এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১২:১৩273959
  • হ্যাঁ, যে স্মার্টফোনে সেলফি তুলে বয়ফ্রেন্ডকে পাঠায়। বা পাঠাবার কথা ভাবে।

    ঠাকুরপুকুর কেন, ঠাকুরনগরেও এই পপুলেশন থাকবে।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১২:১৩273960
  • লোকে সেমিস্মার্ট ফোনে (ছোট্ট স্ক্রিন, মাল্টিমিডিয়া এনেবলড, নিচের দিকটায় ফিজিক্যাল কীপ্যাড) এন্তার হোয়াটস্যাপ করছে, সিনেমা দেখছে।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১২:১২273958
  • ৩২% তো ফোন ইউনিটের। পাঠকদের নয়।
    ৩২% পাঠক ডিজিটাল হলে তো বিশাল ব্যাপার। কবেই আনন্দ ডিজিটাল বই বের করে দিত।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১২:১০273957
  • অপ্পোন কোন ইন্ডিয়ার কথা বলছে।
    ঠাকুরপুকুরে বাংলা বই-এর পাঠক সেজো মামীর ভাগ্নীর কথা বলছ?
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১২:০৯273956
  • তো? ৩২% লোকে বই পড়ে?
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১২:০৮273955
  • স্মাইলি যেটা লিখেছে সেটা - বই, অডিও, ভিডিও - ডিজিটালি বিক্রির এক সমস্যা। সারা পৃথিবী জুড়েই।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১২:০৬273954
  • স্মার্টফোন --
    In India, the overall mobile phone market stood at 72.5 million units in Q3 2014. Out of these 23.3 million (32%) is smartphone units.
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১২:০২273953
  • নতুন বই ই-রিডার কমপ্যাটিবল করার একটা বড় ভয়, পাবলিশারদের তরফে, ই-রিডার টি কম খরচে বা পাইরেসি মাধ্যমে অনেক সহজে ও তাড়াতাড়ি বাজারে ছড়িয়ে প্রিন্টেড বইটির বিক্রি মার খাওয়াবে। ঠিক যেভাবে অডিও-ভিডিও সিডি / ডিভিডির বাজার খারাপ হল। এখন যে ভাবে বই ছাপা হয় সেটা মার্কেটে ছড়াতে স্ক্যান করা প্রসেস করা, কোয়ালিটি মেন্টেন করা ইত্যাকার সময় ও পরিশ্রম সাপেক্ষ ব্যপার স্যাপার আছে। তদুপরি, স্ক্যান করা পিডিএফ বই, অরিজিনাল প্রিন্টিং প্রেসে যে সফট কপিটি গিয়েছিল তার চেয়ে, যথেষ্ট খারাপ হয়। ফ্রি-ফ্লো টেক্সট নয় বলে অনেকে পছন্দ ও করে না। সেহেতু এই স্ক্যান করা বইয়ের চেয়ে হার্ড কপি প্রিন্টেড বই এর চাহিদা এখনো বেশি।

    প্রকাশকেরাই যদি ট্রু ই-বুক বাজারে ছাড়েন, অনতিবিলম্বে সে জিনিস কোটি কোটি কপি হয়ে সকলের হাতে পৌঁছবে পাইরেসির কল্যানে, যে বইগুলো, অরিজিনালের চেয়ে কোনো অংশে ন্যূন নয়। প্রিন্টেড বই এর ব্যবসা হেভি ঝাড় খাবে। ই-বুকের দাম আবার প্রিন্টেড বই এর ১০% এর বেশি হয় না, ফলে প্রকাশকেরা লস এর প্রমাদ গুনবেন।

    অবশ্যই এটা মাইন্ড সেট এর ব্যাপার। একটা ৫০০ টাকার বই ৫০০ কপি ছেপে হয়তো প্রকাশক বই পিছু ১০০ টাকা হিসেবে ৫০০০০ টাকা লাভ করতেন। মেন্টেনেন্স, ট্রান্সপোর্টেশন, ইনভেস্টমেন্ট, স্টক, ডেপ্রিসিয়েশন, ড্যামেজ ধরলে হয়তো সেটা আদতে ৩০০০০।

    ৫০ টাকায় ইবুক বিক্রি করলে, বই প্রতি প্রকাশকের লাভ ৩০ টাকা ধরলে ১০০০ কপি বই তাকে বিক্রি করতে হবে। সেটা সারা পৃথিবীতে বাঙালীদের কাছে অনলাইন বিক্রি হবে ধরে নিলে খুব একটা অসম্ভব ব্যাপার নয়, যদি না পাইরেসি একটা মেজর রোল প্লে করে।

    এই হিসেব আর নিরাপত্তা দিয়ে পাবলিশারদের কনফিডেন্সে আনতে আরো ৬০-৭০ বছর লেগে যেতে পারে বলে মনে হচ্ছে।

    তবে, এটা অনেক ত্বরান্বিত হতে পারে ডিজিটাইজড বই এর ব্যবহার হু হু করে বাড়তে থাকলে। ইতিমধ্যে সমস্ত লাইব্রেরী তে হার্ড কপি বই ডিজিটাইজ করা হচ্ছে। আপাতত সেগুলো শুধু লাইব্রেরীর মধ্যে কুক্ষিগত করে রাখা হচ্ছে বটে আর শুধু OPAC ইত্যাদির মাধ্যমে লাইব্রেরি স্পেসিফিক ক্যাটালগ সার্চ এর অপশনটুকু নেটে সর্বজনীন করে রাখা হচ্ছে, বা তাও হচ্ছে না বটে; কিন্তু ইনফর্মেশন অ্যাক্ট ইত্যাদির মাধ্যমে সমস্ত লাইব্রেরীর সমস্ত ডিজিটাইজড ম্যাটার ক্লাউডে পাবলিক অ্যাক্সেসে রাখার ফরমান জারি হলে আর গ্লোবাল সার্চ সম্ভব হলে বিশাল বিশাল ডেটা ব্যাঙ্ক লোকে অনলাইন বা ই-ফর্ম্যাট ব্যবহার করতে অভ্যস্ত হতে থাকবে। তখন হার্ড কপি বই এর ব্যাবহার শার্প কার্ভে কমে আসবে বলে মনে করি। ই-বুক বানাতে পাবলিশারেরা তখন নিতান্ত বাধ্য হবে বলে আশা করি।

    সবচেয়ে ভালো হয় পাবলিশার নির্ভরতা কমিয়ে লোকে নিজের বই নিজে ডিজিটাল ফর্ম্যাটে ডিস্ট্রিবিউট করতে ব্যাপক হারে শুরু করলে, যেটার পথ কনফুরা দেখাচ্ছে।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১২:০১273952
  • ইন্ডিয়াতে লোকে আগে স্মার্টফোনেই পড়বে। কালচার তৈরি হলে/ প্রয়োজন অ্যাপ্রিশিয়েট করলে ট্যাবলেট কিনে পড়বে। আরো নিশ জনতা হলে কিন্ডল কিনবে।

    এই যে শচিনের অটোবায়োগ্রাফি বেরোল, হার্ডকপি পেতে দেরি হচ্ছিল, কিন্তু লোকে তো পাশাপাশি সফট কপিও কিনেছে। হার্ড কপির থেকে সস্তাতেই কিনেছে।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৫৪273950
  • হায়, বড় পাবলিশাররা ওয়েট করে থাকবেন কবে কলকাতার লোকে অনলাইনে বই কিনবে। লোককে ইপাবে বই পড়াতে টেনে আনতে হবে। তার প্রোমোশন পলিসি আলাদা রকমের ডিজাইন করতে হবে। এঁয়ারা এখনো ভাবেন লোকে কলেজ স্ট্রিটে এসে ফর্দ মিলিয়ে বই কিনে নিয়ে গিয়ে ওঁয়াদের ধন্য করবেন।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৫৪273951
  • আর একটা ব্যাপার হল, পয়সা দিয়ে ডিজিটাল বই কিনে পড়া। অনলাইন/ডিজিটাল মানেই ফ্রি - এই ব্যাপারটা যদ্দিন আছে, ততদিন পাবলিশারদের ইনভলভমেন্ট কম হবে।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৫২273949
  • *ইবুক তত নেই।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৫১273948
  • স্মার্টফোনে বাংলা উপন্যাস পড়া - সেই ভরসায় ইনভেস্টমেন্ট। টাফ্‌।

    এখানে আমি যে সব ডিজিটাল পড়ুয়াদের দেখি, তারা কেউই খুব একটা স্মার্টফোনে বই পড়ে না - ট্যাবলেট/কিন্ডল/সোনি এ-বুক...।

    কয়েকদিন আগে পিবিএস-এ এখানে একটা আলোচনা হচ্চ্ছিল। ডিজিটাল বই নিয়ে। বড় বড় পাবলিশাররা কি করছে। একটা ইন্টারেস্টিং জিনিস বলল, যে স্কুলে বা কলেজে টেক্স্‌ট বা রেফারেন্স বই এখনও সব প্রিন্ট ভার্সান। রিডিং ম্যাটেরিয়াল হিসেবে ওয়েব সাইট রেফার করা হয়, ইউটিউব ভিডিও রেফার করা হয়, স্কুলে ট্যাবলেট গ্যাডজেটের অভাব নাই - কিন্তু এবুক সেভাবে নেই।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৪৩273946
  • ট্যাবলেটের তো দরকার হয় না! আমার নিজেরই তো কোনও ট্যাব নেই। স্মার্টফোন আছে, তাতেই পড়ি। ভারতে স্মার্টফোনের পেনিট্রেশন এখন যথেষ্ট ভালো, বাঙালিদের মধ্যেও। সাড়ে চার ইঞ্চির স্ক্রিন হলেই পড়া যায়।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৪৩273947
  • বাংলা ইউনিকোড ফন্টের প্রিন্ট কোয়ালিটি ভালো না। টাইপ ফেসের মতন নয়। অন্তত আমি আগে যা দেখেছিলাম। এখন হয়ত ভালো হয়েছে।
  • pi | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৩৫273944
  • দেবজ্যোতি ভট্টাচার্য। জয়ঢাকের।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৩৫273945
  • সিকি, এখানে একটা ব্যাপার আছে। ব্যাংকে এটিএম কার্ড ব্যবহার করার জন্যে কাস্টমারকে একটি ট্যাবলেট কিনতে হয় নি। কাস্টমারের ইনভেস্টমেন্ট নাই।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৩৪273943
  • এইবারে বইমেলায় কিন্নর রায় আর দেবজ্যোতিদা (রায়?) দের সঙ্গে এই নিয়েই কথা হচ্ছিল - যে কলকাতার প্রকাশক প্রুফ রিডার প্রিন্টারদের কমিউনিটি বাংলা অনলাইন প্রেজেন্সের জগতে কত আলোকবর্ষ পেছনে পড়ে রয়েছেন। ইউনিকোড ম্যাটার দিলেও সেটাকে নিজেদের ফন্টে টাইপ করে নেয় - আর আমাদের যখন প্রুফ দেখতে মেলে পাঠায়, আমরা পড়তে পারি না কারণ সেই ফন্ট নেই আমার মেশিনে, তবু ওরা অভ্র জাতীয় সহজে পুষ্টিকর টুল অ্যাডপ্ট করবে না। দ যেমন বলেছে, জাস্ট একঘন্টা লাগে অভ্রতে রপ্ত হতে। তবু কেউ করবে না পশ্চিমবঙ্গে।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১১:৩১273942
  • সদা, ইনডিজাইন নিয়ে কয়েকটা ফোরামে দেখছিলাম, সেটাও ইউনিকোড নিয়ে খুব একটা উন্নত সার্ভিস দেয় না। আমি অবশ্য ইউজ করে দেখি নি। "ইন্ডিক" ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেয়, কিন্তু গুনেগেঁথে কয়েকটা - বাংলা অবশ্যই তার মধ্যে একটা, কিন্তু লোকে বলছে কন্নড়, দেবনাগরী ইত্যাদি স্ক্রিপ্ট ঠিকমত রেন্ডার হচ্ছে না।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১১:২৯273941
  • ল্যাদোশদা, অ্যানালিসিসটা হয় তো আদার ওয়ে রাউন্ড হওয়া উচিত। ভারতে কজন এটিএম ইউজ করে দেখেশুনে নিশ্চয়ই এটিএম মেশিন বসানোর কাজ শুরু করে নি ব্যাঙ্কগুলো। বাংলা ই-বুক বানানো শুরু হলে অবশ্যই লোকে বেশি বেশি ট্যাবে কিন্ডলে বাংলা বই পড়বে। উল্টো অ্যানালিসিস করে লাভ নেই। অ্যাডিকশনটা তৈরি করা জরুরি।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৫ ১১:২২273940
  • গ্রীসের ইলেকশন যেন কবে? আল্ট্রা-লেফটরা ক্ষমতায় এলে আবার একটা ক্রাইসিস তৈরি হবে।
  • শ্রী সদা | ২১ জানুয়ারি ২০১৫ ১১:১৩273939
  • অ্যাডোব পেজমেকার ২০০১ এ শেষ ভার্সান বেরিয়ে অবসোলিট হয়ে গেছে তো। অ্যাডোব ইনডিজাইন এসেছে ওর জায়গায়। পেজমেকারের শেষ বিল্ড যখন হয়েছে তখন ইউনিকোড কমপ্লায়েন্স নিয়ে সফটোয়ার কোং গুলো অত মাথা ঘামাতো না বোধয়।
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:১২273938
  • বড় পাবলিশাররা প্রথম অপশনটিতে ইনভেস্ট করতে পারেন যদি দেখেন যে পাঠকদের একটি বড় অংশ ট্যাবলেটে বই পড়ে। বাঙালী পাঠক এবং পুস্তকক্রেতাদের কত শতাংশ ট্যাবলেটে বই পড়েন - সে নিয়ে কোনো ডেটা আছে?
  • lcm | ২১ জানুয়ারি ২০১৫ ১১:০৯273937
  • দুটো আলাদা প্রয়াস।

    এক, যত বাংলা বই এখন প্রিন্ট ভার্সানে পাওয়া যায় সেগুলোকে ইলেকট্রনিক বুক রিডার ফরম্যাটে নিয়ে আসা। এই কাজের জন্য চাই - বাংলা ওসিআর। এটা ক্রাউড সোর্সিং অর্থাৎ জনগণ নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে করতে পারেন। খরচ সাপেক্ষ নয়।

    দুই, ভবিষ্যতে যখন বই ছাপা হবে - তখন এমন পাবলিশিং টেকনলজি ব্যবহার করা যাতে প্রফেশনাল কোয়ালিটি প্রিন্ট এডিশন হবে, আবার, ইবুক-ও হবে। এটি প্রকাশকদের ইচ্ছের ওপর নির্ভর করছে। এটি খরচ সাপেক্ষ।
  • :) | ২১ জানুয়ারি ২০১৫ ১০:৫৯273936
  • লাইনে এখনো আসছে না। নিজে পুরো টাইপ করে পাঠানো সফট পান্ডুলিপির প্রিন্ট নিয়ে সেগুলো পেজ মেকারে আবার টাইপ করে গুচ্ছ ভুল করে দু-তিনবার প্রুফ কারেক্ট করে তবু ভুল শুদ্ধু বই পাবলিশ করছে।

    টেকনোলজি এনহ্যান্সমেন্ট ছাড়া উপায় নেই। এখন সকলে "এসটিএম" ব্যবহার করে পেজ মেকিং এ। সেটা হল "স্বর্ণ টাইপ ম্যানেজার"। এটা কিনতে হয়, ডঙ্গল লাগিয়ে চালাতে হয়।

    কেউ পেজ মেকারের সাথে কমপ্যাটিবেল একটা ইউনিকোড টাইপ ম্যানেজার গোছের ইনপুট টুল বানাতে পারলে তবে কাজ হবে।

    ইউনিকোডে লিখে ওয়ার্ড বা পিডিএফ থেকে প্রিন্ট করাই যায়, তবে সেটা গত কয়টা কাগুজে গুরুচন্ডা৯র মতো একটা নন স্ট্যাণ্ডার্ড, নন প্রফেশনাল বাচ্চাদের হিজিবিজি হবে। (সরি)। সেগুলো বৃহত্তর প্রিন্টিং ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করবে না।
  • d | ২১ জানুয়ারি ২০১৫ ১০:৪৬273935
  • কিন্তু এইগুলো সবই ইতিমধ্যে প্রকাশিত বইয়ের জন্য। ভবিষ্যতের কথা ভাবতে গেলে কিন্তু ইউনিকোডেই সফটকপি বানানো দরকার।
    অবশ্য লেখকেরা কম্পুতে বাংলা লেখার অভ্যেস করলে আর সফট কপি পাঠানো শুরু করলে প্রকাশকেরা আপসে লাইনে এসে যাবে।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১০:৪২273934
  • বুইলাম।

    আচ্ছা, ভালো ইউনিকোড কমপ্লায়েন্ট পেজমেকিং টুল কী আছে এখন মার্কেটে? অ্যাডোবে কি ইউনিকোড নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছে না?
  • trx | ২১ জানুয়ারি ২০১৫ ১০:১২273933
  • IP Address : 56.183.219.156 (*) Date:20 Jan 2015 -- 11:00 PM

    বাংলা ওসিআর নিয়ে অনেক কাজ হচ্ছে। টাইপ বা প্রিন্টেড কপি হলে ওসিআরে তেমন ঝামেলা নেই, হাতে লেখা টেক্সটের ওপর কাজ অনেক কঠিন। টাইপড/প্রিন্টেড টেক্সটের ওপর ওসিআর টুল মনে হয় অনেক মিলবে। আইএসআই এর উৎপল বা মন্দারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

    বাকি রইলো প্রুফ ঠিক করা - এও ক্রাউড সোর্স করে করা সম্ভব, এমন কি একটা ছোটখাটো মোবাইল ক্লাউড ফ্রেমওয়ার্কও বানিয়ে ফেলা যায় এর জন্যে।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১৫ ০৯:১৯273931
  • দিব্যি কুমুদি, শুধু আপনি লিখছেন না বলে একটু চিন্তায় আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত