এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৫২271320
  • ইপ্পি কোথায় যেতেছ শেষমেস?
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৪২271319
  • যাক, যাদবপুরের নাম রেখেছে ছেলেপুলেগুলো। অভিনন্দন আর শুভেচ্ছা আগামী দিনগুলির জন্য।
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৩৮271318
  • প্রচুর বাহবা দিলেও তা কম হবে।
  • 4z | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৩৪271317
  • প্লেজিয়ারিজমের অভিযোগ আর যোগ্যতামান এক হল?

    যাই হোক, স্টুডেন্টদের বাহবা এই গাটস দেখানোর জন্য।
  • একক | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৩১271316
  • প্লেজিয়ারিস্ম নিয়ে লাস্ট কাগজে কলাম দেখেছিলুম কিন্তু কোনো মামলা হয়নি। মমতা ঝামেলা আন্দাজ করে ভিসি পদের যোগ্যতামান কমিয়ে এনেছেন যাতে এই অভিযোগটাই এড়িয়ে যাওয়া যায়। কোনো মামলা হয়েছে বলে জানিয়া।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:৩০271315
  • কনভেনশনে হোকবয়কট তো অনেকদিন থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রামই ছিল। তবে, রাজ্যপালকে মুখের উপর এভাবে বলতে পেরেছে, সেজন্য বাহবাই দেব।
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:২৬271314
  • গীতশ্রীর পরের ছেলেমেয়েরা উঠেছে আর নমস্কার করে করে নেমে গেছে।
    এরা ভেবেচিন্তেই করেছে। বললও তো যে প্রতিবাদ করবে বলেই প্রত্যাখ্যান করেছে।
  • একক | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:১৯271313
  • সাবধানে থাকিস।
  • একক | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:১৮271312
  • গীতশ্রী তো এটা বলবেন এবং কী ঘটবে আশা করেই উঠেছিলেন। যা করেছেন ঠিক করেছেন, বক্তব্য রাখা দরকার। এই খবরটা বড় প্রচার দাবি করে।
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:১৬271310
  • হ্যাঁ, কেকেদি আর আত্তিরকে হেপ হেপ হেপ্পি জন্মদিন।

    কেক খাও।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:১৬271311
  • যাগ্গে, সবাইকে আগাম 'মেরী কৃষ্ণমাস' আর কৃষ্ণকলিদি ও রাত্তিরদিকে হেপ্পি জন্মদিন। 'সন্ত কৈলাস' সকলের মনোস্কামনা পূর্ণ করুন, এই বলে অরুণাচলচললাম।

    যদি অবশ্য গাড়িঘোড়া চলে। আসাম উত্তপ্ত। ৬৮ জন মৃত। তার মধ্যে জনা কুড়ি বাচ্চা। পাল্টা আঘাতও শুরু হয়েছে। আগুন কোনদিকে কতটা ছড়াবে কে জানে।
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ২২:১৫271309
  • কমরেড গীতশ্রী সরকার কি আশা করেছিলেন? রাজ্যপাল গীতার বাণী আওড়াতেন মা ফলেষু কদাচন আর অন্য অধ্যাপকরা সমাবর্তন শেষে খেয়ে যাওয়ার নেমন্তন্ন করতেন?
    কর্তৃপক্ষ তো ভিন্ডিকটিভ হবেই। তবে এই রকম উজবুক অ্যাডমিনিস্ট্রশন কোথাও দেখি নি। উপাচার্যের নামে প্লেজিয়ারিজিমের অভিযোগগুলোর কি হল শেষ পর্যন্ত?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ২১:৫৭271308
  • ' যাদবপুরের সমাবর্তনের মঞ্চে, প্রথম যাকে সার্টিফিকেট নিতে ডাকা হয়, ঘটনাচক্রে সে আফসু ( আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন)র জেনারেল সেক্রেটারি। কম ঃ গীতশ্রী সরকার। কমলা উত্তরীয় জরিয়ে স্টেজে উঠে, রাজ্যপালের মুখের উপর সার্টিফিকেট নিতে অস্বীকার করেছে গীতশ্রী। কারণ হিসেবে জানিয়েছে, ভি সি র মতো এক অগন্তান্ত্রিক মানুষের উপস্থিতিতে তার পক্ষে সার্টিফিকেট নেওয়া সম্ভব নয়। রাজ্যপাল উত্তরে একজন ছাত্রীকে, আঙ্গুল তুলে বলেছেন " গেট আউট ", একজন শিক্ষক হাত ধরে টেনে হিঁচড়ে গীতশ্রীকে গেটের বাইরে বের করে দিয়েছেন।
    রাজ্যপালের চোখে চোখ রেখে, তিন চারটে কথায় ছাত্ররা জানান দিয়েছে, তারা ভয় পায় নি। শংসাপত্র না পাওয়ার ভয় তার পেছনে হাটেনি। গীতশ্রী জানিয়েছে, "আমি তিন বছর পড়াশুনা করে স্নাতক হয়েছি। এই শংসাপত্র আমার কাছে একটা স্বপ্নের মতো। কিন্তু আরও বড় স্বপ্ন আছে, এবং শিরদাঁড়াটা শক্ত আছে। অতএব, প্রবল শক্তিশালী শাসকের মুখের উপর এই "না" বলতে পারাটাই, হয়ত সেরা সার্টিফিকেট। " '
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ২১:৫৬271307
  • ডগভিল। ওফ্ফ, নেটফ্লিক্সের সেই জালি ডিভিডি। আধখানা হবার পর সে কী ব্রেক কষে কষে এগোনো ! তারপর তো পুরো বডি ফেলে দিল। আর নড়বেনা।
  • a x | ২৪ ডিসেম্বর ২০১৪ ২১:৪০271306
  • আম্মো বুঁচি হবার আগেই দেখেছি। বুঁচি হবার পর তো বিগ হিরো সিক্স। [দীর্ঘশ্বাস]
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ২১:৩৫271305
  • আমার মা আজকে কোদালকে হনুমান ভেবে খুব ভয় পেয়েছিল।
  • 4z | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:৪৩271304
  • ডগভিল - দেখার পর একটা ঘোরের মধ্যে ছিলাম কদিন
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:৩৯271303
  • জুনি(দি?), একেবারে স্টলে চলে আসুন। ৫০৮।
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:৩৭271302
  • মিত্র কাফের মাটন কাটলেটের সাথে একটা ডেভিল নিয়ে যাত্রা শুরু কোরো
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:৩৫271301
  • জুনি দি? বহু বছর পরে ভাটে দেখলাম :)
    (মানে যদি সেই একই লোক হন!)
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:২৯271300
  • ভন ট্রর,ডগভিল আর ডান্সার ইন দ্য ডার্ক সেই ক্যানসাসের যুগে ফিরিয়ে নিয়ে গেলো। ঘোতন ছোট, বুঁচি বোধহয় তখনো হয়ই নি, নেটফিক্সের রমরমার যুগ, রেডবক্স ছিলো না। আমাদের হপ্তান্তে বেছেবেছে তিনটে গায়ে কাঁটা দেওয়া সিনেমা। তখন টই ছিলো না,সবাই ভাটের পাতায়। খুব আলোচনা(মুগ্ধতা বিনিময়) হয়েছিলো, তারপর ন বছর চলে গেছে...
  • একক | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১৯271298
  • অক্ষ
    বক্তব্য না, পূর্ণাঙ্গ রিভিউ নাবিয়ে ফেলুন তাইলে :) আমি দু ভলিউম দেখলুম। আগের গুলো দেখা। নিম্ফ একটু প্রেডিকটেবল লাগলো। বাকিদের কেমন কার মতামত জানার ইচ্ছে।
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১৯271299
  • মিত্র কাফের কাটলেট দিয়ে কোলকাতায় রেস্তোরাযাত্রা শুরু করবো ভাবছিঃ)
  • a x | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১৪271297
  • এবারে আমার বুক ভেঙ্গে দিয়েছে বেদুইন। আনস্পিকেবল বিট্রেয়াল। কি জঘন্য হয়ে গেছে ফিশ টিকিয়া রোলটা। যাস্ট খাওয়া যায়না। হায় সেই যৈবনের কলকাতা!
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১১271295
  • খাও। আমি কেকভক্ত নই।আমি গিয়ে ফুচকা খাবোঃ)
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১১271296
  • ডগভিলে? ওরে বাবা খতরনাক সিনেমা
  • a x | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:১০271294
  • ভন ত্রায়ার নিয়ে কী বক্তব্য রাখতে হবে? নিম্ফোম্যানিয়াক প্রবল সিনিমা। কিন্তু কেউ যদি একটি ভন ত্র্যার দেখতে চায়, তাইলে এখনও ডগভিলের কথাই বলব। দুটি দেখতে চাইলে ডগভিল আর ডান্সার ইন দ্য ডার্ক।
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:০৭271293
  • মিঠুদি বড়দিনে ফ্লুরিজের কেক খাবো ঠিক করেসি।
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:০৬271292
  • অভ্যু, টিনটিনকে সঙ্গে নিতে পারো।
  • Juni | ২৪ ডিসেম্বর ২০১৪ ২০:০৫271291
  • আমার একটা ক্ষীন আশা আছে এবারের বই মেলা তে থাকার, বহু বছর পরে এই সময় কলকাতায় থাকব, এবারে সবচেয়ে কম সময়ের জন্য যাচ্ছি- কেন যে আমারই গাদা দরকারী কাজ সবচেয়ে অল্প সময়ে করতে হয় জানিনা বাবা,
    এক সময় চার পাঁচ দিন বই মেলায় কাটাতাম -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত