এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২০ জুন ২০১৪ ২৩:৫৮643581
  • বালোতেলি যেদিন প্রথম থেকে বাজে খেলে, সেদিন ফার্স্ট হাফেই তুলে নেওয়া উচিত। ইতালী টিমে ইম্মোবাইল বলে একটা ভালো স্ট্রাইকার ছিল, সিরি-এ তে কোনোএক রেলিগেটেড ক্লাবের হয়ে খেলেও সিরি-এ র টপ স্কোরার। তাকে নামালই না !!

    ইটালী ই ফুটে যাবে মনে হচ্ছে
  • quark | ২১ জুন ২০১৪ ১৭:৩৫643582
  • যাহ! ইটালি বাজে খেলেছে ব'লেই দায় সারচে জনতা। কোস্টারিকার ফুটবলটা কিস্যু না?
  • কল্লোল | ২১ জুন ২০১৪ ২৩:৩৪643583
  • শাব্বাস আর্জেন্টিনা। ইরানকে ৮৭ মিনিট পর্যন্ত আটকে রেখে, শেষে জিতলো।
    মেসি দুটো ডিফেন্ডারকে টপকাতে পারেনা।
    আর্জন্টিনার এই টিমে একটা সাবির আলি বা শিশির ঘোষ থাকলে দুটো গোল পেয়ে যায়।
    ইরান একটা পেনাল্টি পায়।
  • T | ২১ জুন ২০১৪ ২৩:৪২643585
  • কল্লোলদা বোধহয় খুব বেশী খেলা টেলা দেখেন না।
  • sch | ২১ জুন ২০১৪ ২৩:৪২643584
  • কল্লোল-দা গোলটা ৯২ মিনিটে হয়েছে - ইঞ্জুরি টাইমে
  • ranjan roy | ২১ জুন ২০১৪ ২৩:৫৫643587
  • মেসির গোলটা অসাধারণ। কিন্তু দি মারিয়া, হিগুয়াইনদের ধরেও মনে হয় গোটা টিমটায় ওর ধারে কাছে কেউ নেই। এই টিম চ্যাম্পিয়ন হবে কি না সন্দেহ আছে।
    ইরানের কোচ ও গোলকিপারকে সেলাম। আর কাউন্টার অ্যাটাকে অন্ততঃ দুবার গোল পেয়ে যাচ্ছিল। পেনাল্টি না দিয়ে ঠিকই করেছে মনে হয়।

    মনে হয় জার্মানি বা হল্যান্ড এই আর্জেন্তিনাকে আটকে দেবে।
  • কল্লোল | ২১ জুন ২০১৪ ২৩:৫৫643586
  • কেন এই তো দেখলাম। মেসি পর পর দুটো ডিফেন্ডারকে টপকে যাচ্ছে, এরম কিছু দেখলাম না তো! বার্সায় যায়। সেখানে তো পাসে নেইমার থাকে পিছনে ইনয়েস্তা, জাভি এর সব থাকে।
    ফ্রি কিক, এর থেকে কার্লোস ভালো নিতো। পেনাল্টি বক্সের ওপের থেকে যে খেলোয়ার ফ্রি কিক তেকাঠিতে রাখতে পরে না তাকে নিয়ে খুব বেশী না ভাবাই ভালো।
    খুব বাহারে চুল ওয়ালারা ভালো হেড করতে পরে না। এর থেকে শিশির ঘোষ ভালো ছিলো, সাবির তো অনেক ভালো। অন্ততঃ তেকাঠির মধ্যে রাখতো।

    হ্যাঁ হ্যাঁ। ইরানকে ৯২ মিনিট পর্যন্ত আটকে রাখলো আর্জেন্টিনা। তবে ইরান পেনাল্টিটা পেলো না। পেলে.....................
  • T | ২২ জুন ২০১৪ ০০:০৩643588
  • অ, বার্সায় ইনিয়েস্তা নেইমার খ্যালে বলে মেসির কৃতিত্ব এমন কিছু না, বুঝলাম। তো বার্সায় যায় মানে উল্টোদিকের ডিফেন্ডারকে টপকাতে পারে তাহলে। এই ম্যাচে মেসি পরপর দুটো ডিফেন্ডারকে টপকে যাচ্ছে দেখতে পাননি বলে মনে করছেন যে টপকাতে পারে না, আবার পরের ম্যাচে টপকালে বলবেন এই তো পেরেছে।

    আর আপনি দয়া করে মেসিকে নিয়ে বেশী বেশী করে ভাবুন, তাহলে নির্মল আনন্দে যাওয়ার মতো প্রচুর কমেন্ট আসবে। জনতা খোরাক পাবে প্রচুর। এইটুকু অন্ততঃ করুন।

    বাহারে চুল কার? মেসির নাকি! ভালো ভালো। শিশির ঘোষ এবং সাবির যে নিশ্চিত ভাবেই মেসির থেকে ভালো এইটা লিখে ফেলে আপনি আবাপর ভাত মেরে দিলেন। কাল সুব্রত বড়ো দুঃখ করে ম্যাচ রিপোর্ট লিখবে।
  • T | ২২ জুন ২০১৪ ০০:০৭643589
  • রঞ্জনদা, সেতো বটেই। এই দি মারিয়া হিগুয়াইন মেসির ধারে কাছে আসে না। কিন্তু এরা এতটা খারাপও খ্যালে না। প্রচুর ছড়াচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গাতেই নেই। জার্মানি হল্যান্ড অবধি যেতে হবে না, মোস্ট প্রবাবলি সুইসদের কাছেই হেরে যাবে নেক্সট রাউন্ডে।
  • souvik | ২২ জুন ২০১৪ ০০:০৯643591
  • বসনিয়া ম্যাচে তো দুজন কে কাটিয়েই গোল করেছিলো।ভুলে গেলে এই link এ দেখে নিন।

  • কল্লোল | ২২ জুন ২০১৪ ০০:১২643592
  • টি। আপনি খেলা টেলা দেখেন? না খেলার সময় ঘুমান। ঐ যে দুটো হেড কল্লো দুটো বাহারে চুলওয়ালা। তাদের দ্যাখেন নাই?
    মেসির হেড ? সেইডা কি বস্তু? হেড যদি বলেন তো মেসির চেয়ে শিশির আর সাবির দুজনেই অনেক ভালো হেডার।

    এই তো আর্জেন্টিনার এই টিমে, একটা ইব্রা আর নেইমার এনে দিন, দেখবেন মেসির খেলা। ওহ, কি ড্রিবিল ক্ষী ড্রিবিল করবে।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ০০:১৪643593
  • নাহ। ভালো করে দেখুন কাটিয়েছে একজনকেই। অন্য জন বল রিলিজ করার পর ছ্যারর্রা মেরেছে।
  • T | ২২ জুন ২০১৪ ০০:২২643594
  • নাহ্‌ আমি ভাবলাম বাহারে চুল বলতে কি মেসির কথা বলছে নাকি, সে আবার কি রে বাবা। তবে বাহারে চুলওলারা হেড করতে পারে না এমন জন্মে শুনিনি।
    আর বক্তব্যটা কি? মেসি ড্রিবল করতে পারে না? নাকি পারলেও করতে চাইছে না ইব্রা আর নেইমার নেই বলে?
  • souvik | ২২ জুন ২০১৪ ০০:২৭643595
  • কে জানে আমি তো দেখ্লাম দুজন কে মাটি ধরলো ওর ড্রিবল দিয়ে!!!

    btw রোনাল্ডোর কিন্তু বাহারে চুল আর হেড করে দারুন!!!ইউরো কাপে একটা দারুন গোল ছিলো।
  • T | ২২ জুন ২০১৪ ০০:৩১643596
  • সৌভিক, ফাঁকতালে জিগিয়ে দেখুন, রোনাল্ডো শিশির না সাবির কে বেশী হেডে ভালো?
  • Arpan | ২২ জুন ২০১৪ ০১:০২643597
  • কল্লোলদার মধ্যে একটা সঈদ নইমুদ্দিন টাইপের ব্যপার আছে। ঃ P

    এই দুজন সর্বকালের অন্যতম সেরা হেডার। এদের চুলের স্টাইলকে কি বাহারি বলা যাবে?

  • robu | ২২ জুন ২০১৪ ০১:০৯643598
  • ক্লিন্সমান এর কথাই বলতে যাচ্ছিলাম।
    আমার কেমন সন্দ হচ্ছে, ব্রাজিলের জার্সিটা খুব বাহারে বলে ব্রাজিল এবার জিতবে না ঃ-)
  • Arpan | ২২ জুন ২০১৪ ০১:১৩643599
  • লাস্ট লেগের দুটো ম্যাচ একই সময়ে হবে। এনি আইডিয়া সোনি সিক্সে কোনটা দেখাবে? স্পেন-অস্ট্রেলিয়া না হল্যান্ড-চিলে?
  • robu | ২২ জুন ২০১৪ ০১:১৪643600
  • অন্যটা সোনি পিক্স এ দেখাবে বোধ হয়।
  • Arpan | ২২ জুন ২০১৪ ০১:১৫643602
  • ওকি।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ০৭:২৬643603
  • ফোয়্লার আর ক্লিন্সম্যান। এদের আবার চুলের বাহার কোথায়? বোনাল্ডোর কিছুটা আছে। মেসির একদম নেই। আমি যাদের কথা বলছি তারা আর্জেন্টিনার প্লেয়ার। একটার চুল গ্রীক যোদ্ধাদের শিরস্ত্রানে ঘোড়ার লোম দিয়ে যেমন থাকতো, আর একটার প্রায় সেরকমই তবে চুল খাড়া খাড়া নয় ব্যাকব্রাশ করা। একটা ফ্রি কিক থেকে আর একটা কর্নার থেকে হেড বাইরে পাঠিয়ে দিলো।
    মেসি ভালো হেডার নয়।
    চুলের বাহার থাকলেও নেইমার ভালো হেডার। তেকাঠিতে রাখে।
    আর্জেন্টিনা তেমন আহামরি টিম নয়। আর কোনভাবেই মেসি মারাদোনা নয়।
    ব্রেজিলও তেমন কিছু নয়। ডিফেন্স বেশ কারাপ। বিশ্র্ষ করে উইং থেকে আসা মাটি ঘেঁষা সেন্টারে। নেইমার ছাড়া ভালো ড্রিবলার নেই। অস্কার খুবই মাঝারী। মাঝমাঠে খেলা ধরার ও বানানোর মতো সৃজনশীল কেউ নেই। হাল্ক আর ফ্রেড পরে আরএকটা কে নামলো নাম মনে নেই - অতিরিক্ত আতা ক্যালা।

    হেড বোলে তো সাবির। আহা। মাথা না তো পায়ের বাবা। সুরজিত কর্নার থেকে সোয়ার্ভ করে সেকেন্ড পোস্টে রাখতো। ওখানে থেকে সাবির হেডে বক্সের মধ্যে মিহিরের পায়ে ছবির মতো নামিয়ে দিতো। মিহির ফিনিশ করতো।
    সে হেডও নাই, সে ময়দানও নাই। দুঃখের ইমো।
  • b | ২২ জুন ২০১৪ ০৭:৫১643604
  • কি খাড়াইলো? সাবির আলি, সুরজিত আর মিহিরকে অর্জেন্টিনার হনরারি সিটিজেনশিপ দেওয়া হবে?
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ০৮:১৭643605
  • এখন আর দিয়ে কি হবে।
    সে কতোকাল আগের কথা। ১৯৮২ সবে বিশ্বকাপ শেষ হয়েছে। আমার দোকান তখন পার্ক স্ট্রিটে। আমরা দুপুরে খেতে যেতাম ওয়াল্ড্রফের পাশে পার্ক স্ট্রিট স্টেট ব্যাঙ্ক অপিসের সামনের দিকে একটা চিলতে সরু দোকানে। ওখানে মাছের ডিমের বড়ার ঝোল পাওয়া যেতো। মাঝে মাঝেই সেখানে ভাষ্কর গাঙ্গুলী হানা দিতেন। উনি স্টেট ব্যাংকে। আলাপটালাপ কিস্যু ছিলো না। কিন্তু ঐ যে বিশ্বকাপ। সেবারই প্রথম সব খেলা দূরদর্শনে। রাত জেগে খেলা দেখে, দুপুরে খাওয়ার সময় তাই নিয়ে তক্কো। আমরা সব ব্রেজিল। জিকো, ফালকাও, সক্রেটিসের ব্রেজিল। সে ব্রেজিল তো হারলো পাওলো রোসির ইতালির কাছে। ঐ তক্কে মাঝে মাঝে ভাষ্করকে সালিশি মানা হতো। ভাষ্করও দিব্যি জুটে যেতেন। ফাইনালের পর আমরা সব গোমরা মুখে বসে আছি। ভাষ্কর ঢুকতেই মানস বলে বসলো,
    - ধুর মশাই, আপনার কোন বুদ্ধি নেই। কি সব ইস্টবেঙ্গলে খেলে বেড়ান। ব্রেজিলে গিয়ে স্যান্টোসে ঢুকে পড়ুন (আমরা ব্রেজিলের ঐ একটা ক্লাবের নামই জানতাম)। লুপে নেবে দাদা আপনাকে লুপে নেবে। ওদের গোলিটা দেখেছেন? টাকলুটা, কেমন বগলি খায়। ধ্যুস আপনি থাকলে ব্রেজিল চাম্পিয়ান।
    ভাষ্কর হেসেছিলেন। কিন্তু আমার এখনো মনে হয়, দিদা না ঠাকুমা কি যেন নাম, ওর যায়গায় ভাষ্কর থাকলে ব্রেজিলের সর্বকালের সেরা। এই গ্রহের সর্বকালের সেরা টিম, বিশ্বকাপ পকেটে নিয়ে ঘুরতো।
  • robu | ২২ জুন ২০১৪ ০৮:৪১643606
  • ঃ-)
  • | ২২ জুন ২০১৪ ০৯:৪৬643607
  • যাহ! এই টইটাও নির্মল আনন্দ হয়ে গেল!
    এত আনন্দ যে কোথায় রাখি
  • quark | ২২ জুন ২০১৪ ০৯:৪৭643608
  • তা কল্লোলদাকে অনেককিছু বলা টলা হ'ল। তবে কিনা কাল ৯০+১ মিনিটের ঐ গোলটা না হ'লে কী হ'ত ভাবতেই গা শিউরে উঠছে। ইরান ৭০ মিনিটের পর থেকে একটু গুটিয়ে গেল, তখনই মনে হচ্ছিল এবার চাপটা বাড়াবে আর্জেন্তিনা। ঠিক তাই হ'ল। যেটুকু মাস্তানি ঐ শেষ ২০ মিনিটে।

    গোলটা খুব ভালো। ভালো স্ট্রাইকার। ঠিক অ্যাঙ্গেলে বলটা গোলে রেখেছে। তবে গেমমেকার মেসিকে কাল অন্ততঃ দেখতে পাই নি। ডাবল মার্কিংএ আটকে যাচ্ছিল বারবার। মুসকিল হ'ল এইটিমে সবাই মেসির মুখের দিকে তাকিয়ে আছে। মেসি আটকে গেলে বলটা এগিয়ে দেওয়ার মত কাউকে পায় না।

    সত্যি বলতে কি গোলটা হ'তে একটু খারাপই লাগলো। এশিয়ান টিমের জন্যে বেশ গর্ব হচ্ছিল। ব'লে ব'লে বল কাড়ছিল গোলিয়াথদের কাছ থেকে। আর আর্জেন্তিনার গোলকিপার বেশ ভালো খেলেছে। নইলে ......
  • quark | ২২ জুন ২০১৪ ০৯:৫০643609
  • আর হ্যাঁ, বসনিয়ার ম্যাচে তো একটা ডিফেন্ডার আরেকজনের সাথে পা জড়িয়ে দুজনেই প'ড়ে গেল। "মাটি ধরানো" ব্যাপারটা কাকে বলে বুঝতে গেলে ১৯৮৬ বিশ্বকাপের ভিডিও দেখতে হবে। একই জার্সির রং, একই নম্বর।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১০:০৬643610
  • দম। ব্যাগে। জামায় পকেট থাকলে সেখানেও রাখতে পারিস।

    এই তো আজকালে সুরজিত কেমন লিখেছে,
    "আর্জেন্টিনার বিরুদ্ধে ইরান কোচ কুইরোজের কী কৌশল দেখলাম? একেবারে সোজা৷‌ আর্জেন্টিনা যখন আক্রমণে আসবে, বক্সের মধ্যে ১১ জন এসে ভিড় করে দাঁড়াও৷‌ আর যখন ফ্রিকিক পাবে, বিপক্ষ বক্সে গিয়ে ভিড় করো, আবার দৌড়ে ফিরে এসো৷‌ "
    এই লোকটার প্রতি আমার অন্ধ আবেগ ছিলো। আমার কেন, আমার বয়সী ৯০% ছেলের ছিলো। এই লেখাটা পড়ে আবেগ উড়ে যাবার মতো অবস্থা।
    এরকম খেলা নাকি খুব সোজা!!! এরকম উঠে নেবে খেলা খুব সোজা!!
    কি জানি।
    আবার লিখেছে,
    "আর সাবেয়া হয়ত মেসিদের পরামর্শ দিয়েছিল, ভিড়ের জঙ্গলে যখন হারিয়ে যাচ্ছ, ওদের আক্রমণে উঠে আসার সুযোগ দাও৷‌ তাহলেই দেখবে ফাঁকফোঁকর বেরিয়ে আসবে৷‌ আমার মনে হয় ৭৭ মিনিটে হিগুয়েন ও আগুয়েরোকে তুলে নেওয়া হল ইরানকে আক্রমণে উঠে আসার স্বাধীনতা দেওয়ার জন্যই৷‌ "
    মামাবড়ি নাকি? গোল খেয়ে গেলে তো হেরেই যেতো। খুব বেশী হলে ড্র হতো।
    একি কম নির্মল? দম শুনছিস?
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১০:০৯643611
  • এই যে কালকের ঘানা-জর্মন। হেডিং কি হওয়া উচিৎ না - জার্মানি ঘানাকে আটকে দিলো।
    ওঃ কি সব অ্যাটাক তুলে আনছিলো ঘানা। হিল করে বল সাজিয়ে দেওয়া। আউটস্টেপ দিয়ে নিখুত পাস। বড় আনন্দ হচ্ছিলো।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১০:১২643613
  • ইরান হলেই আর একটা দুর্বলতা কাজ করে মজিদ বাসকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন