এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩৪274139
  • বাপমায়েদের জেনারেশন বৈষয়িক ছিল না তো, সেইজন্যই তো তোমায় ওদের দলে বললাম, কি মুশকিল !
  • Tim | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩৪274140
  • আপাতত অক্ষদা কে ক দিলাম। দাও ফিরে সে অরণ্য (গুরুর না) ইঃ
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩৩274138
  • কুমু তো সকালে লিখলেন - এদিকের সকালে।
  • Tim | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩২274135
  • সেই কে যেন একটা হিসেব করে বলেছিলো না ছকোটি টাকা জমিয়ে তবে রিটায়ার করতে? মনখারাপ হলেই ঐ হিসেবটা মনে করলেই কুলকুলিয়ে হাসি পেয়ে দিল খুশ হয়ে যাবে
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩২274136
  • নাহ! আমাদের বাপ-মা-রা আমাদের থেকে অনেক নবীন ছিল মনে। বুড়ো বয়সেও সিনেমা, উপন্যাস, রাজনীতি নিয়ে তর্ক ঝগড়া আড্ডা এসবই দেখেছি। পয়সা কড়ির গল্প তেমন শুনি নাই কোনোদিনও। মানে শুধু আমার মা-বাবা না, তাদের বন্ধু বান্ধবেরাও তো তেমনই ছিল। বরং বয়সে একটু বড় কাজিন টাজিনদেরই কোনো অনুষ্ঠানে একত্র হলে ঐ শেয়ারের গল্প এইসব।

    তবে আমার খালি গ্র্যাড স্কুলে ফেরত যেতে ইচ্ছে করে। এই ডোমেস্টিকেটেড মরাল হংসের বিচরণভূমি আমার জন্য না। বুড়ো হয়ে গেলাম, বড় হলাম না।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩২274137
  • উঃভাঃদের থেকেও বেটার এক্জাম্পল হল গুজ্জুরা।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩১274131
  • সবই মায়া
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩১274132
  • অ্যাঁ? টা হনুর জন্য।
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩১274133
  • কুমুদি কোথায়? সিকি কি একটু খবর নিয়ে কুশল সম্বাদ দিতে পারে?
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩১274134
  • অরণ্যদাও সেই ইলিউশনে আছেন :-)

    অবভিয়াসলি এর বাইরেও বহু যুবকযুবতী থাকে, এখনও আছে, যারা সম্পত্তি নিয়ে বদারড না। কিন্তু আমি একটা ট্রেন্ড বলছি, বিশেষত উত্তরভারতীয় কলিগদের যা দেখেছি।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৩০274130
  • ৩৯ নেট আর্নড, আর কুড়ি কুড়ি বছরের পারে ইনফ্লেশনের হিসেবে ১০ লাখ টাকার হিসেবও ঐখানেই যাবে।

    মানে পুরোটাই জিরো সাম গেম। ঃ)
  • Tim | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৮274128
  • বৈষয়িক হওয়ার সাথে পাশ করা না করার সম্পর্ক নাই। এখনও পাশ না-করাদেরো হেব্বি বিষয়বুদ্ধি ;-)
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৮274129
  • সেটা অবিশ্যি ঠিক।
    কম বয়সে, বিষয় বিষে জড়ায় নাকো মন
  • Tim | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৭274125
  • কিন্তু হিসেব করে হাতে পেনসিল থুড়ি ল্যাপটপ পেলে তো আরোই মনমেজাজ খরাপ হবে
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৭274126
  • অ্যাঁ?
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৭274127
  • অক্ষদি মনে মনে আমাদের বাপমায়ের জেনারেশনে আটকে আছে। এখনকার সদ্যপাশকরাদের বৈষয়িক চিন্তাভাবনা দেখেনি, দেখলে আর বলতনা :-)
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৫274124
  • হ্যাঁ, ৫১ টা ম্যাচিউরিটি ভ্যালু, ইন্টারেস্ট আর্নড না। ঠিকই।

    কিন্তু মনমেজাজ খারাপ থাকলেই তো হিসেব করতে হয় বেশি করে।
  • h | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৪274123
  • বাড়িতে ধোপার খাতাটির জন্য মন খারাপ কচ্ছে বললেই হয় ;-)
  • sosen | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২৩274122
  • ভাল্লাগেনা বাপু মনমেজাজ খারাপ তায় গুরুতে এলেও খালি ট্যাকার হিসেব। চল্লুম।
  • 4z | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২২274121
  • রেফঃ ১১ঃ৫২। sm মনে হয় খুব একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেননি ;-)
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২১274120
  • স্যানের এট্টু বয়স হয়েচে বটে, হেমেন রায় আর ভাল্লাগে না, আমরা বাকি সবাই তো নওলকিশোর
  • a x | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২০274118
  • আহা খোঁটা কেন ধরেন? বিষয়ী আলোচনা তো বয়সোচিতই ঃ-)
  • aka | ২২ জানুয়ারি ২০১৫ ০০:২০274119
  • ব্যোমকেশ

  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১৬274117
  • আর কত কেজি ফাউন্টেন পেন চড়ালে হবা? ;-)
  • aranya | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১৪274116
  • অক্ষ কেন বয়সের খোঁটা দেন?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১৩274115
  • পুরো ডাউন পেমেন্টে ট্যাক্স বেনেফিট পাওয়া যায় না তো! পুরোটাই অপ্টিমাইজেশনের খেলা।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১২274113
  • নাহ, প্রি ট্যাক্সোও হয় না। কারেন্ট ইন্টারেস্ট রেটে ৫১ লাখ হয়।
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১২274114
  • বাড়ি কিনতে হয় তো পুরোটাই ডাউন পেমেন্ট করে কেনো। আমি তো দেখেছি কেজি দশেক সোনা দিলেই একটা ভদ্রগোছের বাড়ি হয়ে যায়।
  • san | ২২ জানুয়ারি ২০১৫ ০০:১১274112
  • আহা, ওটা প্রি-ট্যাক্স ষাট লাখ।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৫ ০০:০৭274111
  • এইবার ল্যাদোষদার হিসাব। বিস্তারিত যাবো না। তিনটে বা চারটে মুখ্য পয়েন্ট বলেই সারবো। (ফ্রিতে এর থেকে বেশি হয় না ঃ))

    ১। হিসেবের বেসিক লজিক ঠিকই আছে।

    ২। যে শহরে পাঁচ বছরে প্রপার্টি প্রাইস দ্বিগুণ হয়, সেখানে বাড়িভাড়াও প্রতি বছর ১০% করে বাড়বে। সেটা ধরলে অবশ্য ট্যাক্সও কিঞ্চিৎ বাড়ে। মোটের ওপর ধরলাম তাতে করে নেট ইনফ্লো লাখখানেক বাড়বে (২ নং টেবলে)।

    ৩। লোনের ইন্টারেস্ট রেট ১০% হলে এফডি মেরেকেটে ৮.৫%-এর বেশি হবে না আর আরডি ধরলাম ৭.৫%। তাতে করে ট্যাক্স কিঞ্চিৎ কমে। মোটের ওপর ইনফ্লো লাখদুয়েক কমে (৩ নং টেবলে)।

    ৪। ২ আর ৩-এর আউটপুট কম্পেয়ার করলে নেট ডিফারেন্স আসে লাখ চারেকের মত।

    ৫। যেটা ইন্টারেস্টিং সেটা হল ২০ ডাউন পেমেন্ট করে ৩০ লোন নিলে এই ডিফারেন্সটা কোথায় দাঁড়াবে। আদৌ কখনো পজিটিভ হবে কিনা। একটা এক্সেলে ফেলে ফর্মুলা বসালেই সেটা জানা যায়, কিন্তু করতে ল্যাদ লাগছে। ওটা ল্যাদোষদার জন্য হোমওয়ার্ক হিসেবেই থাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত