এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৭274621
  • আমি সুস্বপ্ন দেখতাম। খাতা দেখার সময় নিশ্চয়ই খুশ মেজাজে থাকবেন, একদম শেষে নাম্বার গুলো যোগ করতে গিয়ে নিশ্চয়ই বেখেয়ালে ৬০ এর জায়গায় ৮০ হয়ে যাবে। আর ঐ অংকটা পুরো ঠিক না হলেও, একটু তো করেছিলাম, কিছু কি আর দেবেন না। এই কিছু গুলোই তো আশা ভরসা, ওগুলো জমিয়ে নিশ্চয়ই অনেকটা উঠে আসবে।
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৫274619
  • কলেজে উঠে আমার অংক এত অ্যাডভান্সড হয়ে গেছিল যে মাস্টাররা বুঝতে পারত না। আমার এক কেমিক্যালের বন্ধু ফাইনাল ইয়ারে কেমিকাল প্লান্টের চিমনি ডিজাইন প্রজেক্ট করেছিল। প্রথম ক্যালকুলেশনে চিমনির হাইট আড়াই মাইল এসেছিল। গাইড বলল, বড্ড বড় হয়ে গেছে, আরও ছোট হবে। ফাইনাল ক্যালকুলেশনে ১৩ মিমি এসেছিল চিমনির হাইট। আজ সে সায়েন্টিস্ট। বড় বড় পেপার লেখে। কাগজে নাম বেরোয়। ভাল অংক জানলে হত?
  • kc | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৪274618
  • আমাদের বচপন ছেল গাভাসকার, ইডেনে ফুটবলের মারপিট, কালো দিন, জয়প্রকাশ নারায়ণ, মানু র‍্যায়, অমিতা বচ্চন, নাদিয়া কমেনিসি, প্রকাশ পাড়ুকোন, বিয়র্ন বর্গ, আর আর সেই ৭৭।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫১274616
  • আমি এখনও দুঃস্বপ্ন দেখি। এই একটাই দুঃস্বপ্ন বার বার দেখি। অঙ্ক পরীক্ষার আগের রাতে রিয়েলাইজ করছি আমার সিলেবাস শেষ হয়নি।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫১274617
  • ন্যাড়া রিসাইক্‌লিং নিয়ে একটি দার্শনিক মন্তব্য করল।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৫০274615
  • আপশোস কোরো না - কবি গেয়েছেন - দাদা অংক কি কঠিন।
  • b | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪৯274614
  • আম্মো কেলাশ ইলেবেনে সুমন। বাবার এক বন্ধু এলেন, কাকু স্থানীয়, হাতে সদ্য বেরোনো তোমাকে চাইয়ের ক্যাসেট। জানুয়ারী মাস সেটা। হাতে দিয়ে বল্লেন, নে শোন। ভালো করে শোন, এখানে (মানে বসার ঘরের) গ্যাঞ্জামের মধ্যে নয়।

    তারপরে আঁক। এ কি রে ভাই। এরকম গান-ও হয় নাকি?

    শেষে আমাদের বাড়িউলী দিদা অবধি তোঁমাঁকে চাঁ-আঁ-আঁ-ইঁ বলে গান গাওয়া শুরু করে দিলেন।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪৮274612
  • তা অবিশ্যি ঠিক। কিন্তু এখনও খচখচ করে। অঙ্কটা শেখা হল না ঠিক করে।
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪৮274613
  • সময় নষ্ট আবার কি! সেই কবে থেকে তো বলে যাচ্ছি- "জীবনের ধন কিছুই যায় না ফেলা।" শুনে তো রবি লাইনটা টুকেই দিল।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪৫274611
  • যদি একটু নষ্টই না করলাম তাহলে আর সময়ের দাম কি
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪৪274610
  • তবে হায়ার সেকেন্ডারীর সময় একটাও সিনেমা না দেখা সত্ত্বেও কিচ্ছু পড়াশোনা করিনি। তখন সিনেমার চেয়ে বইয়ের নেশা বেশি ছিল। আমাদের জীবনানন্দ পড়াতেন পূরবীদি। কর্ণ-কুন্তী সংবাদ পড়াতেন গোপাদি। এত ভালো পড়াতেন, ঐ জগতেই থাকতে ইচ্ছে করত। গোল্লায় যাক ফিজিক্স-কেমিস্ট্রি। কো-ওর্ডিনেট জিওমেট্রির ক্লাস টেস্টে একবার জিরো পেলাম। ঠাস করে একটা থাপ্পড় পরহল গালে। তার আগে তো আমি বনগাঁয়ের শিয়ালরাজা - রাজত্ব করে এসেছি স্কুলের দিনগুলোয়। কিন্তু চৈতন্য হলেও সামলাতে পারলাম না শেষ পর্যন্ত। খুব সাদামাটা রেজাল্ট নিয়ে বেরোলাম। ইলেভেন-টুয়েল্ভ বেশ চোখ ধাঁধানো সময় আমার জন্য। চোখ সওয়াতে যে সময় লাগল তার মধ্যেই পিছিয়ে পড়েছিলাম প্রতিযোগিতায়।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪২274607
  • বুড়ো হয়ে গেলাম, সিকি ঃ((
  • kiki | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪২274608
  • এদিকে ছিয়ানব্বই য়ের একদম প্রথমে, তখন সর্বদাই পকেটে টুল বক্স নিয়ে ঘুরি, মেশিন টেশিন চালাবো, ঝুলকালি মাখবো এসব ধারনা। ঐ হুচির মত, একটু দেরী তে হলেও সব ভাবনাগুলো টাল খাচ্ছে। এদিকে প্রবল ব্যাথার টনটনানি। তারমধ্যে কলেজে একদিন মানকে এলো। তখন ও বিয়ে হয়নি। সেই প্রথম কোন ছেলের সাথে( এই হাসবে না, আমাদের সত্য যুগে অমন হত) একা কোথাও গেলাম। কোথায় আবার, বটানিকাল গার্ডেনে, বি ই কলেজের পাশে। কোন মানে হয়! তো মানকে টা হাত চাইলো, এদিকে আমি তখন প্রবল বিদ্রোহী টাইপের, বললাম হাত দিয়ে কি হবে! আমার হাত নরম নয়, কোন কাব্য নেই হাতে, এ হাত মেশিন চালানোর( কি ক্যাবলামো)। তারপর মানকেটা ক্রমান্বয়ে কেবলিয়ে গেলো। এদিকে ফেরার সময় চলে যায়, মা খুব চিন্তা করবে, আর কিসি না করলে মানকে উঠবে না, কি চাপ। শেষে বলতেই হলো, চোখ বোঁজো। ওমা তারপর ভেবে পাইনা কোথায় চুমু দেব, ঠোঁটে, না ইয়াকি ব্যাপার। গালে বা কপালে কি ঠিক হবে? না। শেষে দেখি চোখ পিটপিটাচ্ছে, দারুন চোখ দুটো। পরে এক বন্ধু বললো ওটা নাকি তখনকার দিনের টেস্ট ছিলো, অভিজ্ঞতার ব্যাপারে। পরে একদিন বলে ছিঃ চুমু খেতেও তো জানিস না, স্ট্যাম্প মারার মত চুমু দিলি। তখন মনে পরলো বন্ধুর কথা, সে নিয়ে আবার ক্যালাকেলি। জীবন গিয়াছে চলে উনিশ উনিশ বছরের পার।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪২274609
  • যে বান্ধবীটি আমায় গানওলার ক্যাসেট শুনতে দিল, সে ছিল আমাদের ব্যাচের সুন্দরীতমা। চোখধাঁধানো রূপ ছিল তার। বছর দুয়েক আগে সে মারা গেছে, অ্যাকিউট জন্ডিসে।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪১274605
  • দুঃখের কি শেষ আছে, হু ? নাহয় সুমন কবছর পরেই শুনেছিস, গানগুলো তো আর পেরিশেবল ছিল না :-) আবার তোর অন্য কতরকম এক্সপি হয়েছে, আমাদের হয় নি। আমার এখন দুঃখু হয় মাস্টার্স ইত্যাদি কলকাতার বাইরে পড়ার চেষ্টা করলাম না কেন। সবাই হস্টেল লাইফ নিয়ে কতকিছু বলে, লেখে, জীবনের সেরা সময় বলে ইত্যাদি।
  • ন্যাড়া | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪১274606
  • প্রভিডেন্ট ফান্ড ঠিকমতন থাকলে ছিয়নব্বইতে রিটায়ারই করে যাবার কথা। আর সুমনকে তোল্লা দিয়ে মাথায় চড়ালাম তো আমরাই। একানব্বইতে গড়িয়ার পুজো প্যান্ডেলে, যাদবপুরের সিভিলে, সায়েন্স কলেজে। যাক সে কথা। সে পাপের ফল এখনও ভোগ করতে হচ্ছে।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৪০274604
  • গানওলা বেরোলো। এই শহর জানে আমার শুনে সবার কী সে উলুতপ্লুত দশা। ঠিক আমাকে ভেবেই নিশ্চয় এই গান লেখা হয়েছিল।

    নচিকেতা খুব একটা পাত্তা পেত না। কিন্তু কোহেনপন্থী দত্তমশাই বেশ হৈচৈ বাঁধিয়েছিলেন। পাড়ার একটা মেয়ে, এমনিতে কথা বলত না, সেও দেখি জিগ্যেস করে সংস্কৃতির পাস পাওয়া যাবে কিনা!
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৮274603
  • আমাকে সিকি।
  • তাপস | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৭274601
  • সহজ হিন্দি শিকসা র একটা টই ছিল - সেইটা একটু তুলে দেবেন? ২৩ জানুয়ারী অফিস করতে করতে ফের ঐসব হোক
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৭274602
  • আমি অনেক অনেক পরে এদেশে এসে সুমনের গান সিডিতে শুনেছিলাম। এখন আফসোস হয়, সব গানগুলো না শুনলেও হত, বা, অন্য কিছু শুনলে হত। যাক গে।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৬274600
  • পরে জন্মালে আর কি করে একসঙ্গে জীবনযুদ্ধে সামিল হব! কি আশ্চর্য্য কথা! সে তো বলতে পারি আপনারা যখন সেটেল্ড আমরা তখন ঘাস্তাচ্চি
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৫274598
  • ইকীরে! জামাইরাজা কারে কইল?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৫274599
  • না, ক্লাস কেটে সিনেমা দেখি নি ঃ-) আন্ডার গ্র্যাডের সময় একরকম সিনেমা পাড়াতেই থেকেছি। কিন্তু দেখি নি। তোমরা শুনলে হাসবে। কিন্তু আমার সত্যিই পয়সা থাকত না। টিউশনি করাও মানা ছিল।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৩274597
  • বচ্চেলোগ দেখিয়ে দেখিয়ে। হম অউর দমু হমলোগ যব জীবন-ইয়ুধ মেঁ ব্যাস্ত থে, (জিসকো বংগালি আঁতেললোগ স্ট্রাগল বোলতে হ্যায়) তব আপলোগ ফ্যান্টাসিওয়ার্ল্ড মেঁ জি রহে থে।
    জামাইরাজা, আব আপকো সমঝ মেঁ আয়া, বচপন অউর জোবন কা ডিফারেন্স?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩২274595
  • কিন্তু আমি ইলেভেনেও শুনলাম না। হোস্টেলের বন্ধুদের সাথে বেশি ওঠাবসা ছিল। তারা আরো অনেক অনেক দূর থেকে পড়তে আসত। সেখানে নচিকেতাও পোঁছয় নি। তবুও ক্লাস টুয়েলেভের মেয়েদের যখন ফেয়ারওয়েল দিলাম তখন তো অমৃতাদি গাইল - এই শহর জানে আমার প্রথম সব কিছু। এত ভালো লাগল, ওর কাছে বসে লিখে নিলাম গানটা। কিন্তু তারপরেও সুমন শুনলাম না। নিজের রেকর্ড প্লেয়ার ছিল না অবশ্য মাস্টার্স পড়ার আগে। হোস্টেলে আমাদের ঘরগুলোতে কোন প্লাগ পয়েন্ট থাকত না। অন্য কারোর থেকে শুনব তেমনটাও হয়নি। এখন আফসোস হয়। আরেকটু উদ্যোগী হলে তখনই শুনতে পারতাম কোন না কোন ভাবে।
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩২274596
  • আচ্ছা আছা এইবারে বুঝেছি। থ্যাঙ্কু, কেসি, ভাগী, ব্যাঙোয়া
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩০274594
  • দেখেছো? দেখেছো?? এইখানেই ভাগী আর ব্যাঙ একদম উল্টো বলল!!
  • kc | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৯274592
  • দমুদির 11:04 এর জন্য,

  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৯274593
  • হু নিশ্চয় ক্লাস বাংক করে বা প্রক্সি মেরে নিউ এম্পায়ারে সিনেমা দেখেনি?

    উফ, সে কী দিন ছিল। জেভিয়ার্সে ভর্তি হবার পরে দুখানা পাখা গজিয়ে ছিল। ফলও মিলেছিল হাতে নাতে। কেমিস্ট্রিতে উনিশ। নেহাত টুয়েলভটা খানিক খেটেখুটে উতরে দিয়েছিলাম।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৮274588
  • না ঠিক লিখলাম না।
    উল্টো হবে।

    যেমন, ওই টি বায়স্কোপ-এর যে ছবিটা, সেটাতে লাল জামা পরা ছেলেটটাকে বোঝাতে আমি বলব "বামদিক থেকে দ্বিতীয়"।

    যদি আরো অন্য কিছু বোঝাতে চাই, তাহলেও বলব "ছবিটার ডানদিকে এম সি লেখা দেখা যাচ্ছে"। অতএব আমি যা ফলো করি, টা সব সময়ই যে দেখছে তার কোনদিক সেই হিসেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত