এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:০৭271110
  • তবে ভকভকিয়ে কালো ধোঁয়া ছেড়ে ঘুরে বেড়ান ট্যাক্সিওয়ালার পলিউশান সার্টি না থাকা খুবই স্বাভাবিক ঘটনা। এবং একে আমি 'বেচারা ট্যাক্সিওলা' মোটেও বলতে পারলাম না।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৬271109
  • মানে বুইদে পারলেও সিওর হতে পারবে না।

    'ধরি ধরি মনে করি ধরিতে নারি রে !' - তুলসী চক্কোত্তি গেয়েছিলেন পরশপাথরে। আহা !
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৩271108
  • এরম গালি দিতে নেই ! হ্যাপি নিউ ইয়ার দেখেছেন? আমি দেখিনি তবে শুনেছি এরমভাবে ব্যাপারটা সাল্টে নিয়েছে -

    দুজন থাকতে হবে পাশাপাশি। ধরুন বেহৎ রেগে গেছেন। বলে উঠলেন 'আরে মদার' পাশ থেকে তখুনি অন্যজনকে বলে উঠতে হবে 'ছোড় না ইয়ার !'। ব্যাস সূক্ষ্ম কৌশল ও যুগলবন্দীতে গালিও দেয়া হল, উদ্দিষ্ট ব্যক্তি বুইদেও পার্লো না।
  • d | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৩:৪১271107
  • মোবাইল ছিল না? ফোটো/ভিডিও তোলেন নি?
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৩:১৯271106
  • এই গ্রীন পুলিশটী আমাকে জেলে পুরে থার্ড দিগ্রী দিতে চাইল - তার সুয়াপ্রভাইজিং কন্সটেবলটি এসে আমায় কিছু না বলে ট্যাক্সি ড্রাইভারের কাগজপত্র দেখতে চাইল। ততক্ষণে গ্রীন পুলিশের সাথে আমার তক্ক হচ্ছে - আমি বললাম প্রমাণ করতে পারবেন যে আপনাকে বলেছি। ততক্ষণে বেচারা ট্যাক্সি ড্রাইভারকে পলিউশানের কাগজ ঠিক না থাকার অপরাধে ৫০০ টাকার কেস দিয়ে দিয়েছে। আরো কি আকটা দেবে বলে শাসাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম অকে অকারণ হ্যারাস করছেন কেন - আমার সাথে কথা বলুন। সে আমায় পাত্তা না দিয়ে ওকে নিয়ে পড়ল। আমি সামনের ATM থেকে কিছু টাকা তুলে এনে ড্রাইভারকে দিয়ে জিজ্ঞেস করলাম এতে হবে? বলল মনে হয়। তারপর আরেকটা ট্যাক্সি নিয়ে চলে এলাম - তখনও গ্রীন পুলিশ আমায় নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৩:১০271105
  • এক কনস্টেবল অকারণে আমার কাছ থেকে একশো টাকা খাবার পরে আমি যাবার আগে তাকে শুওরের বাচ্চা বলে এসেছিলাম। ওতে কিছু হয় না। :-/
  • byaang | ২৩ ডিসেম্বর ২০১৪ ১২:৪৩271104
  • না, আমার মুড ভালো হয় নি। জানি বল্লে কেউ বিশ্বাস যাবে না, তাই আর নাই বা বল্লাম।
    আচ্ছা বলেই ফেলি। একটা বদ আধটেকো ইটালিয়ান লোক আমার পিঠে ধাক্কা মেরে শ্বেতভল্লুকের মুখে ফেলার চেষ্টা করেছিল। আমি রেগে গিয়ে চোখ পাকিয়ে গলামোটা করে "নো ও ও ও" বলেছি, ইতালিয়ানটাকে আরো পাঁচ কথা শুনিয়ে দেওয়ার আগেই সে দাঁত বার করে ফ্যাক ফ্যাক করতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।
    ভাল্লাগে না। ঃ(
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১২:৪০271102
  • সেরক্ম কোনো খারাপ গালিও দিই ই নি আলো সবুজ হওয়ার পর হাত দেখিয়ে আটকে রেখেছিল বলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম ওর বাবার ডেডবডির জন্যে ওয়েট করছে নাকি।
  • tania | ২৩ ডিসেম্বর ২০১৪ ১২:৪০271103
  • অ্যাডালাম। ফোন নং ও পাঠিয়েছি। তোমার নম্বর দিও। গিয়ে কল করব।
  • Bhagidaar | ২৩ ডিসেম্বর ২০১৪ ১২:৩১271101
  • খাইছে ! সাক্ষী আছে নাকি?
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১২:১১271100
  • আচ্ছা আইনজ্ঞ যারা আছেন একটা পরামর্শ দেবেন ? রাস্তার হোমগার্ডকে গালি দিলে কি সেটা পেনাল কোড অনুযায়ী দন্ডনীয় অপরাধ?
  • d | ২৩ ডিসেম্বর ২০১৪ ১১:৫৮271099
  • বোধহয় যাচ্ছি তানিয়া। যাই হোক আমার সেই আগের নাম্বারই আছে। সে যদি থাকে তোমার কাছে তাহলে এসে একটু জানিও।
    আর ফেবুতে থাকলে আমারে অ্যাডাও প্লীজ। তোমার তোলা ফটো দেখি না কতদিন! 'আদ্যিকালের বদ্দিবুড়ী' নামে সার্চালেই পেয়ে যাবে।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪৩271096
  • রীতাদি না এসে ভালই হয়েছে, ওনাকে দেখলেই নাকি মেঘুদা এখনো নার্ভাস হয়ে পড়ে। ওদিকে মেঘুদাই আমাকে ইন্ট্রোডিউস করেছিল, শেষে কি বলতে কি বলে দিতো :)
  • tania | ২৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪৩271097
  • বেঁচে আছি দমদি। এবার বইমেলায় কলকাতায় থাকব। গুরুদর্শনে যাবার ইচ্ছে আছে। আসছ তুমি?
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১০:৫৭271095
  • আবাপ র কারেন্ট সার্চটা কী ঝুল করে দিয়েছে ! এই সেদিন পরঞ্জয় গুহঠাকুরতার একটা লেখা বেরিয়েছিল, মোদিকে নিয়ে। পাচ্ছিনা। কেউ খুঁজে পেলে দেবেন একটু?
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৪ ১০:৩১271094
  • আমি তো ৭-৮র কেজির বেশী কেবিন লাগেজ নিয়ে চলাফেরাই পছন্দ করিনা। কেবিন লাগেজ বলতে কিছু কাগজপত্র, বাড়ীর চাবি, রাতপোষাক, একটা চেঞ্জ টি-শার্ট, স্লিপার, পড়ার জন্য বই, ট্যাব, ক্যামেরা, ফোন.... এর চেয়ে বেশী জিনিস বয়ে বেড়াতে ভালো লাগে না, আর এখান থেকে কোন ফ্লাইটই ডাইরেক্ট নয়, চাঙ্গিতে সময় কাটানোর ভালো ব্যবস্থা আছে, সেখানে গাদা লাগেজ নিয়ে হাঁসফাঁস করা পোষায় না। অবশ্য সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩৫ কেজি চেকড লাগেজ দেয়, যাওয়ার সময় টেনেটুনে ২৫-৩০ কেজি হয়, ফেরার সময় ৩৬-৩৭। ঝামেলা করেনা।
  • potke | ২৩ ডিসেম্বর ২০১৪ ১০:২০271093
  • অভ্যু, 9:30 AM, :P
  • Du | ২৩ ডিসেম্বর ২০১৪ ১০:১৭271092
  • অভ্যু, আমারও এই প্রবলেম। কারোর চেহারা ভুলি না। তবে এখন আর হাসিহাসি মুখ করিনা সহজে। কলকেতার লোকে সহজে হাসে না ঃ(
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ১০:০১271091
  • এবারে আমি যখন আটলান্টা থেকে বেরোলাম তখন ৫৪ পাউন্ড হল লাগেজের ওজন। যথারীতি ডেল্টা কিছু বলল না। বম্বেতে এসে কিছু জিনিস চেক্ড ইন লাগেজ থেকে হাতের লাগেজে পুরলাম। এয়ার ইন্ডিয়ার কাউন্টারে দেখি ওজন হচ্ছে বাইশ পয়েন্ট তিন কেজি। আবার কিছু জিনিস হ্যান্ড লাগেজ থেকে চেক্ড ইনে। ২৩.১ কেজি হল ফাইনাল ওজন।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০271089
  • অবশ্যি তার চেয়েও ইন্টারেস্টিং হল ডিজাইন নিয়ে স্ট্যাটম্যাথে টক দিলাম ওদিকে সেখানের ডিজাইনের ভদ্রমহিলাও আসেন নি :(
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০271090
  • আর ওজন ফাঁকি সহজ উপায় শিখে নিন। খান দু'তিনেক জামা, দুটো সোয়েটার, একটা জ্যাকেট পরে নিন, তারওপর শাল, একটা দুটো চুড়িদারের উপর জিন্স, গলায় মাফলার দিন, মাথায় টুপি, অন্য জ্যাকেট আর শাল হাতে নিন, পেন, চাবি টাবি ও কানের দুল ইঃ যা যা জিনিস ভারি হতে পারে তা কোমরবন্ধনীর মত ব্যাগে ( আমার পুঁচকে ক্যামেরাও ওর মধ্যে ঢুকে যায়) ঢুকিয়ে নিয়ে নিজেই একটি স্যুটকেস বিশেষ হয়ে উঠুন।। এসব কিছুই ওজন মাপার আওতায় ঢুকবেনা।
    এবং ইহা বহু পরীক্ষিত সত্য।
    ডিঃ একটাই ক্ষতির সম্ভাবনা। কোন জিনিস পড়ে গেলে পরে থেকে টেরটি নাও পেতে পারেন।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:২৫271088
  • আই এস আই গিয়েছিলাম তখন সঙ্ঘমিত্রা পাল বলে একজনের সঙ্গে রাস্তায় দেখা হল। আমি হাসতেই উনি কটমট করে তাকিয়ে চলে গেলেন, অথচ আমি ওনার রিসার্চের লাইনে দু একটা নট-সো-ব্যাড পেপার লিখেছি :(
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:২০271087
  • কালই প্রথম রকস্টার মিঠুন্দাকে দেখার সৌভাগ্য হল। দেখে আর ডায়লগ শুনে তো পুরো মামুর ল্যাল্যা ম্যানিফেস্টো মনে পড়ে গেল। সেই রন্ধনপ্রণালী সেকশন। 'আগে ভাঁড়ারে কে আছে দেখ, তারপর মেনু ঠিক কর'। 'উল্টে দিন রান্নাবান্নার প্রথাসিদ্ধ ব্যাকরণ' ইঃ ইঃ ঃ)
    আবার বেছে বেছে লাউ এর উদাঃ ই ছিল। ঃ)
    'কন্পোজিশনই ব্রহ্ম'।
    রকস্টার মিঠুন্দাকে এবার থেকে অ্যানার্কিস্ট মিঠুন্দা বলে ডাকতে হবে দেখছি।
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:১৮271086
  • কে কে দিল্লি আসছে এবং আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছে? গরররর।

    টি-এর কাল রাতের পোস্টটা কেউ একটা অ্যাপ্রোপ্রিয়েট টইতে তুলে রাখো, টু গুড হয়েছে। কালা ধন টইতেই তুলে দেওয়া হোক।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:০৩271085
  • আর অভ্যু নেহাত ভুলভাল বলে নি। বেশ কনফিডেন্টলি হাসি হাসি মুখে ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে নির্ধারিত ওজনের চেয়ে ৩-৪ কেজি বেশী ওজনওয়ালা ব্যাগ নিয়ে দিব্বি উঠে পড়া যায় সাধারণতঃ।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৮271084
  • আরে কতবছর বাদে তানিয়াকে দেখলাম!
    কেমন আছো তানিয়া?
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৫২271083
  • :)
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৬271082
  • আপনার দিব্যদেহের ওজনও ঐ ১৫ কেজিতে মিলিয়ে নিয়ে ওরা হাসি হাসি মুখে আপনাকে যেতে দেয়-অন্যদের দেয় না।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩271081
  • ল্যাপটপ ব্যাগে পনের কেজি জিনিস ভরুন ও হাসি হাসি মুখে গল্প করুন যে আপনি লাগেজ ভারি করায় বিশ্বাসী নন। অন্য হ্যান্ড লাগেজটিও কাঁধে ঝোলান (খবদ্দার চাকা ওলা সুটকেস নেবেন না)। আবার পনের কেজি ও হাসি মুখ ইত্যাদি। তাহলেই ওজন করবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত