এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২৯271230
  • অর্ডিনান্স পাশ করছে রাজ্যসভাতে মেজরিটি নেই বলে (অচিরেই পেয়ে যাবে যদিও)। আর দরকারও ছিল। আগের পাঁচ বছর তো পুরো সময়টা জুড়ে পলিসি প্যারালিসিস।
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২৩271229
  • লুরুরটা শুধু ভারতী ইজিডে নামে চলছে। আগে ছিল ভারতী ওয়ালমার্ট ইজিডে।

    কিন্তু আমাজন থেকে আলিবাবা ভারতে দাপিয়ে বিজনেস করছে, ইকমার্সের এমন স্বর্ণযুগে ওয়ালমার্টের জন্য ডিডিদার মত যুবার প্রাণ কাঁদে কেন!
  • Du | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৫:০১271228
  • ও ডিডিদা, ওয়ালমাট খুলেছে আগ্রাতে। কাল কাগজে দিয়েছে।
  • Kaju | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৫২271227
  • না বোতলের ভূমিকা তো অনেকটা গিরিশ মহাপাত্রের মত। কল্কে ট্যাঁকে নিয়ে ঘোরে, কিন্তু সে তো পরের জন্যে। ;-)
  • jhiki | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৪:২০271226
  • নশা শরাবমেঁ হোতি তো নাচতি বোতল.....
  • Kaju | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৪:১৭271225
  • নাশার জন্যে পিতা নয়? তাইলে 'রেড ওয়াইনের ঝোঁকে' ছড়ানোর মৎলব কী হুয়া?
  • * | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৮271224
  • থুত্থুরি, পিতা হ্যায় হবে|
  • * | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৭271223
  • নাশা কে লিয়ে কোই ওয়াইন নেহি খাতা হ্যায়
  • Kaju | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৬271222
  • রেড ওয়াইনের এর বদলা নেয়া উচিৎ। যতই খাও নেশা কিছুতেই হবে না, তখন বুঝবে ঠেলা, মিচিমিচি বদনাম দেয়া বেইরে যাবে !
  • quark | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৩২271221
  • যাঃ! বদনাম হ'ল রেড ওয়াইন এর!
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৪ ১৩:০৯271220
  • হে হে গুচ্ছ ছড়িয়েছি, রেড ওয়াইনের ঝোঁকে। মাপ করে দিন
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:৫৭271219
  • ১৫৩তম "জন্মশতবর্ষ"?
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:৩৭271218
  • আরে না না, যাদের সাথে পরিচয় হল তারা ক্লাস ওয়ান আর টুতে পড়ে :)
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:২৫271216
  • ১৫৩ তম জন্মশতবর্ষে ভারতরত্ন!!!

    রবি ঠাকুর আর এনার তো এক ই সালে জন্ম!! মদন মোহন মালব্য
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:১৪271215
  • এদিকে যাদপ্পুরে ড্রামা চলছে। রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছে। অনেকেই আসে নি, একজন মঞ্চে উঠেও রাজ্যপালের হাত থেকে সার্টিফিকেট নিতে অস্বীকার করেছে।

    হোক্কলরব :)
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:১১271214
  • একটা ছোট চটি বই লিখে ফেলা যায় এইবার। হাউ টু গেট আ ভারত রত্ন টাইটেল।
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:০৭271213
  • জানা ছিল। এখানে জোরদার হাওয়া ছিল সেই নিয়ে। অ্যানাদার আইকন ইন দা মেকিং। :)

    এখানে এখন ঘর বাপসি চলছে দিল্লির কিছু কিছু পকেটে। দিল্লি একটু টেনশনে আছে। ওদিকে ভেঙ্কাইয়া নাইডু জাস্ট গুন্ডাবাজি করে একের পর এক বিল পাস করাচ্ছে, দরকার মত ল মিনিস্ট্রিকে বাইপাস করিয়ে, দরকার মত পার্লামেন্টে অর্ডিন্যান্স এনে। আচ্ছে দিন দেখাতে হবে না?

    (সিকিনীর প্রায় দিনই রাত নটা অবধি আপিসে থাগতে হয়, সকাল নটার মধ্যেই আপিস পৌঁছতে হয়, প্রায় দিনই উইকেন্ডে এদিক সেদিক যেতে হয়। আচ্ছে দিনের ডিরেক্ট ভুক্তভোগী। এই শনিবারও যেতে হবে। কাল ক্রিসমাসের ছুটিতেও বাড়ি থাকতে পারবে কিনা সেটা আজ সন্ধ্যেয় জানা যাবে। নাইডুবাবু আজ কি বাউন্সার দেন সংসদে, দেখা যাক।)
  • kc | ২৪ ডিসেম্বর ২০১৪ ১২:০০271212
  • ভারতরত্ন পেতে চলেছেন অটল বিহারী বাজপেয়ি।
  • sm | ২৪ ডিসেম্বর ২০১৪ ১১:৩২271211
  • শিল্প শিল্প করে লাফাবেন?নিচে শাইনিং ইন্ডিয়ার নামকরা শিল্পপতিদের কান্ড টা দেখুন। এদিকে পাই, হেলথ বাজেট কাট নিয়ে পোস্ট করেই যাচ্ছে।
    আমার মতে ঢপের হেলথ বাজেট রাখার কোনো মানেই হয় না।
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮271209
  • আমি না এদেরকে একবার হায়াতে র‌্যাম্পে হাঁটতে দেখেছিলামঃ)
  • - | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:২০271208
  • ওরেবাবা!
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৩271207
  • এই এরা নাকি অভ্যু?

  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৪271206
  • তেলে' শুগনো' লংকা,জিরে,আদা,পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। অন্যপাত্রে শুকনো লংকা আর কাঁচা লংকার বিচির আলাদা সেঁকে ঐ তেলে মিশিয়ে দিন। এবার তার মধ্যে বাসি ভাত মিশিয়ে দিন।
    লেবুর রস( লেবুর রস ছাড়া আমি তো খেতেই পারিনা) আর নুন মেশান। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

    ইহা উনি স্ট্রাগলিং পিরিয়ড এ খেতেন। এর নাম চালাকি পোলাওঃ)

    দশ মিনিটের বেশি লাগলে রান্না ক্যানসেল। কিন্তু বিচি আলাদা করতে কতক্ষণ লাগবে সেই বিষয়ে রাঁধিয়ে নীরব।

    বুঝ যে জন...
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:২৮271204
  • বেশ ভালো হয়েছে নাম
  • | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:২৮271205
  • বুঝেছি সোসেন সব বিড়ালবিদ্বেষীদের ছানা দেখিয়ে মন পরিবর্তনের চেষ্টা করছে!!
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:০২271203
  • নিওন পিওন নামদুটো খুব পছন্দ হইছে !
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:২৯271202
  • নিওন পিওন নামটা খুব ভালো হয়েছে। কাল দুটো মিত্তি মিত্তি মেয়ের সঙ্গে পরিচয় হল - নাম টুপুর আর টাপুর।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ০২:০২271201
  • থ্যাঙ্কস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত