এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:০০274773
  • হুচি, আমায় নিমন্ত্রণ কবে পাঠিয়েছিস??? আমি পাই নি তো!
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৯274769
  • নিমন্ত্রণে "দূরে কোথায়, দূরে দূরে" ও আছে। কণিকার গলায়। নন্দিনী মালিয়ার লিপে। নন্দিনী মালিয়ার কথা লিখতেই ছুটি সিনেমার কথা মনে পড়ে গেল। ওটাও খুব ভালো লাগে দেখতে। "আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা আমি তো পথ চিনি না"।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮274768
  • আমাদের বাড়িতে হিন্দি গানের ক্যাসেট ছিল দুটি। অনুপ জালোটার ভজন সন্ধ্যা, আর মান্না দে-র হিন্দি ফিল্মি ক্লাসিকাল। ক্লাস টেনে বোধ হয় রোজা-র ক্যাসেট কেনার অনুমতি পেয়েছিলাম। আমি কিশোর লতা রফি আশার হিন্দি গান প্রথম শুনি হস্টেলে হিয়ে।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭274764
  • মহুয়ার কথা হচ্ছে বুঝি? ঘোষপাড়া শীতলামন্দিরের উল্টোদিকের বাড়িটায় থাকতো। মারা যাওয়ার পর গোটা পাড়া চুপ। ফিসফাস যে বরটাই পুড়িয়ে মেরে দিলো জেলাস হয়ে। শবযাত্রায় প্রচুর লোক হয়েছিলো। আসেপাশের বাড়ির বারান্দা আর ছাদে ঢল। কপিল পেপসির বিজ্ঞাপণ করতে চন্ডিতলা আসার দিনও অত লোক হয়নি। বেশ ছোটই ছিলাম, তবু এইগুলো মনে আছে।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭274765
  • কেন, এই যে চাঁদের পাহাড় দেখলাম। এমনকি হলে গিয়ে দেখলাম !
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭274766
  • দেখি তো। দুই পৃথিবী হেব্বি সিনিমা। আর একটা কী ছিল, রজতাভ ইউএসের বাঙালি মাফিয়া সেটাও দেখেছি।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭274767
  • নিমন্ত্রণের গান হল জনমদুখী কপালপোড়া গুরু আমি একজনা।

    আর কোনও গান ছিল কি? মনে নেই।

    আমার আরও সিনিমা চাই। এখানে পিঞ্জর। দীপ জ্বেলে যাই। মেঘে ঢাকা তারা (পুরনো)। আরো কী কী সব যেন, মনে পড়লে লিখে দেব।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬274761
  • হে হে স্যান ঠিক বলেছিস ঃ-)
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬274762
  • আমাদের বাড়িতে হিন্দি গানের ক্যাসেট আসতো না। আমি আর দিদি প্রচুর বিদ্রোহ করায়, আমার বাবা একটি হিন্দি গানের ক্যাসেট কিনে আনল, হিটস অফ রাজেন্দ্রাকুমার --- কী খাজা মাল মাইরি
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬274763
  • ধুর, আপনারা দেবের সিনেমা দ্যাখেন না।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৫274760
  • কি পড়লাম এটা? আমি কি ঠিক পড়লাম? দমদি কলেজ কেটে পোসেনজিতের সিনেমা দেখত? প্লিজ কেউ বল আমি দমদির পোস্ট পড়ে ভুল বুঝেছি।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩274758
  • না না রবার্ট কে ডাকত অজিত।

    রাজেন্দ্র কুমার লাল টুকটুকে হিরো। পরপর সিলভার জুবিলি করা সিনেমা।

    দমুদি কি শ্রীরামপুর কলেজে হায়ার সেকেন্ডারী?
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩274759
  • হুচি ছেড়ে দে, এই বয়সে আর চোতা পড়ে পাশ করা যাবেনা :-)
    ডিঃ তাইবলে রাজেন্দ্রকুমার কে আমায় জিগাসনা।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫২274755
  • নিমন্ত্রণ কি দক্ষিন সমীরণ সাথে গান টা আছে সেই সিনেমাটা? নাকি সেটা আমন্ত্রণ?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫২274756
  • সেকি রে সিকি, তোকে যে নিমন্ত্রণ পাঠানো হল?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫২274757
  • রাজেন্দ্র কুমার যে কে ছিল সেটা আবার ভুলে গেছি। বুড়ো ব্রেনে আর ইনফরমেশন সয় না। তবে টিম একটা লোককে দেখিয়েছে - যে রবার্ট বলে একজনকে ডাকত, আর মাঝে মাঝেই বলত - ভেএরি নাইস - ওকে বেশ ভালো লেগেছে। ঐ লোকটাই কি রাজেন্দ্রকুমার?
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫১274754
  • ও হ্যাঁ, শ্রীমান পৃথ্বীরাজ সিনেমার সিডিদুটো পেয়েছি। কপি করে শেয়ার করে দেব। কে যেন চেয়েছিল।

    এদিকে আমি নিমন্ত্রণ চেয়েছিলাম বেশ কয়েকবার। ক্ষেউ দেয় নি।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৫০274753
  • দাদার কীর্তি আমায় তখন দেখতে দ্যায় নি - আমি পরে ভালবাসা ২ দেখলাম। দারুন রোমান্টিক- এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে, দেখে সেই আত্মীয়র বাড়িতে গিয়ে মেয়ে খুঁজতে থাকলাম কার সঙ্গে একটা ঐরকম মিষ্টি সম্পর্ক করা যায়, ৪/৫ দিন ছিলাম কাউকে একটা চিরকুট দিয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না। মনে হয় হাতে দিই নি, সাইডে রেখে দিয়ে কেটে পড়েছিলাম। কেউ কোনো সাড়া শব্দ দেয়নি, হয় দেখেনি নয় চেপে গেছিল
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274749
  • শ্রীরামপুর কলেজে পড়তাম সময় কলেজের ক্লাস কেটে সেই 'প্র' দিয়ে নাম সিনেমাগুলো সবকটা দেখেছি। তখন সেই'খবর পড়ত দীপক চক্রবর্তী এখন সিনেমায় নেমেছে'। পরে হাওড়া গার্লসে পড়তাম সময় গ্লোব, নিউ এম্পায়ার ইত্যাদিতে যাবার সাহস হল।
    তবে সেসব আশির দশকের কথা।
    আপনেরা তকহনো বাঁ হাতে পেন্টু সামলাচ্ছেন।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274750
  • দাদার কীর্তি আমারও ভালো লাগে। আর শ্রীমান পৃথ্বীরাজ তো বোধহয় এক হাজার বার দেখা হয়ে গেছে। আবারও দেখতে ভালো লাগে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274751
  • রাজেন্দ্র কুমারএর নাম শোনেনি সে পাপ কি পদ্মিনী কলাবতীর নাম জেনে খন্ডন হবে?
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯274752
  • ও আচ্ছা, পিছিয়ে পড়িনি। পিছিয়ে পড়েছি।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮274745
  • খ্যা খ্যা হুচির কি রেপুটেশন !
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮274746
  • কলাবতী নাকি!! কোলাপুরি না?
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮274747
  • ওকে @তাপসদা।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮274748
  • ভাগী, ভালো হবে না। দেখতেই পাচ্চো আমি পদ্মিনী কলাবতীকেও জানতাম।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৭274744
  • বাড়ি গিয়ে মেল করছি - অফিসের কম্পুতে নেই। প্পন
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৬274741
  • না না চিনি - দাদার কীর্তির সরস্বতী ! ক্ষি মুশকিল
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৬274742
  • আমরা ক্লাস টু নাকি থ্রিতে পড়ি। শর্মিষ্ঠা এসে বলল - জানিস মহুয়া মরে গেছে। সুইসাইড করেছে। তখনও মহুয়াকে চিনতাম না। কাউকেই চিনতাম না। সিনেমার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল বাড়িতে। সেই সময় টিভিন পিরিয়ডে শর্মিষ্ঠা বলত - চল আমরা খেলি, আমি হেমা মালিনী, সুস্মিতা রেখা, আর তুই পদ্মিনী কলাবতী (তখন আমরা কলাবতীই জানতাম)। আমি অবশ্য কাউকেই জানতাম না। ওদের থেকে শুনতাম। অনেক পরে হেমা মালিনীকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম ঠাকুরের মত দেখতে।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৬274743
  • আর আমি পুরী গিয়ে সেখনকার গেস্ট হাউজের কেয়ারটেকার পরিবারের কাছে প্রচন্ড খিল্লিত হয়েছিলাম, কোলকাতায় থেকেও বেদের মেয়ে জোসনা দেখি না বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত