এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৪৮272340
  • ধিঙ্গি,
    তোমার দেখেই আমিও শিখেছি মনে লয়। আজ অনেক কথা বলে ফেলেছি। এবার এস্টাপ!
  • শ্রী সদা | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৪৪272338
  • লুরুতে এসে প্রথম যে কটা পিজি দেখেছিলাম, সব ঐ হাল। সরু সরু সিঁড়ি বেয়ে তিন-চারতলা উঠে খুপরি ঘরে দুটো খাট আর মিনি সাইজের আলমারি রাখার পর দুটো মানুষ ঠিক করে দাঁড়াতে পারেনা। একজন ঐরকম ঘরে টুইন শেয়ার থাকার জন্যে পাঁচহাজার চেয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যদি একা থাকি পুরো ঘর নিয়ে ? পুরো লোভে চোখ চকচক করছে, প্রম্পট উত্তর - সাড়ে নও হাজার দে দিজিয়েগা সাব। ঘর থেকে বেরিয়ে টয়লেটে যাওয়ার প্যাসেজ, সেখানেও দুদিকে পর্দা টাইপের টাঙিয়ে দুটো খাটিয়া ঢুকিয়ে দিয়েছে। বমি এসে যাচ্ছিল দেখে। মানুষ থাকে কী করে এভাবে ?
    শেষে এককদার সৌজন্যে একটা ভদ্রস্থ পিজি পেয়েছি। তবে এখানকার লোকাল লোকজন অতিশয় লোভী আর ছ্যাঁচড়া - এটাও বুঝেছি। এদিকে এরা আইটি গাইজদের নাকি গাল দেয়। ছারপোকা টাইপের লোকজন বেসিক্যালি।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৪৪272339
  • আরো আছে। সোল মাউন্টেন, মাই নেম ইস রেড, মেমোরিস অফ মেলানকলি হোরস - ইত্যাদি জাতীয় কিছু ইংরাজী বইও পাচ্ছি না। ভয়ে জিজ্ঞাসাও করতে পারছি না। কাগজওলাদের কাছে কি ইংরাজী পেপারব্যাকের খুব ডিমাণ্ড?
  • 4z | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৪০272337
  • সবার আক্রোশ বইএর উপর, সবার আগে ওগুলোই হাওয়া হয়।
  • T | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৮272336
  • এ হে হে হে...খুবই দুঃখের ব্যাপার।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৭272335
  • দমদি, আমার বহু বছর ধরে জমানো আনন্দমেলাগুলো হাওয়া হয়ে গেছেঃ-( আমি ভেবেছিলাম এবারে ওগুলো বাঁধাই করে নেব। জামা নয়, জুতো নয় সামান্য বইয়ের উপর লোকের কেন এত আক্রোশ!
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৫272334
  • হুহ তোমরা কেউ বর্ধমান ইউনির লেডিস হস্টেলের ঘর দেখ নি তো, দেখলে বুঝতে। দেশলাই বাক্সের মত এক একটা খুপরি আর তাতে দুটো তক্তপোষ ফেলার পরে হাঁটা চলা কান্নিক মেরে। আর ঐ তক্তপোষে যেটাতে একজন শুতে পারে সেখানে দুজন অর্থাৎ সব মিলিয়ে চারজনকে শুতে হত প্রায় একটা বছর। একজনের মাথার দিকে আরেকজনের পা - এইভাবে শুতে হত। আমি প্যাংলা বলে বাজারে আমার খুব ডিমাণ্ড ছিল। সব্বাই আমারে বেড পার্টনার হবার জন্য ডাকাডাকি কত্ত। হুঁ হুঁ বাব্বা! তবে সব ঘরে বড় করে একটা জনলা ছিল কিন্তু হনুমানের উপদ্রবের চোটে সেগুলোকে সবসময় বন্ধই রাখতে হত।
  • | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৪272333
  • অনেক সাধের বই বেমালুম 'নেই' হয়ে যাবার সময় এই রিয়্যালাইজেশানটি হয়েছে আমার, বুঝলে হে পিপিমণি।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩০272332
  • আর আমার হয়েছে জ্বালা! একটাও বই কিনতে দিচ্ছে না বাড়ীতে। নিদান দেওয়া হয়েছে ঐ দুই আলমারী ভর্তি বই এর যদি কোন ব্যবস্থা না করি তো নতুন কোন বই যেন বাড়ীতে না ঢোকে। ব্যবস্থা বলতে হয় নিত্যগোপাল লাইব্রেরীতে দান অথবা কিলো দরে বেচে দেওয়া। কোনটাই প্রাণে ধরে করতে পারব বলে মনে হয় না অথচ বাড়ীর লোকে সব ছেড়ে আদা জল খেয়ে কেন যে ওগুলোর পিছনে লেগেছে জানি না। থাকার মধ্যে খালি ওগুলোই - জামা জুতো কিছু নাই। ভাবলাম একটা কিণ্ডলই কিনে নেই বরং - ই বুকই পড়ব। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম অধিকাংশ বাংলা বইয়ের কিণ্ডল এডিশন হয় না। তাহলে আর ও যন্ত্রটি লইয়া কি করিব।
    নাহ একটা বয়সের পরে নিজ একটি বাসার বড়ই প্রয়োজন হয়ে পড়ে। ঠাকুর কি এ ব্যাপারে পোদো কে কিছু বলে গেছেন?
  • T | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:২৭272331
  • ওফ্‌, কালকে আবার মহুয়া মৈত্র বলে একজন মাঠে নেমে পড়লেন। এদিকে মাঠে খেলোয়াড় থৈ থৈ কচ্চে। তবে ইনি প্রতিভাময়ী। অ্যাদ্দিন ছিলেন কোথায়!
  • I | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:২৬272330
  • হুন,
    আমারো না।
  • kk | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:২৩272329
  • দমুদি,অক্ষদা,

    উৎসাহের জন্যে ধন্যবাদ :)! চেষ্টা করবো। আসলে আজকাল কথা বলতে,লিখতে একদম ভালো লাগেনা।
  • | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:২১272328
  • নাঃ একবার দাজ্জিলিঙ যেতে হবে। একেবারে না যাওয়াটা ঠিক হচ্ছে না।
  • I | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১৭272327
  • তাও তো পিজি হাসপাতালের হোস্টেলের ঘর দেখোনি। ৮ ফুট বাই ৬ ফুট ঘরে দুজন। দুটো বেড ছাড়া আর শুধু একটুখানি জায়গা। হাঁটার।
  • I | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১৫272325
  • সংবাদমাধ্যমকে কেন ধোলাই দেওয়া হবে না?
  • a x | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১৫272326
  • দুজন এখন ছিল, কিন্তু এমনিতে চারজন থাকে ঐ ঘরে লিখেছিল কোনো কাগজে। কোথায় পড়লাম মনে নেই।
  • a x | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১৪272324
  • জনেরা করে। লোকেরা করেনা।
  • r2h | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১২272322
  • সংবাদমাধ্যমের দ্বায়িত্বজ্ঞান বিষয়ক কোন আইন কানুন আছে কিনা কে জানে। 'PG-তে অতিরিক্ত ড্রাগ নিয়ে মৃত প্রেসিডেন্সির ছাত্রী, অবস্থা আশঙ্কাজনক বান্ধবীর' - http://zeenews.india.com/bengali/kolkata.html -র খবর।

    কাল আবার কোন কাগজে দেখলাম কারা যেন ধুমধাম করে পুতুলের বিয়ে দিয়েছেন, সেই খবর বেরিয়েছে।
  • I | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:১২272323
  • নাঃ, কোথায় আর ভালো ! লোকজন কোলকাতায় এসে ফোং করে না!
  • শ্রী সদা | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:০৬272321
  • দুজন একটা ঘরে থাকতো লিখেছে তো। সে যাই হোক, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। স্চ দার বক্তব্য সমর্থন করিনা, কিন্তু অন্যদিকে এই ঘটনাকে কিছু না জেনে ড্রাগ রিলেটেড বলে নিদান হেঁকে দেয় যে হারামজাদারা তাদের শাস্তি হওয়া উচিত।
  • m | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:০০272320
  • সব্বাই ভাল আছেন তো?
  • | ০৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৮272319
  • আমিও টইটাকে বাদ দিয়ে এখানেই লিখে দিই। অক্ষ দেখব। ইন্টারেস্টিং জিনিষ।

    কলি সত্যি একটা টই খুলে লেখো না। দারুণ লাগবে পড়তে।
  • সিকি | ০৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৭272318
  • যাব্বাবা, পাইপ গ্যাসের গ্যাস লিক করে, এই প্রথম দেখছি। অসাধারণ সতর্কতায় এখানে পাইপ গ্যাসের কানেকশন দেওয়া হয় বাড়িতে। পুউরো দিল্লি নয়ডা গুগাঁ গাজিয়াবাদ ফরিদাবাদ চলছে পাইপ গ্যাসে, কোথাও হাউসহোল্ডে পাইপ গ্যাসের জন্য এমন দুর্ঘটনা হয়েছে শুনি নি।

    পশ্চিমবঙ্গের ব্যাপারই আলাদা।
  • a x | ০৬ জানুয়ারি ২০১৫ ২১:৪৫272317
  • একটা ১৪ বাই ৮ ঘরে ৪ জন থাকে, এটাকেই প্রথমে বেআইনী করা উচিৎ অন্তত এইধরণের ব্যবসার জন্য যেসব থাকার ব্যবস্থা সেখানে।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১৫ ২১:৩৪272315
  • সিকি পাইপের গ্যাসের পক্ষে সওয়াল করছিল না?

  • a x | ০৬ জানুয়ারি ২০১৫ ২১:৩২272314
  • ঐ টই বেচারাটাকে ছাড় দিলাম। এইবার ছুটিতে প্রথমে কত প্ল্যান হল, এইখন যাব, সেইখান যাব, রোডট্রিপে বেরোব, ঠান্ডা থাকতে থাকতে হাইকিংএ যাব। তারপর ভেবে চিন্তে দেখা গেল, এইসব যেতে টেতে, হোটেলে থাকতে, খেতে যত লাগবে, সেই পয়সা দিয়ে বরং ছুটির কদিন রোজই বাইরে খাওয়া যাবে। হি হি।

    তাই ছুটির কদিন আমরা এখানের চায়নাটাউন, যেটি আদতে এশিয়া টাউন তা এক্সপ্লোর করলাম। এখানে যে এত কিছু আছে জানতামই না! এমন সব ভিয়েতনামিজ খাবার খেলাম যা বাপের জন্মে শুনিনি। পিকিং কুইজিন খেলাম, সেজওয়ানের আগে যা যা খাইনি, সেইসব খেলাম। দুর্দান্ত কিছু ডিম সাম খেলাম। তো মন্দ হলনা।

    তারমধ্যে পরে পাওয়া চোদ্দ আনা একটা ৪০ টাকার পলিন কেইলের বই ৮ টাকায় পেলাম। হাফ প্রাইস বুকের দোকানে ঐটেই মনে হয় একমাত্র কেনার মত বই ছিল। দুর্দান্ত সব লেখা। জুলস্‌ অ্যান্ড জিমের ওপর, দেবীর ওপর লেখাগুলো নিয়ে এখানে পরে কখনও লিখব বা অনুবাদ করে দেব।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ২০:৩০272313
  • পুণেতে রাম কে নাম পরের স্ক্রিনিং বন্ধ করে দিল হিন্দুত্ববাদীরা। আনন্দ পটবর্ধন এটা ইউটিউবে তুলে ওপেন করে দিয়েছেন।
  • a x | ০৬ জানুয়ারি ২০১৫ ২০:০৮272312
  • একক, ওটা তো ডেরেক বলেছে যে ছেলেটি বলেছে। অন্য একজন সাংবাদিক টেপ শুনে বলেছেন এই পরের বক্তব্যটা অর্থাৎ হিন্দু ধর্ম ইত্যাদি কিছুই শোনা যায়নি।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৮:৪৩272311
  • এয়ার ইণ্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে ক্যান্সেল করলে রিফাণ্ড দেয় ? দিলে কত কেটে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত