এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ৩০ জানুয়ারি ২০১৫ ১৩:১১275670
  • আরে সে তো নেই ই। রিসেন্ট পেডাগগী রিসার্চের সঙ্গে বিএড এর কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া বিএড এর মত জিনিস লোকে মাত্র একবার করবে কেন ? বেটার এডুকেশন মেথড নিয়ে কাজ তো থেমে নেই। কাজেই নির্দিষ্ট বচ্ছর অন্তর বিএড করে করে নিজের ভার্সন আপডেট রাখতে হবে এটাই হওয়া উচিত। বিয়েড সিস্টেমতাই অনলাইন হওয়া উচিত। এখনকার সিস্টেমে বিএড অনেকটা ফায়ার ডিপার্টমেন্ট এর এনওসি পাওয়ার মত হয়ে গেছে। আলাদা করে গুরুত্ব নেই।

    কিন্তু এগুলো পশ্চিমবঙ্গে হতে বহু দেরী। এখনকার পরিস্থিতি তে সরকার ডিরেক্ট যারা পরীক্ষায় পাশ করেছে তাদের প্রবেশনে নিয়ে সময় বেঁধে দিয়ে তার মধ্যে বিএড করতে বলে দিক। এছাড়া জট খোলার উপায় কী ? আর বিএড ছাড়াই পার্মানেন্ট করে দেওয়া প্রচন্ড অনৈতিক। সময়ের সঙ্গে আপডেতেদ হতেই হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। ছাত্র রা যদি বলে অল্পযোগ্যতা সম্পন্ন টিচারের কাছে পড়বে কেন ? তার উত্তর কী ? আর বিএড কোনো যোগ্যতা না হলে ও বালাম রাখার কী দরকার।
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৫ ১৩:০৬275669
  • ঝিকি ঠিক বলেছে। আমিও অনেকে চাগ্রি করতে বিএড করছে শুনেছি।
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৫ ১৩:০৫275668
  • সরকারি স্কুল/কলেজ এবং সরকারি মেডিক্যাল সিস্টেম --- এই দুটো জিনিসের উন্নতি তো জরুরী বটেই। মুশকিল হল, এর চেয়ে জরুরী সরকারি কেন্দ্রীয় খাদ্য বন্টন ব্যবস্থা, যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-র রেশনিং ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলত, সেটার একটা আমূল সংস্কার দরকার।
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৫ ১৩:০০275666
  • *টিচিং
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৫ ১৩:০০275667
  • বেশ, বুঝলাম।
    এদেশে, টিভিং লাইসেন্স পেতে একটা সার্টিফিকেশন লাগে বোধহয়। পাবলিক স্কুলে লাগবেই, প্রাইভেটে জেনারেলি লাগে না।
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫৭275664
  • বিটি বোধহয় ডিগ্রী নয়।
  • pi | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫৭275665
  • সবচে মজা হল, বিএডে যা শেখানো হয়, তা পড়ানোতে অ্যাপ্লাই করার কোন সুযোগ নেই ঃ)
    আমার এক সদ্য বিএড পাশ স্কুল শিক্ষিকা আত্মীয়ার হাতে গরম কিছু অভিজ্ঞতার কথা শুনছিলাম। তার স্কুল আবার গণ্ডগ্রামে। লিখবো সময় করে কখনো, কী সাঙ্ঘাতিক অবস্থা। সরকারি স্কুল শিক্ষা মোটামুটি উঠে যাবার পথে।
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫৬275663
  • বিটি- বেসিক ট্রেনিং বোধহয়।

    ২০১০ এ জয়েন করা একজনের খবর জানি। তাকে বা তার মত আর যাদের বি এড ছিলনা, তাদের নিজেদের খরচে এবং উইকএন্ডে ও স্কুলের ছুটীর সময় স্পেশাল ক্লাস করে বি-এড কমপ্লিট করতে হচ্ছে। প্রাইমারী টিচারদেরও গতবছর ছুটীর সময়ে কিছু একটা কম্পালসারি কোর্স করতে হয়েছিল।

    এসব নিয়েই আমি পরিচিত শিক্ষকদের কথা বলতে শুনি। ক্লাসের ছাত্রদের বা সিলেবাস নিয়ে তাদের মুখে কোন কথা শুনিনি ঃ(
  • b | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫৩275661
  • u;. ** aamaar maa-r 1970 saaler Digri***
  • একক | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫৩275662
  • "এরা তো বি এড ম্যান্ডেটরি হওয়ার আগের ব্যাচের রিক্রুট"

    এটা পড়েই লিখছি। চাকরীর যোগ্যতামান এপয়েন্টমেন্ট এর সময় বাড়াতে হতেই পারে যদি লং কিউ মেন্টেন করতে এতটা টাইম গ্যাপ হয়। সেক্ষেত্রে যে রিক্রুট করছে এবং যাকে রিক্রুট করছে উভয়ের দায়ীত্ব ওই গ্যাপ টা ফিল আপ করা। বিএড নিয়ে ঝামেলা আজকের না। সরকার এই কিউ টা মেন্টেন করতে ঘাঁটে এবং প্রার্থীরাও পরীক্ষা দিয়েছি মানে চাকরি পাব এটা ধরে বসে আছে। এটা একটা বাজে ডেডলক।
  • b | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৫২275660
  • যদ্দুর জানি মোটামুটি একই। আমার মা ১৯৭০ সালে র ডিগ্রি, বি টি। পরে সেটাই নাম বদলে বি এড। অবশ্য কোর্সের সময়, বিষয়, এগুলো-ও বদলে থাকতে পারে।
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৪৬275659
  • বিএড (ব্যাচেলর অফ্‌ এডুকেশন) -- আর বিটি (ব্যাচেলর অফ্‌ টিচিং) - এ দুটোর মধ্যে তফাৎ কি জানো কেউ?
  • dc | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৪৫275658
  • বাপরে এতো এতো খাবারের টই লিস্টে দেখাচ্ছে কেন?
  • :) | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৪৩275657
  • একক, যারা আগের বছর বা তার আগের আগের বছর রিক্রুট হয়েছেন তাদের কি ম্যান্ডেটরি বাঁধা সময়ের মধ্যে এখন বি এড করে নেওয়ার ফরমান জারি করা হয়েছে বা হচ্ছে? এরা আলাদা কিসে? এরা তো বি এড ম্যান্ডেটরি হওয়ার আগের ব্যাচের রিক্রুট।
  • pi | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৪২275656
  • এককের কথাবার্তা মাঝে মাঝে বুঝিনা।
  • :) | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৪০275655
  • প্যানেলের ৩৫৫৯০ এর মধ্যে ৩৫০০ চাকরি পায় নি বলে আন্দোলনে। অথচ মোট চাকরি পেয়েছে ৩৬১৪০ জন। বাকি অন্তত এই ৪০৫০ জন কারা যারা প্যানেলে ছিল না অথচ চাকরি পেয়েছে? এর জাস্টিফিকেশন সরকার বা শিক্ষাপর্ষদ দিতে পারবে? সমস্যা হচ্ছে একটা এক্সিট রুট না রেখে চূড়ান্ত স্টেপ অনশনে বসলে কোনো সল্যুশন কি আশা করা যায়? ইম্মেডিয়েটলি এই ৩৫০০ লোককে রিক্রুট করা সম্ভব কি?
  • একক | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৩৬275654
  • আরে সরকারী পরীক্ষা এবং রিক্রুটমেন্ট প্রসেস টাই একটা লম্বা কিউ মেইনটেন করতে করতে যায়। সেখানে এরকম ৩ বছর-২ বছরের গ্যাপ প্রচুর হয়। কিন্তু আপনার উদ্দেশ্য যোগ্য কর্মচারী তৈরী করা না সরকার কজন কে চাগরি দিয়েছে দেখানো ? এই এটিটিউড এর উপর ডিপেনড করবে সমস্যা টা কীভাবে দেখবেন। যে লং প্রসেস চলতে চলতে চারপাশের সিচুএশন, যোগ্যতামান বদলে যাবে সেটাকে খাপ খাওয়াতে হবে তো ! সরকারের গরুর গাড়ির মত সিস্টেমের জন্যে ক্লাসে কিছু শিক্ষক বিএড করবেন, কিছু আগের লটএ পরীক্ষা দিয়েছেন বলে করবেন না এ হয় নাকী ? চাকরি করতে গেলে নিজেকে আপগ্রেড তো করতেই হবে। সরকার ও প্রবেশনে নিয়ে সুযোগ দিতে পারে বাঁধা সময়ের মধ্যে বিয়েড করে নেওয়ার। সামহাও ম্যাচ করতে হবে। আমার প্রশ্নটা দুদিকেই।
  • :) | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:৩০275653
  • একক কি বর্তমানে বি এড পড়ার খরচ, সময়, কনভেনিয়েন্স, ফ্র্যাঞ্চাইসি নিয়ে প্রশিক্ষন কেন্দ্র খুলে অ্যাফিলিয়েশন করিয়ে গুচ্ছ কোর্স ফি নিয়ে বি এড দানের বর্তমান চক্র সম্বন্ধে অবহিত? দেড় দু লাখ কোর্স ফি কোনো ব্যপারই নয়, তদুপরি রয়েছে রিক্রুটমেন্টের সময়কার ঘুষ দান। নিজের এলাকার খবর জানি গত দুবছর স্রেফ প্রাইমারি স্কুলে রিক্রুটমেন্টের জন্য, যার মাইনে ~১৫,০০০ টাকা, এক একজনের থেকে ৮-১০ লাখ টাকা করে ঘুষ নিয়ে তৃণমুলের এক ভারপ্রাপ্ত আধিকারিক আপাতত সাসপেন্ড হয়ে আছেন। তবে তার আগামী তিন প্রজন্ম পায়ের উপর পা রেখে শুধু বসে খাবে, এটা সুনিশ্চিত করেছেন লাকিলি।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:২৭275651
  • আজ উইকেট পড়লে আমায় একটু খবর দেবেন। আমার আজ লিমিটেড নেট অ্যাক্সেস। কম্পুও নেই।
  • :) | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:২৩275650
  • তিন বছর আগে বি এড লাগবে না জেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে যারা মনোনীত হয়েছিলেন, যাদের তখন তখনই রিক্রুট করার কথা, তাদের তিন বছর ঝুলিয়ে এখন তিন বছরের মধ্যে নিয়ম পাল্টে বি এড লাগবে ঘোষণা করে সেই সব তালিকাভুক্ত প্রার্থীদের বি এড করে এলে দেখা যাবে বলে ফুটিয়ে দেওয়াটা কি এককের মতে দারুণ জাস্টিফায়েড? যে বছর থেকে বি এড ম্যান্ডেটরি হয় সে বছর বা তার পরের বছরের রিক্রুটমেন্ট নিয়ে তো কেউ প্রশ্ন তুলছেনা।
  • একক | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:১২275649
  • অসুস্থ মানুষকে স্যালাইন নিতে না দেওয়া অবস্যই অপরাধ কিন্তু একটা বেসিক ব্যাপার বুঝছিনা এই অনশনের। যোগ্যতার মাপকাঠি তো পাল্টাবেই। আগে বিএড লাগতনা বলে এখনো বিয়েড ছাড়া রিক্রুট করতে হবে এই দাবি টার মানে কী ? যখন লাগতনা লাগতনা। এখন লাগছে নিজেকে আপগ্রেড করতে হবে। এভাবেই তো হয়। এই কেস টা ডিফারেন্ট কীসে ? এই গত ৩ বছরে বিয়েড করে নেওয়া যেতনা ? বিয়েড করার ব্যবস্থা পব তে খুব গোলমেলে ? বিয়েড কলেজ সব ঝাঁপ বন্ধ ? ওই গ্যাপ টা ফিলাপ করতে এত অসুবিধে কোথায়। প্রার্থী-সরকার দুপক্ষ থেকেই। আগের কাগজে কম যোগ্যতা লেখা ছিলো এটা একেবারেই যুক্তি হিসেবে ছেঁদ লাগছে।
  • jb | ৩০ জানুয়ারি ২০১৫ ১২:০৪275648
  • NARENDRAPURER POR kanpur.......masti to digun theke tingun ho66e.................awesome
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৫ ১১:২৮275647
  • এত সর্ষেবাটা, পেট খারাপ করবে তো। গাড়ুকৃত্যর যন্ত্রণার কথা তো ছেড়েই দিলাম
  • pipi | ৩০ জানুয়ারি ২০১৫ ১১:২৬275646
  • অভ্যু এত্ত এত্ত সর্ষেবাটা তুলেছে কেন?? খিদে পেয়েছে নাকি?
  • pi | ৩০ জানুয়ারি ২০১৫ ১০:৫৮275645
  • '#হোকআলোড়ন

    অনশনকারী দের উপর এমন অত্যাচার চোখে দেখা যায় না। বাইরের সাথে যাতে কেউ যোগাযোগ করতে না পারে তাই মোবাইল চার্জ যেখানে হবে, সেখানে পুলিশ টেপ দিয়ে মুড়ে দিয়েছে। যাতে ভিতরের কোন খবর বাইরের আন্দোলনকারীরা না পায়। বহু মহিলা আজ ৩ দিন অনশনে, বাড়ি থেকে পাঠানো সামান্য জামা ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ORS কিনে দিলে সেটা পর্যন্ত এলাউ করছেন না আইপিএস অফিসাররা।

    সন্ধে নামার পর অশ্রুলেখা দি খুবি অসুস্থ হয়ে পড়ে। পুলিশ কে বলে ভিতরেই স্যালাইনের ব্যবস্থা করতে। বারবার অশ্রু দি অজ্ঞান হয়ে পড়ছিলেন। পুলিশ টেনে হিঁচড়ে অশ্রুদি কে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মেরে ধীমান দার আঙুল ভেঙে দেয়। ফারুকদা এবং মোমিনদা কে অনশনরত অবস্থায় ৮নং থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে।

    অশ্রুদি সুইসাইড নোট লিখে গেছিলেন, প্রথমবার ২১ দিন এবং দ্বিতীয়বার ৭৬ দিন অনশন করেও আমি চাকরী পাইনি। এবার আমার শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, আমার কিছু হলে প্রশাসন দায়ী থাকবে।
    যদিও সেই চিঠি পুলিশ ছিঁড়ে দিয়েছে।

    আন্দোলন হচ্ছে ২০১২ সাল থেকে। SSC প্যানেলভুক্ত হয়েও যারা চাকরী পাননি। সরকার সুপ্রিম কোর্ট কে হলফনামা দিয়ে জানিয়েছে তারা চাকরী দিয়েছে ৩৬,১৪০ কিন্তু প্যানেলে নাম ছিল ৩৫,৫৯০ জনের। সরকারের দাবী যে ৩৫০০ জন আন্দোলনে আছেন তাদের বিএড নেই কিন্তু কথা হল এনারা পরীক্ষা দিয়েছিলেন ২০১১ সালে তখন বিএড’র নিয়মটাই লাগু হয়নি। প্যানেল=ভ্যাকেন্সি, এটাই SSC রুল বুকে লেখা আছে। কিন্তু প্যানেলে নাম থাকা স্বত্বেও চাকরী পাচ্ছেন না প্রায় ৩৫০০ জন হবু শিক্ষক।

    পাশে দাঁড়ান
    MICHIL,2pm, karunamoyee'
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৫ ১০:৩৯275644
  • s | ৩০ জানুয়ারি ২০১৫ ১০:২৩275643
  • চার নম্বর উইকেট কি আজ পড়বে?
  • h | ৩০ জানুয়ারি ২০১৫ ০৯:৪৯275641
  • আর গতবার জাতীয় রিক্রুটমেন্ট ইত্যাদি করে, প্রচুর সোশাল নেটওয়ার্কিং করে, এলাম দেখলাম জয় করলাম ভাবটা একটু বেশি ছিল, এবার মহল্লা পলিটিক্সে কনসেন্ট্রেট করেছে ঠিক ই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত