এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:৪০270570
  • হ্যাঁ রঞ্জনদা এর আগেও একবার ত্রিশ কিমি না কতো হাঁটার কথা বলেছিলেন, সেই তুলনায় এটা তো নস্যি। তবে তাতেও নেবার জন্যে অনেক ধুলো পাওয়া যাবে।
  • 4z | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:৩২270568
  • রঞ্জনদা গান্ধীমোড় থেকে বি-ব্লক হেঁটে গেছেন!! পায়ের ধুলো ইত্যাদি প্রভৃতি...
  • Bhagidaar | ১৯ ডিসেম্বর ২০১৪ ০০:২৬270567
  • তথাস্তু
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৯270566
  • হ্যাঁ
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৩270565
  • মহাসিন্ধুর ডি এল রয়?
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:০৩270564
  • বি ব্লক ইজ ডিফাইন্ড বাই সেন্ট্রাল পার্ক, একটু দূরে গেলে পিকনিক গার্ডেন বাট নট গান্ধী মোড়।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:০১270563
  • গান্ধীমোড় তো কাঁচরাপাড়ায়??? বাড়িটার অ্যাড্রেস কী?
  • ranjan roy | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:৫৩270562
  • অভ্যু,
    গান্ধীমোড় থেকে সোজা হেঁটে গেলে বাঁ হাতে,
    ইশ্‌। বেশ আড্ডা হত। গোটা দুপুর ছিলাম।
    তুমি বি-ব্লকে? আগে জানলে ভাইপোদের জিগ্যেস করতাম। বৌমা জদুপুরের কম্প্যা লিটারেচর। ভাল গল্প হল। বাকি সবাই তিনো-সিপু নিয়ে ব্যস্ত।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:৪১270561
  • ভাগী তুমি যে "আমি অকৃতি অধম" আর "কেন বঞ্চিত হব চরণে" দিলীপ কুমার রায়ের গাওয়া বলেছিলে, সেই দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে বোধহয় নন, ন্যাড়াদা ঠিকই সন্দেহ করেছিল :(
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:১৭270560
  • ইস তখন আমি কল্যাণীর বি ব্লকে ছিলাম :(
  • তাপস | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:০৭270559
  • সুইসাইড করতে পারে, সিরিয়াসলি। কাস্টমারকে বলতে পারবে না যে আপনার টাকা ফেরৎ দিতে পারব না
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:০৫270558
  • ফেরত পাবে না। কাগজে তাই লিখছে।
  • তাপস | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:০১270557
  • আমার এক বন্ধু ট্রাভেল এজেন্ট। স্পাইসজেটের টিকিট কেটে দিয়েছিল বেশ কিছু কাস্টমারকে। প্লেন বাতিলের খবর পেয়ে টিকেট ক্যানসেল করেছে বেশ কিছু। কিন্তু টাকা ফেরত পাচ্ছে না।
  • ranjan roy | ১৮ ডিসেম্বর ২০১৪ ২১:২৬270555
  • অরণ্যকে,
    আমি গত সপ্তাহে কল্যাণী বি ব্লকে গেছলাম। আমার দাদা চিনু ধর মারা গেছেন সেই সুবাদে। গিয়ে জানলাম তোমার দাদা ডঃ হিমাদ্রি আমার ভাইপো রাহুলের ছোটবেলার বন্ধু। তোমাকেও ওরা (রাহুল ও পাপুল ধর) খুব ভালো করে চেনে। যা যা প্রশংসা করল সেসব আর এখানে লিখছি না।
    আমার খুব ভালো লাগল। গর্বের সঙ্গে তোমার সাথে পরিচয় আছে জানিয়ে দিলাম।
  • kc | ১৮ ডিসেম্বর ২০১৪ ২১:১৩270554
  • এই গানটা খুব ভাল লাগল। থেঙ্কু।
  • a x | ১৮ ডিসেম্বর ২০১৪ ২০:৩৮270552
  • মেক্সিকানরা হোসে বলে, স্প্যানিশরা J কে হ আর খ'র মাঝামাঝি বলে। শব্দটা জিভ না, গলা থেকে আসে, যেমন গলা খাঁকাড়ির সময় আসে সেরকম খানিকটা।
  • de | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৮:২৪270551
  • এই দেশটা আর শুধরোবে না!
  • সিকি | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৫270550
  • এদিকে ২৬/১১-র মাস্টারমাইন্ড, জাকিউর রহমান লাকভিকে আজ মুক্তি দিল পাকিস্তান।
  • cm | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০২270549
  • ভ্যান ভর্তি ডেটা এককথায় ভ্যান্ডেটা।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৩৫270546
  • হুম, আমি হানুদার সাথে দেখা করতে শনিবার কলকাতা যাচ্ছি। শোভনকে শুভেচ্ছা জানিয়েই ফিরে আসব।
  • সিকি | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৩৩270545
  • অভ্যু ওখানেই ছিলি? তা হলে তো তোর সাথে একবার দেখা করে নেওয়া যেত! আমি পরশুদিন ফিরলাম।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:২৯270544
  • ভাগী একটা গান শোনো http://tinyurl.com/kbf23d6
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:১০270543
  • নকুড়ের মিষ্টি ও মিত্র কাফের কাটলেটের টেস্ট একই রকম আছে। তাছাড়া ব্যাঙদি আমাকে ঘ্যামা কিছু গিফ্ট দিয়েছে। নতুন চশমা করিয়েছি। কল্যাণী বইমেলায় বাংলাদেশের পিঠে বিক্রি হয়েছে যাদের কোয়ালিটি খুবই ভালো ছিল। আইএস আইতে The Oretical Statistics and Mathematics ডিপার্টমেন্টে একটা সেমিনার দিয়েছিলাম যেখানে চেয়ারে উঠে প্রোজেক্টারের গায়ের বাটন টিপতে হয়েছিল। নবাগতদা অনেক রোগা হয়ে গেছে। নরেন্দ্রপুরে খামালু দিয়ে মাছের ঝোল খেয়েছি।
  • Bhagidaar | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:৪৪270542
  • হু অভ্যু। দেশে কেমন কাটছে?
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:৪৩270541
  • ভাগী ভালো আছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত