এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:১২374308
  • গ্রাম বাংলায় এখন তিনো মুলের কোন বিকল্প নেই।
    কন্যাশ্রী তো দেশ বিদেশের সমাদর পাচ্ছে। আগের দিন মার্কিন কনস্যুলেট প্রধান ও এই কথা বলেছে।
    নারী পাচার কমেছে।
    ওই রবিন বাবুর মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে একবার নির্বাচন কমিশন আর একবার আদালত--এই করে কি লাভ হচ্ছে?
    সিপিএম প্রমাণ করতে চাইছে, যে ওরা খুব সৎ ও নিয়ম নিষ্ঠ পার্টি?
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:২৪374309
  • মার্কিন কন্স্যুলেট নিয়ে বেশী ঘাঁটাঘাঁটি করবেন না। কি খুঁজতে কি বেরিয়ে আসবে কে জানে!!

    “According to the leaked cable, transmitted under the name of U.S. consul-general in Kolkata Beth A. Payne..............Her party’s public rhetoric, devoid of any anti-Americanism, and private outreach to post’s officers are encouraging signs that a Bannerjee-led West Bengal government will be friendlier to the United States than the current CPI-M one,” said the cable. “Post recommends USG officials continue to cultivate Bannerjee, ............”
    https://blogs.wsj.com/indiarealtime/2011/04/21/wikileaks-a-u-s-take-on-mamata-banerjee/
  • sm | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:৩৬374310
  • বুদ্ধদেব মার্কিন ট্রেজারি সেক্রেটারি পলসন কে ও কনস্যুলেট জেনারেল কে, কি কি বলেছিলেন,সেটা পড়ে নিতে পারেন। তাতে লজ্জা পেলেও পেতে পারেন।
    অন্তর্জালে খুঁজলেই পাবেন।
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:৫৬374311
  • বুদ্ধবাবুকে কেউ কাল্টিভেট করেনি। তবে আরেকটু খুঁজলে ২০১১-র ভোটের আগে মার্কিন সহায়তায় বাংলাদেশ থেকে ট্রাঙ্কভর্তি টাকার গপ্পও বের করা যাবে।

    সে তো অনেক জটিল ব্যাপার। আপাততঃ উন্নয়নের অন্ততঃ একটা ছবি এইরকম। শহরে বসে গ্রামের উন্নতি নিয়ে বাকতাল্লা মারা বন্ধ হোক।

    "কলকারখানা, ব্যবসা নেই। নেই ভাল স্কুল। আছে শুধু দু’টাকা কিলো চাল, কন্যাশ্রী সাইকেল আর সর্বগ্রাসী ভয়। কেউ একটু বাঁকা কথা বললে, পুলিশ তুলেও নিয়ে যেতে পারে। যে যত বেশি বোমা বাঁধতে পারে, তার মজুরি তত বেশি। পঞ্চায়েত ভোটের আবহে চণ্ডীদাসের স্মৃতিধন্য নানুরের অবস্থা এ রকমই।"

    "আমার তো টাকা নেই। দশ-বারো লাখ না দিলে চাকরি হবে না, সবাই জানে।"

    "“এক হাতে দিচ্ছে, অন্য হাতে কেড়ে নিচ্ছে। কন্যাশ্রী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, চাল দিচ্ছে, কিন্তু একশো দিনের কাজের সব টাকা লুট। আপনি এক দিনও কাজ করেননি, আপনার নামে টাকা তোলা হয়ে যাচ্ছে। কাজ দিলে কি আর ছেলেছোকরারা বোম বাঁধতে যেত, না পিস্তল নিয়ে ছুটত? বোম-পিস্তল চালাবার লোক না থাকলে পার্টি চলবে কী করে?।।। আর পার্টি মানে টাকা, টাকা ছাড়া এখন পার্টি হয় না। আগে নেতাদের দেখেছি, সাইকেলও ছিল না। তার পর মোটর সাইকেল, আর এখন দেখুন না গাঁয়ে গাঁয়ে ধূলা উড়িয়ে গাড়ির মেলা।"
    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/bengal-panchayat-elections-2018-fear-among-the-people-of-nanoor-because-of-violence-1.774789?ref=strydtl-rltd-rabibashoriyo
  • sm | ২৯ এপ্রিল ২০১৮ ১০:২৮374312
  • একটু কষ্ট করে কল্টিভেট করুন।অনেক কিছুই জানতে পারবেন।
    আপনি যেরকম সাইকেল চালানো নেতা দেখেছেন। আমি সেরকম ফিল্টার উইলস মুখে দিয়ে গাড়ি চেপে ধুলো উড়িয়ে যেতে নেতা দেখেছি।
    আজই বাঁকুড়ার নেতার বাড়ির ছবি দেখলাম। চমৎকার বাড়ী!
    তবে ভয়ের কথা যদি বলেন তো বাম আমলে আর বেশি ছিল।
    নানুর, গরবেতা, চমকাই তলা, ছোট আঙারিয়া এসব শান্তির স্থানের কথা মনে পড়ে যায় খালি।
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ১০:৩২374313
  • মানে পরিবর্তন বলতে কিছু হয়নি সেটা নিজেই লিখে লিখে প্রমান করেই ছাড়বেন?
    ঐ লেখাটা আমার নয়। এমনকি সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন কোন লেখকেরও নয়।
    তাই বলছিলাম যে বড় শহরে জীবন কাটিয়ে গ্রামের উন্নতি নিয়ে বাকতাল্লা দেওয়া বন্ধ হোক, এই টুকুই নিবেদন।
  • | ২৯ এপ্রিল ২০১৮ ১২:৫৭374314
  • তোপ | ২৯ এপ্রিল ২০১৮ ১৩:৪২374315
  • শুওরের খোঁয়াড়ে ঢোকার জন্য এত আকুলি-বিকুলি কেন কমরেড? খোঁয়াড় বরাবর কামান দাগুন!
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ১৩:৫৪374316
  • যারা একথা দেওয়ালে লিখত তারা তো তিনোদের খোঁয়াড়ে ঢোকানোর জন্যে ঊঠেপড়ে লেগেছিল। আর "সদরে কামান" দাগার নাম করে এই কম্মটি প্রথম শুরু করে একদা আগুনখেকো কাকা, তিনোদের সঙ্গে জোট বেঁধে। তারপরে তো জঙ্গলমহলের আগুনখেকোরাই এখন শুওরের খোঁয়ারের পাহারা দেওয়ার কাজে নিযুক্ত আছে।
  • T | ০১ মে ২০১৮ ২০:৪০374319
  • ডকুমেন্টেশনের স্বার্থে, এবং কাঁঠালপাতা প্রদানের উদ্দেশ্যে এই লিংকটি দেওয়া হইল। আশা করি ছাগলরা এইবার অঁনুদান অঁনুদান বলে ব্যা ব্যা বন্ধ করবে এবং শুধুমাত্র শোনা যাবে কচমচ খচমচ। ওয়ার্ল্ডব্যাঙ্ক প্রেস রিলিজ।

    "The World Bank today approved a US$ 210 million loan to strengthen Gram Panchayats (GPs) – the lowest tier of rural local governments – across the state of West Bengal, India to better utilize the untied/discretionary funds that are now available to them."

    http://www.worldbank.org/en/news/press-release/2017/03/15/approves-210-million-strengthening-gram-panchayats-across-west-bengal-india
  • sm | ০১ মে ২০১৮ ২০:৫৯374320
  • মাকুটা, কি খচে গেছে মাইরি!))
    তবে বোঝায় খামতি আছে।
  • T | ০১ মে ২০১৮ ২১:০৯374321
  • "The loan, from the International Bank for Reconstruction and Development (IBRD), has an 8-year grace period, and a maturity of 15 years."

    মন্তব্য নিষ্প্রয়োজন।
  • sm | ০১ মে ২০১৮ ২১:১৫374322
  • খিক খিক।মগজ মরুভূমি!
  • PM | ০২ মে ২০১৮ ১৯:০৭374323
  • এই বারে পন্চায়েত ভোটের ভোটারদের সেফটি ম্যানুআল বেরিয়ে গেছে--- জনস্বার্থে পোস্ট করলাম---

    নির্বাচনের দিন হাঙ্গামা থেকে নিজেকে বাঁচাতে কি কি করবেন / করবেন না

    * আম জনতার জন্যঃ-

    ১) কেউ হাতে বোমা নিয়ে তাড়া ক'রলে, দৌড়ে পালাতে যাবেন না, তাতে সমূহ বিপদ ! বোমা যদি লক্ষ্যভ্রষ্ট না হয়, তাহলে আপনার--" রাম নাম সত্য হ্যায় " হয়ে যাবে ! তাই দৌড়ে না পালিয়ে বোমাধারীর যতটা সম্ভব কাছে চলে আসুন, সে আর বোমা ছুঁড়তে পারবেনা, ছুঁড়লে নিজেও মরবে, নাহলে জখম হবে !
    যদি ভুলক্রমে বোমাবাজির মধ্যে পড়েও যান, তাহলে দাঁড়িয়ে না থেকে, শুয়ে পড়ুন, কিছু হবেনা ! কেননা, বোমার স্প্লিন্টার ৪৫ ডিগ্রী এঙ্গেল এ ওপরের দিকে ওঠে, তাই, শুয়ে পড়লে প্রাণে বেঁচে যাবেন !

    ২) কারো হাতে চাকু বা চপার জাতীয় কিছু থাকলে, তার সাথে এঁড়ে তক্কো করতে যাবেন না ! চালিয়ে দিলে, নাড়ীভুঁড়ি হাতে নয়তো ব্যাগে করে বাড়ী ফিরতে হবে !

    ৩) যদি দেখেন, আপনার ভোট আগেই পড়ে গেছে, -- নির্দিষ্ট জায়গায়, নিয়ম মেনে অভিযোগ করুন ! বুথের বাইরে এসে, কোন নেতা বা আধা-নেতার সাথে তর্ক করে নিজের সাংবিধানিক অধিকার ফলাতে যাবেন না, কেননা, আপনার গলার জোর -- একটু দূরে থাকা সেই নেতার পোষা - " বোমা-শিবু " বা " ঝাঁকড়া-রতন " দের আকৃষ্ট করবে, ফলস্বরূপ, আপনার চোখমুখ তো ফুলবেই, বোনাস হিসাবে ধুতিটাও হারাতে পারেন ! তাই, নিরাপদ দূরত্বে এসে যত পারেন চেল্লান !

    ৪) কেউ যদি আপনার দিকে রিভল্বার তাক করে,--মনে করবেন, মরতেই যখন হবে, একটা শেষ চেষ্টা করে দেখি,--- এই ভেবে অন্ততঃ দু মিনিট অত্যন্ত ভদ্রভাবে, তাকে কথায় কথায় অন্যমনস্ক করার চেষ্টা করুন ! একটা জিনিস মনে রাখবেন, রিভল্বার আছে ব'লেই সে যে দাগী ক্রিমিনাল হবে, -- ভোটের দিন সবসময় এমনটা হয়না !
    দু মিনিট কথায় কথায় কাটাতে পারলে দেখবেন, তার আগের সেই ঝাঁঝ আর নেই, তখন সে আপনাকে একটা কাঁচা খিস্তি দিয়ে ভাগিয়ে দেবে, -- তখনও দৌড়ে পালাবেন না, সাধারণভাবে হেঁটে চলে যান !

    যদি দেখেন, তাতেও চিড়ে ভিজলনা, তাহলে,-- তার সামান্য অন্যমনস্কতার সুযোগে, গায়ের সমস্ত শক্তি একত্রিত করে, সপাটে এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়ে, এঁকেবেঁকে দৌড়ে পালান বা কারো বাড়িতে ঢুকে যান !
    মনে রাখবেন, এঁকেবেঁঁকে দৌড়ালে, শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে -- গুলি লক্ষ্যভ্রষ্ট হয় !

    ৫) সবচেয়ে ভালো, ( যদি গায়ে কোন পার্টির স্ট্যাম্প না থাকে ) বুক বাজিয়ে ভোটের আগে থেকেই,- দুই পার্টির চেলাদেরই ব'লতে থাকুন,- " আমি তোমাদেরই লোক " ! মনের কথা মনে রাখুন !
    ***********************

    # যাঁরা লাইনে দাঁড়িয়ে ভোট দেননা, অথচ বুথে ভোট নিতে যান, তাঁদের জন্যঃ-
    ********

    ** জায়গায় গিয়ে পৌঁছালেই দেখবেন, পার্টির ছোট্দা - বড়দা রা এসে হাজির ! কায়দা ক'রে আগে জেনে নিন, ওরা কোন দলের, শাসক না বিরোধী !
    শাসক দলের হলে, ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে " লাইক" মারার ভঙ্গীতে উঁচিয়ে জোর গলায় বলুন, -- চিন্তা নেই, আমরা আছি ! দেখবেন, খাবারদাবার, মশারি - ইত্যাদির অভাব হবেনা !
    বিরোধী দলের দাদাদের কানে কানে একই কথা বলবেন ! ভোটের দিন চুপচাপ দেখে যান, আর দুপক্ষের দিকেই তাকিয়ে অর্থপূর্ণ মুচকি হাসি দিয়ে যান !
    এইভাবে ভোটকর্ম সম্পন্ন করে বাড়ি ফিরে গঙ্গাস্নান করুন !
    *পঞ্চায়েত এলাকার মানুষদের জন্য।*

    এই উত্তেজনাকর পরিস্থিতিতে আপনার করনীয়ঃ

    ১।রাস্তায় ঢিলেঢালা পোশাক পরে চলাফেরা করুন। মারামারি লাগলে দৌড়তে সুবিধা হবে।।।
    টাইট কাপড় পরা থেকে নিজেকে বিরত রাখুন,
    লুঙ্গি পরা থাকলে সাবধানে দৌড়বেন। অন্যথায়
    লুঙ্গি খুলে গেলে চারদিকে বিশৃঙ্খলা আরও
    বেড়ে যেতে পারে।

    ২।ড্রেনের পাশ দিয়ে চলাফেরা করবেন না। ।।
    যেকোনো জরুরী অবস্থায় দৌড়তে গিয়ে ড্রেনে পরে যেতে পারেন।

    ৩।মারামারি'র একদম মধ্যে পড়ে গেলে তখন দৌড়বেন না, এতে দুই পক্ষের মার খেতে পারেন আপনি।এই অবস্থায় ধপাস করে মাটিতে পড়ে যাবেন। আপনি আহত ভেবে আপনাকে কেউ আর মারবে না।

    ৪।প্রেমিকার বাড়ির সামনে অযথা ঘোরাঘুরি করবেন না। প্রেমিকার বাবা আপনাকে হবু প্রার্থী ভোট চাইতে এসেছে, ভাবতে পারে। সম্পর্কের ইতি তখনই।

    ৫।ঘরে বসে টিভি দেখতে বসলে ঠাণ্ডা জলের বোতল নিয়ে বসুন। যে কোনও উত্তেজনাকর খবর
    শোনা মাত্র সামান্য ঠাণ্ডা জল পান করুন।
    আপনার শরীর এর তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

    ৬)সর্বশেষে,নিজের বউ এর সাথে রাজনৈতিক ব্যাপারে তর্ক করবেন না। অন্যথায় সারা রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসলেও আপনার সংসারে আর কোনোদিন শান্তি আসবেনা। ( সংগৃহীত)
  • modi | ০২ মে ২০১৮ ১৯:৩৯374324
  • গরুর গাড়ীর আবার হেডলাইট, ঝোলা ইয়ের আবার মগজ। খিকজ।
  • PT | ০৫ মে ২০১৮ ১৫:৩৫374327
  • " তিনি বলেন, ‘‘আগেও এখানে ভোট ঠিক ভাবে হত না। বুথে গন্ডগোল হতই। কিন্তু অন্য কাউকে নমিনেশনই করতেই দেবে না! সব সিট রুলিং পার্টির! এই রকম সিপিএম-ও করেনি।’’

    কিন্তু তৃণমূলই কী ভাবে করল এই রকম? বিরোধীদের হয়ে কেউ এগিয়ে আসতে সাহস পেলেন না কেন? উত্তর ছিনিয়ে নেন পাশের যুবক। ‘‘কে বলল, কেউ এগিয়ে আসেননি? বিরোধীদেরও প্রার্থী রেডি ছিল। কিন্তু তাঁদের বিডিও অফিস পর্যন্ত পৌঁছতে দেবে, তবে তো!’’

    বিরোধীদের কেউ পৌঁছতেই পারলেন না বিডিও অফিস পর্যন্ত? ‘‘কী করে পারবে বলুন তো? রোজ সকাল থেকে হাজার খানেক লোক অফিসটা ঘিরে রাখছিল। তির-ধনুক, টাঙ্গি, বল্লম, বোমা, বন্দুক— কী নেই তাদের হাতে! বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে আর ফিরতে হত?’’ কিছুটা উত্তেজিত হয়ে পড়েন যুবক। তবে দ্রুত সামলে নেন, আশপাশে ঘাড় ঘুরিয়ে দেখে আবার গলার স্বরটা নামিয়ে নেন। চাপা ক্রোধ মেশানো গলায় বলেন, ‘‘এর ফলটা কিন্তু টের পেতেই হবে। লোকসভা ভোটটাও তো আসছে। যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, তা হলে দেখে নেবেন ফলটা কী হয়।’’"
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-terror-looms-large-over-villages-people-in-abnormal-mum-dgtlx-1.777935?ref=hm-ft-stry-1
  • cm | ০৫ মে ২০১৮ ১৫:৫২374329
  • চিন্তা নাই লোকসভায় কেন্দ্রীয় বাহিনী শিখন্ডীর মত দাঁড়িয়ে থাকবে।
  • s | ০৭ মে ২০১৮ ২০:৪৪374330
  • তুল্লাম। আরও প্রচুর খবর আসবে আগামীদিনে।
    নির্বাচন টা কি হচ্ছে?
    ----------------------------------------------
    ছোট্ট পান-বিড়ির দোকান। মাথায় পতপত করে উড়ছে তৃণমূলের জোড়াফুল ছাপানো ঝান্ডা।

    যে দিকে চোখ যায়, আরও কিছু ফুল হাওয়ায় দোল খাচ্ছে গাছের ডালে, রাস্তার পাশে লাইট পোস্টে, মোড়ের মাথায় মাচার আবডালে।

    নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে ২২টিতে প্রার্থী দিয়েছে সিপিএম। বিজেপিও তা-ই। কিন্তু যে দিকে চাও, কাস্তে-হাতুড়ি বা পদ্ম-টদ্ম চোখেই পড়বে না। ঝান্ডায় না, দেওয়ালেও না।

    “অন্য ঝান্ডা টাঙাবে কে? পিটিয়ে ছাল তুলে দেবে না?” — চারপাশ দেখে নিয়ে নিচু গলায় বলেন বগুলা বাজারের দোকানি। একেবারেই নেই, তা বলা যাবে না। ২৯ ও ৩০ নম্বর বুথে কয়েকটা গেরুয়া ঝান্ডা নতমুখে ঝুলছে। আর ৩৭ নম্বর বুথে সিপিএম প্রার্থীর বাড়ির সামনে গাছে উড়ছে গোটা তল্লাটের একমাত্র রক্তপতাকা।

    খানিক দূরে নিমের ছায়ায় তৃণমূলের অফিস। চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে দলের জেলা পরিষদ প্রার্থী এবং ব্লক সভাপতি কল্যাণ ঢালি বলছেন, ‘‘এতই যদি সন্ত্রাস, তা হলে বাইশ-তেইশটা আসনে বিরোধীরা প্রার্থী দিল কি করে শুনি!’’

    প্রার্থীর নাম অনিমা বিশ্বাস, বয়স একষট্টি। সিপিএমের জেলা কমিটির সদস্য মৃণাল বিশ্বাসের মা তিনি। বলছেন, “লালঝান্ডা লাগাতে গেলে হুমকি দিচ্ছে। বলছে, খুন করে দেবে। চুল কেটে নেবে।’’

    তা হলে প্রচার চলছে কী করে?

    অবাক হয়ে অনিমা বিড় বিড় করছেন, ‘‘মহকুমাশাসকের দফতরে কোনওরকমে মনোনয়ন জমা দিয়েছি এ-ই ঢের! প্রত্যাহারের জন্য চাপও তো কম আসেনি। এর পর প্রচার! ’’

    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-panchayat-election-phases-in-west-bengal-1.778787?ref=hm-sec-new-stry-state
  • s | ০৮ মে ২০১৮ ০৭:৫৮374331
  • কি দিনকাল পড়ল পিটিদা।
    ------------
  • Du | ০৮ মে ২০১৮ ০৮:৩৯374332
  • senTaar chup o nirbikaar
  • PT | ০৮ মে ২০১৮ ০৮:৪৭374333
  • স্বাভাবিকঃ নাগপুরের ইচ্ছাফুল/পচ্চিম্বঙ্গে তিনোমুল।
  • PT | ০৮ মে ২০১৮ ১৩:৫১374335
  • সম্ভব্তঃ একটা যুগান্তকারী রায়। এতে অবিশ্যি ভোটের দিনে আরো বেশী রক্তপাতের সম্ভাবনাও বেড়ে গেল।
  • PT | ০৮ মে ২০১৮ ১৭:৫৭374336
  • "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে ৯৩ শতাংশেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করা নিশ্চিত করে ফেলে তৃণমূল।"
  • Du | ০৮ মে ২০১৮ ১৯:১১374337
  • রমজানের সময় ভোটের সমস্যাটা কি? হাঃসেঃ পরীক্ষার সময় ভোটে কোন অসুবিধে হচ্ছিল না কিন্তু।
  • cm | ০৮ মে ২০১৮ ১৯:২১374338
  • শুধুমাত্র সুড়সুড়ি, ও ছাড়া আর কি আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন