এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ মার্চ ২০১৬ ১৮:১৪702467
  • সূর্যকান্ত মিশ্রর দাবি ঠিকঠাক লাগলো, এর তদন্ত হবার পরে ভোট হোক।

    যদি ঠিক হয় তৃণ ডুবতে পারে, ভুল হলে বিশাল আডভান্টেজ নিয়ে বেরিয়ে যাবে।

    তবে তদন্ত না হলে, সেরকম কোন ইম্প্যাক্ট নাও পড়তে পারে। এই নিয়ে বিরোধীরা জোরদার প্রচার চালাবে, আর এটাকে অপপ্রচার বলে তিনোদের পাল্টা ততোধিক জোরদার প্রচারে কাটাকুটি হয়ে গিয়ে ভোটে কোন সেরকম কোন প্রভাব পড়বে বলে মনে হয় না।
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৮:১৭702474
  • আরে ধুর। এগুলোতে তিনো নেতাদের গ্ল্যামার বাড়বে। তিনোদের ভোট বাড়লো। আরামসে ২০০ র উপরে সীট ঘরে তুলবে।
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৮:২০702475
  • নানা, এটা আমার মনে হয় এনিগমা মেসেজ না হয়ে ডাইরেক্ট মেসেজ হওয়ার চান্স বেশী। মানে কিছুটা স্পেস দিয়ে খেলতে বললো আর কি।
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৮:২১702476
  • আমার মনে হয় বিজেপি ভাবছে এই সুযোগে কিছু সীট পেতেই পারে।
  • pi | ১৪ মার্চ ২০১৬ ১৮:২২702477
  • এরা দু'বছর ধরে অপেক্ষা ক'রে এই ভোটের মুখে বের করলো কেন ? মানে, এই অপারেশনটা করতে কি দু বছর লেগেছে ? চ্যানেলে শুনে ঠিক বুঝতে পারলাম না, এখন তো আবার তৃণর প্রেস কনফারেন্স দেখাতে লেগেছে। কেউ শুনে থাকলে একটু বলুন।
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৮:২৩702478
  • "এরা দু'বছর ধরে অপেক্ষা ক'রে এই ভোটের মুখে বের করলো কেন ?"

    এটা মোক্ষম প্রশ্ন :p
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৮:২৬702479
  • তিনোদের নামে অযথা কুৎসা রটানো হচ্ছে।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৮:২৯702480
  • পার্থ যে মাথামোটা সেটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। বলছে টাকার সোর্স কী, বিদেশী টাকা কিনা। টাকার সোর্স জানতে চাওয়া মানে টাকার অস্তিত্ব মেনে নেওয়া।
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৮:৩৫702481
  • না সিঁফো, ফিজিক্সের ব্যাথা না। ফিজিক্সের আমি কি বুঝি। কেন জানি না, মনে হত এ বোধহয় পুরো গ্যাংটার মধ্যে সবচেয়ে সৎ। ইন্টারভিউ ইত্যাদি পড়ে টড়ে বোধহয় ধারণা হয়েছিল। ঐ আর কি, কেন ধারণা হয়েছিল ঠিক শিওর নই।
  • cb | ১৪ মার্চ ২০১৬ ১৮:৩৮702483
  • ওর ভাই আমাদের প্রফেসর ছিলেন। পিওর আবাল।
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৮:৪১702484
  • কার ভাই? সৌগত বাবুর?

    কিন্তু পার্থমেসো শেষে এই বলল! কী হাঁদা রে বাবা।
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৮:৪৬702485
  • সবচেয়ে উত্তাল বলেছেন কাকলি দেবী।

    "জাল, সাজানো ভিডিও। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ভিডিওতে যে ঘর দেখানো হয়েছে, তা আমি চিনি না। টেবিলটাও অচেনা।"

    হ্যা হ্যা হ্যা হ্যা...টেবিলটাও অচেনা। টেবিলটাও...হ্যা হ্যা হ্যা হ্যা...
  • j | ১৪ মার্চ ২০১৬ ১৮:৪৭702486
  • টাকার সোর্স বলে যা তা ছড়িয়েছে
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৮:৫৫702487
  • অতিচালাক ডেরেক বাবু বলেছেন "১৯ মে মানুষ যখন রায় দেবে তখন আপনারা নিজেরাই দেখে নেবেন এই স্টিং অপারেশন নিয়ে মানুষ কী ভাবছে।"

    তার মানে স্টিং অপারেশন হয়েছে। কিন্তু লোকে তার পরেও তিনোদের ভোট দেবে এইতো?
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৮:৫৯702488
  • তবে মন বলছে কাল বা পরশু নাগাদ, সিপিয়েম নেতারা ঘুষ নিচ্ছেন সেই স্টিং অপারেশেনের ভিডিও ফুটেজ বেরোবে। :)
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৯:০২702489
  • এইটা যদি বিজেপির কাজ হয়ে থাকে, তাইলে হতেই পারে।

    তবে যা শুনলাম এটি কেরালার চ্যানেল। সেক্ষেত্রে একটি ডক্টর্ড ভিডিও বের করে মানুষকে বিভ্রান্ত করে দিতে বেশি সময় লাগবেনা।
  • PT | ১৪ মার্চ ২০১৬ ১৯:১৯702490
  • বিজেপির ৪০ টা আসন?
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৯:২৬702491
  • ধুর।
  • de | ১৪ মার্চ ২০১৬ ১৯:৪৮702492
  • নতুন আর কি! তিনো নেতারা টাকা খায় - লোকে যেন তা জানতো না! তবুও তো ওদেরই ভোট দিচ্ছে -

    সৌগত রায় কি জিনিস তা আমাদের ওদিক্কার ছোট ছোট বন্ধ কারখানার শ্রমিকরা জানে - একের পর এক মালিকের টাকা খেয়ে কারখানাগুলোকে বন্ধ করিয়েছে - সেই সময় আইএনটিউসির হোমরাচোমরা ছিলেন ইনি - অত্যন্ত জঘন্য এবং জালি বস্তু!
  • aranya | ১৪ মার্চ ২০১৬ ২৩:৪৫702494
  • সবাই চোর জানি, তাও চোখের সামনে অত জন নেতা মন্ত্রীকে বান্ডিল বান্ডিল নোট নিতে দেখলে একটা ধাক্কা মত লাগে

    কিছু ইমপ্যাক্ট হবে, আশা করি
  • কে জানে! | ১৫ মার্চ ২০১৬ ০৯:১৪702495
  • পরের মুখের ঝাল খেয়ে আরেকটা হলেও-হতে-পারে উপলব্ধি - নারদা, খুব সম্ভবত সমস্ত ফুটেজ কাল রিলিজ করে নি। ওদের আস্তিনে আরও আছে। এবং অন্তত একটি বা দুটি মুখ্য চরিত্রের স্টিং প্রকাশিত হওয়া এখনও বাকি আছে। সেটিই হবে সততার কফিনে শেষ পেরেক। আরও বেটার সময়ের অপেক্ষায়।

    কিংবা কে জানে, পর্দার আড়ালে আরও বড় কোনও ডিল সেটিং হচ্ছে কিনা, সেই সব ফুটেজ যাতে কোনওদিনও না দেখানো যায়। কত কোটিতে গিয়ে থামবে - কে জানে!
  • cb | ১৫ মার্চ ২০১৬ ০৯:৫৭702496
  • আপনাদের মাইরি সৌগত রায় কে নিয়ে আদেখলাপনা দেখে আর পারি না, একটা হাড় হারামজাদা লোক। আবাপ ওনাকে শুভ্র ধুতি পাঞ্জাবী পরিহিত ভদ্রলোক বলে প্রোজেক্ট করল আর আপনেরাও নালেঝোলে হয়ে গেলেন!!!!!!
  • quark | ১৫ মার্চ ২০১৬ ১০:৪৯702497
  • এ ব্যথা কীযে ব্যথা বোঝে কি আনজনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে।

    আহারে! বাঙালি নেতা-নেত্রীদের ঘুষ নিতে দেখে কি মনোব্যাদনা। আর সত্যি, ডিডিদার কথাটা আমারও মনে হ'ল, পাঁচ লাখেই কী খুশি লোকজন!
  • quark | ১৫ মার্চ ২০১৬ ১০:৫৯702499
  • হুম্‌! ইদিকে চাষার ব্যাটা সেদিন বল্লেন ওনাকে নাকি মক্কা যেতে পারমিশন দেওয়া হয় নাই।
  • quark | ১৫ মার্চ ২০১৬ ১১:০০702500
  • বাড়ির এক ছোটর মন্তব্য - ক'দিন আগে ছিল সারদা, এবার আবার নারদা। (বলা বাহুল্য ইংরেজী কাগজ পড়ে)
  • PM | ১৫ মার্চ ২০১৬ ১৪:৪৬702501
  • সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে টই-এর পর টই খোলা হয়েছিলো। আমিও লিখেছিলাম।

    এতো বড় ঘটনার পর কারুর-ই কিছু লিখতে ইচ্ছা করছে না দেখছি। আমারো করছে না। বড় ডিপ্রেস্সড লাগছে ঃ(
  • PT | ১৫ মার্চ ২০১৬ ১৫:৫৯702502
  • এ ব্যাপারে টই খুলে কাকে গাল দেওয়া হবে?
  • PM | ১৫ মার্চ ২০১৬ ১৬:২০702503
  • ঃ)
  • পোক্যাপেপোপুটি | ১৫ মার্চ ২০১৬ ১৬:৩৩702505
  • আমার এক বন্ধুর পোস্ট (যেহেতু আমি নিজেও শেয়ার করেছি, তাই মনে হয় এখানে দিলে অসুবিধা হওয়ার কথা নয়)ঃ

    "প্রতিনিয়ত যখন মিডিয়া, টিভি, সংস্কৃতি, সাহিত্য আমাদের বোঝাচ্ছে রাজনীতি খারাপ, রাজনীতি নোংরা, অরাজনৈতিক হও, তার মধ্যেও মাথা উচু করে এই বিভিন্ন দলের কর্মীরা প্রতিদিন তাদের অস্তিত্বের মধ্যে দিয়ে পালটা চ্যালেঞ্জ ছুড়ছে - না, রাজনীতি মানেই খারাপ না, রাজনীতি মানেই অসৎ উপায় পয়সা কামানো না, রাজনীতি মানে বিনয় চৌধুরীও হয়! রাজনীতি মানে বিনয় চৌধুরীরাই!

    এই গোটা জায়গাটা ধ্বংস করে দিলো তৃণমুল। রাজনীতি মানেই নোংরামো - এই ধারনা কে ইন্ধন জোগালো এরা, এবং কোথাও গিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে খুব একটা খুশি হতে পারছি না! স্ক্রুটিনি করতে গিয়ে যখন সিপিএম ভোটার বলছে তৃণমুল মানেই চুরি করবে, তখন থাপ্পড়টা আমার গালেও লাগছে, কারন আমি তো জানি আমার পাড়ার বুলুমামা তৃণমুল করে স্রেফ ভালোবাসা থেকে, আমার কাছে এই ভালোবাসা অযৌক্তিক হলেও তার কাছে এটাই তার পৃথিবী, এবং আজ অবধি সে তৃণমুল করে এক পয়সার সুবিধে নেয়নি। এই 'তৃণমুল মানেই চোর' থেকেই আসে 'রাজনৈতিক মানেই চোর'। আজ যারা এই সুযোগ করে দিয়েছে, সেই তৃণমুল ভোটে হারুক, জিতুক, জেলে যাক তাতে আমার কিছু এসে যায় না - এরা যে অপরাধটা করলো, রাজনীতি কে এরা যেভাবে আঘাত করলো, তার জন্যে এক বাম কর্মী হিসেবে না, এক রাজনৈতিক কর্মী হিসেবে, এবং তৃণমুল কর্মী বুলুমামা, বা বিজেপি বা কংগ্রেস বা নকশালদের অগুনতি রাজনৈতিক কর্মীর প্রতিনিধি হিসেবে এদের কোনদিনও ক্ষমা করবো না। আফটার অল, রাজনৈতিক হিসেবে আমাদেরও তো ভাবাবেগ আছে!"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন