এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৭271051
  • কেসিদা, বাঁচালে এটা জানিয়ে। ঐ লটবহর নিয়ে সারারাত এয়ারপোর্টে বসে থাকা! উফ্ফ
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৬271049
  • আমি টিকিট কাটার সময় সিট চয়েসের অপশান দেয় নি। কাউন্টারে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করেছিলাম যেন উইন্ডো বা অ্যাটলিস্ট আইল দেয়।
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৪271048
  • হ্যাঁ হ্যাঁ, এত টেনশান না নিয়ে আচ্ছা করে রাম্পান করে ঘুমিয়ে পড়
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৩271047
  • আমার কেবিন লাগেজ হয়েছে আটের সামান্য বেশি আর ল্যাপটপ ব্যাগ সাত। সেইটা নিয়ে যুদ্ধু। ল্যাপটপ ব্যাগের একটা জিনিসও আমার পক্ষে অন্য কোথাও সরানো সম্ভব ছিল না। যাকগে দেখি আর কি কি কপালে আছে।
  • কেসি | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫২271046
  • ফজ্জি, এখন টিথ্রিতেও জেটের একটা ছোট্ট সুইট ঢপ আছে। ইমিগ্রেশন ক্লিয়ার করে লাগেজ নিয়ে ওখানেই জমা করে দেওয়া যায়। দুমাস আগের অভিজ্ঞতা।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫১271044
  • দিল্লিতে শীতকালে ভোরবেলা আবার কুয়াশার জন্য হামেশা ফ্লাইট ডিলে হয়।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫১271045
  • এই জন্যে খুব বুদ্ধি করে বেলা তিনটেয় পৌঁছে,রাত নটা পর্যন্ত দিল্লি এয়ারপোর্টে বসে থাকুন- তারপর কোলকাতায় রাত্তিরে নেমে ইমিগ্রেশান-বাবু দের মুখোমুখি হোন- এরমধ্যে সঙ্গে যদি ছেলেপিলে থাকে তাইলে কাগজে নিজের বাপের নাম লিখে গলায় ঝুলিয়ে রাখুন, ভুলে গেলে মাঝে মাঝে দেখে নেবেন।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৭271042
  • অনেক অনেক মাল পিটিয়ে, নাক ডেকে ঘুমাও, তাতে হয় নিজে কিছু টের পাবেনা, নয়ত সেরকম হলে মহিলারাই সিট বদলে নেবে ;-)
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৭271043
  • আমি যদ্দূর জানি, ইমিগ্রেশান যেখানে হবে,মালপত্র সেখানে নিয়ে নিতে হবে। তোমার যদি দিল্লীতে হয়, তবে মালও নিতে হবে।
    যাক বিষম ঘেঁটে যাচ্ছি।
    সাবধানে যেও। গিয়ে কথা হবে।
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫271039
  • কেসিদা, কানেক্টিং জেটে হলেও, তিন নং এ ইমিগ্রেশন করে, লাগেজ কালেক্ট করে টানতে টানতে এক নং, (সঙ্গে কুচোদের চ্যাঁ ভ্যাঁ ফাউ) - লাস্ট দুবারের তো তাই এক্সপিরিয়েন্স
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫271040
  • আট তো এমনিতেই দেওয়ার কথাঃ( একি কান্ড!
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫271041
  • টিকিট করার সময় সিট চুজ করা যায় তো। অবশ্য ভর্তি হলে কিছু করার নেই।
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪271038
  • আমি জানতে চেয়েছিলাম থ্রু চেকইন কেন হবে না। বলল হবে না! ওপাসের কাবেকটিং ও এয়ার ইণ্ডিয়া
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৩271037
  • তোমার তো জেট না। আমি গতবারই প্রথম এয়ার ইন্ডিয়া চড়েছি। শিকাগো তে জিনিস তুলে কোলকাতায় নামিয়েছি। একবার টিকিট টা দেখিয়ে লাগেজ কোথায় পাবে বিমানবালা দের জিজ্ঞেস করে নিও।
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪২271035
  • ভোর রাতের (ফার্স্ট ফ্লাইট) কানেক্টিং হলেও ইমিগ্রেশন দিল্লিতে। যাই হোক, হেপ্পি জার্নি :-)
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪২271036
  • মামী, আমার চেকইন ২৩।৮ হয়েছিল একটায় তাই নিয়েও ঝামেলা সবচে ঝামেলা হয়েছে ল্যাপটপ ব্যাগ নিয়ে। ল্যাপটপের একার ওজন চার প্লাস সারফেস প্রো-র ওজন আরো এক। প্লাস কিছু বইপত্তর এবং ভীষণ জরুরী কিছু ফাইল - সব মিলিয়ে ৭ এর কাছাকছি চলে গেছে আর তই নিয়ে কুরুক্ষেত্রো
  • কেসি | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪০271034
  • কানেকটিং জেটে হলে ইন্টারন্যাশন্যলে লাগেজ নিয়ে কাস্টমস ক্লিয়ার করে ওখানেই কাউন্টার আছে ডোমেস্টিকের, লাগেজ জমা নিয়ে নেবে, জমা করেই দে দৌড়,
  • 4z | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৯271032
  • দিল্লিতে কানেক্টিং হলেও আর লাগেজ থ্রু করা থাকলেও ইন্টারন্যাশনাল থেকে কালেক্ট করে ডোমেস্টিকে আবার চেক-ইন করতে হয়। ওজন নিয়ে সাধারনতঃ ঝামেলা করেনা। এটা জেট এয়ারওয়েজের অভিজ্ঞতা থেকে বললাম। এয়ার ইণ্ডিয়া ঝামেলা করতে পারে। ও রোগের কোন ওষুধ নেই।
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৯271033
  • আর এখানে চেকইন করার সময়ই জেনে নাও- থ্রু চেকইন করছে কিনা। অবশ্য এখন তো তোমার প্লেনের পেটের মধ্যে বসে থাকার কথাঃ)
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৭271030
  • তারওপর সুয়্টকেসে তালা মারতে ভুলে গেছি ঐ ওজন নিয়ে ঝামেলায়!
    ধুর আর ভাবতে পারছি না। এমনিতেই মিডল রোয়ের মিডল সিট - পুরো মেজাজ খিচড়ে আছে। দুপাসে দুই হাট্টাকাট্টা তেলুগু মোহিলা সমানে ফোনে কটরমটর করে কানের বারোটা বাজচ্ছে। ডানপাসের জনের গায়ে অসম্ভব গন্ধ - ঠিক যে জিনিসটাতে আমার অসম্ভব মাথা ধরে। কেন যে আমার কপালেই এই সব জোটেঃ(
  • | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৭271031
  • এয়ার ইন্ডিয়ার সাইটে দেওয়া আছে কেবিন লাগেজ ৮ কেজি। তার চে বেশি লাগেজ থাকলে যে কেউই ঝামেলা করে- আমার লুফৎহান্সা র সঙ্গে বেশ মারমার কাটকাট অভিজ্ঞতা আছে।
    আর ইন্টারন্যাশনাল ফ্লায়াররা দুটো ২৩ কেজি ওজনের সুটকেশ বহন করতে পারেন। তুমি আমেরিকা থেকে যাচ্ছো কাজেই ওজন-সীমা ওটাই হওয়ার কথা।
    আর বিকেলের ফ্লাইটে কোলকাতা গেলে ইমিগ্রেশান দিল্লিতে হতে পারে- রাত্তিরেরটাতে কোলকাতায় হয়।
  • কেসি | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৬271029
  • আগামী ৩১শে ডিসেম্বর দুবাই আ্যারপোর্টে হেপ্পি নিউ ইয়ার গুরু ভাট। আয়োজক শান্তনুদা। হলধরেরা দলে দলে.......
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩৪271028
  • আরে পিপি ওটা এমনি বললাম, এরমধ্যে এ নিয়ে কিছু বলিনি। কিন্তু আমি প্রথমবার দেশে যাবার সময় এয়ার ইন্ডিয়াতে গেছিলাম এবং তখনই ঠিক করেছিলাম এই শেষ।

    দিল্লিতে ঝামেলা করতে পারে - তোমার দিল্লি থেকে কোলকাতা কোন এয়ারলাইন্স? কলকাতা অবধি থ্রু' চেক ইন কেন করবেনা? মানে ওদের বক্তব্যটা কী?
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩২271027
  • হ্যাঁ কানেকটিং কিন্তু আজ এত বছরে কোনদিন কোথাও কানেকটিং ফ্লাইটের জন্য আমায় নিজে লাগেজ কালেকট করে ফের চেকইন করতে হয় নি। একি অদ্ভুতুড়ে নিয়ম! আর সময় তো মোটে দুটি ঘন্টা!
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৯271026
  • দিল্লিতে কি কানেকটিং? তাইলে ঝামেলি করবেনা।
  • T | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৮271025
  • আরে ওকে জ্যাকেটটা দিয়ে চেপে চুপে ধরে ছিলাম।
  • pipi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৭271024
  • অক্ষদা, তা সে আমি কি করে জানব। আমি তো গুরুতে এলুম অলমোস্ট এক যুগ পরঃ(
    আচ্ছা এবারে বল এই লাগেজ কালেক্ট করে যখন ফের দিল্লীতে চেকইন করতে হবে, সেখানেও কি ওজন নিয়ে ঝামেলা করবে? কারণ ওদিকে তো লিমিট মোটে ১৫ কেজি।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৬271023
  • বেড়াল নির্বিবাদে ঐ জিনিসে থাবা ডুবিয়ে বসে রইল?
  • T | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২২271022
  • লাভলি। আচ্চা আইডিয়া দিচ্চি। প্লাস্তিক রেজিন। ১ঃ১ মিক্স করে পছন্দসই ছাঁচে ফেলে দিয়ে দু মিনিট অপেক্ষা। দিব্যি প্লাস্তিকের জিনিস পত্র তৈরী করা যাবে। ছাঁচ বানানোর জন্য অ্যালজিনেট রেজিন ইউজ করুন। এটা হেব্বি। আমি সেদিন বেড়ালটাকে পাকড়াও কল্লুম। তারপর অ্যালজিনেট জলে গুলে থকথকে করে ওতে ওর থাবাটা চুবিয়ে দিলুম। পাঁচমিনিটের মধ্যেই ছাঁচ রেডি। তাপ্পর প্লাস্টিক রেজিন ঢেলে দিলুম। দুমিনিট পর সাদা রঙের থাবা পাওয়া গেল। ওটা ওকে দিলুম, ও মুখে করে সরে পড়ল।

    এছাড়া আমি এইভাবে ক্যারমের ঘুটি বানিয়ে থাকি। মর্জিমাফিক।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৪ ০০:২১271021
  • পই পই করে বলেছিলাম এয়ার ইন্ডিয়া চড়িস না রে চড়িস না! কেউ শুনলে তো! এবার বোঝো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত