এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৯273000
  • ভুল হল।

    আট্টাকাকিলো সরকারী আলু।
  • sosen | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৮272999
  • এই নাকি ওনারা বাইক প্রেমী। ছ্যা!
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৭272997
  • আট টাকা কিলো আলুর সাথে আবার লড়াই কি হে !
  • T | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৭272998
  • হে হে, সোসেনদি রিটায়ারমেন্ট অবধি ওয়েট কচ্চে। আমার শুনুন। বউ চাগ্রী পেলে বর্তে যাই। ইজিচেয়ারে শুয়ে থাকব, পায়ে হাল্কা নরম রোদ্দুর এসে লাগবে। মেয়েকে আঁক শেখাবো। একটা বাঁটুল এবং ঐ শুঁটকো মর্কট দুটো, বুঝলেন, হেব্বি খচ্চর ওরা। পাশে চানাচুরের প্যাকেট। উটপাখিটা অবধি।

    হাল্কা করে ঘুমিয়ে গেলুম। উফফ শালা।
  • শ্রী সদা | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৬272995
  • আরে আমার কাজ করতে একদম ভালো লাগেনা, কিন্তু লুরুর কর্মসংস্কৃতি ঘাড় ধরে করিয়ে নেয় ঃ( কয়েক টিবি সিনেমা জমে আছে, দেড়মাস সবেতন ছুটি পেলে সেগুলো দেখে ফেলি।
  • লড়াই ক্ষ্যাপা | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৬272996
  • উঁহু
    লড়াই করে বাঁচতে চাইলে কলকাতাই যাও।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৫272993
  • ছ্যা ছ্যা, র‌্যাপিড সিটি একটা জায়গা হল!
  • sosen | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৫272994
  • আহা এখনো লুরুর জল গায়ে বসেনি। ওরে আইআইএসসিতে ভালোবেসে কদিন রেখে দে।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৪272992
  • ভালো আইটি চাগ্রি চাইলে ব্যাঙ্গালোর যাও
    ভালো ওয়েদার চাইলে সিমলা যাও
    ভালো ডোসা রসম চাইলে চেন্নই যাও
    কিছু ভালো চওড়া রাস্তা চাইলে দিল্লি যাও
    পাহাড় সমুদ্র সব চাইলে মুম্বই যাও
    শস্তায় খেয়ে পড়ে বাঁচতে চাইলে কলকাতাও যাও
  • T | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪২272990
  • দেখেচ! ছেলে এক্ষুনি ল্যাদখোর বাঙালীকে হ্যাটা দিচ্ছিল। দেড়মাস ছুটি শুনেই নাপাচ্চে!
  • sosen | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪২272991
  • আমার তো কলকাতা, ন্যু ইয়র্ক, ডেনভার, শিলম, র‌্যাপিড সিটি, সিঙ্গাপুর সবি ভাল্লাগে। এরা যে কি অাঁতেল!

    রিটায়ার কললে বরের কাছে থাকবো।শহর নিয়ে মাথা ঘামানোর টেইম নাই।
    অামি যে নঃপ্রঃ তা কে না জানে!
  • শ্রী সদা | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪১272989
  • দেড়মাস ছুটি ? স্মাইলি আপনার কোং এ সিভি দেওয়া যাবে ?
  • টুরিস্ট | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৩৯272987
  • পর্যোটোন... হ্যাঁঃ... পর্যোটোন
    কোন এক যাত্রাদলের অধিকারীকে করে দিয়েছে পর্যটোনমন্ত্রী।
    সে খালি টুরিস্ট বাসের গায়ে নীল সাদা দিয়ে লিখে দিচ্ছে -
    "আপনার যাত্রা শুভ হোক"
  • 00 | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৩৯272988
  • @সিকি- দশ ব্ছর আগে দিল্লি তে ছিলাম দু ব্ছর। হাতে গোনা ক দিন হয়ত অটো র সঙ্গে না ঝগডা করে বাডী ফিরেছি। সত্তি কি দিল্লি এতো বদলে গে্ছে ? আর আপনার দেশ বিদেশ র একস্পিরিয়েন্সের ক্থা জানি না, তবে ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকার অনেক দেশে ই public transport র অব্স্থা খারাপ।
  • T | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৩৮272986
  • উফফ, এই রকম কতবার ভেবেছি, ক্যামন নির্মোহ গাবদা চোখের দর্শক লাইফ। স্রেফ আঠারোর বেশী বয়স বাড়ছে না বলে ছ্যাবলামীটা যাচ্ছে না। যত রকম ইয়ে তে সম্পৃক্ত। পায়ের ধুলো স্যার, পায়ের ধুলো।
  • একক | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৩৪272985
  • খরচ করার রেস্ত+লম্বা ছুটি একসঙ্গে থাকলে সিধে পাহাড়ে যাবো :) কলকাতা ম্যাক্সিমাম ৪-৫ দিনের জন্যে যাই বছরে। কোনো বছর তাও না। একা একা ঘুরি। মদ খেয়ে চুপচাপ বাগবাজার ঘাটে বসে থাকি বা শুকনো টেনে হাউসের মুতের দরজার টেবিলে। সুকিয়া স্ট্রিটে দাঁড়িয়ে একটু নুন চা খাই। হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। কবরস্থানে যাই। মোরগ ফুল দাঁত দিয়ে কাটি। এই, ব্যাস। বেশিদিন থাকলেই দম আটকে আসে। একমাত্র দুরপাল্লার প্লাটফর্মে গিয়ে চুপচাপ বসে থাকতে একটু ভাল্লাগে। ওই নাটক-গানের মোচ্ছব পোষায় না। অযত্নের পাটিসাপটা কেও মুখে ঠুসে ধরছে মনে হয়।
  • m | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৩১272984
  • বুঝতে দেয় না**
  • m | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:২৯272983
  • আজ বিহারী গাড়িচালক জানিয়েছেন, বাচ্চা কোলে বৃহন্নলাদের নাচের প্রবর্তন করেন ঔরঙ্গজেব- ওরা চর হিসেবে বাড়ি গিয়ে সুন্দরী মেয়েদের দেখে ওনাকে খবর দিত,উনি লোক পাঠিয়ে সেই সব মা দের এনে হারেমে বন্দী করে রাখতেন- এইসব নাকি উনি বিহারের ইতিহাস বইয়ে পড়েছেন!!কোলকাতা একটুও বুঝতে দেয় আর এ শহরে থাকি নাঃ)
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:২৩272982
  • তাও যদি পর্যটনটা ঠিকঠাক করতে পারত। এদিকে চাট্টি ওভারহাইপড জিনিসপত্তর সাজিয়ে রেখে কেরালা লালে লাল হয়ে গেল।
  • :) | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:১৭272981
  • অপ্পন আর কি। জাস্ট খেলিয়ে লিখতে গিয়ে দেরি করলাম। ঃ)
  • :) | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:১৫272979
  • চাকরি যে চুলোয় খুশি করুন, বছরে মাস খানেক বা মাস দেড়েকের ছুটি কাটাতে কলকাতায় আসুন। মূলত শীতের সময়। নাটক, বইমেলা, লিটিল ম্যাগ, কলেজ স্ট্রীট, গানের প্রোগ্রাম, ফুলের বাগান, সিনেমা, আড্ডা, খাওয়াদাওয়া সব কম পয়সায় মন ভরে করে আবার নিজের কাজের শহরে ফিরে সম্বৎসর ভয়ে ভয়ে চাকরি খেটে মরুন আর পরের ছুটির মাস খানেক - মাস দেড়েকে খরচ করার রেস্ত জোগাড় করুন।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:১৫272980
  • বেশিদিন আগের কথা নয়, নব্বইয়ের শুরুতেও লুরুর নাম ছিল পেনশনার্স প্যারাডাইজ। ঃ)
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:০৭272977
  • কলকাতা তো আমার দারুণ লাগে। ভ্যাকেশন হোম হিসেবে। রিটায়ার করার পরে ওখানেই ফিরে যাবো।
  • একক | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:০৭272978
  • শহর অবস্যই পার্সোনাল প্রায়োরিটি। আমি যেমন ফিরতে হলে ভুটানে ফিরবো আবার। শপিং মল নেই, সিনেমা হল হাতে গোনা,রোজগার কম কিন্তু পাহাড় আছে, জঙ্গল আছে, এদ্ভেন্চারাস মানুষজন আছে,বুক ভরা অক্সিজেন আছে, হা এর খাড়াই রাস্তা দিয়ে সাইকেল রেসিং আছে। কী ছেড়ে কী পাচ্ছি এতে কোনো ফাঁকি নেই। উত্তর কলকাতায় বড় হয়েও টিপিকাল কম্পাল্শন কে চয়েস ভাবার জাড্য আয়ত্ব হলো না এ জীবনে। ওই না ঘরকা না ঘাটকা জীবন আর নয়। কলকাতার বিষ এও ঝাঁঝ নেই। এটা একান্তই পার্সোনাল চয়েস।
  • pinaki | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:০৫272976
  • না, সবজায়গাই চাকরি থাকলেই লুরু হয় না সেইটা উপলব্ধি করানোর জন্য। কোথাও কোথাও কিছুদিন থাকলে আনপ্রফেশনাল কলকাতাকেও ভালো লাগতে শুরু করতে পারে।
  • :) | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:০০272975
  • কলকাতা এয়ারপোর্টে প্রি পেইড ট্যাক্সি সার্ভিস রয়েছে তো!! ব্যান্ডেল কেন অণ্ডালে ও যাবে।
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৫৯272974
  • চেন্নাই মোটেও কুলীন আইটি হাব না। অটোমোবাইল হাব বলা চলে।

    আর চিরবসন্তের দেশ ছেড়ে কেন ঐ প্যাচপেচে গরমে লোকে সম্বর রসমে ডুবতে যাবে?
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৪৯272972
  • সদাকে ধাক্কা সামলাতে আর এক আইটি হাব চেন্নাই তে কয়েকমাস কাটিয়ে আসার রেকো দিলাম। আশা করি জীবনে ব্যালান্স আসবে। ;-)
  • santanu | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৪৯272973
  • যাক ২৫০ ই বেশি নিয়েছে। আর বৌএর কাছে আওয়াজ খেলাম তো, কোনো ট্যাক্সিফরশিওর বা ওলাক্যাব কিস্সু নাই, শুধু কালিপিলি থিকথিক করছে।
    তবে লোক যতো ই বদ হোক, ঐ শাহাজান রোড ইত্যাদি অসাধারন।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৪৬272971
  • পশ্চিমবঙ্গের প্রাইভেট কলেজগুলো (দু একটা বাদে) বহুদিন ধরেই এই ছ্যাঁচড়ামো করে আসছে। আগে আইটিতে হুলিয়ে লোকজন রিক্রুট হত, এখন সেই জোয়ার কমেছে, তাই অনেক কলেজে সিট ভর্তিই হচ্ছেনা, ফ্যাকাল্টিদের মাইনে দেবে কোত্থেকে। পুরো ভিসিয়াস সার্কল, এমন অবস্থা যে কলেজ থেকে পাশ করছে সেখানেই পড়াতে ঢুকছে মাইনে পাবে কি পাবেনা না ভেবে। দুর্ভাগ্যজনক, কিন্তু পুরো বিজনেস মডেলটাই তো জালি, ধসে পড়তে বাধ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত