এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৮274589
  • ৯৬ সাল --- সপ্তাহের ৬ দিন ৬টা বিভিন্ন জায়গার কলেজের কম্পু চিটিং সেন্টারে পড়াতে যাই। বাস, ট্রাম, ট্রেন, নৌকো, অটো, রিকশা, ভ্যান রিকশা এইসব বিবিধ যানবাহনে চেপে, আর প্রতিদিন আরো একটু করে চেপে যেতে যেতে ভাবি আর বোধহয় কোনও ঠিকঠাক চাকরি পাব না, তাহলে উপায় কী হবে? মা রিটায়ার করবে ৯৭এর জানু -- তাহলে আর কী কী করতে পারি?
    আর বৃহষ্পতিবার উইকলি অফের দিনে সল্লেকের দিকচিহ্নবিহীন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কোম্পানি খুঁজে খুঁজে বায়োডেটা দিয়ে বেড়ান --- পয়সা বাঁচাতে হান্টা -- তারপর পেল্লায় শরীর খারাপ লাগলে কোনও০ একটা ঝুপসে থাম্বস আপ খাওয়া। খিদে এবং তেষ্টা দুইই কমায়। আর সবচেয়ে ভাল হচ্ছে থাম্বস আপ খেলে জল খাওয়ার সাইড এফেক্ট থেকে বাঁচা যায়।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৮274590
  • স্যানের এগারোটা তেইশ কে ক, অনেকদিন শুচিস্মিতার লেখা পড়িনি, বড় ভালো লেখে।

    আর সিকির কান কষ কষ করে মুলে দেওয়া হলো ডেঁপোমির জন্য।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৮274591
  • দর্শকোকা বায়েঁ সে ডাহিনা। জিস্কো ক্লকওয়াইজ বোলতে হ্যয়
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৭274587
  • আমরা ক্লাস সিক্সে শুনেছিলাম, সেটাও খুব ভাল বয়েস :-)
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৪274586
  • ক্লাস ইলেভেনে সুমন শুনেছিলাম। ঠিকই বয়েসে শুনেছিলাম তো, হু। এর চেয়ে ভালো বয়েস আর কী হতে পারত?

    একসাথে শুনেছিলাম মাইকেল জ্যাকসন, বাবা সায়গল, অ্যাপাচে ইন্ডিয়ান, সুমন, নচি, এবং এবং, প্রতুল। একলা প্রতুল। প্রথম অনুভব করা, গান এভাবেও গাওয়া যায়।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৩274584
  • হু এর হস্টেলজীবন নিয়ে বড়ো লেখা পড়তে চাই।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২৩274585
  • দমুদি, আমি যদ্দুর জানি ছবির বামদিক অর্থাত যে দেখছে তার ডানদিক।
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২১274582
  • আমার 11:04 11:04 পিলিজ
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২১274583
  • ছিয়ানব্বইতে প্রথম ঘরের বাইরে পা দিয়েছি। হোস্টেলে থেকে পড়ি। সপ্তাহান্তে বাড়ি যাই। পড়াশোনা খুব একটা হয়নি ঐ দুবছরে। হোস্টেলের পাশেই বাংলাদেশ হাইকমিশন ছিল। ওখন থেকে অনেক বই পড়েছি। রাত জেগে আড্ডা দিয়েছি। সেই প্রথম অনেকের সাথে মিশেছি যাদের আগে শুধু দূর থেকেই দেখতাম। অনেক অদ্ভুত ধারনা যেগুলো নিয়ে বড় হচ্ছিলাম সেগুলো এক এক করে ভাঙতে লাগল।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২০274580
  • নব্বইয়ের দশকে শিশুবিবাহ প্রচলিত ছিল?
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:২০274581
  • দাদার বন্ধুমহল একগাদা নব্বই-এর উচ্যমাধ্যমিক পাশ করা যদুপুরি হওয়ায় সুমন প্রথম ক্যাসেট বেরোনোর সময় থেকেই শুনেছি মফস্বল-এ থাকা সত্বেও। প্রথম ক্যাসেটটা শুনে শুনে খারাপ হয়ে গেছিল।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৬274578
  • অর্পনের পোষ্টটা কেমন ভুলভাল ভাবে পড়লাম।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৬274579
  • হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য দুঃখ হয় ভালো স্কুলে পড়িনি বলে। ঐ বয়েসে সুমন শুনলে তার এফেক্ট নিশ্চয়ই আরো অন্যরকম হত।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৫274577
  • তখনকার ছানাপোনারা অমন ই ভাবত। আশ্চজ্জির কিছু নাই।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৪274575
  • ছিয়ানব্বইয়ে বেশ চাড্ডি গোছের ছিলাম। লাল টকটকে চাড্ডি।
  • aranya | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৪274576
  • ধন্যবাদ বি, সুভাষ-কে নিয়ে গানগুলো শুনছি
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১১274574
  • ছিয়ানব্বই এ আমরা মোটামুটি শিওর ছিলাম ইহজীবনে বিয়ে করব না।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০৯274573
  • ছেঃ এ কাদের সাথে ভাটাই, ছিয়ানব্বই য়ে আমার বে হয়ে গেসলো।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০৮274572
  • নানা, ইশকুল কলেজে সেই তরুণ তুর্কী বয়েসে লোকজন হেবি স্নব ছিল :-) নচিকেতা বেশি ভাল বলার ধক কোনো বন্ধু দেখায় নি ! আর কলেজে ওঠার পর লোকে দায়িত্ব নিয়ে অবোধ-অপোগন্ডদের মহীন ইত্যাদি শোনায়।
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০৭274570
  • কাল যার জন্মদিন সে ত আবার পুণে আসবে বলেছে, এপ্রিল মনে হয়। ও আবার ডিসেম্বারে পোচ্চুর ঘোরাঘুরি করে এলো। কচ্ছের রান ইত্যাদি। কোন মাসে যেন
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০৬274569
  • আমি সুমন শোনা শুরু করি তখন বসে আঁকো বেরিয়ে গেছে দেড় দুমাস হল। এক বন্ধু প্রায় ইচ্ছের বিরুদ্ধে জোর করে বসিয়ে শুনিয়েছিল। সেই শুরু।
  • d | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০৪274568
  • আচ্ছা আমার অনেকদিনের একটা কনফিউশান ক্লিয়ার করে নিই। যখন কোনও ছবির 'বাঁ দিক' বলা হয় তখন সেটা কি দর্শকের বাঁদিক না ছবিটার বাঁদিক? মানে থাম্ব রুল কী? আম ই দুইরকমই বলতে দেখেছি। সেক্ষেত্রে অন্তত একজন চেনা হলে রেফারেন্স ধরে ফেলা যায়। কিন্তু যখন সব কজন অচেনা ত্যখন কোনটা ধরব?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০২274567
  • আমি কিন্তু সুমনকে পুরো মিস করেছি। আমাদের মফস্বলে নচিকেতা অনেক বেশি পপুলার ছিল। স্কুলে থাকতে সুমনের নাম জানতাম না। কাগজে নাম বেরোতো নিশ্চয়ই। কিন্তু আমার নিজের তখন গান শোনার অভ্যেস ছিল না। বন্ধুরা যা আলোচনা করত আর পাড়াতে যা বাজত সেটুকুই সম্বল।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০১274566
  • সিদ্ধার্থর লেখাটা ? বহুত ভাল।
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৯274565
  • সিকি টই তোলো। আরেকবার পড়া যাক।
  • san | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৮274563
  • অপ্পনকে ক। স্কুলের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গপ্প করতে করতে টিফিনের সময় সুমনের নাম প্রথমবার শুনলাম স্পষ্ট মনে পড়ে, সেটা ৯২। তারপর সারাটা নব্বই জুড়ে আমার টেপরেকর্ডারে সব চেয়ে বেশি বেজেছেন সুমন :-)
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৮274564
  • অপ্পন আর আমার বচপন তো এইট্টিজে। নাইন্টিজে তো কৈশোর আর আর্লি যৌবন বলা যায়।

    তুলব নাকি সেই টইটা? আহা, এখনও টাইম পেলেই বারে বারে পড়ি। গণেশের দুধ খাওয়া, দিব্যাভারতীর মৃত্যু, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সুমনের গান কতকিছু নিয়ে দীঈর্ঘ আলোচনা হয়েছিল টইটায়।
  • Bhagidaar | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৫274561
  • ডিফাইন বচপন। কত থেকে কত বয়েস?
  • hu | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৫274562
  • সত্তরমে অপ্পন কাঁহা থা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত