এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৫274739
  • এই দাদার কীর্তি ভালো সিনেমা।

    আর সাধারনত এইরম হয় যে লোকজন কে স্যান চেনে আর হুচি চেনেনা। তাই লোকে আর পড়ে দেখেনি কে লিখেছে যে মহুয়াকে চেনেনা।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৫274740
  • আমি পিসি দিদি মা বাবা ঠাকুমাদের সঙ্গে বিজয়া হলে জয় বাবা তারকনাথ দেখিচি।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৪274737
  • গুটিয়েও নিয়েছি।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৪274738
  • ব্যাং ছড়িয়ে ফেলেছে।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩274734
  • অঃ সরি, হুচি নয়।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩274735
  • এ কী রে, মেয়েটা দাদার কীর্তিও দেখেনি?
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩274736
  • মেল করে দাও।

    @তাপসদা
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪২274731
  • স্যান মহুয়াকে চেনে না। আমি স্যানের সাথে আর কোনওদিন কথা বলব কিনা ভেবে দেখছি।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪২274732
  • হুচি মহুয়াকে চিনিস না! ভারি দুঃখু পেলাম। দাদার কীর্তিও দেখিস নাই? ঃ(
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪২274733
  • আহা প্লেস করতে পারিনি, দাদার কীর্তি বললেই হত। হু ভাল মেয়ে। যদিও দাদার কীর্তি এক অখাদ্য সিনেমা। খানিকটা দেখেছি।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪১274729
  • আমি হলে গিয়ে আজ তোমার পোরিক ক্ষা আ ভও গো বাআআআআআন দেখে এসেছিলাম। তখন ভক্তিমূলক সিনেমা এলেই হলে গিয়ে দেখতে পেতাম, আমাদের নীচের ফ্ল্যাটের দিদার কল্যাণে, ওনার সঙ্গী হয়ে ট্যাক্সি চেপে যেতে পেতাম। আর কেউ ওনার সাথে যেতে রাজি হত না। আমি হলে যাওয়ার লোভে দু পা বাড়িয়েই থাকতাম। এমনকি বিশ্বজিত আর সন্ধ্যা রায়ের সীতাও হলে গিয়ে দেখেছিলাম।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪১274730
  • *ছড়িয়ে দিতে (1.39 পোস্ট)
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৪০274727
  • ইকি রে! স্যান মহুয়াকে চিনিস না? শ্রীমান পৃথ্বীরাজ দেখিস নি? দাদার কীর্তি দেখিস নি?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯274726
  • কিন্তু কুমুদি ভেবে দ্যাখো, নেতাজীর উল্লেখ করেনি বলেই তো তুমি জানতে পারলে তেইশে জানুয়ারী বাল ঠাকরের জন্মদিন। বাঙালীর মনে জ্ঞানের আলো ছড়িয়ে থেকে আবাপর জুড়ি নেই।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৮274724
  • গুরু দক্ষিণা খুব খ্যাতনামা সিনেমা কারণ ওটা ছোট ফর্মে উরুশ্চারণ করা যেত না। অন্ধ কালী ব্যানার্জির ডায়ালগ শোনার জন্যে আমার এক আদারওয়াইজ পাষণ্ড বন্ধু হলে গিয়ে দেখেছিল ৪ বার। আমি শত্রু দেখেছি হলে গিয়ে ৪ বার। বারাসাতে রিলিজ করেনি বলে, বিরাটিতে রমা হলে গিয়ে দেখেছিলাম ফার্স্ট উইকে
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৮274725
  • ইনি কি বিখ্যাত কেউ ?
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬274722
  • মহুয়া হু ? হু ইজ মহুয়া ?
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬274723
  • ছোট করে, - এটি একটি প্রাইমারিলি রিজিওনাল নিউজ বেসড (অর্থাৎ প বঙ্গ ও কলিকাতা) ও একাধারে সার্ভিস প্রোভাইডিং -

    (বাকিটা মেল করতে পারি)
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৫274721
  • আনন্দবাজারের প্রথম পাতায় "আজকের দিন" দেখেন কেউ?ইন্তের্নেট সংস্করণে নেতাজীর জন্মদিনের উল্লেখ নেই।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৪274720
  • লাল বাদশাহ মানে অমিতাভের? উরিস্শালা!

    তবে হিন্দি এলে বলে যাই আমি ইংলিশ বাবু দেসি মেম দেখেচি
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩274718
  • তাপসবাউ, স্টার্টাপ আইডিয়া?
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩274719
  • আমি লাল বাদশা।

    মু হা হা হা হা
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩২274717
  • না তবে আমি গুরুদক্ষিনা হল এ গিয়ে দেখেছি
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩০274716
  • আপনারা কেউ, কেউ কি দেখেছেন সন্ধ্যাপ্রদীপ? রঞ্জিত মল্লিক-মহুয়া স্টারার। রঞ্জিত শুরুতে খালি গায়ে শুধু একটা উত্তরীয় মতন কী যেন জড়িয়ে ঠাকুরের সামনে আরতি করছে, উদাত্ত কণ্ঠসঙ্গীত। মহুয়া (গানের মধ্যেই) দূর থেকে প্রণাম করছে। অবভিয়াসলি রঞ্জিতের নাম প্রদীপ ও মহুয়ার নাম সন্ধ্যা। দেখেছেন? হলে গিয়ে? টিকিট কেটে? হাঃ-- কোনো কালচারাল ইয়ে নেই আপনাদের ---
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:২৯274715
  • টিম এর দেশের মেয়ে খেলছে শারাপোভার এগেনস্টে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:১৬274713
  • এখানে ভগবান মানুষটাকে না বলে চেয়ারটাকে বলা ভালো।
  • T | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:১৬274714
  • দ দি, এ আমি বলতে পারব না। আমি যতটুকু পড়েছি তা হ'ল, ঐ ল্যান্ডিং এর সময় প্রায় সিঙ্ঘভাগ জুড়ে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলেস বলে একটা সিস্টেম কাজ করে। নেমে আসা বিমানকে পথ দেখানো, ন্যাভিগেশন হ্যানা ত্যানা। পাইলটের কাজ শুধু ঐ সময় আইএলেসের ইনফর্মেশন অনুযায়ী প্রি ডিফাইন্ড প্রসিডিওর ফলো করা। তো, এর মাঝে হাজারো জায়গায় গোলমাল থাকতে পারে।

    মনে হয়, নতুন করে ক্যালিব্রেশনের দরকার। বোয়িং আর এয়ারবাস আলাদা ইউনিট ইউজ করে। ঐ যে বলছে কিছু কিছু প্লেনের জন্য হচ্ছে। দ্যাখোগে, ইউনিটের গোলমাল হয়তো। ফিট আর মিটারে ছড়িয়েছে।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:১১274712
  • ভাগী, হ্যাঁ। এইটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল সেই সময়ে। ওটা কার যেন সুর ছিল ভুলে গেছি, সে ব্যক্তিগত পরিচিতির সূত্রে আরডির কাছ থেকে হিন্দি গানের সুরটা আগে শুনেছিল, পরে সেটাই ঝেড়ে দেয় আর শানুকে দিয়ে গাইয়ে দেয়। শানু বোধ হয় এই নিয়ে ক্ষমা টমাও চেয়েছিল।

    ন্যাড়াদার মনে আছে ঘটনাটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত