এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ২৩:২৪621907
  • বেশ পলাতক না। আন্ডারগ্রাউন্ডে ছিলেন। সেইটা বলা ঠিক হবে?
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০১:০৯621910
  • একটি লোক তার উকিল মারফ্ত জানিয়েছিল, সে শুক্কুরবার দিন পুলিশের সঙ্গে দেখা করবে। এবং সে ঠিক তাইই করেছে।

    এর মাঝখানে শুক্কুরবারদিন সকালে হঠাৎ করে লোকটি পলাতক, রেপিস্টদের মতো পালিয়েছে, এসব বলাকে আমি পাবলিক লিঞ্চিং প্রজেক্টের অংশ মনে করছি, আর কিছু না।
  • a x | ৩০ নভেম্বর ২০১৩ ০১:৪৩621911
  • আজ্ঞে না। আপনার হিরোওয়ারশিপে প্রবলেম হতে পারে কিন্তু অ্যাগ্রেভেটেড অ্যাসল্ট একটি পার্ফেক্টলি লিগাল টার্ম। এবং এক্ষেত্রে একেবারে অ্যাপ্রপ্রিয়েট। তেজপাল মেয়েটির বাবার বন্ধু, ছোটবেলা থেকে দেখেছে, ইন আ পজিশন অফ ট্রাস্ট। তেজপাল ওর বস, এবং সেই অবস্থান তেজপাল নিজে উল্লেখ করেছে - ইন অ পজিশন অফ পাওয়ার।
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০১:৫১621912
  • আমার হিরো ওয়ারশিপকে গাল না দিয়ে কোন আইনে "অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট" কথাটা লেখা আছে, অক্ষ বরং একটু কোট করে দিক। আমি মেনে নেব। ল্যাটা চুকে যাবে।
  • a x | ৩০ নভেম্বর ২০১৩ ০১:৫৪621913
  • লিগাল টার্মে অ্যাগ্রেভেটেড কথাটা কি ঈশান শোনে নি কখনও? যেকোনো অপরাধের শাস্তির সাথে সেই অপরাধের অ্যাগ্রেভেটেড শাস্তির পরিমাণ বেশি হয় এগুলো কি জানা নেই?
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০২:০১621917
  • কেন শুনবনা। আমেরিকাতেই কিছু জায়গাতে মনে হয় ওরকম আইন আছে। কিন্তু সাধারণভাবে যে অর্থে শব্দটা ব্যবহার করা হয় (মনে রাখবেন, সাধারণভাবে), এক্ষেত্রে সেটা প্রযোজ্য মনে হচ্ছেনা। আইনে থাকলে অসাধারণ প্রয়োগ হতে পারে। কিন্তু এক্ষেত্রে আইনে ওটা নেই। আমি যদ্দুর জানি।
  • a x | ৩০ নভেম্বর ২০১৩ ০২:০৮621919
  • ও IPC আইন না। লয়ার'স কালেক্টিভ সেন্সেলাইজেশনের জন্য আগে ভাগে এক্সেল শিট বানিয়ে রেখেছে। বেশ।
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০২:১৩621920
  • ধুর। এটা বাজে তক্কো হচ্ছে। তুমি যেটা দিয়েছ ওটা আইপিসি না। "সহজ চার্ট" জাতীয় কিছু হবে।
  • 4z | ৩০ নভেম্বর ২০১৩ ০২:১৬621921
  • কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে কতই রঙ্গ দেখি দুনিয়ায়
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৩ ০২:২০621922
  • আমি যেইদিকেতে চাই
    অবাক বনে যাই-

    সত্যি! কী আর বলবো! ত্যানা প্যাঁচাতে প্যাঁচাতে কী অবস্থা!
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ০২:৫৩621923
  • অক্ষদার লিংকটা দেখলাম।

    ওটা অনুযায়ী Sexual Assault committed by armed forces ও ঢোকানো হয়েছে। হলে খুব ভাল কথা।

    কিন্তু যদ্দুর মনে পড়ছে, এখানে আর অন্যত্রও লেখা পড়েছিলাম, এই প্রভিশনটা আসেনি। জাস্টিস ভার্মা কমিশনের রেকমেন্ডেশনে ছিল, কিন্তু আইনে আসেনি বলে সমালোচনা হয়েছিল। কোনটা ঠিক ?
  • সে | ৩০ নভেম্বর ২০১৩ ০৩:২১621925
  • একটু ফুট কাটি। ভীষণ লোভ হচ্ছে। ২০১৩ তে এই নিয়ে খুব লাফালাফি হচ্ছে সেটা খুবই আনন্দের কথা। ২০০০/২০০১ এ সেক্সুয়াল অ্যাসল্টের প্রতিবাদ করতে গিয়ে একজন ভদ্রমহিলার চাকরি চলে গেছল সল্টলেকে। মহিলাটি কোম্পানীর এইচার কে জানিয়েছিলেন। তাতে এইচার (যিনি নিজেও মহিলা- নাম বললে সবাই চিনবে) ঐ ভদ্রমহিলাটিকে বলেছিলেন, মে বি ইউ ওয়্যার আস্কিং ফর ইট্‌।
    তারপরেই চাকরি নট হয়ে যায় বেচারীর। এরপরেও এ ধরণের ব্যাপার মাঝেসাঝে শুনেছি। কোনোক্ষেত্রেই মহিলারা এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন না/ চান না - চাকরি খোয়াবার ভয়ে এবং তারওপরে সামাজিক দুর্নামের উপদ্রব তো রয়েছেই। আরো ভয় থেকে যায় রিলিজ লেটারের ভাষা কেমন হবে, সেটা দেখিয়ে অন্য জায়গায় চাকরি মিলবে কিনা। আরেকটা ব্যাপার যেটা এখন হচ্ছে সেটা খুব ভালো লাগছে যে, উপদ্রুত মহিলাটি আশেপাশের লোকজনদের থেকে সাপোর্ট পাচ্ছেন। ২০০০/২০০১ এ এবং তার পরেও এ ধরণের সাপোর্ট ভাবা যেত না। কোলিগ বা বসকে বললে কোনো লাভ তো দূরে থাক ক্ষতির সম্ভবনাই ছিলো প্রবল। সেদিক থেকে দেখলে সমাজ এখন প্রচুর এগিয়ে গেছে। এখন কাগজে খবর ছাপছে হৈচৈ হচ্ছে - এটা বিরাট প্রোগ্রেস। ভালো লাগলো।
  • riddhi | ৩০ নভেম্বর ২০১৩ ০৩:৩১621926
  • লিফটের সমস্যাটা মিটল তো? অক্ষদার পোস্টের তথ্য অনুযায়ী ১৫ মিনিট হাতে ছিল। তেজপালের ডিফেন্সে প্রায় কিছুই নেই।
    মেয়েটার সাথে পুরনো প্রেম-ট্রেম (লুকানো) থাকলে তাও আরেকটু গ্রে জোনে আনা যেত। সেটা হলে তেজপাল ই এতক্ষনে রিভিল করে দিত।
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০৪:২২621930
  • ওহ প্রায় ঠিকই বলেছিলাম। তবে তিনতলা নয়, বিল্ডিংটি দোতলা।
  • ml | ৩০ নভেম্বর ২০১৩ ০৮:২৮621931
  • "An earlier report had claimed that the camera recorded Tejpal and the journalist entering the lift at 12.15am on November 7 and coming out at 12.30am, suggesting that the lift had been in circuit for 15 minutes. The lift of the block where the alleged assault took place has only two floors.

    However, the latest revelation is that the lift was in circuit much less than the 15 minutes claimed earlier, between the entry and exit timings.

    “It was a short period of time, but I cannot say how long,” said the source. “You see the girl coming running out; she appears to be distressed.”

    তাহলে কিছু একটা ঘটেছিল বলেই মনে হয়, যদি না ধরে নেওয়া হয় যে মেয়েটি ডিস্ট্রেস্ড হওয়ায় অভিনয় করেছিল।

    এবার তর্ক উঠেছে, ঠিক কতক্ষন লিফটের মধ্যে থাকলে একটি মেয়েকে যুতসই ভাবে মোলেস্ট করা যায়। তার জন্য কি মাত্র এক মিনিট, বা তারও কম সময় যথেষ্ট? নাকি অন্তত পাঁচ মিনিট একসাথে না কাটালে মেয়েটি দাবি করতে পারবেনা, যে তার সাথে অশালীন ব্যবহার করা হয়েছিল?
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ০৯:২০621933
  • এরকম কোনো তর্ক উঠছেনা। নিগ্রহ করা নিশ্চয়ই সম্ভব। প্রশ্ন উঠছে "ধর্ষণ" নিয়ে।

    একদল গসপেলের মতো বলে চলেছেন, "ধর্ষণ" হয়েছেই। আমি এই গসপেলটিতে গলা মেলাচ্ছিনা বলেই তো যত গোল। এটা খুব স্বাস্থ্যকর লাগছেনা।

    তেহেলকা তো গেছেই। কেস আরেকটু গড়াক, অনেক শিক্ষণীয় কিছু পাওয়া যাবে এই কেস থেকে। মিলিয়ে দেখবেন।
  • ml | ৩০ নভেম্বর ২০১৩ ০৯:৩৯621934
  • ইশান, আমি যে আপনাকে উদ্দেশ্য করেই সব বলছি তা নয়, তাহলে আপনার নাম করেই বলতাম। তবে অনেকেই থাকে যারা যেকোন "রেপ" কেসেই সন্দেহ প্রকাশ করে, আদৌ কিছু হয়েছিল কিনা সেটাই মানতে চায়না। শুধু তেজপালের কেসেই না, আশারাম, নির্ভয়া কান্ড, কামদুনি কান্ড, প্রত্যেকটিতেই কেউ কেউ প্রমান করার চেষ্টা করে, আসলে দোষ মেয়েটিরই ছিল, বা যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে অপরাধী ওরকম করেনি। (আমি ঘটনাগুলো এক করে দেখাতে চাইছিনা, বলতে চাইছি যে কিছু কিছু লোকের রিয়্যাকশন সব ঘটনাতেই একরকম হয়)। আমার অফিসেও দুয়েক্জন এরকম সন্দেহ প্রকাশ করছে। তাদের যা জবাব দিচ্ছি সেগুলোই এখানেও লিখছি।

    আর ধর্ষন হয়েছে কিনা সেটা তো আইন ঠিক করবে। মেয়েটির যে শ্লীলতাহানি হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে, সেটা তো পরিষ্কার। এই শ্লীলতাহানি, বা তার চেষ্টা করার জন্য তেজপালের শাস্তি হবে, সেই আশা করি। কাল মেয়েটি একটি চমত্কার ক্থা বলেছে, "রেপ না মোলস্টেশন না শ্লীলতাহানি সেটা ভিক্টিম ঠিক করেনা, করে আইন।"

    ভিক্টিমের কাছে, আমার মতে, পড়ে থাকে শুধুই একরাশ ঘৃণা।
  • ml | ৩০ নভেম্বর ২০১৩ ০৯:৫৯621935
  • ইশান, আরেকটা কথা বলি। কিছু মনে করবেননা, কিন্তু হোটেলটা দুতলা না তিনতলা না চারতলা, এই পুরো গবেষণাটাই অপ্রাসঙ্গিক। মেয়েটি যেটা দাবি করছে সেটা ঘটাতে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডই যথেষ্ট। একটা লিফ্ট দুতলা থেকে একতলায় নামার সময়েই করা যায়।
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৪৭621936
  • আমি আর কিছু বলবনা। হিয়ারিং তো শুরুই হয়ে গেল। দেখাই যাক না। :-)
  • ml | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৬621937
  • ঠিক। লড়াইটা ছিল ঘটনাটাকে একটা লিগাল প্রসেসের মধ্যে আনার জন্য, সেটা যখন শুরু হয়ে গেছে তখ্ন "আইন আইনের পথে চলবে"। আরো বহু এরকম ঘটনায় পুলিশ কেস শুরুই করা যায়্না, সেগুলো নিয়েও হইচই হলে ভালো হয়। যেমন দৈনিক ভাস্কর।
  • অপেরণ | ৩০ নভেম্বর ২০১৩ ১৩:৪৭621939
  • শাস্তি হলে চুলের ঝুঁটিটা ছাড়বেননা কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন