এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ জানুয়ারি ২০১৫ ২১:৪৭273840
  • স্যানের জন্য লঙ্কারান্নার রেসিপি। অনেক অনেক লঙ্কা নিয়ে সেগুলোকে সিলিন্ড্রিকাল কুচি করে কাট। সবটা সিলিন্ড্রিকাল তো হবেনা, কিন্তু চিন্তা নেই, হেমিস্ফেরিকাল আর কনিকাল টুকরোগুলো ভিনিগারে ডুবিয়ে রাখ। দানাগুলো বের করে রাখতে ভুলিসনি আশাকরি? হ্যাঁ ওগুলো সি সল্টের সাথে মিশিয়ে (১ঃ১) একটা ছোট কাচের ট্রান্সপারেন্ট শিশিতে রাখ।
    এবার সিলিন্ড্রিকাল কুচিগুলো ফরসেপ দিয়ে তুলে তুলে একবার করে ডিমগোলা, বেসনগোলা, মিহি পোস্তগুঁড়ো আর সিসল্ট মিক্সে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজ। ভেজেই দশ সেকেন্ড করে টিস্যুতে মুড়ে তেল ঝরিয়ে নিস। পিৎজা, চিকেন উইংস অর্ডার কর সাথে সোডা। এবার লঙ্কাভাজাগুলো পিৎজার ওপর ছড়িয়ে রোল কর। একটা প্লেটে এই রোলগুলো, ভিনিগার সস, আরো আরো লঙ্কাবিচি ও সিসল্ট মিক্স নিয়ে টয়লেটে গিয়ে আরাম করে কমোডের ঢাকার ওপর গিয়ে বসে খেতে শুরু কর। ও হ্যাঁ একটা গল্পের বই রাখিস কাছে।

    পুনশ্চঃ সবটা না খেতে পারলেও ক্ষতি নেই, বেটে প্রিজার্ভ করে নিস। লঙ্কা খুবই প্রেশাস। রণে বনে জলে জঙ্গলে ও গুরুতে কাজে লেগে যাবে।
  • pi | ১৯ জানুয়ারি ২০১৫ ২১:৩৫273838
  • উর্দু আর গজল, বা বলা ভাল গজলের জন্যই উর্দু শেখার শখ, সে যে কতকালের, তাই আর মনে পড়েনা। কিন্তু মনে হয়না আর এজীবনে হবে।
  • একক | ১৯ জানুয়ারি ২০১৫ ২১:২৮273837
  • আরেসেস এর খবর টা ভালো। নন মুসলিম দের মধ্যে উর্দু শেখার চল বহুদিনের। মানে আগেকার আমল ধরে বলছিনা, উর্দু শিক্ষার জন্যে প্রচুর সাবসিডি দিয়ে নামমাত্র খরচে শেখানো হয়। আমার এক কান্নাদিগা কলিগ কোর্স করেছে। ভূতো করেছে। আম্মো লাইনে আছি। বড় মিঠে ভাষা।
    রাশিয়া ঠিকঠাক কাজ করেছে। যাদের যেমন পলিটিকাল স্ট্রাকচার তেমন ফ্রিডম। পুটিন জিও। এলিয়েন নিয়ে কুনো মতামত নাই।
  • sosen | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৫৭273836
  • ওগুলো বেল পেপার -কিন্তু এই রকম রান্না করা যায়।
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৪৭273835
  • বাংলাদেশের সংসদ ভবনে এ বছর প্রথম সরস্বতী পুজো হবে - এ খবরে চমকাও নাই?
  • pi | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৪২273834
  • আজ কাগজ খুলে চারটে খবরে চমকে গেলুম।
    এক হল রামপুরের খবর। সেখানে মাদ্রাসায় যাচ্ছে হিন্দু ছেলেপুলে, ভালবেসে উর্দু শিখতে। গুচ্ছ মুসলিম ছেলেপুলে যাচ্ছে আর এস এস পরিচালিত ইস্কুলে। সেটা কী শেখার আগ্রহে কবি বলেন নাই।
    ওদিকে রাশিয়া নাকি মহানবির কার্টুন ছাপানো ব্যান করে দিয়েছে। সেটা নাকি ওদেশের এক শতাব্দী ধরে চলে আসা আইন ও নৈতিকতার বিরুদ্ধে !
    মোদিদাদা নাকি শিগ্গিরিই রিভার ইন্টারলিংকিং কার্যকরী করতে চলেছেন। এটায় কেন চমকালাম কে জানে। হওয়ারই তো ছিল।
    ও হ্যাঁ, অ্যালিয়েনের সন্ধান পাওয়া গেছে। কোন এক ভুতুড়ে জীবন্ত বেলুনের মধ্যে ! ব্যাপারটা ঠিক বুঝিনি যদিও।
    এ, এসবই আমাদের এখানকার কাগজের খবরাখবর।
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৪০273833
  • ওবামাকে লিটারেলি পুজো করা হচ্ছে। বছরের পর বছর এত নারী নির্যাতনেও দিল্লির রাস্তায় পুরো সিসিটিভি লাগানো যায় নি, আজ ওবামা আসছে বলে পুরো দিল্লি মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভিতে। ওবামার বাণী - আমি আসার সময়ে কোনও বেগরবাঁই করিও না, করলেই কান ধরে থাপ্পড় লাগাব। মানে আমি আসার আগে বা চলে যাবার পরে যা খুশি কোরো তখন আমরা দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক খেলব, কিন্তু আমি আসার দুদিন ছেড়ে রেখো।

    ব্লাডি ইয়ে।
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৩৭273832
  • ঐ শেষ প্যারাগ্রাফটার লিংক (অন্য একটা নিউজের) আলাদা করে দিয়েছিলাম এখানে!
  • Bhagidaar | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:৩২273831
  • কাকে আবার পুজো করা হলো এখানে!?

    কিন্তু ওই খবরটার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ শেষ প্যারাটা !
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৫ ২০:২৮273830
  • অভ্যু, ইনভিটেশন কার্ড তো এনে রেখেছি। কিন্তু যাবো কিনা জানি না। বাজে লেভেলের কড়াক্কড়ি। ইন্ডিয়া গেটে অনুষ্ঠানের জন্য গাড়ি রাখতে হবে কনট প্লেসে। বিরক্তিকর। ব্যক্তিপুজো দেখলেই অপরিসীম ঘেন্না জাগে।
  • সেন্টু | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৪৭273829
  • কাজু করিও না অভিমান
    লঙ্কার ঝাঁঝে জ্বলিবে পরাণ
    তখন স্মরিবে তব সিনেমা
    অক্ষ সোসেন ও স্যান
  • san | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৪৩273828
  • কিন্তু সিমলাই মির্চ মানে ক্যাপসিকাম না ?
  • san | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৪১273827
  • বাঃ আরো একটা ! ওগুলো বেশ লোভনীয় দেখতে লাগে, কিন্তু কি করে রান্না হয় বুঝতে না পেরে আর করা হয়না। একবার শুকনো শুকনো ডিমের কষায় কয়েকটা চিরে চিরে দিয়ে রান্না করেছিলাম।
  • sosen | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৩৯273826
  • ওহ প্রথমটায় কারিপাতার সাথে সরষে-ও ফোড়ন দিতে হবে।
  • sosen | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৩৮273825
  • প্রথমটা মির্চ কা সালান, দ্বিতীয়টা বেসনওয়ালি সিমলাই মির্চ।
    আরো লাগলে বলিস ঃP
  • Kaju | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৩৫273823
  • বহুৎ ফালতু লোকজন তো ! একটা ভালো সিনেমার কথা লিখলাম, সেসব ছেড়ে লঙ্কা ফোড়ন নিয়ে গল্প করে যাচ্ছে ! অবশ্য কে দিয়েছে তার ওপর তো না। ধুর !
  • sosen | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৩৫273824
  • আরেকটা বলছি
    কিউব করে লঙ্কাগুলো কাট। ছোলার বেসন নিয়ে হাল্কা আঁচে ভাজ,তুলে রাখ। তেলে হিং, জিরে, ধনেগুঁড়ো, আদা ভাজ, তার পর ঐ বেসন, লঙ্কা, নুন, মৌরি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মেশা। দরকার হলে একটু জল দিয়ে দে। মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দে। বেশ কড়কড়ে থাকতে ধনেপাতা কুচি আর আমচুর মিশিয়ে নামিয়ে নিবি।
  • san | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:৩৩273822
  • এইটা করব, থ্যাংকু।
  • sosen | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:২৪273821
  • লম্বালম্বি লঙ্কাগুলোকে স্লিট করে নে। খুব গরম তেলে ১ মিনিট ভেজে তুলে রাখ।জিরে ধনে, তিল শুকনো ভেজে রাখতে হবে। তিল,চিনে বাদাম, আদা,রসুন, গোটা ধনে, জিরে বাটতে হবে। তেলে কারিপাতা ফোড়ন দিয়ে তাতে পঁয়াজ কুচি দে, সোনালি করে ভেজে তাতে ঐ পেস্ট দিয়ে দে, তার পর নুন চিনি আর এক কাপ জল দে। ফুটলে পরে ওতে তেঁতুল গোলা দিয়ে দে, তার পর লংকাগুলো দিয়ে সিম করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখ। ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করে দে।
  • san | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:১০273820
  • দিল্লি/গুরগাঁও এর লোকাল সবজি মন্ডিতে খুব খুব লম্বাচওড়া যে মির্চিরা অবস্থান করে, যাদের গন্ধ ও স্বাদ অনেকটা ক্যাপসিকামের কাছাকাছি, সেগুলোকে কি বলে ? কিভাবেই বা রান্না করে ? কেউ বলতে পারেন ?
  • san | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:০২273819
  • ঐশিক / দে-দি, বেলকাম :-)
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৫ ১৮:৫৩273818
  • সিকি যাবি নাকি দেখতে?
  • Kaju | ১৯ জানুয়ারি ২০১৫ ১৮:২৫273816
  • কেউ 'আসা যাওয়ার মাঝে' (Labour of Love) সিনেমাটার বিষয়ে অবগত আছেন? সারা বিশ্ব ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছে, অ্যাওয়ার্ড জিতে বেড়াচ্ছে, মুম্বাই ফিল ফেটিভালেও দেখানো হয়েছিল নাকি, অথচ বাসবদত্তার সিনেমা কলকাতায় বসে দেখতে পাচ্ছি না, এর চে দুঃখ আর হয়?
  • b | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:৫৭273815
  • কোনি দেখুন
  • নেতাই | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:০২273814
  • থ্যাংকিউ ঐশিক
  • Kaju | ১৯ জানুয়ারি ২০১৫ ১৫:৫৯273813
  • 'পৃথুরাজা জলে ডুবে মরেছিল কেন জানো? কীচকদের সংস্পর্শে এসে ধর্মনাশ হয়, তাই।'
  • quark | ১৯ জানুয়ারি ২০১৫ ১৫:২৮273812
  • বঙ্গে তো মন্ত্রীত্ব হারানোর আগেই, শুধু জেলে অসৎসঙ্গে সর্বনাশের ভয়ে লোকে বিরোধীদলে যোগ দিচ্চে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত