এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ০৬ জানুয়ারি ২০১৫ ১৮:৪২272310
  • হুম! কলকাতা-দিল্লী-জুরিখ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ছিল। কলকাতার ফ্লাইট তিন ঘ্ন্টা দেরিতে ছাড়ল (তুমুল বৃষ্টি হচ্ছিল, তাই কলকাতায় নামতেই পারেনি)। দিল্লী-জুরিখের দরজা বন্ধ হওয়ার পরে দিল্লী পৌঁছলাম। এয়ার ইন্ডিয়া রাত বারোটা থেকে তিনটে অবধি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রেখে সকাল ৮ঃ৫০ মিনিটের দিল্লী-ম্যুনিখ-জুরিখ ফ্লাইটের টিকিট ধরালো।

    বললাম এখন থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমি কোথায় থাকবো? লাউঞ্জ পাওয়া যাবে?

    উত্তর এলো - সাড়ে পাঁচ ঘন্টা কোথায়? সাড়ে পাঁচটা থেকেই তো চেক-ইন শুরু, তারপরে সিকিওরিটি চেক করিয়ে ওদিকে গিয়ে কোথাও বসুন।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:৫৫272309
  • 'কিন্তু অবাক ব্যাপার এই নিয়ে কাল কোনো কলরবের গপ্পও দেখলাম না, "চলুন অমুক খানে মিট করে মিছিল করি" এরকম একটাও বাণী দেখলাম না। '

    এটা পড়ে ঠিক বুঝতে পারিনি, গুরুর পাতার পোস্টের কথা বলছেন।
    কলরবের গপ্পো দেখতে পাননি বলেছেন, তা কলরবকারীদের এ নিয়ে বলতে শুনেছি, দেখেছি, সেটাই বললাম।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:৩০272308
  • উফ! এই গুঁতোগুঁতির মধ্যে সময় পেলে কেউ যদি খ্যাল করেন এই আশায় - রিক রিওর্ডানের কোন বইএর পিডিএফ থাকলে আমারে একটু পাঠায়েন।
  • সিকি | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:২০272307
  • জোকস অ্যাপার্ট রেখেই বলছি, গুরুর পাতা কি সমাজের প্রতিচ্ছবি যে সমাজে ছোটবড়মেজ কোনও ঢেউ উঠলেই এখানে তার প্রতিফলন পড়বে? সমস্ত বক্তব্য গুরুর পাতায় লিখে প্রকাশ না করলে মনে করতে হবে এই লোকজনগুলোর কোনও বক্তব্য নেই?
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৬272306
  • ওই ঠিক যে ভাবে এখানে লোকজন জানলো ভদ্রেশ্বরের জুটমিলের মালিককে মারার চক্রান্তের মতো কাজ আমি করেছিলাম কিংবা আমি ভীড়ের মধ্যে লুকিয়ে থেকে মারতে ভালোবাসি :)

    jokes apart - গত ২৪ ঘন্টায় গুরুর পাতায় কোনো পোস্ট এ নিয়ে হয় নি। আর বাইরে কতজন তো কত প্রতিবাদ করছেন - সে নিয়ে তো কিছু বলিনি - সে তো সোমক রায়চৌধুরী তীব্র ভাষায় নিন্ডা করেছেন
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৬272305
  • শ্চ, প্রেসেইর ছাত্রী নিয়ে কেউ কিছু বলেননি সেটাই বা জানলেন কী করে ?
  • . | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:০৪272304
  • সেই আলবার্ট পিন্টোর মত স্চকি গুস্সা কিঊ আতা হ্যায়?
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:০০272303
  • কিঁন্তু উঁমেশ এঁতো চঁন্নোবিঁন্নু ফ্রীঁ পাঁয় কোঁদ্দিয়ে?
  • Abhyu | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৯272302
  • ঠিক ঠিক, পাইও আমায় ফোন করে তার গণ্ডারে চড়ার অভিজ্ঞতার কথা কইল। এমনকি না-বেরোনো একটা বইয়ের ডিটেল পর্যন্ত দিল।
  • সিকি | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৬272301
  • আমরা অনেক সময়ে অনেক অসহায় অবস্থায় পড়ি। জানি না, কখনও দায়ী লোকটাকে খুন করে দেবার ইচ্ছে জাগে নি।

    ছোটবেলায় মনে হত অবশ্যই, রাগ হলেই মনে হত হাতে একটা বন্দুক থাকলে দিতাম মেরে। আমার অপছন্দের মানুষগুলো সব নিকেশ হয়ে যাক দুনিয়া থেকে।

    কিন্তু তারপর তো বড় হয়ে গেছি।
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৩272300
  • উমেশ,
    আপনার মতই মনে হয়েছিল একজনের সে গিয়ে ভাইপো'র গালে থাপ্পড় মেরেছে। তারপর ভাইপোর চ্যালারা ঐ লাঠি, হকিস্টিক জাতীয় কিছু দিয়েই তাকে পিঠিয়েছে, নাহলে মাথায় তিনটে গভীর ক্ষত হত না।

    তো এবার এই থাপ্পড় মারার ইচ্ছের জন্য কেউ যদি আপনাকে খুঁচিয়ে পিউটিয়ে মারতে চায়, আপনি কি মনে করেন সেটা স্বাভাবিক এবং সেটাই উচিৎ?
  • pi | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪২272299
  • আমাকে বোধহয় তাইলে অভ্যুর ভূত ফোন করে কথা কইলো ঃ)
  • Ekak | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৪১272298
  • we need a situation like this ! :))

  • ঊমেশ | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩৮272297
  • সবাই স্চ এর উপর এমন হামলে পড়েছে, তাতে মনে হচ্ছে স্চ নিয়মিত রাস্তা-ঘাটে মানুষ পিটিয়ে মেরে বেড়াই।

    এখন যা রাজনৈতিক অবস্থা, তাতে অভিজিৎ গাঁধা আরো সাতবার পুলিশ দিয়ে ছাত্র পেটালেও ওকে সরানোর কোনো চান্স নেই। এই অসহায় অবস্থা তে পড়লে মানুষ স্চ এর মতো ভাবনা ছাড়া আর কি করতে পারে।

    আমারও তো মনে হয় অভিজিৎ কে একটা কষে থাপ্পড় মেরে মুখে থুঁতু ছিটিয়ে দিই।
  • potke | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৩০272296
  • স্চ, মাথা ঠান্ডা করো বাবা ঃ)

    কাউকে পেটানো কোন কাজের কথা নয়।
  • potke | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৮272295
  • কেস আবার কি? ঠগ বাছতে গাঁ উজাড় হবে ঃ)

    আশা রাখি, একদিন এমন সাহস হবে যে এখানে এবং অন্য পাব্লিক ফোরামে গড়গড়িয়ে নামগুলো বলে দিতে পারব।

    ঘেন্না হয় নিজের ওপরেই।
  • সিকি | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:২৫272294
  • জানি বলে কোনও লাভ নেই, তবুও বলছি -

    রাস্তা আটকে মিছিল করাটা "আইন হাতে তুলে নেওয়া" নয়।
    কাউকে সারারাত ঘেরাও করে রাখাটাও "আইন হাতে তুলে নেওয়া" নয়। এগুলো চাপ সৃষ্টি করার বিভিন্ন পদ্ধতি, পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভাবে ঘেরাও সরানো যেত, পুলিশের নিয়ন্ত্রণ দিয়ে মিছিলের গতি রাস্তার একপাশে বেঁধে দেওয়া যায়, কিন্তু কাউকে মেরে ফেলা, মাথা থেঁতলে ফেলা হল ক্রাইম। অপরাধ।

    দু রকম জিনিস জড়িয়ে ফেলছেন, আর বলছেন আপনার সুস্থতা নিয়ে চিন্তিত হব না? আপনি কি ফুল চুরি আর ব্যাঙ্ক ডাকাতিকে একই অপরাধ হিসেবে দেখেন?
  • de | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:২০272293
  • স্চ - আপনি সব কিছু গুলিয়ে ফেলেছেন বা ইন্টেন্শন্যালি গোলানোর চেষ্টা করছেন! এতো বার গোলপোস্ট সরালে কথার দাম থাকে না -

    আর এতোবার আমাকে বহুবচনে গৌরবাণ্বিত নাই করলেন - আপনাকে এখানে কথা বলতে দেখে মনে হয় সকলকে প্রতিপক্ষ খাড়া করে গদা চালাচ্ছেন - ছায়ার সঙ্গে এতো ধাঁই-ধপাধপ করে করে গায়ে ব্যথা হবে যে!
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৭272292
  • একক, ওটা নিয়ে কেস হয়েছে বলে কাগজে দেখেছিলাম মনে হচ্ছে।

    হতে পারে অমন টোকা পাবলিক আরও আছে, তারাই তাদের বৃহত্তর স্বার্থে হয়ত চায় না ঘাঁটাঘাতি হোক।
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৫272291
  • আর হ্যাঁ থেকে থেকেই এই পারভার্শানের মুখোশটা খসে পড়া দেখতে ভাল লাগে না। ঘেন্না হয়। দু মাসের জমা হলদেটে কফের মত ঘেন্না।
  • trx | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৪272290
  • একক | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১২272289
  • পটকে

    হ্যা, মাইরি ! কেস টা কী বলতো ? সব কিছু নিয়ে আলোচনা-প্রতিবাদ হয় কিন্তু এই প্লেগিয়ারিস্ম এর প্রমানের ভিত্তিতে কদ্দুর কী এগুচ্চে স্পেসিফিকালি প্রশ্ন তুললেই লোকজন কেমন নিজের কিউবিকলে পেদে ফেলার মত নিরুচ্চার অধোবদনে চেয়ার থেকে সরে পরে :/ পরে ঘুরে এসে অন্য প্রসঙ্গ টেনে কথা চলতে থাকে :|
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১০272288
  • প্রশ্ন ছিল "চরমতম অপরাধেও নিজের হাতে আইন তুলে নেওয়ার " -

    রাস্তা আটকে চিৎকার করে মিছিল করাটাকে লেজিটিমেট মনে হয়? আমার হয় না।

    আর চেতনার প্রসঙ্গে যদি যান - তাহলে ভদ্রেশ্বরের মিল মালিক আর এই ক্রিমিনাল ভি সি এক ? ধন্য চেতনা
  • trx | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:০৬272287
  • লেজিটিমেট প্রতিবাদ আর গণপ্রহার তাহলে প্রায় একই ক্যাটেগরির? ধন্য চেতনা...
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:০৫272286
  • @d, নিক বদলে আই পি বদলে লুকনোর অভ্যেস আমার একেবারেই নেই। এই sch ছাড়া আর কোনো ন্নিক আমি কোনোদিন এখানে ইউজ করি না - সে যত বিতর্কিত কথাই বলি না কেন।

    কাউকে সরাসরি আক্রমণের ইচ্ছে আমার নেই - তাই জেনেরালাইজড বক্তব্য রেখেছি। আপনি নিজেকে গুরুর মানবাধিকারবাদী বলে মনে করেন তাহলে ঢ্যামনামির ট্যাগে আপনিও পড়লেন।

    খুশী??
  • একক | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:০৪272285
  • কাজু

    হ্যা, অভিষেক।
  • sch | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:০১272284
  • আর দে-দি আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলছেন?

    তাহলে তো গোটা যদুপুরের আন্দোলনই নিজের হাতে আইন তুলে নেওয়া। ভি।সি প্রথমে ঘেরাও হলেন কেন? কারণ তিনি তদন্তের কাজ ঠিকমতো করেন নি। তা তার জন্য ঘেরাও করা কেন - আইন মেনে তার নামে আদালতে কেস করা যেত inability to discharge his duties ইত্যাদি গ্রাউন্ডে। তা ছাড়া তার ভিসি হোয়ার যোগ্যতা নেই এই গ্রাউন্ডেও কেস করা যেত। আন্দোলন। অনশন, ঘেরাও এগুলো তো সব আইন নিজের হাতে তোলা। হোক কলরবের নামে রাস্তা আটকে চিৎকার সে-ও তো বেআইনি।

    মানে আপনি বলতে চাইছেন আপনাদের মতো করে আইন নিজের হাতে তুলে নিতে হবে। একেই বলে দাদা গিরি।
  • d | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৯272283
  • আমি সরাসরি লিখলেও আমাকে সরাসরি লেখার মুরোদ স্চ-এর হল না। ঘুরিয়ে ভাববাচ্যে লিখতে হল।
    ভীড়ের মধ্যে মুখ লুকিয়ে পেটানোটা টিপিক্যাল গণপ্রহারকারীদের অভ্যেস।
  • Kaju | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৮272282
  • অভিষেক অভিজিৎ গুলায়ে ফেলায়েসে !!
  • একক | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:৫৪272280
  • এই খবরটা নিশ্চই আছে অভিজিত কে চড় মারা ছেলেটি "আমি আবার হিন্দু ধর্ম কে বাঁচাতে ফিরে আসবো " বলেছে মার খাওয়ার সময় ? বিজেপি ফোরামে দেখলুম উল্লাস হচ্ছে এই নিয়ে। ঘটনা টা ইনস্ট্যান্ট না বানানো একটু সন্দেহ রয়ে গ্যালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত