এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:১৫270631
  • উচ্চশিক্ষার কথা বলতে পারবোনা, তবে বিদেশে যেখানেই চাকরী করেছি, বা চাকরীর অফার পেয়েছি সব জায়গাতেই সমস্ত ডিগ্রী সার্টিফিকেটের কপি (গাল্ফে চাকরীর ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেটে বিদেশ মন্ত্রকেরও স্ট্যাম্প লাগে) জমা দিতে হয়েছে। ওটা ছাড়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়না।
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৯270629
  • অভ্যু, না নিতে চাইলে স্ট্যাম্প মারলো কি মারলোনা তাতে কিছু এসে যায়না। ইন ফ্যাক্ট এমনিতেও সার্টিফিকেট খুব কম জায়গাতেই লাগে। সেক্ষেত্রে বলার কিছু নেই।
  • sch | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৭270628
  • আদ্দেক লোকই তো চাকরী পেয়ে গেলে নিতে আসতে পারে না - কলকাতায় আর ক'জন থাকে
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৭270627
  • আরে না না, মাথা ঠাণ্ডা হলে চাকরি বা পি এইচ ডির জন্যে যখন সাট্টিফিকেট লাগবে তিন বছর পরে, তখন সেই রিফিউজ করা সাট্টি নিতে গিয়ে দেখবে স্ট্যাম্প মারা :)
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৫270626
  • আমাদের সমাবর্তনে ফ্যাক আর ডিপ টপার ছাড়া আর কেউ স্টেজে গিয়ে সার্টিফিকেট নেওয়ার সুযোগ পায়নি। ছাত্রদের বসার জায়গায় রেজিস্ট্রার (ঠিক মনে নেই) নাম ডেকে ডেকে সার্টিফিকেট স্ক্রোল হাতে ধরিয়ে দিয়েছিলেন।
  • cb | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৩১270625
  • আরে কেউ যদি বাই পোস্ট নাই নিতে চায়, স্ট্যাম্প মারল কি মারল না তাতে তার কি ই বা এসে যায়, স্ট্যাম্প মারা মাল ও রিফিউস করবে :)
  • s | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:২৬270624
  • এই খবরটা পড়ে জাস্ট হুব্বা হয়ে গেলাম। একি বিকৃতি না দেহের মধ্যে শয়তানের বাস।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:১৬270623
  • তিমি, এখন কেউ যদি বলে আমি ভিসির হাত থেকে নিতে চাইনা, কোন কারণ নেই কিন্তু বাই পোস্ট নেব, সেক্ষেত্রে স্ট্যাম্প মারার কোনো কথা ওঠে নি। আমি টিভিতে দেখেছি, রাজ্যপাল পরিষ্কার বলেছেন যে যদি কেউ বাই পোস্টও নিতে রিফিউজ করে ও বলে যে বয়কট করছি, তবেই স্ট্যাম্প মারার কথা।
  • সিকি | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:০৮270622
  • আমাদের আনা নলেন গুড়ের রসগোল্লাগুলো আজ সকালে শেষ হল। এখনও বেশ কিছু নরম পাকের সন্দেশ রয়ে গেছে। আশা করি আজকালের মধ্যে সেগুলোরও সদ্গতি হয়ে যাবে।
  • Tim | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:০৪270621
  • এইরকম নতুন নিয়ম গ্র্যাজুয়েটিং ক্লাসের ওপর চাপিয়েও দেওয়া যায় কি? এরা যখন ভর্তি হয়েছিলো তখন এই নিয়ম নিশ্চয়ই ছিলোনা। সেই সময় এই মর্মে নিয়ম করে সাইন করিয়ে নেওয়া হলে নাহয় বুঝতাম। এখন কেউ যদি বলে আমি ভিসির হাত থেকে নিতে চাইনা, কোন কারন নেই কিন্তু বাই পোস্ট নেব, সেক্ষেত্রেও স্ট্যাম্প মারা তুঘলকি নয় হিটলারি আইন হবে।
  • kc | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:৫৭270620
  • আলু বহু প্রকারের— গোলালু, শাকালু, মেটে আলু, খামালু।

    বিনয় মজুমদার অভ্যুর জন্য কত্তদিন আগে লিখে গেছেন।
  • trx | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:৫৪270619
  • "পড়ুয়ারা কেউ সার্টিফিকেট রিফিউজ করবে এরকম তো শোনা যায়নি, বলেছে বর্তামান ভিসির *হাত* থেকে নেবে না। ****পোস্টে পাঠালে রিফিউজ করবে বা অফিস থেকে তুলবে না - এমন কথা রাজ্যপালই আবিষ্কার করলেন।****" - Date:19 Dec 2014 -- 09:40 AM

    দরকারি অংশটুকু দাগিয়ে দিলাম।
  • d | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:২৯270617
  • ছাড়ে
  • d | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:২৯270618
  • সদা,

    এয়ারপৈর্ট থেকে ভলভো বাস ছাড়ী। অ্যারাইভালে একদম সোজা বাঁদিকে চলে যা, ভলভোর কাউন্টার পাবি। এইবারে দেখেশুনে ভলভোতে উঠে পড়। কোনও ভলভো নিউ টাউনের দিকে হলেই তোর কাজ হয়ে যাবে। হয় ভিআইপি নামবি নেমে অটো বা বাস। নয়ত এদিকে এসে ইস্টার্ন এনক্লেভের মুখে নেমে ফ্লাই ওভারের নীচ দিয়ে ঢুকে গেলেই তো কেষ্টপুর।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:১৭270616
  • অ্যাঁ সেকি? নিজের গায়েই সেঁটেছিলেন? ভালো করে কেরোসিন দিয়ে চান করুন।
  • dd | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:১৫270615
  • বড্ডো দেরী করে ফেল্লে হে অভ্যু। আমি তো নিজেরই সারা গায়ে ডেন্জারাস, ফ্রেজাইল, দিস সাইড আপ ..... ইত্যকার স্টিকার সারা গায়ে সেঁটে দাঁইড়ে রইলেম অ্যারপোর্টে।

    সে যে ক্ষী হেনস্থা হোলো, বলার কথা নয়।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:০৭270614
  • নাঃ বলেই দি। 12:04 PMএর পোস্টটা নিছক মস্করা ছিল। খবদ্দার লাগেজ অ্যারপোর্টে রেখে যেয়ো না। ডেঞ্জারাস লেবেল তো নয়ই।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:০৪270613
  • হ্যাঁ রঞ্জনদাকে দেখে শেখো। হেঁটেই বাড়ি যাও। লাগেজটা অ্যারপোর্টে রেখে যাও, একটা "ডেঞ্জারাস" লেবেল লাগিয়ে। পুলিশই বিনা খরচায় বাড়ি পৌঁছে দেবে!
  • sda | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:০৩270612
  • হ্যা পয়সা সস্তা হয়েছে তো।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:০১270610
  • লাগেজ না থাকলে হাঁটতেও পারে, সদা তো পোচুর হাঁটত এক্কালে :-)
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১২:০১270611
  • আমি ভাবলাম উপাচার্যের সই করা সার্টিফিকেটে নিতে আপত্তি :O

    নিশ্চয় প্রত্যেকের কাছে মেল যাবে, সেকানে সার্টিফিকেটে নেওয়া সংক্রান্ত নতুন নিয়ম পরিষ্কার ভাবে লেখা থাকবে।

    সবই কি খবরের কাগজের রিপোর্ট দেখলেই জানা যায়?
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:৫৯270608
  • নলেন গুড়ের গরম নরম রসগোল্লা - ওঃফ :-(
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:৫৯270609
  • কল্কারাকে অমন গালি দিতে নেই সোনা। সবচেয়ে ভালুপায় হলো, ফোন করে কোনো ট্রাভেল এজেন্ট এর গাড়ি বুক করা। এয়ারপোর্ট থেকে তুলে নেবে; ভাড়া পাঁচ ঘন্টার জন্য ৬৫০ অথবা ৫০ কিলোমিটার।
    তাছাড়া বেশি লাগেজ না থাকলে যশোর রোদের মুখ থেকে বিস্তর অটো মিলবে।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:৫৬270607
  • মা বলল খামালু আর মেটে আলু আলাদা। খামালু অনেক বড়ো হয়।
  • quark | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:৩৫270606
  • ঝিকি,

    ঠিক এই জন্যেই সকলের মনে হচ্ছে, ডিগ্রী নিতে অস্বীকার করলে নয়, কেবলমাত্র সমাবর্তনে উপস্থিত থেকে উপাচার্যের হাত থেকে শংসাপত্র না নিলেই বুঝি স্ট্যাম্প মারা হবে।

    আর ডিগ্রী নিতে কেউই আপত্তি করছে না, আপত্তি ঐ উপাচার্যের হাত থেকে নিতে, অথবা সমাবর্তনে উপস্থিত থাকতে।
  • শ্রী সদা | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:৩০270605
  • ওদিকে কোলকাতায় আজকে ট্যাক্সি ধর্মঘট। এয়ারপোর্ট থেকে কী করে বাড়ি অব্দি যাব নো আইডিয়া।
    শহরটার শালা কিচ্ছু হবেনা।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:২২270604
  • এক কোথায় অ ব প র রিপোর্ট টা ফালতু।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:১৯270602
  • আজকালের রিপোর্ট বলছে, কেউ সমাবর্তনে না এলে, বাই পোস্ট পাঠানো হবে। সেটা কেউ নিতে অস্বীকে করলে স্ট্যাম্প মারা হবে। প্রশ্ন হলো অস্বীকার মানে কি। পোস্ট টা কেউ রিসিভ না করতে পারে অথবা লিখিত চিঠি দিতে পারে। কেউ লিখিত ভাবে না নিতে চাইলে স্ট্যাম্প দিলেও দেওয়া যেতে পারে।
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:১৫270601
  • সমাবর্তনে না উপস্থিত হলেই স্ট্যাম্প মারা হলে ব্যাপারটা আলোচনাযোগ্য (মতান্তরে ধিক্কারযোগ্য) ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত