এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫276570
  • The support we got is scary: Kejriwal
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১২276569
  • খিস্তি? দিল্লিতে এইসেদিনও কে একজন কেজরিওয়ালকে হারামখোর বলল। সিকিকে তুলতে সত্যি সত্যি চামচ লাগবে।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৭276568
  • লিটারেসি রেটে এই নবম স্থান টানগুলো তো অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লি তো পুরো রাজ্যও নয়, গামা শহর একটা। যাগগে, একটা ব্যাপার বলতেই পারি, পশ্চিমবঙ্গের লোকজন একটু দেখে শিখুক ভোট কীভাবে করতে হয়। দিল্লিওয়ালাদের সাংঘাতিক পলিটিকালি অ্যাওয়ার বদনাম কেউ কোনওদিন দেবে না, অন্তত বাঙালিরা পলিটিক্স নিয়ে যত চর্চা করে দিল্লিওয়ালারা তার তুলনায় কিছুই করে না, তা সত্ত্বেও ভোটের প্রচার থেকে শুরু করে ভোটদান পর্ব, কত সিস্টেমেটিক, ঘটনাবিহীন। বাংলায় ভোটের প্রচার খিস্তি ছাড়া হয় না, ভোটগ্রহণ পেটো আর বুথ দখল ছাড়া হয় না।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৩276567
  • টাইমস নাউতে লিখছে ব্রুম স্টর্ম অ্যাক্রস ডেলহি। :)
  • kiki | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯276566
  • একটু মন খুলে নেত্য করতেও পাচ্ছি না, সেই যে সকালে ছেলেটাকে বেধরক পিটে স্কুলে পাঠালুম, সেজন্য। বেচারা ঘুম চোখে এত বড় বড় চোখে তাকিয়ে স্কুল চলে গেলো। আজ অ্যাডমিটকার্ড দেবে, হতচ্ছাড়া ছেলের ঘুম থেকে উঠে মনে পরেছে তখন স্কুলে পৌঁছে যাবার কথা!

    সে যাগ্গে, এখন ও আশা আছে, মানুষ ঘুরে দাঁড়াবে। এই পলিটিক্সের ড্রামাবাজি আর গুন্ডামি-র নাক ঘষে দিয়েছে। সবাই এরকম সচেতন হলে লিডারদের আর তাদের তাঁবে থাকা গুন্ডাগুলো ঠান্ডা হবে।(একটু কি বেশি স্বপ্ন দেখে ফেলছি কি? তাহোক! আজ স্বপ্ন দেখার দিন)
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৭276565
  • সাজিয়া ইলমি ছুটে পালাল অর্ণবের সামনে থেকে...ওকে পলিটিক্যাল টার্ণকোট বলেচে...আর তাতে ও খুব দুঃখ পেয়েছে
  • byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৬276564
  • কুমুদিই হলেন গিয়ে আসল গুপ্তঘাতক। এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে ঝাঁটা, আরেক হাতে ঝালঝাল তেঁতুলমাখা চাটতে চাটতে, কাঁধে পোষা কাঠবেড়ালি বসিয়ে সেই যে ভ্যাঁপোর ভোঁ করে ভোট দিয়ে এলেন, তবেই না ডিডিদার মুখটা কাইন্ড অফ ইয়ে হয়ে গেল!
  • byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৩276563
  • যাঃ আজকের দিনটায় সিকিকে সেঁকো না কেউ প্লিজ। আজ ওকে ক্ষ্যামাঘেন্না করে দাও। সিকি, আমিও এক হপ্তা দিল্লিওয়ালাদের নর্থইন্ডিয়ান বলে গাল পাড়ব না, প্রমিস।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২২276561
  • শান্তিতে ঘুমোতে যাই, আপনারা আনন্দ করুন। কুমুদি আসছেন না কেন - অন্ততঃ আজকে থ্রেডিং কন্যাদের একটু ছাড় দিলে তো পারেন?
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২২276562
  • হ্যা হ্যা হ্যা হ্যা...ডিডিদার প্রেডিকশন ধুয়ে গ্যাচে...
  • Bhagidaar | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২১276560
  • সিকি দিল্লির কথা হলেই এমন গলে যায়, মনে হয় চামচ লাগবে তুলতে!
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২০276559
  • লিটারেসি রেট কোনো ইস্যু না। কোথায় যেন পড়লাম, মেট্রো গুলোর মধ্যে দিল্লিতে কন্যাভ্রুণ হত্যা সবথেকে বেশি।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৮276557
  • হে হে সিকি ঐসব বলে।
    দিল্লীর লিটারেসি রেট প্রচন্ড হাই ...
    দিল্লীর সবাই মস্ত মস্ত চাকরী করে আর তারপরেও দিল্লী বইমেলায় সময় দেয়
    ব্লা ব্লা
    :-D

    যাই হোক, রাজদীপ একটু বড় বড় করে বেশী বেশী করে লিখলে পারো তো। আরেকটু কাছাকাছি ছবি পাওয়া যায় এন সি আরের।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৮276558
  • ওফ্‌, সক্কাল সক্কাল এ কী ভালো ব্যাপার। হা হা হা হা...'অমিত শাহ স্যার'...খিক খিক খিক খিক...
  • trx | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৩276556
  • ৬৬-৩

    এইটা ফলো করুন - http://eciresults.nic.in/
  • j | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২276555
  • দিল্লির লিটারেসি রেট ৮৬ %, সারা ভারতে নবম স্থান, কাজেই প্রচন্ড হাই ভারতের নিরিখে বলা যায় না, জাস্ট ভাল এটুকুই

    আর মাত্র গত নমাস আগে লোকসভাতেই ৭-০ জিতেছিল বিজেপি এইসব বালখিল্য পোস্টার আর আবকি বার দেখেই ভোট দিয়েছিল জনতা
  • byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৭276554
  • মাকেন রিজাইন করল।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৩276553
  • বিজেপি এবারে যা করেছে সমস্ত ওদের বিরুদ্ধে গেছে। শাজিয়া ইলমিকে দলে নেওয়া একটা ব্লান্ডার, কিরণ বেদী আরেকটা, ওদের অ্যাড ক্যাম্পেন - সমস্ত বিজেপির বিরুদ্ধে গেছে।

    দিল্লির ডেমোগ্রাফিটা ঠিক বাকি ভারতের সঙ্গে খাপ খায় না - এটা পুরোটাই অলমোস্ট আর্বান এলাকা, লিটারেসি রেট প্রচণ্ড হাই, এখানে ঐ কার্টুন অ্যাড আর লরেন মুদীর মুখ দেখিয়ে ভোট টানা যায় না, লোকে ভোট দেয় নিজেদের লজিক কাজে লাগিয়েই।

    আর অরবিন্দের এই যে ভুল স্বীকার, আমি মিসটেক করেছিলাম, আরেকটা চান্স দিয়ে দেখুন - এইটা বিশালভাবে কাজ করে গেছে আপের পক্ষে।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪০276551
  • বিজেপি তো দশের নিচেই চলছে এখনও - ৬২-৭-০-১। জয় গুরু।
  • byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪০276552
  • আমি খুশি হয়েছি এই সাজিয়া ইলমির মত পাবলিকগুলোর গালে বিরাশি সিক্কা পড়ায়।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩২276550
  • অর্পন, প্রদীপের নিচে শুধু অন্ধকার নয়, টালিনালা (ডুবতে রহ যাওগে) ;-)

    সক্কাল সক্কাল বেজায় খুশির খবর। জ্জিও আপ !
  • - | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩০276549
  • দিদির জন্য অনেকটা নিশ্চিন্ত লাগছে। ২০১৬-তেও ঘাসে ঘাসে পা ফেলেছি, ... ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ইত্যাদি গাওয়া যাবে ঃ-)
  • trx | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৯276548
  • হেব্বি খোরাক।

    আমার ঠিক পিছনে একজন বসতো - সে লোকসভার পর গাঢ় গেরুয়া হয়ে গেলো, আর আজ দেখি আআপ হয়ে গেছে!
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৭276547
  • দে মা, দশের নিচে নামিয়ে দে মা!
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৬276546
  • খি খি কেসি আম্মো। গিয়ে বললাম 'চলো থোড়া চায়ে আয়ে পি'কে আতে হ্যায়' সবাই তোম্বা মুখে কয়
    'নেহী নেহী বহোত কাম হ্যায়'
    খ্যা খ্যা
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৫276544
  • আর দিদি? আমাদের দিদি কল করে নি কেজরিকে?

    আজ কেজরির বাড়ির সামনে ক্কীভিড় ক্কীভিড়, সমস্ত ওবিভ্যান পুলিশেরগাড়ি চায়ের ঠেলাগাড়ি মিলে একেবারে জমজমাট এলাকা - তখন সকাল সোয়া আটটা।

    এখন যাই, ক্যাফেটেরিয়াতে একটু টিভি দেখে আসি।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৫276545
  • রেজাল্ট এখনো বেরোয় নি, ট্রেণ্ড মাত্র। তবে মোদী সত্যিই কলটা করে ফেলেছেন।
  • ### | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩276543
  • egulo trend na result dada? result ki beriye gelo?
  • j | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২১276540
  • হা: হা:

    PM Modi calls Arvind Kejriwal to congratulate him on his win. Must have been a difficult call to make.
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২১276541
  • আর কংগ্রেস কি সত্যিই শূন্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত