এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৫646096
  • খেলাধুলো নিয়ে টইয়ে গান্ধীকে পুরোনো পোষ্ট তুলে এইভাবে টন্ট করা টা ভাল লাগল না
  • robu | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০১646097
  • ঠিক। ভাল লাগল না।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৩646098
  • বাংলার ফুটবল ক্লাবকে সমর্থন করার থেকে দূর্ভাগ্যের আর কিছু নেই। এইতো কালই ইবের লোকজন মারপিট করেছে। এখন আমায় কেউ আবাজ দিতেই পারেন, আমিও হয় লজ্জিত হয়ে চুপ করে যাব নয়ত (মুড অনুযায়ী) ডিফেন্ড করতে নেমে পড়বো।

    গান্ধিকে টন্ট করা ভালো লাগেনি। তবে সুযোগ পেলেই টন্টিং পোস্ট পড়ে, সেগুলোও খুবই বিরক্তি জাগায় (এই সেদিন ইবেকে বেশিক্ষণ খেলানো নিয়ে এইরকম পোস্ট পড়েছে)। দল নির্বিশেষে টন্টিং বন্ধ হলে খুশি হব। আমরা কথায় কথায় বলি, সাপোর্টারদের জন্য কেউ ভাবেনা। আমরা নিজেরাই কি ভাবি, প্রিয় দল জিতলে? ঃ-)
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৯646099
  • ন মিনিট এক্সট্রা টাইম খেলালে আওয়াজ তো দেওয়ারই কথা। যারা জিতবে তারা অন্যকে খোঁচা তো দেবে এটাই স্বাভাবিক নয়?
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৫646100
  • ওহ, বড় খোঁচাখুঁচি - ভালো নয় - খুঁচাইয়া ঘা বানাইয়া তারপরে মলম নিয়া ঝাঁপ দাও।
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৭646101
  • অল্প খোঁচাখুঁচু চলবে? ঘা যাতে না হয় খেয়াল রেখে?
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২০646103
  • নেতাইকে,
    তাহলে আর বো-সে-বো কে (অতবড়ো নামটা আর লিখতে পারছিনা) টন্টিং এর জন্য বকা কেন? অফসাইডে গোল করে জিতলে তো আবাজ খেতেই হবে। বা "খোঁচা", যা কিনা "স্বাভাবিক"।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২০646102
  • সব খোঁচানো খারাপ হইব ক্যান। এই যেমন ধরো, মাংস খাইয়া তারপরে দেশলাই কাঠি ভাইঙ্গা দাঁত খোঁচানো - সে বড় পরিতৃপ্তির খোঁচানো। কিন্তু অন্যের দাঁতে আবারে দেশলাই কাঠি দিও না, নিজেরে খোঁচাও।
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২২646104
  • কাল সাদার্নের ফ্রিকিকটা শুরুতেই পোস্টে লেগে ফিরে না এলে আমাদের কপালে দুক্কু ছিল।

    সরল গোলগাল স্বীকারোক্তি করে গেলাম।
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩646106
  • আওয়াজ দেওয়া বন্ধ হয়ে গেলে হয়তো এরম হবে। মোবা ইবের খেলায় মোবা গেছে। পরের দিন ফোরামে ফেবু গুরুর পাতায় পাতায় দল ধরে ইবে সাপোর্টারদের পোস্ট। সবই মোবা সাপোর্টারের প্রতি সহানুভুতি জানিয়ে- 'দুঃখ করিসনা', 'পরেরবার তোরাই জিতবি', 'তোরাই আসলে ভালো খেলেছিলি নৈতিক জয় তোদেরই হয়েছে' এরম সব পোস্ট। সে ভীষন মর্মান্তিক ব্যাপার হবে।
  • নেতাই | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৪646107
  • টিমদা, মোবার অফাসাইডের গোল নিয়ে আওয়াজ দেওয়া আর গান্ধীর কমেন্ট কপি করে কনফ্লিক্ট দেখানোর চেষ্টা- দুটো এক নয়। প্রথমটা অবধারিত, দ্বিতীয়টা কাম্য নয়। তবে এটুকু চলেই- ইহা আমার ব্যাক্তিগত মত।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৫646108
  • অপোনেন্টকে আহা উহু করার দক্কার চাইনা। রাজার সাথে রাজার মত ইত্যাদি ;-)
    শুধু এটুকু মনে রাখলেই ভালো (কাম্য?) যে প্রিয় দল হেরে গেলে বা ছড়িয়ে লাট করলে সবারই খারাপ লাগে।
    আর আমার কাছে কিছুই অবধারিত নয়। অন্তত গুরুর পাতায়। সরোল গোলগাল স্বীকারোক্তি। ঃ)
  • j | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৭646109
  • নেতাইয়ের 3:34 PM পোষ্টে ক
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০২646110
  • সব্বই এত চাপ খাচ্ছে কেন? এটা তো খোলা পাতা, যে যা খুশী লিখতেই পারে। আর খেলার বিষয়ে? অনেক সময়ে এইসব পোস্ট মানে ৯মিনিট খেলানো, রেফারী ক্যালনো, অফসাইডে গোল দেওয়া এগুলো অপোনেন্টের ঠ্যাঙ টানার জন্য হয়, এগুলো সবাইই বোঝে, বোধয়। উনি কে জানিনা, আমার কথা কনফ্লিক্টিং লেগেছে কিছু লিখেছেন, আমি লিখেছি মিটে গেল।

    অপ্পণদার স্বীকারোক্তি প্রসঙ্গে, কাল এক ইবে সাপোর্টারের সঙ্গে বসে খেলা দেখছিলাম, সেও ঠিক এই কমেন্টটাই করেছিল, ফ্রিকিকটা হেব্বি ছিল
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৯646111
  • মোবাকে আয়াজ দিতে হলে আমাকে অনেকেই আওয়াজ দেন, মানে খুব স্বাভাবিক, আমিও ইবে-ম্যানু-রিয়াল-আর্সেনাল নিয়ে দিই, অনেক সময়ই তো এমন কেউ লিখেই থাকে যে "গান্ধী কাল কি হল?" এটা তো খারাপ লাগেনা। নেহাৎ উনি নতুন বা অন্য নামে লিখছেন বলে সবাই মিলে উনার পিছনে পড়ার কোনো মানেই হয়না। খেলার টইতে লোককে আওয়াজ বা একটু বিলো দ্য বেল্ট হয়ই মাঝে মাঝে (আমিও করি)
  • ঊমেশ | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২০646112
  • সবাই মোবা কে দুর-ছাই করছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এবারের কলকাতা লিগ মোবাদের হতে চলেছে।

    পরশু টালি-ইবে ম্যাচ ড্র হলেই মোবাদের হাতে লিগ চলে আসবে।
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৮646113
  • পরশু ম্যাচ হবে না।
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২646114
  • টালি-ইবে ম্যাচ সবার শেষে হবে
  • বো না সে বো না | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪০646118
  • কটা পোস্ট পড়ে হাসলাম। হা হা না হ্যা হ্যা না হি হি দেখাই-ই বা কি করে, আর দেখাতে চাইও না যে।

    শেষে + তার পোস্টিংয়ে সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বক্তব্য রেখেছে এবং উপসংহার টানতে চেষ্টা করেছে, হয়ত' আমার পোস্টের সমর্থনে বলে লিখলাম বলে মনে হবে অনেকের বা "কারুর কারুর", যে "কারুর কারুর" অন্য সুতোয় বক্তব্য রাখার সময় এই আকস্মিক বক্তব্য-বিশুদ্ধিতাকামী হওয়ার চেতনা লোপ পায় !?!? উদাহরণ দিতে হবে?

    সমর্থক মাত্রেই কুৎসিতভাবে পক্ষপাতদুষ্ট না হলেও মূল একটা জায়গায় গিয়ে একেবারে অ-নিরপেক্ষ, কারুরটা দৃষ্টিকটু ভাবে ধরা পড়ে, কারুর মোড়কে ঢাকা থাকে। এই সাইটের প্রতিটি না হলেও অধিকাংশ (৯৫%-এর বেশী) লেখাই লেখার গুণ/বক্তব্য ছেড়ে লেখককে ভেবে লেখা হয় বলে এই কুৎসিৎ বা আহা সরল গোলগাল মতামত বা অভিব্যক্তিগুলো খুব আপেক্ষিক এবং কিঞ্চিৎ হাস্যোদ্রেককারী লাগে, বেশীর ভাগ সময় সার্বিক ও আন্তরিক লাগে না। আমার দোষ।

    + -এর বক্তব্যে যে কোন ক্লাবের সাফল্যে যেন তেন প্রকারেণ মোহনবাগানকে টেনে আনা এবং সময়বিশেষে মূহুর্তে প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আঙ্গিকে নিয়ে ফেলাটা অধিকাংশ সময় বিরক্ত করে। প্রসঙ্গতঃ, অন্য সুতোয় জনৈকের অভ্যেসের সাথে এটা খুব মিলে যায়। তবে এটা ভালো যে, + ফুটবলের মত একটা খুব সুস্থ বিষয় নিয়েই মূলতঃ লেখে, যেটা সেই জনৈক লেখেন না। আগামীদিনে ওর এই অভ্যেসের সাথে অভ্যস্ত হলে আমারও হয়ত' আর দৃষ্টিকটু লাগবে না, ভাববো, ও এরকমই।

    দেখি সাইটের বা সুতোর "পরিবেশ-দূষণ-মুক্তির উদ্দেশ্যে মহান সুস্থতাকামনা"-য় সেটা আসে কিনা। কথা দিতে পারলাম না।

    - বো না সে বো না
    (সংক্ষিপ্তকরণটা ঠিক করে গেলাম)
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৪646119


  • কোলকাতা লীগের নতুন ফিক্সচার
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৭646120
  • ধুত্তোর, পুরনোটা দিয়ে দিয়েছি। নতুন দিচ্ছি
  • নেতাই | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৮646121
  • কাল টিভিতে আইএসএল এর অ্যাড দেখলাম
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৩646122
  • ৯ মোবা-বিএনার
    ১০ ইবে-পুলিশ
    ১১ মমেডা-সেল
    ১২ মোবা - আর্মি

    এই অব্দি ফিক্সচার আছে, এর পর ফাইনাল হয়নি। ইবে-টালি লাস্ট ম্যাচ রাখছে
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫৫646124
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13696&boxid=14471378

    - গ্রিয়ার-কে নাকি দ্বিতীয় ডিভিশনে নামানোর চেষ্টা হচ্ছে, তাই এই ছেলেগুলোকে জেলে পচানো :-(((
  • aranya | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৬646125
  • প্রহ্লাদ আবার গোল করল। আশা করি লম্বা রেসের ঘোড়া, হারিয়ে যাবে না
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১০646126
  • *
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৭646128
  • ডেবুসিও গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন