এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:১১270600
  • আমি তো এটাই বুঝতে পারছিনা, যে ডিগ্রীটা রিফিউজ করার পর সার্টিফিকেটে এক্সট্রা কোন স্ট্যাম্প থাকা না থাকায় কী এসে যায়?
  • quark | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:১০270599
  • প্রেসিডেন্সি পদার্থবিদ্যা পুনর্মিলন
    ডিসেম্বর ২২ - ২৩, ২০১৪
  • শ্রী সদা | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:০৪270597
  • নিজে না নিলে পোস্টে পাঠাবে। সেটা রিফিউজ করলে স্ট্যাম্প মেরে দেবে বলেছে।
    সে যাই হোক, তুঘলকি নিয়মকানুন।
  • jhiki | ১৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৮270596
  • না নিতে পারা আর বয়কট এক জিনিস নয়। না নিতে পারর কারণ ইউনিকে জানিয়ে দেওয়ার পরও স্ট্যাম্প মারবে এরকম বলেছে নাকি?
  • | ১৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৬270595
  • পারোলিনের টা জানি। দীপ্তেন্দাও বলেছিলো- কিন্তু তুমি এখনো দোলাচলে ক্যান?
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫০270593
  • মামু মেইল দেখো একটু।
  • d | ১৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫০270594
  • ও অপ্পনও আসছে বইমেলায়? পাল্লিন থুড়ি পারোডনের আসাও কনফার্মড, বুঝলে মিঠু।

    অম্মিই এখনও দোলাচলে।
  • সিকি | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৭270592
  • রাজ্যপালের বক্তব্যটা শুনে আমিও খুবই ঘেঁটে গেলাম। কীরকম রেগেমেগে হুমকি দেবার ভঙ্গীতে বলছিল, স্ট্যাম্প মেরে দেব। দেশের সমস্ত ইউনিতে সমস্ত ছাত্রছাত্রীই কি স্টেজে উঠে ভিসির হাত থেকে সাট্টিফিকেট নেয় নাকি? অনেকেরই তো পড়ে থাকে, কত কত বছর বাদে ইউনিতে গিয়ে আপিসঘর থেকে উদ্ধার করে আনে।

    কী সব পাবলিক!
  • trx | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৪০270591
  • রাজ্যপালের বক্তব্যটা অদ্ভুতই। পড়ুয়ারা কেউ সার্টিফিকেট রিফিউজ করবে এরকম তো শোনা যায়নি, বলেছে বর্তামান ভিসির হাত থেকে নেবে না। পোস্টে পাঠালে রিফিউজ করবে বা অফিস থেকে তুলবে না - এমন কথা রাজ্যপালই আবিষ্কার করলেন। এটা পরিষ্কার যে উনি প্রসিডিওর সম্পর্কে কিছুই জানেন না। অ্যাকাডেমিকদের বাদ দিয়ে রাজনীতিক বা ব্যুরোক্র্যাটদের কেন আচার্য পদে বসানো হবে সেইটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত সে যতই সাম্মানিক পদ হোক না কেন।
  • | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৯270590
  • এখানের লোকেরা এক্কেরে যাতা! কেউ খামালু ই মেটে আলু কিনা কয় নাঃ(
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬270589
  • কুমুদি ভালো থাকবেন। বড়দিনে আমার নাম করে বড়ো একটা কেক খাবেন।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১৫270588
  • বাঁ হাতে লেখা বলতে মনে পড়ল। নরেন্দ্রপুরে এক ছাত্র এসেছে - রাজ্য স্তরের দাবা মিটে খেলে ইত্যাদি। গবাকে বলা হল - মহারাজ আপনি পারবেন খেলতে ওর সাথে? আপনি তো এক সময় খুব ভালো খেলতেন। গবা বলে হ্যাঁ রে তা তো বটেই। তবে আমি তো অনেক দিন খেলি নি, অভ্যাস নেই। ও যদি বাঁ হাতে খেলে তাহলে আমি রাজি।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১২270587
  • বাবা এই মাত্র স্পষ্ট বলল - আমরা চিরকালই নীলাদ্রি বলে এসেছি। বোঝো!
    তবে নামে কি এসে যায় - গোলাপকে যে নামেই ইত্যাদি
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১০270586
  • অরণ্যদা কাল রাত্রি আটটার সময় গিয়ে গুড়ের রসগোল্লা নিয়ে এলাম। গরম গরম। নলেন গুড়ের সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছিল। আর দশটাকা পিস কিছু সন্দেশ দিল - কি ভালো।
  • cb | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০০270585
  • এদিকে অজিরা কিলিয়ে কাঁটাল পাকিয়ে দিলে গা
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৮270584
  • *NLFT
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৭270583
  • অরণ্যদা, লেখার কথা তো প্রচুর আছে। কিন্তু যেহেতু অফিসিয়াল কাজ, কতটা লিখতে পারবো বা লেখা ঠিক হবে, বুঝতে পারছি না।

    NFLT দ্বারা দুজন কিডন্যাপ হওয়া ছেলেকে দেখে এলুম। এই ফেরত এসেছে। বাংলাদেশে নিয়ে চলে গেছিল। বাংলাদেশ আশ্য ওখান থেকে কিমি দুই। এত গরীব লোকজনকে অপহরণ করে কীসের যে চাপ দেওয়া !
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪০270582
  • পাই, কোথায় কোথায় ঘুরে এলে এট্টুস বিতং করে লিখবে নাকি। রাইফেলধারী বডিগার্ড নিয়ে কোন সব মুল্লুকে গেছিলে
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৮270580
  • থ্যাঙ্কস কুমু। বাবা স্বর্গত অনেকদিন, তবে শ্রদ্ধা জানাব তাও।
    হ্যাঁ, ঐ ভদ্রলোকের মনোবলের কিছুটাও পেলে ভাল হত।
    কানাডায় ভাল চাগ্রির অফার উপেক্ষা করে দেশে ফিরেছিলেন, দেশের কাজ-টাজ করবেন ভেবে। সেটার জন্যেও এট্টু শ্রদ্ধা আছে। কানাডায় থাগলে অবিশ্যি অসুখের ট্রিটমেন্ট-টা বেটার হত
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৮270581
  • বাঁহাতে থিসিস লেখা, সত্যিই ..
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৫270579
  • এক অন্য ভারত দেখে এলাম। এভাবেও মানুষ থাকে। বাঁচে ! অবশ্য বাঁচে আর বলছি কেন, যে ঘরগুলোয় ঘুরে এলাম, তার প্রায় প্রতি ঘরে কোন না কোন বাচ্চা মরেছে।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩270577
  • নীলাদ্রি :-)

    আর রাধাগোবিন্দর মিষ্টি, ডায়াবিটিস হয়ে অব্দি .. খুবই ভাল হয়ে থাগলে আগে ওষুধ খেয়ে গোটাকতক টেস্ট করতে হবে
  • kmu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩270578
  • অরণ্য, বাবাকে শ্রদ্ধা জানিও।বাঁহাতে ডিএসসি থিসিস লিখেছেন শুনে আশ্চর্য হয়ে গেলাম।
    অভ্যু খুব আনন্দ করে ছুটি কাটাও।
  • | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩২270576
  • ব্যাঙ্গালোরনিবাসী হলধর, পাতা উলটে দেখলাম,আপনি কোলকাতা আসছেন। কবে?
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:২৯270575
  • আচ্ছা কেউ বলতে পারো খামালু আর মেটে আলু একই জিনিস না আলাদা?

    অরণ্যদা, রাধাগোবিন্দর মিষ্টির কোয়ালিটি খুবই ভালো হয়েছে। মানে খুবই।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:২৬270574
  • অরণ্যদা, আমি কেন আগে চিনতে পারিনি সেটা এবার বাড়ি এসে স্পষ্ট হল। আমার মা তোমাকে চিরকাল নীলাদ্রি বলে রেফার করতেন (হিমাদ্রি-নীলাদ্রি)! এখনো মানতে চাইছে না, বলছে তাহলে ওর দুটো নাম!
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:০৯270573
  • রাহুলের বাবা মারা গেছেন - খারাপ লাগল শুনে। ভুগছিলেন অনেকদিন। রাহুল-পাপুল সেই ব্রিটিশ আমলের, ইয়ানি কি একেবারে বাল্যকালের বন্ধু। পাপুল কিছুটা ছোট - দারুণ ফুটবল প্লেয়ার, রাহুল একব্যাচ সিনিয়র, অনেক খেলাধুলো, ডানপিটেমি, একসাথে ঘোরাঘুরি, নৌকো বাওয়া - অনেক স্মৃতি

    @ রঞ্জন-দা
  • | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:৫২270572
  • অভ্যু, মেইল দেখো।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:৪৪270571
  • কাল টিভিতে রাজ্যপালের বক্তব্য শুনেছি আমি। উনি পরিষ্কার বলেছেন কেউ না এলে বাই পোস্ট পাঠানো হবে। তার পরেও না নিলে (অর্থাৎ রিফিউজ করলে) তখন স্ট্যাম্প মারা হবে। খবরওয়ালারা বাজার গরম করতে বাই পোস্ট পাঠানোর কথাটা বেমালুম চেপে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত