এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:২৪270030
  • নিরাপদ বলে তো কিছু হয়না। আপদ ভার্সাস আপদ জিয়ে রাখা থেকে নিরাপত্তা আসে। এবিষয়ে এদেশী দের অনুরাগ বাবু একমাত্র সত্যাশ্রয়ী। আগ কে লিয়ে পানি কা ডর বানে রেহনা জরুরী হয়্ :)

    আনন্দবাজার একটি বালের কাগজ। আজ অবধি একটা রিপোর্টিং পড়েছ যেখানে রিস্ক নিয়ে কোনো সাবজেক্টের বিভিন্ন দিক এ নালিসিস করে ছে ! ভালো -মন্দ ছেড়েই দাও।
  • 4z | ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:১৮270029
  • দেশে এখন মাতামাতি করছে আর চার বছর আগে ভাইকে একটা মডেল দিয়ে এসেছিলাম। সেটা এই মডেলের ঠাকুদ্দা যদিও।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:০৯270028
  • দূর্গাপুজোর ট্রাফিক মনিটরিং এ পুলিশের কাছে কোয়াড। বেশ। ক্যামেরা লাগানো টাগানো। আনন্দবাজারে রিপোর্টং। পুঁজির দেশে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে মার্কা রিপোর্টিং। সংশ্লিষ্ট পুলিশ ডিভিশনে কলার তোলা রেলা। এরপরই হচ্চে গিয়ে ব্ল্যাঙ্ক। টেকনোলজি অ্যাওয়ারনেসটা কাটিয়ে দিচ্ছে। যা ব্যবহার করছি সেটা কতটা উপযোগী, কতটা অ্যাভলেবল, কেন এত দাম, এটা কি বিপজ্জনক হতে পারে, কত সহজে এটা অন্যদের কাছেও পৌঁছে যেতে পারে এই সমস্ত বিষয়ে টোটাল অন্ধকারে। এটা কেন বলছি, কারণ যে দামে এই টুকরো খেলনা বিক্রী হচ্ছে সেটা দ্যাখো। এটা একটা ইন্ডীকেশন। এর মানে সত্যিই এই প্রাইস কেন হবে কেউ প্রশ্ন তুলছে না।

    ঔক্কে। শান্তি বেচার আইডিয়াটা অসাম। :) গল্প লিখব। কিন্তু তার আগে সার্ভেলেন্স এড়ানোর প্রশ্ন। সার্ভেলেন্স পার্কের এক কিলোমিটারের মধ্যে আসলে ড্রোন ফুস হয়ে যাবে এ জিনিস পাওয়া যাবে কিভাবে। অর্থাৎ পালটা টেকনোলজি। কিন্তু এইবার প্রবলেম যেটা সেটা হ'ল এই পালটা টেকনোলজিকে খুঁজে পাওয়া যাবে মূল টেকনিকের গর্ভেই। ভাইরাস অ্যান্টভাইরাস সফটওয়্যার জাতীয় কেস। এটাকে কাউন্টার করার জন্য ফের কালো ঘুঁটি তার ঘোড়াকে এগোবে, যা দেখে সাদাকে তার নৌকো এগোতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে কাউন্টার মেজার জন্ম দেবে নতুন সার্রভেলেন্স টেকনোলজির। অর্থাৎ একেবারে নিরাপদ কিছুই নয়। শান্তি পার্কের নির্মাতাদের প্রতিদিন লড়াইতে থাকতে হবে। প্রথমদিন জ্যামার লাগালে। রিমোট কন্ট্রোল ড্রোন মুখ থুবড়ে পড়ল। দ্বিতীয় দিন সে অটোনমাস ভাবে এলো। এখন আর সে রিমোট কন্ট্যাক্ট করছে না। জিপিএস ইউজ করছে। তুমি পার্কের সেন্ট্রাল এরিয়া থেকে চারটে সালভো মিসাইল ফায়ার করে ছ খানা স্যাটেলাইট উড়িয়ে দিলে। জিপিএস লুটে যেতেই সে পরের দিন ক্যামেরা বসিয়ে ভিশন বেসড ন্যাভিগেশন করতে লাগল। তুমি আরো এককাঠি এগিয়ে বিভিন্ন ডিকয় তৈরী করে রাখলে পার্কের ভেতর। কিন্তু ভেতরের লোকজন যারা ঘুরে বেড়াচ্ছিল তারা ধাঁধায় পড়ে গেল। বোর হয়ে অন্য সার্ভিস প্রোভাইডারের কাছে চলে গেল। সবই ঠিকাছে, কিন্তু এইবারই এইটা ফান্ডামেন্টালি দৈনন্দিন জীবন জীবিকা সংগ্রামের সাথে এক হয়ে গেলো।

    মুশকিল।
  • 4z | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:৫৭270027
  • ধুর ড্রোন নিয়ে এত কি আছে? এইডা দ্যাহেন, বাচ্ছাদের খেলনা, প্রথম মডেল চোকের সামনে লঞ্চ হতে দেকেচি।

    http://spinmaster.com/product_detail.php?pid=p10035&bid=cat_air_hogs
  • manikbhakta | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:৫৪270026
  • এটোজ কেঃ লিখনশইলী ও মনস্তত্ত্ব। ইন্টারেস্টেড হলে আরো ডিটেল্সে লিখব। "পুঃনাঃইঃ"র সাথে গণ দেবতা ইঃর কোন তুলনাই আসে না।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:৪৩270025
  • বর্তমানে ইন্দাস্ত্রী আর সরকার মিলে একটা পিঠচুলকানো খেলায় মেতেছে যেটা কারোর পক্ষেই ভালো না। বড় ক্যাচাল না লাগলে এই নেক্সাস ভাঙবে না। ইন্টারেস্ট কফ্লিক্ত বাধা দরকার। তুমি বরং আমায় বুদ্ধি দাও কীকরে সার্ভায়ল্যাস ফ্রি পাবলিক পার্ক বানানো যায় :) যেখানে ড্রন ওয়ার্নিং লেয়ার পেনিত্রেত করলেই শুট হয়ে যাবে বা কোনোভাবে আটকানো যাবে। ভবিষ্যতে যখন সার্ভায়ল্যানস বাড়বে তখন এরকম পার্কে মানুষ ঘন্টা হিসেবে ঘুরতে যাবে। বন্ডে সই করে, পয়সা দিয়ে। যেরকম ভাবে এখন স্কেয়ারী রাইড এ ওঠে। পীস কর্নার প্রজেক্ট। শান্তি বেচবো :P
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:৩৩270024
  • জুডিশিয়ারী ইত্যাদিতে তো অবশ্যই দরকার।

    গ্রাফ নেটওয়ার্কে একটা ব্যাপার ঘটে। একের পর এক নোড অ্যাড হচ্ছে, টুকুটুকু করে কানেক্টিভিটি বাড়ছে, কিন্তু সমগ্রটা কখনৈ কানেক্টেড নয়। এইবার দেখা গেল এইভাবে চলতে চলতে হঠাত দুম করে সবটাই কানেক্টেড হয়ে গেল। আমি এইরকম একটা সিচ্যুয়েশনের কথা ভেবে বলছি। একটা অ্যাওয়ারনেস ধীরে ধীরে গ্রো না করলে যেদিন পালে বাঘ পড়বে সেদিন ফের সবকটা মিলে সংসদে দরজা বন্ধ করে চটজলদি উপর থেকে সেন্ট্রাল মেকানাইজড স্কীম চাপিয়ে দেবে। এটা ঘটবেই, কারণ এই রক ডিজাস্টার মোকাবিলা করতে সরকার কঠোর বিবেচনার মাধ্যমে হ্যানা ত্যানা ইত্যাদি। মিডীয়া চীতকার করে নেমে পড়বে মাঠে। চটজলদি ডিশিসন যার মধ্যে হয়ত ফের ফাঁক থেকে যাবে। ফের নাকে তেল দিয়ে একদশক।

    স্বাভাবিক ফিডব্যাক লার্ণিং প্রসেস চলছে ঠিকয়াছে। কিন্তু একটা ফিডফরোয়ার্ড দরকার। লার্ণিং থিয়োরীতে জনতা লাস্ট চ্যাপটারে লিখছে যে ট্রেনিং ডেটা সেটের ভিত্তিতে তৈরী অপটিমাম কার্ভের কী দায় পড়ছে একটা পরমেশ্বর টাইপ থিয়োরীকে কাঁধে নেওয়ার যা ভবিষ্যতের জন্যেও একই ভাবে কাজে আসবে।

    একটা পুশ দরকার। ইন্ডাস্ট্রী বা সরকার যে কোনো তরফ থেকেই।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:২১270023
  • রাশিয়ানরা স্পুতনিক উপরে তুলতেই আম আমেরিকান ভেবেছিল যে উপর থেকে যদি ওরা বোম ফেলে!!
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:২০270022
  • পলিসি মেকিং তো একটা লার্নিং প্রসেস। সংঘাত নাহলে পলিসি আসে নাকী :( ওরকম টপ ডাউন পলিসি ডিসাইন করতে গেলে সাইকেল কে এক্সিডেন্ট এর বাইরে রাখার মত হাস্যকর ঘটনা হয়। ইন্ডিয়াতে বায়সিকেল নিয়ে কারো পেচুনে সজোরে ধাক্কা দিলেও পুলুশ ধরতে পারেনা মোটর ভেহিকল একটে সায়ক্লা পরে না বলে :) কনসিউমার ফেসিং পলিসি ডিসাইন না করে ওপর থেকে নাবানোর কোটি কোটি হাস্যকর উদাহরণের একটা। যেটা দরকার এবার তা হলো যুদিশিয়ারী তে টেকনিকাল লোকজন আসা। শুধু শ্যামলা পরে ভাটবাজির দিন শেষ। ইন্টারনেট এসেই এমন গ্যারাকলে ফেলেছে যে আইবি থেকে টিম যাচ্ছে ইনফি ক্যাম্পাসে ট্রেইনিং নিতে। এগুলো দরকার তো। একদল অশিক্ষিত লেঠেল বসে থাকবে আইন-কানুন এর জগতে এ আর কদ্দিন।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:১৮270021
  • আমার ভয়টা অন্য জায়গায়।

    আম জনতার কাছে কোয়াড রোটর জাতীয় এই সব একটা উরিব্বাস ব্যাপার। হাতের নাগালের কিছু একটা নয়। একটা কুক্ষিগত টাইপ ব্যাপার আছে। একটা আড়ালে আড়ালে রাখা। ইন্ডাস্ট্রী নিজেদের দরকারেই ফ্লাডগেট ওপেন করছে না। দেশের মার্কেট ছেয়ে যাচ্ছে না উড়ুক্কু যানের মতোন খেলনায়। মন্ত্রী আমলাদের নজরেই পড়ছে না যে অ্যাঁ সর্বনাশ, একটা কিছু করা দরকার। কিন্তু যারা ঘুঘু তারা কি খবর রাখছে না?

    একটা উদাহরণ,

    ব্রিগেডের সভায় কত লোক হয়, লাখ খানেক মতো নিশ্চয়ই। এক মিটার উইং স্প্যানের একটা হংকং থেকে ইম্পোর্ট করা মাল, রেডিও রিসিভার সমেত, কত আর পড়বে, বড়জোর হাজার বিশ। অন্ততঃ এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। বে ডোরের কাছে স্রেফ একটা হাতবোমা টাইপের কিছু। অনেক দূরের কোনো উঁচু বাড়ীর ছাদ থেকে ঠিক সুবিধে মতন ওপর থেকে যদি কেউ ওপর থেকে ড্রপ করে? কেউ জানতেও পারবে না, কোথা থেকে কি হ'ল। স্রেফ ভয়ের চোটে হুড়মুড়িয়ে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে লোক মরবে।

    এটা প্রচন্ড চিন্তার ব্যাপার। একটা আচ্ছাদনে ঢেকে রাখা এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস এফোর্ট দেওয়া উচিত সরকারের।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:০৬270020
  • এটা সব ক্ষেত্রে। শুধু ড্রন বলে না। কম্পিউটারের প্রথম যুগে লোককে পাতি ফিয়ার সাইকোসিস দিয়ে আলবাল বেচা হয়েছে। এই আপনার সব ডেটা উড়ে সাড়ে সব্বন্নাশ হয়ে গেলো আর কী :((( ঈদিকে তার অতকিছু করার মত রিস্ক ভ্যালুই না :) লোকে এখন একটু বুঝতে শিখেছে কী এবং কতটা দরকার। নিজের নিড ইব্যলুএত করতে শিখেছে। আগামী বচ্ছর গুলোতেও তাই হবে :) মার্কেট ইব্যলুএশোনের হামাগুড়ি স্টেজ :) যারা
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০২:০৫270019
  • আরেকটা ব্যাপার যেটা সেটা হ'ল, সরকারী স্তরেও ব্যাপারটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য নেই। ড্রোন সংক্রান্ত পলিসি কি হবে? কোন কোন ব্যান্ডউইডথ তারা কমার্শিয়ালি ইউজ করতে পারবে। কোনগুলো নো ফ্লাই জোন। নো ফ্লাই জোনে অ্যাকটিভিটি এবং সেই সংক্রান্ত ডিটেকশন কিভাবে রুখবে? মেটেরিয়াল ইম্পোর্ট করতে কি কি রেস্ট্রিকশন। কিচ্ছু ক্লীয়ার নয়। বাঁধন টাইট নয়। ইন্ডাস্ট্রীর তরফ থেকেও সেরকম সাড়াশব্দ নেই এই ব্যাপারে। তারা নিতান্ত মুনাফা নিয়েই আছে।

    কিন্তু এটা প্রচন্ড বিপজ্জনক। প্রচন্ড। এই অ্যাওয়ারনেসের অভাব থেকে যেটা আসছে সেটা হ'ল তৃণমূল স্তর থেকে প্রশাসনের মাথা অবধি দীর্ঘ আলস্য। পলিসি ফ্রেমওয়ার্ক ইত্যাদির ব্যাপারে। কোন জিনিসের সার্ভিস কি রকম, কতটা এফেক্টিভ, কতটা বিপজ্জনক এইগুলোর একটা থরো গ্রেডেশন দরকার। খুব দ্রুত দরকার।

    ভারতের যে কোনো জায়গায় ড্রোন মারফত জঙ্গী হামলা যাস্ট সময়ের অপেক্ষা। একবার ঘটলেই একটা অ্যাভালাঞ্চকে ট্রিগ্রার করবে। সরকার ঘা খেয়ে ঘুরে বসে যখন পলিসি তৈরী করতে যাবে ততক্ষণে যা হওয়ার হয়ে যাবে।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৫৫270018
  • ব্যাপারটা হচ্চে যে, ইন্ডিয়ান কোং যারা এগুলো সেল করে তারা চটজলদি লাভের জন্য যা পারে সেল করে দেওয়ার চেষ্টা করে। চটজলদি মুনাফা। ব্যাপারটা আননোন ধোঁয়াশায় ভরা থাকলে বেশী লাভ। এবার এরা কিন্তু কখনোই মাচ বেটার প্রোডাক্ট সেল করতে চাইছে না। খুব ছোট মার্কেটে নিজেদের মধ্যে ভাগাভাগি। একবার যদি কেউ শুরু করে দেয়, মার্কেট প্রাইস অ্যাত হু হু করে ফল করবে যে কম্পিটিশনে টিকে থাকা মুশকিল (কারণ অবশ্যই তাইওয়ান)। যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে নিজেদের মধ্যে। খুব সযত্নে একটা গোপন নিশ মার্কেট তৈরী করার চেষ্টা চলছে। একটা কৃত্রিম বটলনেক।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৫০270017
  • টি
    ঠিকই বলেছ। কিন্তু এঅয়ার্নেস তো সেন্ট্রালি ইভলভ করা যায়না বা ল্যাবে তৈরী হয়না। জনতা কে প্রবল আকস্মিক অজানা বিপদের মুখে ফেলাই একমাত্র রাস্তা। বিশেষত ইন্ডিয়ার মত দেশে যেখানে শিক্ষার হার কম। স্ত্রাক্চারালি এওয়ারনেস গ্রো করা মুশকিল।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৪৯270016
  • দ্রোণ ঃ-)
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৪৭270015
  • কাক যখন তারে বসে থাকে দ্রনেরাই বা অবসর সময়ে পাওয়ার লাইন থেকে ঝুল্বেনা কেন।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৪৬270014
  • একক, টেকনোলজী কিন্তু ইভলভ করে গেছে। অ্যাওয়ারনেস ইভলভ করেনি। পুরো ব্যাপার সম্পর্কে একটা অদ্ভুত রকম অজ্ঞতা, সাইফাই দৃষ্টিসংক্রান্ত ফ্যাশনেবল ননসেন্স, এবং লো এক্সপেক্টেশন। এই শেষটা মারাত্মক। টেকনোলজির টোটাল পোটেনশিয়াল, সেটা কতটা এফেক্টিভ না জেনেই প্রোমোশন, প্রচার, একপ্রকার বেঞ্চমার্ক হিসেবে সেট করে দেওয়া আর সবশেষে 'যাগগে যতটুকু হয় হবে'। সুবিধের লাগে না।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৪৩270013
  • ধাক্কা খাক না :) সো কল ড "ভবিষ্যত " এর জন যে ভাবার চে ধাক্কা খেয়ে ভাবলে ল্যাজে আগুন বেশি থাকে। অভারহেদ পাওয়ার লাইন থেকে পাওয়ার টেনে নেবে নাকী ল্যাম্পপোস্টে সোলার পাওয়ার্ড মিনি প্যাকের সিরিস বসিয়ে দেবে, কিছু পথ ভেবে বের করুক। ইভেস্তর দের পেছনে আগুন লাগুক।
  • r2h | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৪১270012
  • হ্যাঁ, সবাই কেমন পরিপাটি দেখতে, বহিরাগতটি নিরীহ মত, কলারধরাটি গুন্ডা মত, পেছনের ছেলেটি যেন একদম বইয়ের পাতা থেকে উঠে আসা ভিলেনের বন্ধু। দুই পক্ষের মুখে হিংস্রতাও নাম মাত্র। দেখে কেমন একটা টিভি সিরিয়ালের দৃশ মনে হয়।
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৫270011
  • কোয়াড রোটর ব্যাপারটা এই থ্রী ইডিয়টসের পর থেকেই ভারতে ভাইরাল। তাইওয়ান বেসড বা হংকং বেসড সস্তার কোম্পানী ছোট্ট মাইক্রোকন্ট্রলার বেসড জিম্বল বানায়, চার পাঁচ হাজারে বিক্রী করে। গো প্রো ক্যামেরা বসানোর মতোন খাপে খাপ। এরপর কোয়াডের বেস এ গো প্রো জিম্বল সমতে জুড়ে দিলেই কেল্লা ফতে। যথেষ্ট স্টেবল সিস্টেম। লোকে এ দিয়ে দিব্যি ক্যারেকটার ফলোয়িং ইউনিক স্পোর্টস ভিডিও বানায়, ইউটিউবে আপলোড করে।

    কিন্তু এই হুজুগে যেটা কেউ খেয়াল করে না সেটা হ'ল এগুলো প্রচন্ড পাওয়ার হাংরি। এই যে বলছে দুশ মিটার উঁচুতে উঠে নজর রাখবে, এর জন্য যে পরিমাণ ব্যাটারী লাগবে, আর সেগুলো যে পরিমাণ ভারী হবে তাতে এয়ারবোর্ণ থাকা যাবে খুব কম সময়। সোজা হিসেবে, এই ধরণের পে লোড নিয়ে কি এরা দু ঘন্টা ধরে দুশ মিটার উঁচুতে ভেসে থাকতে পারবে? না, গ্যারান্টিড, পারবে না। কিন্তু সেল করার সময় কোম্পানীগুলো এইসব গুলতাপ্পি দেবে। লোকে কিনবেও, ওড়াবে, তারপর কুড়ি মিনিট বাদে দুশ মিটার থেকে সটান জিরোতে। কিন্তু নেমে আসার পর লোকে অ্যাতটাই বিস্ময় বিমোহিত হয়ে চেয়ে থাকবে, এবং নিজেদের কানের কাছে ফিসফিসিয়ে "এফবিয়াই...ফ্রিইইইজ...সিয়াইএ...এনেসে" শুনতে থাকবে যে মনেই করবে না, কি সার্ভিস পাওয়া উচিত কিন্তু কি পাচ্ছে।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩২270010
  • ধুর,পালালুম :(
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270004
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270005
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270006
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270007
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270008
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:৩১270009
  • *অনুচিত
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:২৯270003
  • প্রথম প্রথম টিনের তলোয়ার নিয়ে যুদ্ধু করা ভালো। হাজারটা জালিগিরি হবে। ঝামেলা হবে। স্ট্যানদার্দ ও আসবে। অপটু হাতে আসল তরোয়াল থাকাও তো উচিত। লেট দ্য মার্কেট এওয়ারনেস এন্ড টেকনোলজি ইভলভ সাইড বাই সাইদ।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:২৩270002
  • কলার ধরে যে নিয়ে যাচ্ছে তারও বেশ ছেনিকাটা চেহারা, নাক টাক থুতনি চমৎকার! চুল দাড়ি একটু পরিপাটি করে স্পেশাল একটা ফেশিয়াল দিলে আর দেখতে হবে না! ঃ-)
    পিছনে নীল জামা ছেলেটার কী চুল দেখেছেন মাথায়? ঠাসা গজরানো। অবশ্য নাকটা একটু চ্যাপ্টামতন। ঃ-)
  • T | ১২ ডিসেম্বর ২০১৪ ০১:২০270001
  • সিরিয়াসলি, এই ড্রোন মার্কেটটা একেবারেই স্ট্যান্ডার্ডাইজড নয়। যে যা ইচ্ছে সার্ভিস প্রোভাইডের বদলে যা ইচ্ছে যা দাম হাঁকছে। এর কারণ অতি পাতি একটা টেকনোলজিকে এমন একটা মোড়কে ঢেকে রেখেছে যেন কি না কী! যদিও কিছু কোম্পানী ভালোই কামিয়ে নিচ্ছে এই সুযোগে। এই যেমন বলছে অল ওয়েদার সার্ভেইলেন্স ইত্যাদি হ্যানা ত্যানা। কিন্তু এটা জাস্ট সম্ভব নয়। যারা কিনছে, তারা জাস্ট মুরগী হচ্চে। কয়েকটা স্টার্টাপ তো জাস্ট জালি কারবার করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত