এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:১৭274950
  • ধনরাজ তামাং - রঙীন
    সাগিনা মাহাতো - রঙীন নাকি সাদা কালো?
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:১৩274949
  • শক্তি সামন্তের বইগুলো সব বাংলা হিন্দি দুটোতেই হতো। সব রঙীন।
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:১২274948
  • কালার ছবি তো অনেক আগেই ছিলো। সোনার কেল্লা।
    কিন্তু খরচ বেশি ছিলো কালারের তখন। বাজেট কম থাকত। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে। মার্কেট ছোটো।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:১০274946
  • বাংলা সিনেমায় কি অনেক পরে কালার ছবি আসে? ১৯৮১ সালের মুভিও সাদা কালো কেন?
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:১০274947
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫৭274945
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫৫274944
  • কেদার রাজা পড়ে এত ভাল্লাগেছিল, যে আর সিন্মা দেখার রিস্ক নেওয়া হয়নি। সত্যিই কি দেখা উচিত?
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫৩274943
  • আজ ভাটে যখন ঢুকলাম হঠাৎ মহুয়া রায়চৌধুরীর নামট দেখে একটা পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। ১৯৮৬র বসন্ত তাশকেন্তে। হয়ত এখানে লেখা ঠিক নয়। রাশিয়ার টইতে লেখা উচিৎ ছিলো। ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভাল হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছিলাম। সেই সুবাদে হোটেল উজবেকিস্তানে সমস্ত ডেলিগেটদের সঙ্গে আমাদেরও প্রবেশ অবাধ। তখন নব্যেব্দু চ্যাটার্জ্জির সঙ্গে আলাপ হলো। তিনি বাঙালী তাই বাংলায় খুব গল্প করছি লাউঞ্জে বসে। এমন সময় দেখি একজন ভ্দ্রমহিলা দূর থেকে ধীর পদক্ষেপে আসছেন। খাটো মতন। তাঁতের শাড়ী পরা। নব্যেব্দু তাঁতে ডাকলেন, এই যে জয়া,এসো এখানে। এই দ্যাখো একটি বাঙালী মেয়েকে পেয়েছি।
    জয়া বচ্চন এলেন তন্দ্রার মধ্যে যেন। তারপরে অল্প দুয়েকটা কথা বলতে না বলতেই দেখি পেছনে এসে দাঁড়িয়েছেন বিগ বি। জয়াদেবী বললেন, আমার ছেলেমেয়েরা (নাকি বাচ্চারা?) এখন ঘুম থেকে উঠবে, আমি যাই। তিনি চলে গেলেন। বিগ্‌ বি গুছিয়ে বসলেন। অটোগ্রাফ নিলাম রিসেপশান থেকে কাগজ চেয়ে নিয়ে। খুব অমায়িক দেখলাম তিনি। এরও পরে আরো কয়েকবার গেছি, তখন নব্যেন্দু চ্যাটার্জ্জি অনেক গল্প বলেছিলেন মহুয়ার। আজ কাল পরশুর শুটিং এর গল্প। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের গল্প। বলেছিলেন, মহুয়া খুব ভালো অভিনেত্রী, কিন্তু ওকে পার্ট বোঝাতে খুব অসুবিধে হয়, ক্লাস ফোর ফাইভ অবধি পড়ে আর পড়ে নি। তারপরে মেকাপের কথা, ড্রেসের কথা। খালি গায়ে শাড়ী পরে অভিনয় করবার অসুবিধে, এই সমস্ত। এখনো মনে হয় এই সেদিনের কথা।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫১274941
  • ব্যাংদি, কেদার রাজার লিঙ্ক দাও। আজই দেখব।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫১274942
  • অ্যাল! ইয়েস, যমালয়ে জীবন্ত মানুষ।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪৬274939
  • সবার ওপরে অত্যধিক মেলোড্রামা এবং সেই ছবি বিশ্বাসের "পারবে? পারবে আমার সেই কুড়িটা বছর ফিরিয়ে দিতে" বলে হাহাকার, এবং কেনু প্রেম। কিন্তু বিচারের পার্টটা অবশ্যই থ্রিলিং।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪৬274940
  • আমি অনেকদিন আগে হুচিকে লিলি চক্কোত্তি আর পাহাড়ি সান্যালের কেদার রাজা রেকো করেছিলাম, হুচি নিগ্ঘাত ভুলে মেরে দিয়েছে।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪৫274937
  • যমালয়ে জীবন্ত মানুষ?
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪৫274938
  • সবার ওপরে হল, সেই ছবি বিশ্বাসের কুড়িটা বছর চেয়ে জজসাহেবকে কেস খাওয়ানো। ভাব একবার, জজসাহেব জেল থেকে ছেড়ে দিচ্ছে, না ছবি বিশ্বাস জজসাহেবকে অর্ডার করছে কুড়ি বছর চেয়ে।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪২274936
  • যমদূতের মর্ত্যে আগমন টিমের রেকোতে দেখেছিলাম। খুব ভালো কমেডি। আমার ভানুকে অত ভালো লাগেনা। কিন্তু এটায় দারুন। স্যানের না দেখা থাকলে দেখতে পারিস।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪০274934
  • সবার ওপরে আবার কোনটা? শেষ অঙ্কতে কি সাবিত্রী ছিল? ওটা ভালো। আরেকটা আছে থানা থেকে আসছি। বাংলায়ে থ্রিলার ভালো জমে না। বাংলা কমেডি বেস্ট। সাড়ে চুয়াত্তর, হাত বাড়ালেই বন্ধু, ওরা থাকে ওধারে, দেওয়া-নেওয়া, লুকোচুরি, ফুলেশ্বরী - এই সিনেমাগুলো দেখলেই মন ভালো হয়ে যায়।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৪০274935
  • তবে এই নষ্টলজির ভাটে বলে যাই, ন্যাড়াবাবু কিছুকাল আগে আমাকে স্তব্ধবাক করে দিয়েছিলেন কোনো এক টইয়ে রবি বহেল ও ইন্দ্রানীদেবীর গানের উল্লেখ করে। শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে এসেছিল।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৩৪274933
  • সুরেশ ওবেরয় বোলে তো এইতবার। ডায়াল এম ফর মার্ডারের টুকলি।
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৩২274932
  • পেইচি!

  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৩১274930
  • ভিভেক ওবেরয়ের বাবা সুরেশ ওবেরয় (লাইফবয়খ্যাত) ও দীপ্তি নাভাল। ইংলন্ডে শুটিং হয়েছিলো সেই তখনকার দিনে।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৩১274931
  • যাদের যাদের সবার উপরে দেখার রেকো দেওয়া হচ্ছে, তাদের সবার আত্মার শান্তি কামনা করে যাই।
    সবার উপরে থ্রিলার? হ্যাঁ সিকি ? বাবা গো! হুচি, স্যান, তিমি আর যারা যারা দেখিস নি, তাদের সবাইকে বেস্ট অফ লাক।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:৩০274929
  • হুগলী জেলার কলঙ্ক কেমন? দীপক চক্কোত্তি হুগলী জিলা নাকি? তুমি আকনায় পড়তে? আকনা তো খুব ভালো স্কুল ছিল আমাদের কালে। আকনার মেয়েদের হেবি হিংসে করতাম আমরা।
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৯274928
  • দীপ্তি নাভাল এর এক বার ফির?
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৮274927
  • আহা, উমরাও জান খুব প্রিয় সিনেমা। সবকটা গানও।
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৭274926
  • কমলা রানি বাহার আও!
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৬274924
  • শিলং এ এক পলের শুটিঙ এর সময় ফারুখ শেখ এর হেয়ার ড্রেসারকে সর্বক্ষণ দৌড়তে হচ্ছিলো। খাসিয়া পাহাড়ের হাওয়ায় টেকো মাথা থেকে চুল হামেশাই উড়ে যাচ্ছিলো। হায় ফারুখ শেখ আর নেই। উমরাও জান (প্রথমটা, রেখা অভিনীত) এর সেই অসামান্য অভিনয়!
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৬274925
  • শেষঙ্ক আর সবার ওপরে দেখে নে। বাংলা সিনেমায় থ্রিলার। ক্রাইম থ্রিলার র‌্যাদার।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৪274923
  • কমলা, দারুন। দীপ্তি নাভাল মার্ক যুবেরের টাঙ্গার পিছনে দৌড়তে দৌড়তে আসছে। কারণ ক্রেতার টাঙ্গায় সে উঠতে পারে না। ফাটিয়ে দিসিল
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২৩274922
  • এবং এবং এবং.. এক পল।
  • সে | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:২০274920
  • নাসিরুদ্দীনের অভিনয় দেখতে হলে, মাসুম।

    ঊর্মিলা মাতোন্ডকরের ডেবু ফিল্ম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত