এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩৮273630
  • পিপি,

    আরটিআইয়ের প্রসেস আমার কাছে ছিল। খুঁজে পাঠাচ্ছি। তোমার প্রশ্ন মূলতঃ হবে কবে থেকে ঐ ব্র্যাঁচে ক্যাশের বদলে চেকের নিয়ম হয়েছে? আর কতজনকে ক্যাশ ও কতজনকে চেক দিয়েছে ওরা?

    আর কেউ খারাপ ব্যবহার শুরু করলেই তার মোক্ষম অস্ত্র হচ্ছে মোবাইল বের করে ছবি বা ভিডিও তোলা। একেবারে সঙ্গে সঙ্গে এদের ল্যাজ দুই পায়ের ফাঁকে চলে যায়। তবে হ্যাঁ খুব দামী মোবাইল, আইফোং জাতীয় দিয়ে না তোলাই ভাল, কারণ হঠাৎ টানাটানি ঝামেলা শুরু করতেও পারে কেউ। সবচে ভাল সস্তার কোনও মোবাইল দিয়ে রেকর্ড করা।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩৭273629
  • হ্যাঁ, সেটাই এনিয়ে ক্যালাতে গেলে বাছতে গিয়ে শহর উজাড় হয়ে যাবে।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩৬273628
  • প্পন, তোমার ঐ পোস্ট অফিসের বন্ধু কে খালি একটা কথা জিজ্ঞাসা করতে পারবে? সত্যি এরকম কোন ইন্স্ট্রাকশন এসেছে কিনা যে ফরেনার সেণ্ডার হলে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা রিসিভিং শুধু মাত্র চেকে হবে?
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩৫273627
  • আরে ওপেন্টি বায়োস্কোপে তো ঐ ছেলেটা, যে ঐ সিনেমাটাতেও ছিল। সেই যার নামটা প্রভূত কেনু কেনু, কিন্তু সিনেমাটা দিব্বি স্মার্ট স্মার্ট। আর এই ছেলেটা ততোধিক স্মার্ট। সিনেমাটা ভাল মানে, অন্য অনেক সিনেমার থেকেই ভাল। আর এরকম রাস্তার ছেলেপুলেদের নিয়ে বিষয় তো আমদের 'স্মার্ট' সিনেমাতেও বিশেষ দেখিনি। বিশেষ করে ছেলে ছোকরাদের অভিনয়। এই ছেলেটা ব্যাপক অভিনয় করেছিল ওখানে। কী যেন সিনেমার নামটা। দুদিও লিখেছিল।
  • pipi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩৩273626
  • শান্তনুদা, এমনও তো হতে পারে যে এই প্রতিটা ব্যাপারে যখন আপনি অর্থাৎ একজন পুরুষমানুষ ডিল করছেন তখন ওপক্ষ বেশি ট্যাণ্ডাইম্যাণ্ডাই করছে না? একলা মহিলা হলেই এই উৎপাত গুলোর বৃদ্ধি হয়?
    জানি হয়তো হাস্যকর লাগবে কিন্তু আমি আমার এই কয়েক সপ্তাহের অভিজ্ঞতার বেসিসে এরকম ভাবতে বাধ্য হচ্ছি। দিল্লী এয়ারপোর্ট থেকে শুরু।
  • একক | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:৩২273625
  • কজন কে ক্যালাবেন ? মানুষ লার্জলি ভদ্রলোক আর ছোটোলোকের ধারনায় খুব নীচু লেভেলে বিভক্ত :/
  • dc | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:২৫273624
  • ম্যাকের খবরটা পড়ে জঘন্য লাগলো। আউটলেটের ম্যানেজার আর ঐ এমপ্লয়ীটাকে ধরে ক্যালানো উচিত, সব ব্রাউন সাহেবের দল।
  • | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:১৭273623
  • এই র‌্যাশন কার্ড নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমার একটা ১০ বছরের পুরানো ইন্ডেন কানেকশান আছে। সেটা আমি সেই গুরগাঁও থেকে নিয়ে নিয়ে ঘুরছি। এমনিতে ঝামেলা কিছু করে নি কেউ। কিন্তু ঐ ঠিকানা বদলালেই প্রতিটা নতুন এজেন্সিতে গেলেই র‌্যাশন কার্ড চায়। সে তো আমার নেই, থাকার কথাও নয় জানালে বলে এফিডেবিট লাগবে। তা সে কলকেতায় আমাকেই গিয়ে বিকাশ ভবন না পুর্ত ভবন কোত্থেকে যেন করিয়ে আনতে হয়েছিল। এখানে ৫০ টাকা ফী, ২০ টাকা স্ট্যাম্প পেপারে দাম নিয়ে এরাই করিয়ে টরিয়ে নেয়। কথা হল এই জিনিষটা মানে এই র‌্যাশন কার্ড অথবা এফিডিবিটের ঝকমারীটা কি কোনওভাবে কাটানো যায়? ওরা আমাকে ওদের সার্কুলার দেখিয়েছিল।
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:০৮273622
  • ও, মেকিং টা দেখলাম। বেশ ভালো। বাংলা সিনেমায় যেসব ভোঁদা মার্কা ছেলেপুলেগুলোকে দেখায় তার চেয়ে তো ঢের বেটার। ঐ রেডিও জকিটা রয়েছে দেখলাম। আর যে সায়ন।
  • cb | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:০৭273621
  • কমপ্লিটলি এগ্রীড উইথ পাই
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৫ ১৯:০৪273620
  • আমার ব্যাংকে মিশ্রিত অভিজ্ঞতা। এস বি আইয়ে খুব ভালো থেকে সাংঘাতিক বিরক্তিকর আর বেসরকারি ব্যাংকেও তাই। তবে এখন প্রাইভেট ব্যাংক্গুলো এতো ভালো সার্ভিস দিচ্ছে যে এস বি আই -ও তাল রাখার চেষ্টা করছে। পোস্টাপিস নিয়ে কোনো অভিজ্ঞতা নেই।
    ওভার অল কাস্টমার সার্ভিস ওয়েস্টবেঙ্গলে সাঙ্ঘাতিক খারাপ, গোটা দেশেও যে এমন কিছু ভালো তা মনে হয় না-টই টই করার সুবাদে একটু আধটু আইডিয়া আছে। তবে দিল্লি এবং পব অসাধারণ খারাপ।
    এস বিআইয়ের বড়ো ব্রাঞ্চ এবম ছোটো ব্রাঞ্চে কাজের ধরনের বিরাট তফাত। ছোটো ব্রাঞ্চের লোকেরা অত্যন্ত ইন-এফিসিয়েন্ট। তাদের ট্রেনিং ও হয় না। কিস্যু জানেনা। পাশের লোক দেখিয়ে দেখিয়ে সেরে দেবে।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:৪৬273619
  • শুধু ম্যাকডি কেন, ম্যাকডিতে খেতে আসা অনেকেরই অসুবিধে হত বাচ্চাটা ওখানে খেলে।
  • cb | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:৩৫273618
  • এসে গেচে

    McDonalds has said that it has ordered an internal probe. It said in statement, "We wish to affirm that we treasure and respect everyone in equal measure and do not support any form of discrimination."

    ন্যাকা*দা
  • santanu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:৩১273617
  • কলকাতায় লোকে অনেক কিছু চায়, দরকারে অদরকারে। এক্টু বুঝিয়ে বললে মেনে নেয় তারপর।

    আমার ভোটার বা রেশন কার্ড নেই। কোথাও অসুবিধা হয় নি।

    বৌএর আমেরিকার ভিসা। যাকে বলেছিলাম ডি এস ১৬০ ফর্ম ভরতে, সে ব্যাটা বলে ইন্টার্ভিউ তে বরের এন ও সি নিয়ে যেতে। আমি ভাবলাম আমেরিকা একা যেতে বরের পারমিশান লাগে, সে কি কথা! যাক কলকাতা গেসলাম, সই করে দিলাম, নিয়ে গেল। সে জিনিষ দেখতে ও চায় নি।

    আমাদের এন জি ও তে কিছু ফোরেন ফান্ড এসেছিল। তার কিছু নিয়ম আছে। সে সব কাগজপত্র দিয়ে বৌ কে আই সি আই সি আই পাঠালাম। পই পই করে বলেদিয়েছিলাম, কাউন্টারের মেয়েটি ছোটো, ফ্যাকরা তুলবেই। তুমি রেগে গিয়ে চলে আসবে না। আমায় ফোনে করে তাকে দেবে। তারপর ঝাড়া আধাঘন্টা আমায় তাকে বোঝাতে হলো, কতো ধানে কতো চাল। দিব্বি বুঝলো।
  • cb | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:২৯273616
  • আবার ম্যাক থেকে বিবৃতি আসবে বালছাল গোছের, আবার ভুলে যাব।

    ওপেন টি র ব্যাপার স্যাপার কয়েকদিন ধরে ফলো করছি উটুবে, রিয়েলাইজ করছি কত কিছু কলকাতা থেকে জাস্ট মুছে গেছে
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:২৩273615
  • হ্যা হ্যা হ্যা হ্যা...বেড়ে বানিয়েছে
  • Tim | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:২০273614
  • সিনেমাটা আমরা যারা ৯৫ সালে টিনেজে তাদের জন্য স্পেশাল ট্রিট। আর ছেলেমেয়েগুলো অসাধারণ বিচ্ছু ও গুণী। ১৯৯৪-২০০৪ সময়টা মনে পড়ে যাচ্ছিলো মেকিং অফ আর ট্রেলার দেখে। একটা চ্যাট আছে বাচ্চাগুলোকে নিয়ে ইউটিউবে, সেটাও দেখলাম। ঃ-)
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:১২273613
  • ওপেন টি বায়োস্কোপের ট্রেলার দেখলুম। মন্দ নয়। সিনেমাটা দেখেছে কেউ?
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:০৩273612
  • 'স্পুরশক্তিই' বটে, :)
  • pi | ১৭ জানুয়ারি ২০১৫ ১৮:০০273611
  • In a shocking incident, a street child in Pune was thrown out of a McDonalds restaurant when he entered to buy a Fanta float. The boy was accompanied by a woman to the restaurant, who later discussed the incident on Facebook.
    Describing the incident, the woman said that she along with some of her friends had gone to the fast food outlet when they met the child. Curiously looking at the Coke floats that she and her friends had bought, the child in sheer innocence asked if he could have some.
    The woman went inside the restaurant with the child and asked him whether he would want to stand in the line with her to which he agreed.

    A worker from the restaurant took objection to the street child being inside the outlet and said that "these kind of people are not allowed inside".
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:৪৬273610
  • এককীয় বানানের জন্য দুঃখিত। ওটা সৌরশক্তি হবে।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:৪৪273609
  • আহা, সদা বেচারা এট্টু অক্সিজেন নিচ্ছিল।

    আজকেই কি সেই প্লেন ওড়াবার দিন? মার্কারির প্রেশার মেপে নিয়েছ তো? স্পুরশক্তি?
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:৪২273608
  • এঃ পিপি। বহুত হুজ্জোত গেছে। ঃ((

    আমার এক বন্ধু সল্লেকের পোস্টাপিসে আছে। ভবিষ্যতে কোন দরকার হলে ওখানে যেও। আমাকে জানালে আমি জানিয়ে দেবো।

    আর এই পঃ বঙ্গেই দেখেছি প্যান কার্ড বা পাসপোর্ট দেখালেও বলে ভোটার কার্ড বা রেশন কার্ড নিয়ে আসুন। ফালতু কুলোপানা চক্কর।
  • cb | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:৩৬273607
  • ঘুমোতে যাবে ক্যাঁও? সামান্য খোঁয়ারি ভাঙ্গে নি আর কি
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:১১273606
  • :)
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:০৯273605
  • ও ঠো গো তাজা যুব শক্তি
    উঠে আজি গায়েতে দাও মাঞ্জা
    দুঃখ দৈন্য সব ঢাকি
    হবে অল্প পানীয় আর গাঞ্জা
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৭:০৩273604
  • দেখেচ, ঠিক ধরেচি। খেয়ে দেয়ে ঘুম দিচ্চে! অ্যাঁ, সদা! এই তুই না সদ্য তাজা যুব শক্তি হয়েছিস!
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৫৮273603
  • না না ঘুম তো দিই নি, ভোর ছটায় উঠে পড়েছি। এবার রেডি হয়ে একটু পরেই বেই বেই কত্তে যাব। কাল 1.68 টাকা দরে গ্যাস ভরেছি।
  • একক | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৫৭273602
  • কই কিছু ফাইনাল হলো না তো ! তাজা বাচ্চা শ্রীসদা ঘুমুচ্ছে। আমি জেগেই :)
  • T | ১৭ জানুয়ারি ২০১৫ ১৬:৫৫273601
  • এহ্‌, 'হাঁসের পেছন' না ওটা 'জিজি' হবে।

    আর এরা সব বলল উইকেন্ডে বেড়াতে আসবে। বলে টলে সব ঘুম দিচ্চে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত