এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২২ ডিসেম্বর ২০১৪ ১৫:২০270930
  • ইন্দ্রাণী,

    হেপ্পি হেপ্পি জন্মদিন।
    কিন্তুক পায়েস খেলি ক্যামনে?? তুই না ল্যাকটোজ ইনটলারেন্ট!
    (আমি ভেবে এলাম যে পায়েসের বাটিগুলো দখল করব!!)
  • ranan roy | ২২ ডিসেম্বর ২০১৪ ১৫:১৪270929
  • হিন্দিতে লেখা হয় ধর্মান্তরণ,কারণ এতে অন্তরণ মানে ধরা হয় ট্রান্সফার, পরিবর্তন।"অন্তর' বলতে ধরা হয় ডিফারেন্স, ফারাক, তফাৎ। তাই ধর্ম - পরিবর্তন্বা ধর্ম পাল্টানো=ধর্মান্তরণ।
    দোষ আবাপ'র নয়, রাজভাষার।ব্যাকরণের সূত্র বলতেপারব না, রাজভাষায় ব্যভারসিদ্ধ।
    তাই ব্যাংকেও ট্রান্সফার ভাউচার,ফানড ট্রান্সফার সব "অন্তরণ"।
    আবাপ এখন বেঁড়ে ব্যাটা!
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৫:০১270928
  • অ ছোটাই
    পেন্নাম কেন?ভালোবেসো,মনে রেখো তাহলেই হৃদয় জুড়াবে।
  • cm | ২২ ডিসেম্বর ২০১৪ ১৫:০০270927
  • করণ তো কর্ণ কিন্তু জোহর কে?
  • Kaju | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৮270926
  • আমি?? করণ জোহর রাজনীতিতে কবে এল?
  • তাপস | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৭270925
  • কাজু হাতেনাতে 'ব্যাকরণে রাজনীতির প্রভাব' শীর্ষক আলোচনা শুরু করে দিল :-/
  • cm | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৪270924
  • কেমন যেন মনে হচ্ছে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে পাল্টালে ধর্মান্তরণ যেমন কবীর সুমন। কিন্তু গরীবগুরবো লোকজনের মগজধোলাই করে পাল্টালে ধর্মান্তরীকরণ।
  • Kaju | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১270923
  • ধর্মান্তর বললেই তো হয়, এ করণ জোহর সব আনার কী দরকার?
  • তাপস | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৭270921
  • অভ্যু :-)
    কাজু, ধর্মান্তকরণ পুরো সর্বান্তঃকরণ এর মত শোনালো :-)
  • jhiki | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৭270922
  • অভ্যেস কী আর এমনিতে হয়? পালে সত্যিকারের বাঘ পড়ার মত কেস ঃ)

    তাপসের শেষ পোস্টের সাথে একমত।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৪০270920
  • ও তাহলে তুমি ঠিকই বলেছিলে :)
    আনন্দবাজারের ভুল ধরাটা আমাদের ওব্বেশ হয়ে গেচে!
  • Kaju | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৯270919
  • ধর্মান্তকরণ ঠিক না হলে ধর্মান্তজোহর ঠিক হব্বেই।
  • তাপস | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩০270918
  • এইবার আমার গুলিয়ে যাচ্ছে। আনন্দবাজারে তো ধর্মান্তরণ লেখা হয়েছিল। সেইটা ব্যাকরণগত ভুল বলা হচ্ছিল। আমি সেইটা যে ভুল নয় বলছিলাম। এইবার করণ লেখা হবে কিনা, তা আলাদা করে আলোচনা হোক। ব্যাকরণেরও তো অবশ্যই রাজনীতি আছে।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:০৪270917
  • হ্যাপ্পি উড়ান :)
    নিরাপদ উড়ান !
  • i | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:০১270916
  • কুমুদিদি আর জামাইবাবুকে প্রণাম। বাকি সক্কলকে অশেষ ধন্যবাদ। এখন চাঙ্গি এয়ারপোর্টে দাঁড়িয়ে লিখছি। বাড়ি যাচ্ছি।
    নিয়মিত দেখা হোক না হোক, সকলের জন্য সম্বৎসরের শুভেচ্ছা।

    ইতি ছোটাই।

    পুনঃ পায়েস খেয়ে নিয়েছি।
  • byaang | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৭270915
  • নাঃ, রক্তাক্ত।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৮270913
  • ব্যাঙদি দিল খুশ?
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৮270914
  • চাড্ডিদের অবদান বলতে - অন্যের দ্বারা ধর্মান্তরিত হবার ব্যাপারটা এতো হাইলাইটেড হচ্ছে যে "করণ" কথাটা বলতে ইচ্ছে করছে :)
  • byaang | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৭270912
  • হ্যাপ্পি বাড্ডে ছোটাই। জন্মদিন ভালো কাটুক। অনেক শুভেচ্ছা রইল।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৬270911
  • তাপসদা, আপনিই তো লিখলেন "ধর্মান্তরিত" - বিশেষণ যদি ধর্মান্তরিত হয় তবে বিশেষ্য হবে ধর্মান্তরণ।

    ধর্মান্তরকৃত তো বলি না। তাহলে ধর্মান্তরকরণ কেন হবে? এগুলো চাড্ডিদের অবদান :)
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪২270910
  • ইন্দ্রাণীদিকে শুভ জন্মদিন।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪০270909
  • পঃবঙ্গের অচ্ছে দিন ক্রমে আসিতেছে।

  • pi | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৯270908
  • ওদিকে গদকরিসাহেব মাফলারম্যানের কেসে ১০,০০০ টাকা ফাইন খেয়ে গেলেন।
  • cm | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৬270907
  • ধর্মান্তরকরণ না ধর্মান্তরীকরণ?এ সব ম্যামির দপ্তর।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৪270906
  • ইন্দ্রাণীদি, খুব ভালো কাটাও, খুব ভালো থেকো। এমনিই ভালো লিখতে থেকো।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:১১270905
  • অরণ্যদা, রোবু, গতকাল ঋত্বিক সদনে ডঃ সত্যব্রত দাস মেমোরিয়াল লেকচার ছিল। আর পাপাইয়ের বাবা আমাকে বললেন যে রোবুনীর জন্মদিনও ছিল (বি.হ্যা.বা.ড্ডে)
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:০৮270904
  • হানুদার সঙ্গে দেখা হল, একটা পানীয়ের দোকানের সামনে মিট করলাম আমরা। কোনো ফটোগ্রাফার ছিল না তাই আমাদের জর্জাজড়ির ছবিটা আপনাদের দেখানো গেল না।

    জানা গেল হানুদার বাবা আমার বাবার বিশেষ পরিচিত, হানুদার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাইয়ের বিশেষ পরিচিত, হানুদার শোভন আমার শোভনের ... এই যাঃ, আমার তো কোনো শোভন নেই :(
  • তাপস | ২২ ডিসেম্বর ২০১৪ ১১:০৪270903
  • কিন্তু অন্য লোক করছে কি? অন্য লোকে অর্গানাইজ করছে। ধর্মান্তরিত হচ্ছেন তো এই লোকগুলোই
  • jhiki | ২২ ডিসেম্বর ২০১৪ ১০:৫৬270902
  • কিন্তু কাজটা এখানে যেহেতু অন্য লোকে করছে, তাই কৃ ধাতু আসবে তাই না?

    যেমনঃ

    উনি ধর্মান্তরিত হলেন।
    ওনার ধর্মান্তরকরণ করা হল।

    একটু ডিকশনারি দেখে জানাবেন?
  • তাপস | ২২ ডিসেম্বর ২০১৪ ১০:৪৮270901
  • ধর্ম + অন্তর = ধর্মান্তর - অণট প্রত্যয় যোগে ধর্মান্তরণ - এইরকম জানি। কাল রিচেক করেছিলাম অনলাইন ডিকসনারি থেকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত