এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:৪৯275490
  • হাই প্রোফাইল কেসের জন্যে। সে সময় না দিলে তো এমনিতেই লোকে চেঁচামেচি করবে। ভেবেই বলুননা, যে পরিমান অভিযোগ আসে তার মধ্যে একটা প্রোফাইলিং না করলে তো দেখা যাবে মানিব্যাগ চোর ধরতে গিয়ে মার্ডারার ফসকে গ্যালো :/ তার মধ্যেই কিছু সময় দিতেই হয়। কেও প্রবল চেচামেচি করে রাজি করান। কারো পুলিশে পরিচিতি থাকে। ওভারঅল চুরির অভিযোগ পুলিশ এড়িয়ে যাওয়ার চেষ্টাই করে যদি না ইন্সীয়র্দ মেটেরিয়াল +হাই প্রফাইল চুরি হয়।
  • Tim | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:৪২275489
  • হ্যাঁ সাধারণত চুরি লিখতে চায়না। মার মোবাইল চুরি হয়েছিলো তাতেও জিডি করিয়েছিলো জোর করে।
  • 4z | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:৩৭275488
  • তো পুলিশের কার জন্য সময় আছে?
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:৩৫275487
  • "চুরি হতে/করতে দেখেছেন?" - এটা কেমন প্রশ্ন হল? চোখের সামনে ঘটলে সেটাকে ছিনতাই/ডাকাতি বলে। চুরি তো চোখের আড়ালেই হয়!!
  • একক | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:৩১275486
  • চুরির এফায়ার নিলে দায়ীত্ব ঘাড়ে পর্বে ! আইদার চোর ধরতে হবে অর আপনি মিথ্যে অভিযোগ এনেছেন প্রমান করতে হবে। ফালতু কেস ক্লোস করতে গিয়ে একগাদা সময় নষ্ট। পুলিশের এত বেকার সময় নেই সাধারণ মানুষের জন্যে। জাস্ট এফোর্ড করা সম্ভব না। একটা মিনিমাম কস্ট- বেনিফিট এর ব্যাপার আছে তো :| পুলিশ কে গালপেরে কী লাভ :(
  • Abhyu | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:২৭275485
  • পাসপোর্ট ফেরতও পেতে পারো। বাই পোস্ট পাঠিয়ে দিলো হয়ত। এদেশে অমন এক গল্প শুনেছি (মিঠুদি বা lcmএর কাছে)
  • 4z | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:১৩275484
  • আমি এই নিয়ে মনে হয় জনা ছয়েকের কাছে শুনলাম যে পুলিশ চুরির এফাইআর নিতে রাজি হয়নি, জিডি'র জন্য চাপ দিয়েছে। কেসটা কি?
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:১১275483
  • তাই হবে হয়তো। আমার এক ভাইকে ওটা নিয়ে ঝামেলায় পড়তে দেখেছিলাম,।
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:০৯275481
  • নতুন ফোনটা, দমুদি ? ঃ(
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:০৯275482
  • আমার ঐ দুটো ব্র্যান্ডের মধ্যেই কম্প্যারিজন প্রয়োজন, ওগুলো বোধহয় দিল্লির দিকের চালু ব্র্যান্ড।
  • !!! | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:০১275480
  • প্যান কার্ডের ডুপ্লিকেট বার করত চাপের নয়। সহজেই পাওয়া যায়
  • d | ২৮ জানুয়ারি ২০১৫ ২১:০০275479
  • না প্যানকার্ডই সহজ। নেট থেকে ফর্মে অ্যাপ্লাই করে প্রিন্টাউট নিয়ে ছবি লাগিয়ে আগের কপি দিয়ে সই করে পাঠিয়ে দিলেই নতুন ইস্যু করে পাঠিয়ে দেয়।
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫৮275478
  • এফাইআরের কপি না দেখালে নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করতে দিতে ঘ্যানঘ্যান করবে ঐ আপিসে। সবই বছর খানেক আগের অভিজ্ঞতা।
  • !! | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫৭275477
  • সিন্টেক্স সবচেয়ে ভালবেসে নইলে নীলকমল। ২০০০ লিটারের ট্যান্কের দাম ৮০০০ মত
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫৬275475
  • নতুন পাসপোর্টের অফিস ঐ রুবির কাছে যেটা, ওরা বেশি ভোগায় না। কিন্তু প্যানকার্ডটা সত্যিই চাপের।
  • d | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫৬275476
  • হ্যাঁ সেসব এক ঘন্টার মধ্যে ব্লক করিয়েছি। কিন্তু থানায় গিয়ে বাওয়াল করে এলাম। কিছুতেই এফ আই আর নেবে না, নাকি জিডিই করতে হবে, কারণ আমি কাউকে চুরি করতে দেখি নি।
    আজ আপাতত দরখাস্ত দিয়ে এসেছি, জিডি নেব না বলে।
  • 4z | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫৪275474
  • আগে এফাইআর কর। কার্ডগুলো ব্লক করেছো? প্যান আর পাসপোর্টটা ভোগাবে।
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৫১275473
  • থানায় গিয়ে এফাইআর করতে হবে পাসপোর্ট চুরি যাওয়ার জন্য।
  • d | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৪৮275472
  • না গো তালেগোলে অন করি নি।
    আর আমি যাতায়াতের সময় ভীষণ সতর্ক থাকি। এই ছাদ বেয়ে এসে ঘর থেকে তুল;এ নিয়ে যাবে -- জাস্ট ভাবতে পারছি না। আমাদের পাড়ায় ভয়ংকরভাবে জানলা দিয়ে হাত বাড়িয়ে জিনিষ নেওয়া বেড়েছে। কিন্তু দিনে দুপুরে এমনি হওয়াটা ----

    পাসপোর্টটাই সবচে ঝামেলা করবে।
  • 4z | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৩৯275471
  • তোমার ফোনে ট্র্যাকার নেই?
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৩৭275470
  • চোরকে হোয়াট্স্যাপ করার অনুমতি আছে কি?
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৩৪275468
  • আমি ফোন করলাম এক্ষুনি। না করলে কি আর জানতে পারতাম চোরের ইনকামিং কলের সুবিধেও কেড়ে নেওয়া হয়েছে। বেচারাকে বিপদে মাথা ঠান্ডা রাখার উপদেশটাও দেওয়া গেল না। ঃ(
  • d | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৩৪275469
  • আজ্ঞে না, যাতে ওটিপি আসে সেসব নাম্বার যথাশীঘ্র ব্লক করাতে হয়। কাজেই সেসব আপাতত ব্লকড।
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:৩০275467
  • কেন ? ফোন করে দুর্ভাগা চোরকে বেস্ট অফ লাকও উইশ করা যাবে না? একে গণতন্ত্রের শ্বাসরোধ করা ছাড়া আর কী বলা যায়? চোরের সাথে কথা বলাও মানা। ঃ(
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:২৯275466
  • ডিউরা ওয়েল আর গঙ্গাসাগর - এই দুই ব্র্যান্ডের ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কোনটা ভালো? খুব জরুরী দরকার।
  • d | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:২৫275465
  • আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ঘোষণাঃ

    আজ দুপুরে আমাদের বাড়ীর দোতলার ঘর থেকে আমার মোবাইল আর পার্স চুরি হয়ে গেছে। তো, দুইখান সিমে যত যত লোকের নাম্বার ছিল সব গনগনাগন। এছড়াও ডেবিত, ক্রেডিত, প্যান, পুণের বাড়ীর ক্যাম্পাসের অ্যাকসেস কার্ড, পাসপোর্ট ইত্যাদিও গ্যাছে। তো, আপাতত কেউ ফোন টোন করার চেষ্টা কইরেন না। তবে চুপচাপ মেইলে নিজের নাম্ব আরটা দিয়ে রাখলে ভাল আর কি।
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৫ ২০:১৮275464
  • দারুণ ওপেন ম্যাচ হচ্ছে। ইবে এক গোলে জিতছে।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৫ ১৭:৪৯275462
  • জারমুশের ফিলিম টা মাথায় রেখে অমন নাম দিয়েছে জনতা। নইলে ধুমপানের সঙ্গে এক্সক্লুসিভ কিছু না।
  • Kaju | ২৮ জানুয়ারি ২০১৫ ১৭:৩২275461
  • আচ্ছা কফি আর সিগারেটের সাথে সিনিমার কি সম্পোক্কো? CCC
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত