এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ২০:৪০608175
  • হে হে। মোবা গান্ধীর কথাটা আমার যে মনে হয় না, তা নয় :-)

    উরুগুয়ে। ক্লাস সিক্স এ পড়ি। ৯৪ বিশ্বকাপ দোরগোড়ায়। ব্রাজিল এর বিশাল ফ্যান। পাগল হয়ে যাই পুরো। আনন্দমেলা বেরোলো। সমস্ত বিশ্বকাপ এর উল্লেখযোগ্য ঘটনা, ফাইনাল - এইসব নিয়ে।
    ১৯৫০ এর বিবরণ পড়ে প্রচন্ড দুঃখ পেয়েছিলাম, খাওয়া দাওয়া করতাম না :-) আজকাল হাসি পায় এইসব মনে পড়লে।
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ২০:৪১608186
  • তবে উরুগুয়ে ভালো টিম। বেগ দেবে, যদি তাড়াতাড়ি গোল না দেওয়া যায়।
  • ঊমেশ | ২৫ জুন ২০১৩ ১১:৫৬608197
  • আমার কনফেডারেশন কাপ দেখার ইচ্ছে অর্ধেক মরে গেল।
    ব্যালোতেলি খেলবে না।

    আজ লিভারপুলের এবছরের চার নম্বর প্লেয়ার মেডিকেলে'র জন্যে আসছে। এদিকে আর্সেনাল প্রচুর খরচা করবে ভয় দেখিয়ে এখনো কিছু করছে না, শুধুই কিছু গুজব ছাড়া।
    এখনো আমাদের টিমের বড়ো গুজব ফেলিনি আর হিগুয়ান।
    দুটো-ই হলে বেশ ভালো হয়।
  • + | ২৫ জুন ২০১৩ ১২:১০608208
  • গুজবের কথাই যখন হচ্ছে রুনি আর জোভেটিক কেন বাদ গেল?

    উরুগুয়ে টিমটাকে ভয় লাগে ফোরলান-সুয়ারেজ-কাভানি ট্রয়োর জন্য। নিজের দিনে সুয়ারেজকে আটকাবে এমন কোনো ডিফেন্ডার এখন পৃথিবীতে নেই। ফোরলানের লং রেঞ্জার, খুব চাপ। টিমটার ডিফেন্সও ভালো
  • কৃশানু | ২৫ জুন ২০১৩ ১২:১৬608219
  • তুলে নে মা।
    'আগের থেকে ফুটবল এখন অনেক বেশি আক্রমণাত্মক হচ্ছে। আলবা, লামের ঘরানার ফুটবলাররা ‘উইং ব্যাক’ ধারণার জন্ম দিয়েছে। '
    - রবের্ত কার্লোস? কাফু? এর কী ছিল?
    http://www.anandabazar.com/25khela7.html
  • + | ২৫ জুন ২০১৩ ১২:৪৭608230
  • উহু বাওয়া, পড়তে হয়, নইলে পিছিয়ে পরতে হয়

    http://www.sportskeeda.com/2013/06/24/i-league-champions-churchill-brothers-sign-portuguese-duo-amoreirinha-and-machado/

    এদিকে চার্চিল কি শুরু করেছে। গোয়ার দলগুলো অনেক বেটার বিদেশি সই করাচ্ছে। Hugo Machado প্লেয়ারটা স্পোর্টিং লিসবন অ্যাকাডেমির প্রোডাক্ট (খেলার হিস্ট্রি আহামরি নয় যদিও) আর Amoreirinha বেনফিকা অ্যাকাডেমির প্লেয়ার। বেনফিকা, cfr cluj এইসব ক্লাবে খেলেছে। দুজনের বয়েস ৩০ আর ২৮।
  • + | ২৫ জুন ২০১৩ ১৩:৩৫608233
  • ফেবু না থাকলে।
  • ! | ২৬ জুন ২০১৩ ০৯:৩৯608234
  • চাপ খানিক কমেছে.. আবার আসিলাম ফিরে।

    আনসেলোট্টি রিয়েলে আর ব্লঁ পি এস জি তে। ব্লঁ কে এক সময় ফার্গি-র উতরসুরি হিসেবে ভাব হচ্চিল ..

    এদিকে এই খবর -টা দেখেছেন ..

    ফার্গি-র শেষ চাবানো চিউইং গাম ৩৯০,০০০ পা তে নিলেম হয়েছে।
  • ! | ২৬ জুন ২০১৩ ০৯:৪৪608236
  • কৃশানু-দা,

    আবাপের ফুটবল রিপোর্টিং-টা কমেডি সার্কাস। এস্পেশালি, আমাদের প্রাক্তনী-রা যখন লেখেন... এক বার না একবার উনারা কি করেছিলেন .. সেটা লিখবেন -ই। আর ম্যাচ অ্যানালিসিস পড়লে মন হয় .. আমি কি একই ম্যাচ দেখেছিলাম?????
  • ! | ২৬ জুন ২০১৩ ০৯:৫৮608237
  • এখানে জেহেতু মোটামুটি সব্বাই EPL দ্যাখেন.. একটু Transfer summary করা যাক Only done deals

    ভিলা - ৫ জন। মোটামুটি আনহার্ড ইয়াং প্লেয়ার।
    চেলসী - আন্দ্রে সার্লে।
    ফুলহ্যাম - ৪ (এর মধ্যে গোলী স্টেকলেনবার্গ, রিখটার আর ডেরেক বোয়েটাং উল্লেখ্য)
    হাল - ৩ ( কার্ট্স ডেভিস এবং ex-wigan ফিগুয়েরা)
    লিভার্পুল - ৪ ( লুই আলবার্তো, আসপা, মিনোলে আর কোলো (চিনি নয়,টুরে!)
    ম্যান সিটি - ফার্নান্দিনহো, হেসুস নাভাস
    ম্যান ইউনাইটেড - ভারেলা .....sigh
    নরউইচ - হেভিয়ার গারিডো, উলফসউইনকেল (ভালো সাইনিং, দুটো-ই)
    সাউদাম্পটন - ১
    সোয়ান্সি -২
    ওয়েস্টহ্যাম - ৪ (রাট,ক্যারোল)
    last but not the least, biggest signing of the season so far

    নিউকাসল - ১ (কিনিয়ার) ....

    রেসিডেন্ট জর্ডিস, ডোন্ট মাইন্ড ... একটু কমিক রিলিফ ....
  • ঊমেশ | ২৬ জুন ২০১৩ ১১:৪৯608238
  • আর্সেনাল এর কি খবর, বিস্ময় ভাই একটু ভেতরের খবর দাও।
  • ! | ২৬ জুন ২০১৩ ১২:৪০608239
  • ভিতরের খবর তো জানি না ... তবে গুজব অনুযায়ী তিনজন স্টার প্লেয়ার চেজ করছে আর্সেনাল
    ১ হিগুয়াইন - ২২ মিলি
    ২ ফেলাইনি ( ওর wage demand minimum ১০০,০০০ পা/উইক) --- আর্সেনাল সেটা মিট করতে চাইছে না
    ৩ ওয়েন রুনি

    এ ছাড়া-ও প্রচুর আফ্রিকান এবং ফ্রেন্চ প্লেয়ার আছে ... যাদের খবর FBI/CIA... কেউ জানে না.. শুধু প্রফেসর জানেন।
  • paracetamol | ২৬ জুন ২০১৩ ১২:৪৩608240
  • কিনিয়ার বাইরে থেকে কমিক রিলিফ মনে হতে পারে, কিন্তু ক্লাবটার অবস্থা ক্রমশঃ খারাপই হচ্ছে।

    ঃ-(
  • ! | ২৬ জুন ২০১৩ ১২:৪৮608241
  • তবে একটা বেপারে প্রফেসর-কে সালাম ... প্লেয়ার দের পোটেনশিয়াল identification and development

    He could have been an outstanding investment banker--- buy cheap ... sell high ... and tremendous negotiation skill

    As sir Alex said: Arsene could run a poker school in Govan
  • ! | ২৬ জুন ২০১৩ ১২:৫২608242
  • @পর ....

    এগ্রীড। তোমাদের অ্যাশলে-টাই যত নষ্টের গোড়া।
  • + | ২৬ জুন ২০১৩ ১৭:৪২608243
  • ফেনারবাচে কে ৩বছর আর basiktas কে ১বছর ব্যান করল উয়েফা
  • + | ২৬ জুন ২০১৩ ১৮:৪২608244
  • একেই ভুলভাল টিম বানাচ্ছে, তায় ফেডারেশন কাপে সবথেকে টাফ খেলাটাও আমাদেরই পড়ল

    Round of 16:

    Match No. 1: Prayag United vs Team 16 (Prayag play their Home-match first).

    Match No. 2: Salgaocar SC vs Team 15 (Salgaocar play their Home-match first).

    Match No. 3: Sporting Clube de Goa vs Rangdajied FC (Sporting Clube de Goa play their Home-match first).

    Match No. 4: JSW vs Churchill Brothers (JSW play their Home-match first).

    Match No. 5: Mohammedan Sporting vs Dempo FC (Mohammedan Sporting play their Home-match first).

    Match No. 6: Mohun Bagan vs Pune FC (Mohun Bagan play their Home-match first).

    Match No. 7: Mumbai Tigers vs East Bengal (Mumbai Tigers play their Home-match first).

    Match No. 8: Shillong Lajong FC vs Mumbai FC (Shillong Lajong FC play their Home-match first).
  • ঊমেশ | ২৬ জুন ২০১৩ ১৯:৪৫608245
  • কি বলছো কি? আমি তো জানি মোবা তো এবার খুব ভালো টিম বানিয়েছে।
    মাঝমাঠে গোয়া থেকে দুটো ভালো প্লেয়ার নিয়েছে তো।

    বরং পুনে এখনো মোগা'র রিপ্লেসমেন্ট আনেনি।

    তোমাদের কোঃফাঃ টা বেশ সহজ হবে, আর আমাদের পড়বে ডেম্পো/মহামেডান।
  • + | ২৬ জুন ২০১৩ ২১:২৪608247
  • হা হাঃ

    ঐসব লাইবেরিয়ার স্ট্রাইকার গল্প হয়ে গেছে, আসছে গাম্বিয়ার(১৬২ র‌্যাঙ্ক) স্ট্রাইকার। তাকেও না পেলে ৪৫ বছরের বুড়ো ইয়াকুবু
  • Tim | ২৬ জুন ২০১৩ ২৩:৩৯608248
  • ইয়াকুবু এখনও অনেকের চেয়ে ভালো। তবে আমার মনে হয়না ওকে দরকার হবে। গাম্বিয়ার প্লেয়ারটা ভালোই।
    আমার কেমন মনে হয় এবার টোলগে ব্যাপক চাপ দেবে কলকাতার তিনটে দলকেই। তাতে যদি মঃস্পোঃর কপাল ফেরে তো ভালোই।
  • + | ২৭ জুন ২০১৩ ১০:২৩608249
  • ধুর ইয়াকুবুকে নিলে ২বছর আগে জোর করে ব্যারেটোকে ছাড়া হল কেন?

    ব্রাজিল ব্রাজিল

    ফোরল্যান পেনাল্টি মিস না করলে (মিস না বলে সীজারের সেভ বলাই ভালো) কি হত বলা মুসকিল। তবে ফ্রেড কিন্তু খেলছে। ৯০% মিসকিক করে গোলটা মেরে দিয়ে গেল। হাল্ক আর অস্কার ছড়া সবাই ই ভালো খেলছে। হাল্কের জায়্গায় বার্নার্ড নামতে খেলাটা জমেছিল, সেই সময় অস্কারও খেলছিল ভালই। ডেভিড লুইজ সাধ্য মত খেলছে, পেনাল্টির সময় বেকার না টানলেই পারত। আর থিয়াগো সিলভা এই কন্ফেডের সেরা স্টপার। গোলটা কল ওর কিছুটা দোষে হলেও, যতবার আলভেজ জমা করেছে, ততবার বাঁচিয়েছে সিলভাই।

    নেইমারের কথা আর বলছিনা। ভালো খেলল, দুটো গোলই ওর অ্যাসিস্ট।

    ফোরল্যান - ব্যাড লাক

    আমি কোনো টিমের খারাপ চাইলে সেটা হয়না। আজ তাই স্পেন জিতুক চাইছিঃ)
  • ঊমেশ | ২৭ জুন ২০১৩ ১২:২৩608250
  • আমি আগের দিন লিখবো ভেবেছিলাম যে, উরুগুয়ের চেয়ে স্পেন মনে হয় ব্রাজিলের জন্যে সহজ হতো।
    তারপর পেনাল্টি পাবার পর, আবার ভাবলাম লিখি।
    কিন্তু এখানে ব্রাজিলের সাপোর্টার অনেক বেশী, আর তারা বেশী তাগড়া তাগড়া সাপোর্টার, আমার মতো মিনমিনে লোকের তাদের সাথে ঝগড়া করা উচিত হবে না।

    তারপর তো পেনাল্টিও মিস হলো, ব্রাজিল জিতেও গেলো, আমার না বলা কথা না বলা থাক।

    একটা খবর দেখে খুশী হলাম, আই-লিগের টিম গুলো লিগ ফর্মাট চেন্জে না বলেছে। চেন্জ হলে খুব বাজে হতো বা হবে।

    গান্ধী, শুনলাম নবি আমাদের টিমে ফিরছে। এক্টু লেটেস্ট আপডেট দাও।
  • কৃশানু | ২৭ জুন ২০১৩ ১২:৪১608251
  • ব্রাজিল বাজে-ই খেলেছে। কিন্তু তা বলে ফার্স্ট গোল-টার পাস নিয়ে কেউ কিছুই বলবে না?
  • + | ২৭ জুন ২০১৩ ১২:৪৮608252
  • মোবা সাপোর্টাররা দাবী জানাচ্ছে নবী যদি আই লীগ খেলে তো আমাদের। কেউ জানেনা কি হবে। ওদিকে ক্লাবগুলো প্লেয়ার ছাড়বেনা ধরে নিয়ে অ্যারোজ টিমটাকে রিলায়েন্স নিল পৈলানের হাত থেকে, অন্তত ওখানকার ৩০টা ছেলে পাবে। সিচুয়েশন যেরকম যাচ্ছে তাতে ঐ আইপিএল টাইপ লীগ না হওয়ার চান্সই বেশি, আর হলেও সেই প্লেয়াররা আই লীগে খেলতে পারবে বলে মনে হয়না। তাই নবী-টবি ভুলে যাওয়াই ভালো।

    উরুগুয়ে বড্ড ফিজিকাল খেলে, ফলে ব্রাজিলের চাপ ছিল কাল। কিন্তু ওদিকে স্পেনের সাথে অন্য চাপ। গুস্তাভো বেয়ার্নের হয়ে জাভি-ইনিয়েস্তাকে আটকেছে, কিন্তু এখানে পাসে সোয়াইনস্টাইগার বা মার্টিনেজ নেই। অস্কার কিন্টু ডিফেন্সে খুব বেশি সাহায্য করেনা। পাউলিনহো ভালো, কিন্তু এক্সপেরিয়েন্স নেই। স্পেন উঠলে এই ব্রাজিলের পক্ষে আটকানো চাপ।

    আর সবার উপরে স্পেনের বাঁদিক থেকে ইনিয়েস্তা উঠবে, আর ওদিকে মহান দানি আল্ভেজ তো আছেনই। কালকেই ৩-৪টে আছাড় খেয়ে বল মিস করেছে, ইনিয়েস্তা কি করবে ভগাই জানে।

    কিন্তু আমরা কেন ধরে নিচ্ছি স্পেনই উঠবে??? পির্লো-ডিরোসি অত সহজে স্পেনের মাঝমাঠকে খেলতে দেবে? উইরোর একটা বদলা হবেনা??
  • + | ২৭ জুন ২০১৩ ১২:৫০608253
  • ফার্স্ট গোলের পাস তো দিয়েছিল পাউলিনহো( ঠিক তো??) নেইমারকে। কালকের সেরা পাস।
  • কৃশানু | ২৭ জুন ২০১৩ ১২:৫২608254
  • পউলিনহো না গুস্তাভো ব্যুইতে পারিনি। বার্নার্ড-কে পছন্দ হয়েছে। ওকেই খেলাক-না কদিন, হাল্ক কে বসিয়ে।
    দুটো সাইড-ব্যাক ই খুব জালি খেলছে।
  • কৃশানু | ২৭ জুন ২০১৩ ১২:৫৪608255
  • আর আমি স্পেন এর সাথে খেলা হলে খুশি হব। জিতি বা হারি। ইতালি-র সাথে খেলা হলো তো। রিসেন্ট টাইমে ফ্রেন্ডলি-ও খেলেছে।
  • stoic | ২৭ জুন ২০১৩ ১৪:৩৮608256
  • প্রথম গোলের পাস গুস্তাভোর। পাস টা দারুন, কিন্তু ঐ গোলটার মেইন ক্রেডিট নেইমারের চেস্ট ট্র্যাপ।
    থিয়াগো সিলভাকে আমি খুব একটা পছন্দ করিনা। প্রতি ম্যাচেই বেশ ভালনারেবল লেগেছে। তবে এই বার্নার্ড ছোকরা কে ভাল লাগল। ইটালির এগেইন্সটেও ভাল খেলেছিল।
    ব্রাজিল স্পেনের এগেইন্সটে কি করে দেখার ইচ্ছে আছে। তবে স্পেন যে জিতবেই তার মানে নেই। লাস্ট কনফেড কাপের সেমি ফাইনালে ইউ এস হারিয়ে দিয়েছিল স্পেন কে।
  • কৃশানু | ২৭ জুন ২০১৩ ১৯:১২608258
  • শুধু চেস্ট ট্র্যাপ নয়, নেইমার এর দৌড়-টাও। মনে রাখতে হবে, হাফ লাইনে মিড-ফিল্ডে গুস্তাভো-কে পাসটা দিয়ে ও দৌড়তে শুরু করে। রিটার্ন বল রিসিভ করে গোল-বক্সে। প্রিটি আমেজিং!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন