এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০১ জানুয়ারি ২০১৫ ১৪:৫৯271920
  • তামুক খাওয়ার কথাটা আকাশ থেকে পেরে বলিনি। সায়েন্স কংগ্রেসে "ভিমানা " নিয়ে আলোচনা হবে এবং সেখানে( ওই বিষয়ে ) যারা বক্তব্য রাখবেন তাঁরা কেও প্রতিষ্ঠিত বিজ্ঞানী নন। কমপ্লিট গা জোয়ারি করে এটা হুচ্ছে এবং সমর্থন জানিয়েছেন আইআইটিবি র প্রফেসর। সঙ্গে মিনমিন করে ক্যাভেত দিয়েছেন যে সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে আলোচনা হওয়া উচিত। এগুলো কী ? কয়েক পিস chaddi দাবি করলো গোবর খেলে শুদ্ধি বা টেস্ট টিউব বেবি সংক্রান্ত জিনিসপত্র আর সেটা মান্যতা পেয়ে গ্যালো ব্যাপারটা আদৌ এরকম না। আজকাল সবাই এমন ভাব করছেন যে ওরা তো দুষ্টু লোক ওদের হাতে ক্ষমতা দেখোনা হটাত কিসব বলছে !!! সরি টু সে, হটাত বলছে না .........গত মিনিমাম পাঁচ বচ্ছর ধরে এরা এই সব নিয়ে ওয়েবসাইট থেকে বই প্রকাশ সব কিছু করেছে। এবং একাদেমিয়ার ভেতরে প্রচুর লোক আছেন যাঁদের chaddi প্রেম শুধু না একটা ভারতীয় প্রাচীন বিজ্ঞান মার্কা ধপ্বাজি তাকে দীর্ঘদিন প্রশ্রয় দিচ্ছেন। এখন সেইগুলো মাথায় চড়ে ভূত হয়ে নাচছে এবং কন্ট্রোলের বাইরে।

    টেল মী এটলিস্ট ওয়ান দেদিকেতেদ সাইট ফর মিথ বাস্টিং। দশটা সাইটের নাম দিতে পারি যেখানে বহুদিন আগে থেকে এই পাখির অন্ত্রে টেস্ট টিউব বেবি আর মার্কারী প্রেসারে বিমান নিয়ে পাতার পর পাতা লেখা, ছবি আছে। কিন্তু ধরে ধরে মিথ বাস্টিং করার সাইট নেই। প্রাইভেট, একাডেমিক কোনো পক্ষ থেকেই। ক্রিসচিয়ান প্রপাগান্ডার মিথ বাস্টিং করার এথেইস্ট দের একাধিক সাইট আছে কিন্তু। সেখানে এথেইস্ট সায়েন্টিস্ট দের ও লেখা আছে। আমাদের আছে ? যে ফাইট টা আদৌ হয়নি সেটা হয়েছে বলে কী লাভ। রোমিলা থাপার "বিরোধিতা" করেছেন জানি। যারা ইন্টারনেট এ বসে "সায়েন্টিফিক মিনিং অফ হিন্দু রিচুয়াল্স " খোঁজে তারা জানে তো ? স্বীকার করতে ক্ষতি কী যে আমরা একটা বিভক্ত সমাজে আছি যেখানে সমাজের শিক্ষিত অংশ আইদার খিল্লি করে (যখন বিপদ দুরে থাকে ) অর ভয় পায় (যখন বিপদ একেবারে ঘাড়ে চাপে)। আমাদের চিন্তাভাবনার মধ্যে মিথলজি কে ইতিহাস ভেবে ত্রিত করার প্রবণতা আছে। আমরা কারবালার হত্যা কে বলি ইতিহাস আর মহাভারতের নৃশংসতা হলো "মিথ" /"প্রতীক" :))) এইত আমাদের সচেতনতা। তুমি একেবারে রোমিলা থাপারের নাম নিলে উনি অবশ্যই আলাদা। চিরকালই ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলেছেন। এরকম আর ও দু তিন জন আছেন যাঁদের বই ও আছে মন্দির ভাঙ্গা নিয়ে তথ্য বিকৃতির বিরুদ্ধে। কিন্তু ঐতিহাসিক দের পুরো ফ্রন্ট মিলে লড়াই করার ট্রাডিশন ইন্ডিয়া তে কোথায়। যেটা সাধারণ মানুষের ওপর ইমপ্যাক্ট ফেলবে। "বক্তব্য" নয়। উল্টোদিকের লোকদের কিন্তু সাধারণ মানুষকে রিচ করার মেশিনারি আছে, এবং আজকে ক্ষমতায় এসেছে বলে নয় ; মেশিনারি ছিল বলেই ক্ষমতায় এসেছে।
  • pi | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:৫৯271919
  • রায়ার লেখা, শেয়ার করলাম।

    'আজ সন্ধ্যায় যাদবপুর থানার সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি একটি মেয়ে ফুটপাতে বসে কান্নাকাটি করছে এবং তাকে একটি ছেলে ধরে আছে। প্রথমে ভেবেছিলাম হয়ত অসুস্থ কিন্তু পরে যখন মেয়েটাকে এটা বলতে শুনলাম যে তাকে বাড়িতে অত্যাচার করা হয়, এবং তার ভয় তাকে মেরে ফেলবে বাড়ির লোকজন, মনে হল ব্যাপারটা আরও সিরিয়াস। মেয়েটি বলে যাচ্ছিল যে সে থানাতেও নালিশ করেছে একাধিক বার যে তাকে মারা হয়, কিন্তু সেই ছেলেটি, যে তার স্বামী, সে বলে যাচ্ছিল যে মেয়েটির মানসিক সমস্যা রয়েছে। মেয়েটিকে সে ও মেয়েটির বাবা জোর করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সেটা ঠেকানোর চেষ্টা করছিলাম। তাই একটিভিস্ট বন্ধুদের ফোন করছিলাম কিন্তু তারা এসে পৌছনোর আগেই অটো করে মেয়েটিকে নিয়ে চলে যেতে সক্ষম হয় ওরা দুজন। রাস্তার লোকেদের অধিকাংশই মেয়েটিকে পাগল বলে পাত্তা দিচ্ছিল না, মেয়েটির কান্না, অত্যাচারের কথাটা কানেই তুলছিল না। সেই দু এক জনের মদতেই আমাকে ধাক্কাধাক্কি করে মেয়েটিকে নিয়ে চলে যেতে সক্ষম হয় ওই দুজন। অটোর নম্বর টা ছিল, তাই নিয়ে যাদবপুর থানাতেও জানাই আমরা কয়েকজন, কিন্তু তাদের উত্তর ছিল যে কালিঘাট থানায় মেয়েটি গিয়েছিল, সেখান থেকে তাকে যাদবপুর থানায় আনা হয় এবং তার কথা শুনে নাকি পুলিশের মনে হয়েছে যে তার মানসিক অবস্থা ঠিক নয়, তাই মেয়েটির বাবার কাছেই মেয়েটিকে তুলে দেওয়া ঠিক বলে তাদের মনে হয়েছিল, যদিও মেয়েটি বাবার সাথেও যেতে চাইছিল না। যাই হোক, মেয়েটির নাম, তার ভাই-এর নম্বর এবং বাড়ির ঠিকানা জানা গেছে, এবং যদিও পুলিশ তার বাড়ি গেছে, ওর ওপর কিন্তু অত্যাচার অব্যাহত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই কাল বিকেলে ওই মেয়েটির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে [বাঁশদ্রোণিতে], তাই পারলে আসুন, বা খবরটা ছড়ান, কি ব্যবস্থা নেওয়া যায় দেখতে হবে, কারণ মেয়েটি হয়ত নিরাপদ নয়।
    ---

    আজ বিকেল চারটেয় মাস্টারস্দা সুর্য সেন মেট্রোতে মিট করে কী করা যায় ঠিক করা হবে।
  • Blank | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮271918
  • ঝিরঝিরে বৃষ্টি। বছরের প্রথম দিন নোচান দিয়ে শুরু হলো
  • lcm | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬271917
  • HNY 2015, আর দু ঘন্টা
  • d | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:৩২271916
  • :-)

  • নেতাই | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:১৯271915
  • আমি উইন্ডোজ এর কমান্ড প্রম্প্ট ইউজ করলাম।
    পিপ কেমন করে ব্যভার করে জানি ও না।
  • SC | ০১ জানুয়ারি ২০১৫ ১২:৪৬271914
  • মুখার্জি কাকু খুব ভালো বললেন, শুধু একটু যে এন ইউ র 'মরুদ্যানের' বাইরেও তো বলতে পারেন।
    যে এন ইউ র মরুদ্যানে বিপ্লব হলে দেশের আপামর জনতার তাতে কিছু এসে যায় না। মেন্স্ত্রিমে এসে বলুন।
    এরাই কদিন আগে বড় বড় থিসিস নামিয়েছিলেন, মোদী ঝড় বলে নাকি কিছু নেই, সব নাকি manufactured।
    ঠান্ডা ঘরের সেমিনারের বাইরে বেরিয়ে রাস্তায় নরেন্দ্র মোদী কে ফেস করুন।
  • SC | ০১ জানুয়ারি ২০১৫ ১২:৪৩271913
  • নেতাই, আপনি কি পিপ দিয়ে ইনস্টল করছেন?
    পিপ ব্যবহার করুন, অনেক ফালতু jhonjhater থেকে মুক্তি ডিপেন্ডেন্সি ইত্যাদির।
  • নেতাই | ০১ জানুয়ারি ২০১৫ ১২:২০271912
  • এবার রান হয়েছে।
    কিন্তু অন্য কোনো কারনে ইনস্টল হচ্ছেনা। লম্বা চওড়া এরর পাচ্ছি।
    আপাতত ছেড়ে দিলাম। নেতাই
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৫৫271910
  • তবে যে বামপন্থী রা শুধু সেমিনার করার জন্য অন্য বামপন্থীদের দুষছেন, তাঁরা ভাষা ঔপনিবেশিকতার বিকল্প নির্মাণের প্রচেষ্টার মাঠটি ফাঁকা করে দক্ষিণপন্থী দের ছেড়ে দিচ্ছেন এতে আর অবাক হই না। মারাঠি, হিন্দী, কন্নড়, অহমিয়া, মালয়লম এই ভাষা গুলৌ, যেখানে দলিত বা প্রকৃত স্থানীয় সাহিত্যের সংস্কৃতি নির্মাণের কাজ করেছে, তারাও অনেকে অতি রাষ্ট্রবাদের দিকে ঝুঁকেছেন, আর সেকুলার লোকেরা সেমিনারের ইংরেজি তে আবদ্ধ হয়ে পড়েছেন। এর কিছু টা ঐতিহাসিক বাস্তবতার সমস্যা আছে, কিন্তু মাঠা ফাঁকা ছাড়লে হবে গুরু? বাংলায় একটা সেকুলার স্থানীয় ভাষার লড়াই রয়েছে, তবে আমাগো আবার দলিত ছোটো লোক নাই, সকলে অক্ষসেতু।
  • trx | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৫১271909
  • My Computer - system - environment variables-এর মধ্যে PATH থাকার কথা। *nix-এ export PATH=$PATH:*python bin folder*
  • trx | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৪৭271907
  • "সংস্কৃতকে কম্পিউটারের জন্যে সবচেয়ে উপযোগী ভাষা বলে মানা হয়" - এই দাবীটা বহুদিন ধরেই চলে আসছে। এই লাইনটা তুললাম ন্যাশনাল পলুলেশন রেজিস্টারে নাম তোলার সরকারি অ্যাড থেকে (ইউপিএ-র আমলের অ্যাড, এখন একটু বেশি শোনাচ্ছে)।
  • নেতাই | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৪৭271908
  • পাথ কেমন করে সেট করবো?
    কি ঝ্যাম। এসব কোনোদিন করিনি।

    আমি পাইথন ফোল্ডারের মধ্যে আনজিপ করে দেখেছি। হচ্ছেনা।
  • trx | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৪২271906
  • PATH সেট করা নেই। মানে PATH-এ পাইথনের কম্যান্ড পাচ্ছে না।
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ১১:৩২271905
  • *'ইশান' না ওটা গুরুচন্ডালি হবে।
  • aranya | ০১ জানুয়ারি ২০১৫ ১১:২৯271904
  • বর্ষসেশের মাল+নাচ পার্টিতে যাই নি, রেয়ার কারেজ দেখিয়ে। বৌ মেয়ে গেছে।
    নতুন বছরে অনেক ঝড়, ঝন্ঝ্বা, বজ্রপাতের সামনা করতে হবে, মনে লয় :-(
  • Arpan | ০১ জানুয়ারি ২০১৫ ১১:২৪271903
  • "বিজ্ঞান, প্রযুক্তি, অঙ্কের ভাষা কি আদৌ সংস্কৃত হতে পারে ? আমাদের যুক্তি ও অভিজ্ঞতা কী বলে ? উপরন্ত্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ইংরেজিতে ‘এলিট ’ ভাষা হিসাবে বিবেচনা করা কোনও মতেই ঠিক নয়৷ আমরা বস্তিতে কাজ করতে গিয়ে দেখেছি সেখানকার বাসিন্দারা ইংরেজি শিখবার জন্য কতটা আগ্রহী৷ শুধু জ্ঞানার্জনের খাতিরে নয়, জীবনে দাঁড়ানোর জন্য, কর্মজগতে প্রবেশের জন্য ইংরেজি ভাষা অপরিহার্য৷ এটাই বাস্তব এবং বাস্তবকেই স্বীকার করে নেওয়া শ্রেয়৷ আজকের দুনিয়ায় এই ইংরেজিকে তুলনায় কম গুরুত্বপূর্ণ করে সংস্কৃতকে জোরজবরদস্তি চাপিয়ে দেওয়া একটা বিকট জগাখিচুড়ির সৃষ্টি করবে৷"

    - একদম ঠিক কথা। বাস্তবতার দাবিতেই এইসব চাড্ডি বাঁদরামো বন্ধ হবে আশা করা যায়।
  • নেতাই | ০১ জানুয়ারি ২০১৫ ১১:১৮271902
  • আমি এই পাচ্ছি-
  • d | ০১ জানুয়ারি ২০১৫ ১১:১৭271901
  • তনিমা নয় তনিকা।
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ১১:০৮271900
  • history/phillosophy/anthropology-sociology and of course economics are contested spaces সেখানে এই বিতর্ক থাকবে। the attack is on reason এই টা বুঝতে হবে। আমিও নারায়ণী সেনা বানাবো এটা কোনো কথা না। তার বাস্টার্ডাইজেশনে তপন সুকুর আকাশ বিকাশ অ্যাসেটে এসে পর্যবসিত হয়। বাজে দাবী করলে তো হবে না।

    সুমিত সরকার তনিমা সরকারের শুধু আকাদেমিক হিসেবেই একটা অসহায়তা আছে, সেটা হল ইতিহাস চর্চার পরিসর টা রিয়েল পোলিটিক থেকে দূরে সরে যাওয়ার হতাশা। কিন্তু ঘটনা হল তার রেজিস্টান্স এর দায় শুধু প্রফেসনাল ঐতিহাসিক দের নয়। পপুলার কালচারের কলা কুশলী কর্মী দের একটা দায় আছে। that is no less contested, Ishan can be proud he is doing his bit here, lots of others are doing their bits, lets be respectful ফান্ডামেন্টালিস্ট রা খুব ই পাওয়ার ফুল, ফেইল্ড স্টেটে তারা আরো পাওয়ারফুল বা হলেও দৈনন্দিনে ওভারবিয়ারিং। তবে পেশোয়ারে যখন মালালা হয়েছে, এখানেও হবে। অত ঘাবড়ানোর কিছু হয় নি। ক্লজেট মৌলবাদী দের নিয়ে একটা সমস্যা আছে, তবে সিকি-ব্যবহৃত খিস্তি তার বিকল্প নয় বলেই মনে করি। বামপন্থী রা কেন দক্ষিন পন্থী দের মত আগ্রাসী নন, এই মন খারাপ টা জাস্ট হাস্যকর। আর বামপন্থী রা খুব বেশি ক্ষমতা পেলে যা হারামি হয়ে ওঠেন, আমি চাইবো তারা একটু খেতে খান। হ্যাঁ তাই বলে দক্ষিণ পন্থী দের বা র‌্যাবিড মৌলবাদী দের আহা রে বেচারিরা ফোরাম পায় না মনে করার কোন কারণ নাই।
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ১০:৫৬271899
  • বামপন্থী মাদ্রাসা বা সারস্বত শিক্ষা মন্দির গড়ে তুল্লে সেটা লোকে সমর্থন করবে তো?
  • | ০১ জানুয়ারি ২০১৫ ১০:৩৮271898
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৫ ১০:৩৫271897
  • আহা, হনুর কথা পড়লে প্রাণে তাও আশা জাগে। এদিক ওদিক বেশি খবর তো রাখা হয় না। হুঙ্কারগুলো দেখি আর শিহরিত হই। হোয়াটস্যাপে যা সব মণিমুক্তো আসে, সেগুলো সরাসরি কপি করা গেলে একটা টই খোলা যেত।
  • potke | ০১ জানুয়ারি ২০১৫ ১০:২৬271896
  • হনুদাকে ক্ক, রমিলা থাপার এবং আরো অনেকে কনসিস্টেন্টলি বিরোধীতা করে চলেছেন।
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ১০:০৯271895
  • *পরিচিত-অপরিচিত
  • h | ০১ জানুয়ারি ২০১৫ ০৯:৫৯271894
  • আদৌ তামুক খেতে ব্যস্ত নন। একেবারে কোনো খবর না রেখে রাবিশ মন্তব্য করা উচিত না। একের পর এক কনফারেন্সে এবং পেপারে, এই ধাষ্টামোর বিরোধিতা হচ্ছে। স্বাধীন ভারতের ইতিহাস চর্চার সেকুলার ক্লিয়ার সাইটেড গবেষণার এর বারোটা বাজানোর ক্ষমতা সরকারের খুব বেশি নেই, পাড়ার হিন্দুত্ত্ববাদী রা কজন কে পেটাবে? যদি গণতন্তের কারেন্ট ফর্ম টা কিছু দিন অন্তত চলে, যেটা চালানোর অন্য ইনসেন্টিভ রয়েছে, অতএব ফাঁক ফোকর ও থাকবে। যেটা আছে সেটা হল এর ইনফ্লুএন্স কে ক্ষুদ্রতর করা, এবং নন আকাদেমিক, গবেষণা ও স্বাধীন মৌলিক চিন্তার থেকে দূরে একটা ইতিহাসের পারসেপশন গড়ে তোলা। মুখার্জি সেটার বিরোধিতাই করেছেন। এন ডি টি ভি শুধু ওনাকে কোট করেছে, একটা ডেলিগেশনের প্রতিনিধি হিসেবে, প্রচুর পরিচিত মুখেরা নিজেদের মত করে করছেন। আনন্দের কথা এই ইনফ্লুএন্স( মতের না, সিদ্ধান্তে আসার পদ্ধতির, সংক্ষেপে দ্য়্স পিরিট অফ ডিস ইন্টারেস্টেড ইনকোয়ারি) কমানোর কাজটা সেটা সরকার একা করছেন না!!
  • a | ০১ জানুয়ারি ২০১৫ ০৯:২৮271893
  • নেতাই, আমি শুধু "setup.py install" চালালাম কিন্তু ঝাড় খেল বলছে Visual studio চাই। তবে এখাএ একবার দেখতে পারোঃ http://www.lfd.uci.edu/~gohlke/pythonlibs/#numpy

    তুমি setup.py চালালে কি কইতাসে?
  • sosen | ০১ জানুয়ারি ২০১৫ ০৮:০২271892
  • সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।ভালো কাটুক।
  • 4z | ০১ জানুয়ারি ২০১৫ ০৭:৫৫271891
  • সব্বাইকে হেপ্পি নিউ ইয়ার।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত