবাসী বোধায় কুমুদি একাই।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৭276602
  • আচ্ছা, এইটা বরং স্পেকুলেট করা যাক এইবারে - বিজেপির পরের স্টেপ কী কী হবে?

    অমিত শাহের ডিমোশন / পদত্যাগ?
    সাক্ষী মহারাজের এমপি পদ খারিজ?
    নরেন মোদীর স্টেটমেন্ট - কিছু একটা?
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৭276601
  • আবার আমায় কেন? আমি কিন্তু কোনও দলের পক্ষে নই। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত