এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:২৩271410
  • বাকিদের জন্যও নেমন্তন্ন রইলো।
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:২১271409
  • কুন্নুরে Tea-nest এ থাকবেন।
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:২০271408
  • কুর্গে আরেকটা রেকো দিয়ে যাইঃ http://www.kabbeholidays.com/
  • I | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:১৭271407
  • কুর্গ-কুন্নুর-কোদাই সামনের বছর লিস্টে। না, তার পরের বছর।
    এত বেড়াবার জায়গা, এত কম সময়। আকবা!
  • I | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:১৪271406
  • এই যে তামারা কুর্গ-http://www.thetamara.com/
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:০৪271405
  • কুন্নুর কি জায়গা রে ভাই!
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:০০271404
  • অরণ্যদা, সময় করে এখানে একবার চলে আসুন। দোরগোড়ায় অরুণাচল। এমনি চেনা পরিচিত নামের জায়গাগুলো তো যাবেনই। ইন্দোদার লেখা পড়ে সেগুলো যাবার লোভ তো রয়েছেই। কিন্তু এই পরশুরাম কুণ্ডও যাবেন। আর সেখান থেকে তেজু। তবে সে বর্ষাকালে কভু নয়। আজ চারবার গাড়িতে ব্রহ্মপুত্র পার হয়েছি। একটি বার ফেরিতে। বাকিগুলোতে গাড়ি নৌকো হয়ে গেছিল ঃ)
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:৫৫271403
  • রোবুকেও অনেক শুভেচ্ছা। দারুণ ঘুরে আয় আর সারাবছর ঘুরতে থাক, ছবি চাই।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:৫০271402
  • টিভিতে হাইওয়ে দেখছি এতোদিন পরে। ভালো লাগছে।
  • | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:৪৬271401
  • অনেকদিন বাদে এইবার সবুজ ক্রিসমাস। বারান্দায় পাখিদের পাত্রভর্তি জল তিরতিরে হাওয়ায় কাঁপছে। নীল সাদা আকাশ,ঝলমলে রোদ।বরফের চিহ্নমাত্র নেই। ক্রিসমাস ট্রি র নীচে উপহারের মোড়ক,রিবন সব ছড়ানো- কাল রাত্তিরে ছেলে ঘুমোতে যাবার আগে পর্যন্ত লুকোনো উপহার বাক্সবন্দী হয়ে পড়ে ছিলো। শুতে যাবার পর তাকে সাজিয়ে গুছিয়ে গাছতলায় রেখে উত্তেজনায় আমারই ঘুম উধাও।

    সকালে ঘুম থেকে উঠে ছেলের হাসিহাসি মুখ দেখে বাবা-মা দুজনেই সোফায় এসে বসেছে। একে একে উপহার খোলা হল। খেলনা,জামাকাপড়, বইপত্তরের মধ্যে থেকে হাতে উঠে এসেছে র‌্যাপ করা ডিভিডি- দেখে আনন্দে-উত্তেজনায় সেই ছোটবেলার অবাক হাসি ফিরে এসেছে। স্টেট কয়্যারের ডিভিডি-সেই কবে অর্ডার দিয়েছিলাম। এই হাসি দেখা জন্যেই এত আয়োজন।সন্তানের হাসির মধ্যে কি থাকে!! এত মায়া!

    আমাদের সকাল গানে গানে ছেয়ে যাচ্ছে....সব ফেলে মুগ্ধ হয়ে বসে গান গাওয়া দেখছি। কি অপূর্ব!!

    সকলকে সান্টা বন্দ্যোপাধ্যায়,সামান্থা রায় এবং সান্টা রায় বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বড়দিনের সুরেলা শুভেচ্ছাঃ)
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:৩৩271400
  • তবে এটা ঠিক যে গুরু বড়দের সাইট, ব্যাঙাচির পক্ষে উপযুক্ত নয় এমন অনেক আলোচনা/তর্ক বিতর্ক/গালাগালি হয়েই থাকে এখানে। ব্যাঙাচির পক্ষে ইমেলই বেটার।
  • kiki | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:২৩271399
  • ধরা যাক দু একটা ইঁদুর কে আবাপ চুরি করেছে আজকে, মামুউউউউউউউ শুনছো?
  • jhiki | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:২৯271398
  • আমাকে চাইনিজ দোকানদার বলল যে ps4 এর গেমগুলোর নাকি এখনও জালি সিডি বেরোয়নি, বেরোলে চীনেই বেরোবে এবং ওর কাছেও আসবে। ভেরিফাই করছিলাম।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:২৩271397
  • গুগল-এর নতুন ডুডল দেখে( তাছাড়া এমনিতেও) আমার খুব বিদেশ ঘুরতে যেতে ইচ্ছে করছে। এদিকে ছোট বেড়ানো ও ক্যান্সেল।
  • Blank | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:০৯271396
  • জালি আমাদের এদিকে একদম মেলেনা। তবে সেকেন্ড হ্যান্ড মেলে প্রচুর। আমি তো ম্যাক্স তাই কিনি। এফ বি তে কোল্কাতা গেমার্স ক্লাব আছে। গুচ্ছ গেম মেলে।
  • jhiki | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:০৭271395
  • অজ্জিনাল গুলো এক একটা মিনিমাম ৫০ ডলার!!
  • jhiki | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:০৬271394
  • পি এস ফোরের জালি সিডি মার্কেটে এসে গেছে?
  • Blank | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:০২271393
  • আমি কদ্দিন পাহাড় যাইনা ঃ(
  • Blank | ২৫ ডিসেম্বর ২০১৪ ২০:০১271392
  • tmr
    ভাটে বেলকাম। তোর অ্যাসাসিনস ক্রীড ১,২ লাগলে বলিস। আমার কাছে আছে, কোল্কতায় এলে নিয়ে যাস। আমি অ্যাসাসিনস ক্রীড ইউনিটি ও খেলে ফেল্লাম। নতুন আসছে ভিকট্রি।
    এখন খেলছি ড্রাগন এজ ইনকুইজিশান।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৫271391
  • আমি হোমস্টেতে আছি। জনৈক মিঃ এবং মিসেস কারিয়াপ্পার আতিথ্যে।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৯:৫০271390
  • অপ্পন, কুর্গ তামারায় থাইকো। আমার অনেকদিনের শখ।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৮271389
  • রোবু, শুভো জন্মোদিন। মানখিম যাচ্ছো? যাও। আমি হিংসে দিবো না। আমি তো আর অন্যদের মতো না! যে, হিংসে দিয়ে কোনো দুঃখী মানুষের বচ্ছরান্তের মংলাজোড়ি-বরকুল-পুরী ভ্রমণ ক্যানছিল করে দেয়!
  • 4z | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:৩৩271388
  • ব্যাঙাচিকে ওয়েলকাম। এনজয় দ্যা গেম! আর আমি এখন যেহেতু আর ফেসবুকে নেই তাই এখানেই অমাকে পোস্ট করিস, মা কিছু বলবে না।
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:২৪271387
  • আমি গেলাম। বাই।
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:২২271386
  • কেউ একটা কড়া করে পোস্ট লিখে দাও প্লিজ। যে এটা বড়দের সাইট, আমার অনুমতি না নিয়ে এখানে আসা যাবে না। মানে খুব ছি ছি করা হোক ওনাকে এই পাকামির জন্য।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:১৩271385
  • ব্যাঙদি নিজেই কম্পু গেমসের ক্যারেকটার হয়ে গেছে - কান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, নাক দিয়ে আগুনে হাওয়া বেরোচ্ছে, মুখ দিয়ে টেবিল গিলে নিচ্ছে - হাতের কাছে পেন পেনসিল থাকলে আমিই ছবি এঁকে ফেলতুম!
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০৯271384
  • অভ্যু আমি কম্পুর সামনে। মাথা দপদপ করছে, কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। হতচ্ছাড়া ছেলে এতদিন ফেসবুকে ব্ল্যাংকি আর ফোজ্জিকে জ্বালাতন করত। এখন ফেসবুক করলে আমার সামনে করতে হবে বলায় গেম খেলার ব্যাপারে সুবিধে করতে না পেরে ভাটে নাক গলিয়েছে ওদের দুজনকে বলতে। আমার সারা গা চিড়বিড় করছে। তার উপর ওনার নিজের মামাটিও তো কম যান না। কেমন একটা শত্রুপুরীতে বাস করার অনুভূতি হচ্ছে।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০৮271383
  • আজকে বড়দিন। ব্যাঙাচির কান প্যাঁচানো চলবে না।
    #হোকখেলাধুলো
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০৫271381
  • tmr ব্যাঙাচি? বাহ বাহ - এসো বোসো আহারে!
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০৫271382
  • উফ্ফ্ফ আমার কি কোথাও একটু শান্তি নেই, জুড়োবার জায়গা নেই! এখানেও অ্যাসাসিনস ক্রীড! এবারে সান্টার থেকে ওটার ওয়ান আর টু-ই চাওয়া হয়েছিল। সান্টা পুরনো গেম বলে দিতে না পেরে শ্যাডো অফ মর্ডর (Mordor) দিয়ে গেছে। আজ সান্টামামাটিকেও দুই ঘা দেব। এইভাবে ছেলে খেপানো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত