এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:৩৫275341
  • বাড়ি গিয়ে এটাও শুনবি


    এখন এটা দেখতে পারিস http://www.saavn.com/s/chirasakha
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:২২275339
  • থ্যাঙ্কিউ। কণিকা আর ঋতু শুনে এসেছিলাম।

    আপিসে ইউটিউব ব্লকড। বাড়ি গিয়েই আবার শুনতে পাবো।

    শনি রবি দুদিন ধরে উত্তাল গান খাওয়াদাওয়া আর ভাট হল। আমার স্কুলজীবনের বন্ধু, এখন বেজায় সায়েন্টিস, একদিন ওরা আমাদের বাড়ি, পরের দিন আমরা ওদের বাড়ি। দারুণ গান গায়, এখনও। অনেক অনেক বছর বাদে একটা জমাটি সরস্বতী পুজো কাটালাম।
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:১৮275338
  • সবকটা শুনবি




  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:১৩275337
  • কার শুনলি? কণিকা বন্দ্যো, ঋতু গুহ না রাজেশ্বরী দত্ত ?
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:০৪275336
  • আজ সকাল থেকেই কেন জানি না, চিরসখা হে গানটা খালি মাথার মধ্যে গুনগুনিয়ে যাচ্ছে। দুবার শুনে ফেললাম, তবুও যাচ্ছে না।
  • ayan | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৫২275334
  • ওপেন টি বায়স্কোপ দেখলুম, পোষালো না। মুহূর্ত আছে, গল্প নেই। সংলাপ হয় নিম্নমানের, নয় প্রেডিকেব্ল। ডিরেকশন খুব খারাপ।
    সরি, অনেক আশা করে বসেও শেষ করতে পারিনি
  • Bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৪৭275333
  • টিম কি সঞ্জয় লীলার প্রশ্নের উত্তর পেয়েছে?
  • Du | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৪৬275332
  • লোকেরা, কেউ ওপেন টি বাইস্কোপ দেখলে? নস্টালজির মৌসম থাকতে দেখে এসো। মনে হচ্ছিলো তেকোনা, ব্যাং আর কিকি সবার লেখা পড়ছি।
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৩৬275331
  • স্যানসুন্দরী কি বাঘকে ভয় দেখাবি বলে কানহা যেতে চেয়েছিলি?
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৩৪275330
  • উফ, ছবি তুলতে লেগেছি
  • san | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:৩০275329
  • কিকিকে কেউ ভয় পায়না দেখে ভারি খুশি হলাম !

    কেননা আমি কাউকে ভয় পাওয়ানোর আশা বহুকাল হল ছেড়ে দিইছি। এদ্দিন বারান্দায় বেরোলে পায়রারা অন্তত একটু সম্ভ্রম করে ঝটপট করে উড়ে পাশের বাড়ি অব্দি যেত। ইদানীং সেসবেরও ধার ধারেনা। আমার রান্নাঘরে ঢুকে টঙে চড়ে গ্যাঁট হয়ে বসে থাকে, জিনিসপত্র ছড়ায়, যেন তাদেরই বাড়ি ! আমি খানিক থ হয়ে থেকে ফোন তাক করে ছবি তাক করতে লেগেছি, তাতে তার বয়েই গেল !
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:১৬275328
  • বন্ধ হয়নি, প্রয়োজন পড়ছেনা ;-)
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:০৫275327
  • তবে সার্কাসে মনে হয় পশুর খেলা দেখানো বন্ধ হয়ে গেছে।
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:০৩275326
  • অভ্যু,
    ঃ))))
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ১০:০২275325
  • আর আমার রাস্তায় চলায় কেমন দায় হয়ে উঠেছে। কাল সন্ধ্যে সাতটা চল্লিশ টল্লিশ হবে, ম্যান্টন থেকে রাস্তা পার হচ্ছে, সুপার মার্কেটের উল্টো দিকে যাবো, তখন ও আলো লাল হয়ে, সাত সেকেন্ড বাকি দেখাচ্ছে, আমরাও এগোচ্ছি। দেখি গাড়ীরাও পরোয়া না করে এগোচ্ছে, তখন আমরা মাঝপথে, শেষে এক বাইককে কাটিয়ে ও পাশে। যারা বাইকে কু মন্তব্য করতে শুরু করেছে, আর সহ্য হয়নি, সিগনাল দেখেন্না, ইডিয়েট বলে চিল্লিয়েছি। তারপর মিষ্টি কিনে এগোনোর পথে দেখি বাটার কাছে ট্রাফিক পুলিশটা লুকিয়ে রয়েছে, গিয়ে একগাদা চিল্লিয়েছি, কি করেন এখানে দাঁড়িয়ে, সিগনাল থাকাতেও গাড়ী চালায়। ওমা! ছাগলটা আড়ালে থেকে আমার উপর খবদারি শুরু করলো, নিয়ম মেনে রাস্তা পার হন না, এসব বলে। ঋভু ও এরা কিছু করবে না, চলে এসো তো! বলে টেনে নিয়ে গিয়ে কি ধমকালো, তুমি এরকম রাস্তায় চেঁচাও কেন বলোতো? সে থেকে মুড খিঁচে রয়েছে।
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:৫৯275324
  • তা'লে সার্কাসে যান বাঘ হাতি সব দেখে আসুন। আমি একবার সার্কাসে হাতিকে হাগু করতে দেখেছিলাম - সে কি দৃশ্য!
  • kiki | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:৫৬275323
  • আজ খবরের কাগজের আপিস বন্ধ, না?

    আর চিড়িয়াখানায় বাঘ সিংহ দেখা যায় না। তারা ভারি লজ্জাবতী হয়ে ঘরেই থাকে। তাছাড়াও লোকজন এমনকি বাঘের পরিখায় ও প্ল্যাস্টিক, বোতল এসব ফেলতে কসুর করে না।

    আর ছেলেপিলে নিয়ে খবরদার চিড়িয়াখানায় যাবেন্না। হঠাৎ দেখবেন ছেলে কাগজ কুড়ানি হয়ে গেছে, সবার ফেলে দেওয়া জিনিস বিনে ফেলার দায়িত্ব নিয়ে নিয়েছে। রেলিং এ চড়া বাচ্চা, বুড়োকে পথে আনার চেষ্টায় নেমে পরেছে। সে এক মহা হাঙ্গাম।ঃ(
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:৫৪275322
  • আর বোলো না, এক বন্ধুকে ফোন করেছিলাম লাইভ ভিডিও দেখার জন্যে (বোস্টনে থাকে) বলে দাঁড়া ঝড় আসছে আগে গ্রসারি করি, পরে তোর আশার ইভেন্ট হবে!
    যাগ্গে আপনারাও দেখে ন্যান
  • aranya | ২৭ জানুয়ারি ২০১৫ ০৮:৫৭275321
  • ভালুক দেখার জন্যও চিড়িয়াখানা বেস্ট, আমার কলীগ কল্পেশ শাহ বলেছিল। ইয়েলোস্টোনে গ্রিজলি দেখার গপ্পো শুনে

    এদিকে ল্যাদ বশতঃ জল কেনা হয় নি, চাল-ও বাড়ন্ত, ব্লিজার্ড অব ২০১৫ আসচে ভৈরব হরষে
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ০৮:৫১275320
  • আর বরফ দেখনে কে লিয়ে রেফ্রিজারেটর।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৫ ০৮:৪৬275319
  • চিড়িয়াখানার বাঘ বড্ড দুঃখী। বন্দী কিনা!
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৫ ০৭:৪৯275318
  • স্যানসুন্দরী, কান খুলকে শুন লো, বাঘ দেখেনে কি লিয়ে চিড়িয়াখানা সবচেয়ে আচ্ছা জায়গা।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:৫১275317
  • কালীসিঙ্গির মহাভারত সত্যি খুব ভারী। বিশাল ওজন।
  • সে | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:১৭275316
  • আমি শেয়ার বাজারে দেখে নিলাম তোমার ঠিকানা
    আমি কিনলাম কভু বেচলাম আমি জীবনজোয়ারে ভাসলাম
    আমি ব্যাঙ্কের কাছে ঘূর্ণীর মতো রাখলাম নিশানা আ আ।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:১৩275315
  • আমাদের এক বন্ধু এইটাকে বদলে নিয়ে গাইতেন-

    "আমি ঝড়ের বেগে ভুলে গেলাম তোমার ঠিকানা আ আ "
  • সে | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:১২275314
  • ইউরোর রেট ওঠা পড়ায় একটু প্রফিট করলাম।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:০৯275313
  • আহা সেই জন্যেই তো হেমন্তবাবু গাইলেন-

    আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
    আমি কাঁদলাম কভু হাসলাম আমি জীবনজোয়ারে ভাসলাম
    আমি ঝঞ্ঝার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা আ আ।

    ঃ-)
  • rabaahuta | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:০৬275312
  • আহা সে তো ঝড়ের মধ্যে কাবাব ভিজে যাবে হুইস্কিতে জল মিশে যাবে সিনেমার কাঁচ ঝাপসা হয়ে যাবে। সেইজন্যেই এসবের আগে রিটায়ার করে অনাবশ্যক ঝড়ঝঞ্ঝা থেকে দূরে থাকা দরকার।
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৫ ০৩:০৩275311
  • ঝড়ের মধ্যে লুঙ্গী পরা খুবই রিস্কি ব্যাপার। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত