এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৩০271080
  • হায় হায়!! আমি ভাবিলাম বুঝি কি করিয়া অধিক ওজনকে কম দেখানো যায় তাহার কোনো উপায় শিখিব!
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:২৯271079
  • আর মাঝ রাস্তায় মাল কিনবেন না, কারণ দিল্লী/বোম্বেতে সেগুলো হয় চেক্ড ইন লাগেজে ঢোকাতে হবে নয় ফেলে দিতে হবে।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:২৭271078
  • ব্যাঙদির মুড কি আজ ভালো হয়েছে?
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:২৬271077
  • একটা ঝোলা জামা কিনুন যাতে অনেক পকেট আছে। হ্যান্ড বা চেক্ড ইন লাগেজের ওজন বেশি হলে জিনিস বার করে পকেটে পুরুন। আমি নিজে জুলাই মাসে একটা মোটা জ্যাকেট পরে কলকাতা এসেছিলাম একবার কারণ ওটা লাগেজ থেকে গায়ে ট্রান্সফার করতে হয়েছিল।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:২২271076
  • তাইলে প্রবলেম কম - তবে এয়ার ইণ্ডিয়ায় সবই সম্ভব। দিল্লীতেই ইমিগ্রেশন হবে মনে হয়। ওখানে লাগেজ রিচেক করতে হবে। লাগেজ রি-চেকিংটা খুব স্ট্যান্ডার্ড, আমেরিকাতেও করতে হয়। এনিওয়ে লাগেজ ড্রপের জায়গা পাশেই - দিল্লী এবং বোম্বে দুজায়গাতেই। হ্যাণ্ড লাগেজ নিয়ে কোথাও কোনো ঝামেলা করে না।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:২১271075
  • আজকের রান্নাটা শিখে নিন।
    একগামলা জলে একগাদা কুচিকুচি লাউ সেদ্ধ করুন।
    একবাটি ঘিতে শুকনো লংকা,সর্ষে,'কারিপাত্তা' ফোড়ন দিন-তারমধ্যে মটর আর খেসারি ডাল সেদ্ধ ঢেলে দিন। নুন মিষ্টি দিন। ডাল ফুটতে শুরু করলে ঐ গ্যাদগ্যাদে লাউ সেদ্ধ ঢেলে দিন। ব্যাস রান্না শেষ।

    জানি খুব মনখারাপ করছে... লেবুর রস নেই।
    আজ লেবুর বদলের তেঁতুলের রস। বেশ ভালো করে হাত খুলে দু চার চামচ 'দালে' মিশিয়ে দিন।

    আপনার গুপি দাল আর বাঘা তেঁতুল তৈরী হয়ে গেলো।

    খেতে থাকুন।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:০৩271074
  • দিল্লী
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:০১271073
  • অ্যাঃ একে আমার নড়বড়ে ইন্টারনেট কানেকশন তায় ইয়ার্কি দিচ্ছে। প্লেনের কি কানেকশন? দিল্লি/বোম্বে? এয়ার ইন্ডিয়া/এমিরেট্স?
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৮271072
  • আমার বংঃ)
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৭271071
  • মিঠুদি তোমার কি কানেকশন বলো।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৭:৫২271070
  • আকাশযান সম্পর্কে হলে বলে ফেলো অভ্যু।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৭:৪৭271069
  • পিপি তো আকাশে নইলে ক'টি কথা বলতুম।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৮271068
  • "বোদাই গ্রামে রফিকের অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি বিনাপয়সায় বাচ্চাদের পড়ান। বাড়ির কাছেই তাঁর কোচিং ক্লাস। গত বছর নিজে স্নাতক হয়েছেন। কিন্তু তাঁর অনেক আগে থেকেই এই কোচিং ক্লাস চালাচ্ছেন রফিক। নিজে হাজার সমস্যায় ছিলেন। টাকার অভাবে হয়তো বুট কেনা হয়নি। বা ফুটবলের অন্য কোনও সরঞ্জাম। অনেক সময় ছেঁড়া বুট পরেই খেলতে যেতে হয়েছে। তবু বিনা পয়সায় পড়ানো বন্ধ করেননি। "
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৬:৫৮271066
  • নাচাগানা ছাড়া বনভোজন??
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৬:০৪271065
  • পিকনিকের বাংলা বনভোজন ই তো নাকি?

    তানিয়াঃ)))
    মিডয়েস্টে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য( নাচ)। ৩১ রাতে মহিলারা ভারতীয় পোশাকে নেত্য( মাস্ট)। দুগ্গাপুজোয় অতিথি শিল্পীর সঙ্গে অন্ধকারে নাচ,তার সঙ্গে পুইইইই সিটি।
    আর এই দুজনে একই রংএর পোশাক। উরিবাবা!! একজন আকাশি শাড়ি অন্যজন ঐ পাঞ্জাবি, গলার দড়িটাও ম্যাচ করে- মনে হয় গো অ্যাজ ইউ লাইক চলছে। তারপর সেই পোশাকে নানা পোজে ছবি।

    সর্বত্রই খাবার ফিউশান। যেমত, ভাত, নবর্তন কোর্মা, গোবি মাঞ্চুরিয়ান,মাছের কালিয়া,পালক পনির,লুচি মাংস, বেগুনভাজা,গাজরের হালুয়া, পায়েসঃ)

    সব মিলিয়ে মিশিয়ে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য+ নাচঃ)
  • cm | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৫:১৫271064
  • ছাতা, ক্যামেরা, রিজনেবল রিডিং মেটিরিয়াল ঐ ৭কেজির বাইরে। ঠিকই পড়েছেন যাত্রীর সুবিধার্থে ঐ ক্লজটি ভেগ রাখা হয়েছে ওটি রিজনেবল রিডিং মেটিরিয়াল। তাই হ্যান্ড লাগেজের কাগজ কখনো ওজনে ধরার কথা নয়।
  • tania | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৩:২৬271062
  • বং পার্টির বৈচিত্র দেখতে হলে আসুন স্যান ফ্র্যান বেপাড়ায়।

    টাইপ ১ - পুরুষ ও মহিলা দরজা দিয়ে ঢোকা মাত্র আলাদা, একদল লিভিং রুমে বা বার এরিয়ায়, অন্য দলটি ফ্যামিলি রুম বা রান্নঘরে। খাওয়া দাওয়া মেইনলি বাঙালি। বচ্ছরকার বার্বিকিউ পার্টিতেও পোলাও কালিয়ার সুবন্দোবস্ত। মেয়েদের গল্পগাছা মোস্টলি শাড়ি গয়না রিলেটেড। অল্প স্বল্প পরচর্চা।

    টাইপ ২ - রান্না আউট্সোর্সড। তবে সেও বাঙালিই। ধোকা, মালাইকারি। বিরিয়ানি, চাঁপ। কড়াইশুঁটির কচুরি। কমলাভোগ, সন্দেশ। প্রতি পার্টির ড্রেস কোড আছে। কোনোটায় বেনারসী, কোনোটায় বলিউড। কোনোটা বা কালারকোডেড (নীল/সবুজ, সাদা/কালো, হলুদ ইঃ)। এখানেও পুরুষ ও মহিলারা শুরুর দিকে আলাদা, কিন্তু খাওয়া দাওয়ার পর একসঙ্গে বসে বাচ্চাদের ট্যালেন্ট শো দেখাটা বাধ্যতামূলক। আলাদা থাকাকালীন আড্ডা দুতরফেই খাওয়া-দাওয়া রিলেটেড। পরচর্চা খুব কম।

    টাইপ ৩ - এখানে কোনো আড্ডা নয়। পুরুষ মহিলা সবাই একসঙ্গে ধেই ধেই নেচে চলেছেন। পার্টি রুমে আলো নেভানো, কেবল ডিস্কো লাইট জ্বলে। ভ্যালেন্টাইন বা নিউ ইয়ার পার্টিতে ফগ মেশিন। পোচ্চুর খানা, তার চেয়েও বেশী পিনা। দুইই বিলিতি। তাপাস স্টাইলে। ড্রেস কোড ও বিলিতি। মাঝে মধ্যে থিম বেসড (হাওয়াইয়ান, ওয়েস্টার্ন ফর্মাল)। নো পরচর্চা।

    ন্যান, এবার আপনার পছন্দের পার্টিটি বেছে নিয়ে মেতে যান।
  • একক | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৩:১৬271061
  • নাচাগানাহীন পার্টি কেমন ব্যাপার। বনভোজন বললেই হয়
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০২:২৭271060
  • এঃহেঃ, তাইলে পার্টির জন্য এদিকে আসতে হয়। খানা আর (অপশনাল) পিনা, নো নাচাগানা (যদি না বয়স ১০ এর নীচে হয়)
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০২:০৮271059
  • যে কোনো পার্টি- এমনকি গরমকালেও বার্বিকিউ এর আধসেদ্ধ মাংসের সঙ্গে বিয়ার সহযোগে নেত্য। নাচতে ইচ্ছে হলে এমনি নাচলেই হয়,তার জন্যে অনুপান ইত্যাদি জোগাড় করে লেক কি নদীর ধারে লুঙ্গি ড্যান্স- দেখে চোখ জুড়িয়ে যায়। টিনএজাররা গম্ভীর মুখে বাপমাদের দেখে-আরেকটু কচিরা হাল্লাগোল্লায় মজা পায়। শীতে আর তার উপায় নাই। বেসমেন্টে ডিসকো লাইট সহযোগে আনন্দানুষ্ঠান হবে। ভালো ইঃ)
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৪ ০২:০৫271058
  • বেশির ভাগ সময়ই বড় বোরিং। কাল রাতে বেটার হাফের সাথে ধুন্ধুমার ঝগড়া হয়েছে এই নিয়ে, লাইফে আর কোন পার্টিতে যাব না বলেছি, ইনক্লুডিং নিউ ইয়ার্স ইভ পার্টি। দেখা যাক প্রতিজ্ঞা রাখা যায় কিনা..
    অফ কোর্স, গুরু ভাট ব্যতিক্রম :-)
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০২:০০271057
  • পর্টি শুনলেই আমার হৎকম্প হয়। বন্ধ ঘরের মধ্যে খানাপিনা আর নেত্যগীত। চলছে চলবেঃ(
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:৫৯271056
  • সে বড় সুখের সময় নয় :-(
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:৫৭271055
  • অরণ্যদা,সাতটা পার্টি! বাপরে পুউরো পার্টিগাইঃ)
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:৫২271054
  • অভ্যু, তোমার পোস্ট-টা পড়লাম, সত্য স্যারকে নিয়ে স্মৃতিচারণ। পারলে একটু ডিটেলে লিখ, কে কি বললেন।
    স্যার নেই, এখনও বিশ্বাস হয় না
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:৪৭271053
  • তর্ক করে কখনো কারও মত বদলানো যায় না, আবার রিয়ালাইজ করলাম
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:৪৫271052
  • গত সাত দিনে সাতটা পার্টি - এটা বোধহয় রেকর্ড। উইক নাইটে অব্দি পার্টি। মেজাজ খিঁচড়ে থাকায় কালকের পার্টিতে বলে ফেললাম লরেন বাবুর ফাঁসী হওয়া উচিত। তাপ্পর সে কি চিল্লামিল্লি, বাপরে বাপ
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৭271050
  • ইন্টারন্যাশানাল ট্রাভেলে তো কোনোদিনই তালা মারিনা। মারলেও নাকি বলে খুলে দেবে। দেশীয় ট্রাভেলেও করলাম না এবার। কারণ তালাই খুঁজে পেলাম না। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত