এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১৫ ০৮:২৮273540
  • শুক্কুরবারের রাত - হায় সেই আকার রামপান - দিনগুলি মোর ইত্যাদি
  • একক | ১৭ জানুয়ারি ২০১৫ ০৩:০১273539
  • অন্ন ব্রহ্ম একটু গোলমেলে জিনিশ। হাগার অডিট টা কবি ধরেন না। আর সমস্ত সো কল্ড আত্মীকরণের একটা হাগা হয়।
  • Blank | ১৭ জানুয়ারি ২০১৫ ০১:৩৬273538
  • এ বই এর তো পিডিএফ মেলে।
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:৪৬273537
  • দমু,
    ফণীভুষণ তর্কবাগীশের "ন্যায় দর্শন"। বাংলা-ইংরাজি দুই ভাষাতেই সহজে পাওয়া যায়।
    আজকে ৩৬ গড়ে, তাই প্রকাশন বলতে পারছি না। তবে বঙ্গীয় সাহিত্য পরিষদেরও আছে, মন্দ নয়।
    আর যদি বইমেলায় আসো তো আমি দিয়ে দেব। আমার কাছে বাংলা দু'কপি আছে, ইংরেজিও আছে। যেটা চাই।
  • T | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭273535
  • তবে পরাণ বন্দ্যো চমতকার অভিনয় করেছেন। বেশ বেশ।
  • robu | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭273536
  • চিনার পার্কের ঠিক মোড়েই। বিরাট দোকান।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:৩৫273534
  • এইযো সিঁফো, ভেনিস ইন ফার দেখেছ?
  • T | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:১৬273533
  • রয়েল বেঙ্গল রহস্য দেখছি। হে হে, কী বিশ্রী বানিয়েছে। ইশশ্‌, এটা আমাকে দিলে আমি উত্তাল বানাতাম।
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:১১273532
  • শাহীন,
    কোটটি হেব্বি লাগল, একেবারে ওভারকোট।ঃ)))
  • kc | ১৬ জানুয়ারি ২০১৫ ২৩:০৭273531
  • ফাই, হ্যাদের কথায় কান দিবানা। বন্ধুকে নিয়ে যাও মিশনারিজ অব চ্যারিটি, মাদার্স হাউস, নির্মল হৃদয়। সেখান থেকে ভিক্টোরিয়া। ফেরার পথে পার্ক সার্কাসে খাওয়া দাওয়া করিয়ে আ্যরপোর্ট ব্যাক।

    সবাইকে হেপ্পি নিউ ইয়ার।
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৫৩273530
  • সন্ধ্যে থেকে অনেক পোস্ট ফলো করা হয় নি, তবে ফ্র্যাঙ্কলি ধর্মের কথা উঠলেই এই চৈতন্য আর রামকৃষ্ণর রেফারেন্স আসতে দেখলেই আমার বেশ ফ্যাক ফ্যাক করে হাসি পায়।

    আজ ঘুমোতে গেলাম। আবার কাল।
  • Saheen | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৫১273528
  • ধর্ম নিয়ে আমার এক্টা ফেভারিট কোট "হোয়েন ওয়ান পার্সন সাফার্স ফ্রম ডেলুশন ইট্স কল্ড ইন্স্যনিটি হোয়েন মেনি পিপল সাফার্স ফ্রম ডিলিউশন ইট্স কল্ড রিলিজিওন"
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৫১273529
  • তুন্ডে কাবাব খেয়ে মেঘের তুলনা মনে পড়ল! এ কাবাব না ক্যান্ডি ফ্লস!!

    কাবাব খেয়ে মনে পড়বে দালির গলে যাওয়া ঘড়ি। বা ভ্যানবাবুর বাহারি গমখেতের লেয়ারের পর লেয়ার।

    তব্বে না?
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৫০273527
  • কলকাতায় স্টেক ফ্যাকটরি নামে রেস্টো খুলেচে দু জায়গায়। আমি দুটো মাছের খেলাম মোটামুটি। কিন্তু পর্ক রিব্স চূড়ান্ত ভালো, জুউসি, নরম, নধর। চিকেন গ্রীল বাজে মতন। পরেরবার গেলে টেনডার লয়েন খেয়ে দেখুম খনে।
  • san | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৮273526
  • "একটুখানি রুটি ছিঁড়ে কাবাবে জড়িয়ে মুখে পুরলাম। আর অমনি আমার চোখের সামনে থেকে জল, ঝাঁটা, গুটকার প্যাকেট সব ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। মনে হল আমি একটা ভীষণ জমকালো কার্পেটের ওপর বসে উড়ে উড়ে চলেছি, কার্পেটের চারদিকে নীল আকাশের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো ধপধপে সাদা রঙের মেঘ। আমি সে মেঘের কোণা একটুখানি ছিঁড়ে যেই না মুখে দিয়েছি অমনি দেখি, ও মা এ তো মেঘ নয়, এ তো লখনৌয়ের চৌকের গলির টুণ্ডে কাবাব, একশো পঁয়ষট্টি রকমের মশলা দিয়ে বানানো, অল্প অল্প চন্দনকাঠের সুবাসও যেন পাওয়া যাচ্ছে?"

    একটু তুলে দিলাম :-)
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৭273525
  • প্লাস ঐ লাজিজে বসে খাবার ব্যবস্থাও নেই। তবে এগ-চিকেন রোল আমার বেশ ভালো লাগে, বিরিয়ানিও মন্দ না।
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৬273524
  • নাহ বিরিয়ানি তো খেতে বলেনি। আর লাজিজ ঠিক ততটা ভাল নয়।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:৩২273522
  • এজ্ঞে, চিনার পার্কের মোড়েই লাজিজ আছে। দশ ফুট দূরত্বে। আর ঐ আমিনিয়ার বিরিয়ানি একবার খুব খারাপ বেরিয়েছিল, কিনে বাড়িতে এনে ফেলে দিতে হয়েছিল।
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৮273521
  • এই রোবু,, চিনার পার্কের ঠিক কোথায়?
  • robu | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৭273519
  • বিরিয়ানিও ভালৈ। রেজালা দারুণ। কিন্তু গলউতি আর কাকোরি সরাসরি জান্নাত থেকে আনা।
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৭273520
  • এদিকে আমি ঠিক উল্টো ফীডব্যাক পেলাম। ওয়াক্স মিউজিআম নাকি যাসসেতাই। বিশেষ করে লন্ডন, আমস্টার্ডাম দেখা থাকলে। ইকো পার্ক নাকি দারুণ। অবশ্য দিনেই গেছিল তারা।

    হ্যাঁ ওটাই ঘুনির বিলের শেষ অংশটুকু। ওখানে প্রচুর পাখী আসত তো।
  • cm | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৬273518
  • উদ্দালক ও শ্বেতকেতুর গপ্পে অন্ন ব্রহ্ম থেকেই তো শুরু।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৫273517
  • ওকে
  • Blank | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৪273516
  • পরের রোব্বার কোলকাতায় নামবো।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২৩273515
  • এই বুনু, কবে ফিরছিস র‌্যা?
  • Blank | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২১273513
  • ইকো পার্ক একটি জঘন্য জায়গা। ব্যাকওয়াটার ছিল আগে ওখানে, কত পাখী আসতো। মাইগ্রেটরী বার্ড গুচ্ছ।
    এখন পার্ক বানিয়ে, সারা রাত গুচ্ছ আলো জ্বালিয়ে ইকো জিনিসটার বাড়োটা বাজিয়ে ছেরে দিয়েছে। কার মাথায় যে এসব আছে জানিনা।

    যাগ্গে ওর ই সামনে আছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। দেখে আসতে বলো।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:২১273514
  • যাক, হ্যাজানোটা ধর্ম থেকে খাওয়ায় আনা গেছে। মুড ফিক্সড।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:১৮273512
  • ভদ্রলোককে সোজা ছাতাওয়ালা গলি আর ডেকার্স লেনে পাঠিয়ে দিলেই হয়!
  • | ১৬ জানুয়ারি ২০১৫ ২২:১৩273510
  • আচ্ছা, রোবুকে এক ছটাক মাপ করলাম।

    পাই, ইকো পার্কে শুনলাম পাখির ছানাদের খাওয়ানো, প্রজাপতি ওড়ানো এইসব কিসব করায়। সে নাকি দিব্বি ভাল লাগে। তো ঐখানেও পাঠাতে পারো। এই রাস্তায় রাস্তায় ঘোরাঘুরির চেয়ে বেটার হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত