এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৫৬502582
  • হ্যাঁয়েস :-(
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ২২:০৯502583
  • অ।

    বইটা খুশবন্ত সিংয়ের সম্পাদিত বিভিন্ন লেখকের লেখার কম্পাইলেশন।

    ঠিকানা দাও, পাঠিয়ে দিচ্চি :)
  • Nina | ২৫ জানুয়ারি ২০১২ ২২:২৯502584
  • :-) বড় ভলো ছেলে

    পাইর হাতে দিয়ে দিস --পাই কে বল দামটা দিয়ে দিতে তোকে আমি এখানে পাই কে দিয়ে দেব।
  • I | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৩৩502585
  • কাবলিদা, শরীর কেমন আছে?
  • Ishan | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৪০502586
  • হ্যাঁ, প্রথম দিনের আপডেট। টেকনিকালি প্রথম দিন অবশ্য নয়। কিন্তু তাতে কি। এলাকায় সারাদিন শুধু ডেকরেটরদের রাজত্ব। স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। জয় গোস্বামীর কবিতার বইয়ের পাশেই ভেসে যাওয়া বাথরুম -- হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জলে না কিসে সে অবশ্য অন্য কথা।

    এই বাজারে সকাল এগারোটায় হাজিরা দিয়ে আমাদের টেবিল কমপ্লিট যখন করা হয়ে গেল, তখনও মাঠে জনপ্রাণী নেই। হ্যাপা অবশ্য প্রচুর হল, পরিশ্‌র্‌মও। চিরতরুণ কাবলিদা পর্যন্ত অসুস্থ হয়ে টেবিলের গায়ে ধপ করে পড়ে গেলেন। লোকে দৌড়ে এসে ধরে-টরে জল-টল খাওয়াল। পরে কাবলিদা উঠে জানালেন, অন্য কিছু নয়, সকাল থেকে খাওয়া হয়নি বলে মুখটা কেমন কেমন লগছিল। তাই তিনি একটু জর্দা খেয়েছিলেন। এর মধ্যে রফিকের হাত কাটল। সুমেরু এসে সাজসজ্জা দেখে কিস্যু হয়নি বলে বিরক্তি সহকারে নিজেই হাতুড়ি ঠুকতে লেগে গেল।

    এই হল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরও কিছু ফুত্তি হল। যথা টিমবাবু নিইজের বান্ধবীর সঙ্গে মেলা ঘুরতে এসে দাবী করলেন, বান্ধবীটি আসলে তার বাবা। ডাক্তার সুমিত এসে আমার কাছ থেকে স্বস্থ্যের টিপস নিয়ে প্রচ্চুর মাল বইল। সামরান নানাবিধ ঝামেলা একা ফেস করতে গিয়ে টেনশনে প্রায় জ্বর বাধিয়ে বসল। আমি একটু রেগে গেলাম। মিঠু এসে ঠান্ডা মাথায় কোত্থেকে গিল্ডের এক ডেকরেটর জুটিয়ে তার কিছু সুরাহা করল। অচিন্তি এসেছিল কে্‌না এক সময়ে, সে কি কান্ড করেছে সে অবশ্য আমি দেখিনি।

    এই হল গপ্পো। আর হ্যাঁ, দিনের শেষে টিম বেচারি বাবাকে ফেলে রেখে সামরানের সঙ্গে বাড়ি ফিরল। মানে সব মিলিয়ে টোটাল ফুত্তি আর কি। বিশ্বেস না হলে কাল নিজের চোখে দেখে যান। :)

    পু: এসবের মধ্যে আম্মো কঠোর পরিশ্রম করলাম। নানাবিধ সমস্যা সামলালাম, এমনকি পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে নেগোশিয়েশন অবধি। কিন্তু নিজমুখে বলতে লজ্জা পাচ্ছি তাই বললাম না। বাকিরা প্লিজ বলুন। নইলে আমার সব কৃতিত্ব মাঠে মারা যাবে।
  • saikat | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৪৩502587
  • আচ্ছা, কালকে ম্যালাটা কখন খুলবে?
  • Ishan | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৫০502588
  • একটায় (মনে হয়)।

    উফ এই বলতে মনে পড়ল। মহাভারতের লেখক শুদ্ধসত্ব এয়েছিল। সাড়ে সাতটা থেকে আটটা অবধি নানাবিধ গপ্পো করে সে আটটার সময় বলল এবার কি টেবিল সাজাতে হবে?

    টেবিল তখন ফাঁকা ছিল, কারণ সবই তুলে ফেলা হচ্ছিল। মেলা শেষ আটটায়।
  • I | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৫২502589
  • বাবা! টিমের বাবান্ধবী ! টিম যে কালেকালে বেম্মজ্ঞানী হয়ে পল্ল ! বান্ধবী পচে গিয়ে শেষে বেরোলো বাবা ? কোনো সেক্ষভেদ নাই! অ্যাঁ? এ কি নাইট্যশালা? নাকি থিওরী অব রিলেটিবিটি?
  • Tim | ২৬ জানুয়ারি ২০১২ ০১:১৯502590
  • কলকাতা এসে থেকে হাসপাতাল আর ঘর করছি। সেসবই ব্যক্তিগত বিষয়, তাই বিশদে এখানে বলার প্রয়োজন দেখিনা। এমতাবস্থায় মামুর ফাজলামিটা একেবারেই ভাল্লাগলো না। বিশেষত খোলাপাতায়। রিয়েল-ভার্চুয়ালের গোলকধাঁধায় এখানে এমনিতেই বিস্তর ভুলভাল হয়, তাই এরকম প্র্যাকটিকাল জোক ফোরামে না করলেই খুশি হব।
  • kd | ২৬ জানুয়ারি ২০১২ ০১:২৩502592
  • বোধহয় ভালোই আছি। :)

    টেবিল ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন: আমার নিয়ে যাওয়া ক্যাশবাস্ক কি ব্যবহার করা হচ্ছে? ওটা কিন্তু বেশ পয়া - আমার ভাইঝি/ছেলের লেমোনেড স্ট্যান্ডের ""সাক্সেস'' তার প্রমাণ।
  • achintyarup | ২৬ জানুয়ারি ২০১২ ০৩:৩৩502593
  • ও কাবলিদা, কলিকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা ২০১২-তে আপনার ঐ ক্যাশবাস্কো যে আমিই উদ্বোধন করলুম, এই কথাটা কেউ বল্লো না ভ্যাঁ-অ্যা-অ্যা
  • pi | ২৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৬502594
  • যা:! এসেই বাজে খবর :(
  • S | ২৬ জানুয়ারি ২০১২ ১১:২৭502595
  • সইকতবাবুর বক্তব্য সুনলাম। ভালো লাগলো। সইকতবাবু একটা কথা বলা উচিত ছিলো যে গুচতে (মানে সাইটে) কোনো মডারেটর নেই, তাই সম্পাদনার সুযোগ এবং পরিধি নির্দিষ্ট ছিলো ও আছে। এটা গুচর একটা প্রাইমারি আকর্ষণ।
  • S | ২৬ জানুয়ারি ২০১২ ১১:২৯502596
  • কটা ছবি লাগালে ভালো লাগতো
  • 1 | ২৬ জানুয়ারি ২০১২ ২০:৩৯502597
  • আপডেট কে দেবে? কে আছে এমন তেষ্টা মেটাবে বাকিদের?
  • Nina | ২৬ জানুয়ারি ২০১২ ২১:৪৪502598
  • পাই
    কি হল? বাজে খবর :-০ ??

    আমার ঐ একপাটি মেডিকেতেড চটি ভুলিস না যেন !

    কাব্লিদা কেমন আছেন?
  • m | ২৬ জানুয়ারি ২০১২ ২১:৫১502599
  • তিমি এটা দেখিনি। তাই আজকেও ঠ্যাং টানাটানি করছিলাম। দু:খিত।
  • kallol | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:০৩502600
  • আজ কি টেবিল বন্ধ ছিলো (সাধারণতন্ত্র দিবস)?
  • pi | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:১০502601
  • আজ 'ফট করে' ইন্দোদার বইয়ের উদ্বোধন হল, মেলা আর বন্ধ থাকবে কেমন করে ? :)
  • I | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:২২502603
  • মামু মনে হয় আপডেট দেবে। যদি না ঘুমিয়ে পড়ে অথবা টিনটিনের পেটের সমস্যা বাড়ে।
  • Ishan | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৩502604
  • আজ যে কি কি হল এক কথায় বলা শক্ত। কভার করা হেবি মুশকিল। ছোটো করে লিখি।

    প্রথমত: প্রচুর লোক হয়েছিল। তেমন ধুলো। তেমনি মশা। গতকালের পূর্বাভাস সফল করে বাথরুমও ভেসে গিয়েছিল।

    দ্বিতীয়ত: চটির হেব্বি বিক্রিবাটা হল। সে অবশ্য ইদানিং হয়েই থাকে।

    তৃতীয়ত: ইন্দো ডাগদার কনফেটি ফাটিয়ে নিজের বইয়ের উদ্বোধন করলেন। আমরা সবাই তেড়ে হাততালি দিলাম। আর চুপচাপ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম।

    ব্যস। এই দিয়ে অবশ্য কিছুই বোঝা গেলনা। কিন্তু আর কেউ কিছু লেখেনি বলে আমি ছোটো করে লিখলাম। এখন খুবই ঘুম পাচ্ছে বলে আর পারছিনা। ওহো টিনটিন বারবার বলতে বলে দিয়েছে, যে, সে কনফেটির কাগজের টুকরো গুলি কয়েক ঘন্টা ধরে কাঁচি দিয়ে কেটে বানিয়েছে। সইত্যের পথে থাকতে মেনশন করে দিলাম। :)
  • Ishan | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৭502605
  • আমি আজ আর পারবনা। যা বাদ গেল বাকিরা এট্টুস লিখে দাও।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:৫৩502607
  • মামী,
    :-)
    (ঠ্যাং) টেনে নাও, দুদিন বই তো নয়। ;-)

    মামু কতগুলো বাজে গপ্পো ফেঁদে আসল আপডেটগুলোই দেয়নি। একে একে বলি।

    ১। কাল মামুর একখানি প্রতিকৃতি আঁকা হয়েছে। সেইটা এখন কোথায় আছে জানা নেই (বিশ্বস্ত সূত্রের খবর ছবিটাকে নাকি একেবারেই ঈশান্দার মত দেখতে না), অন্তত অতি অবশ্যই প্রতিকৃতি সংক্রান্ত গপ্পোটা শুনে নেবেন।

    ২। মামুর অটোগ্রাপ এখন হামেশাই নেয়া হচ্চে। আজ আবার ইন্দোদাও অটোগ্রাপ দিলো। সই দেবার সময় মামু উদাস হয়ে যাচ্ছিলো, আর ইন্দোদা নার্ভাস।

    ৩। ওমনাথকে দেখলাম পেত্থমবার।

    ৪। ইপিস্তা বইমেলায়। টয়লেট ওভারফ্লো করা জলে ( না অন্য লিক ভগাই জানেন) ডুবসাঁতার দিয়ে স্যাম্পল সংগ্রহ করেছে আজ।
  • r2h | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:৫৩502606
  • কেউ ছবি টবি তোলে না?
  • I | ২৭ জানুয়ারি ২০১২ ০০:২৫502608
  • চারটে নতুন চটি বেরিয়েছে আজকে। কল্লোলদা'র "কারাগার, বধ্যভূমি..., ইন্দো'র "উন্মন বাদ্যকর', আবু মুস্তাফিজের একপিস ( নাম বড্ড বড়, মনে নেই ), আর মামু'র 'হাম্বা' রিপাবলিশড। কল্লোলদা'র চটিটা বেশ মোটাসোটা, শক্তপোক্ত, সে চটি দিয়ে পেটালে জম্পেশ করে থার্ড ডিগ্রী না হলেও কিছু একটা হবে, সম্ভবত: ত্রৈরাশিক। বাকিগুলো সব ভগ্নাংশ।
    ইন্দো ডাগদারকে দিয়ে বই উদ্বোধন করানো হল। মামু অনেকক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল, কিছু একটা হবে বলে। তারপর সাঁঝের ঝোঁকে পকেট থেকে নীল রংয়ের বেলুন বের করে চট করে হাতে ধরিয়ে দিয়ে বলল- নে, ফুলিয়ে ফেল। বেলুনের শেপটা বেশ জঘন্য, ভদ্রসমাজে প্রকাশিতব্য নয়। মামু ও মামী দুপাশ থেকে ইন্দোকে ভরসা দিয়ে বলল-ও কিছু নয়, হার্ট শেপের বেলুন, হৃদয় অমনি দেখতে হয়। ভরসাফুর্তিতে ইন্দো একটু বেশী ফুঁ দিয়ে ফেলল, তাতে করে বেলুন একটু গোলালো তেকোনা মত হল বটে, কিন্তু বেলুনের দুপাশের মাসুল একটু ত্যাঁদড়ামত হওয়ায় তারা তেমন প্রকাশিত হল না। সেই বিস্ফারিত গোল তেকোণটিকে অত:পর ইন্দো ছুরির খোঁচা মেরে ফট্টাস করে ফাটিয়ে দিল, রং বেরংয়ের কাগজের কুচি উড়ল, জনতা হাত্তালি দিলেন, পাইদিদি ক্যামেরাবন্দী করলেন। এক নম্বর স্টলের সন্দীপ দত্ত যেমন কে তেমন বসে রইলেন, চন্ডালদের এই বালখিল্যপনায় হাঁ-ও করলেন না, হুঁ-ও করলেন না। অন্তরীক্ষে ঘুমের মধ্যে বৃদ্ধ ভগবান দেয়ালা করে হাসলেন- অর্থাৎ কিনা রূপকার্থ না বুঝলে তো তোর ষোল আনাই মাটি রে পোদো ! এমনি করে নবীন ও যশপ্রার্থী লেখকগণকে পোকাসককূল ফোলান ও ফাটান, তাতে তোরই বা কী আমারি বা কী !

    পাইদিদি ল্যাণ্ড করেছেন বলেই বোধ হয় আমার তেমন মশা বোধ হল না; এমনকী অ্যামোনিয়া বোধও নয়। যদিও অলকানন্দা জলের গন্ধে বাকিরা তেমন আমোদিত হলেন না। ডাগদারদের অমনি হয়ে থাকে - বলে মামী আমায় করুণা কল্লেন। একটি নবীন যুগল বাথরুম ও গুরু'র মধ্যবর্তী রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একবার গুরু, আরেকবার বাথরুমের দিকে তাকিয়ে নাক কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বললেন- ই:, গন্ধ ! কার উদ্দেশ্যে, সেটা ঠিক বোঝা গেল না।
  • kc | ২৭ জানুয়ারি ২০১২ ০০:৪৪502609
  • আপনি থাকছেন স্যার!!
    আপনি থাকছেন স্যার!!
    আপনি থাকছেন স্যার!!
  • I | ২৭ জানুয়ারি ২০১২ ০০:৫৫502610
  • গুরুর টেবিল বেশ ঝলমল করছে ঝকঝকে রঙীন সব বইপত্তর, মুখোশ, ক্যালেণ্ডার, এটাসেটায়। আমাদের ভুয়োদর্শী পেঁচার বেশ কদর আছে বোঝা গেল; আমার সামনেই একজন পেঁচা-কালেক্টর নিমক্ষুণ্ন হয়ে ফিরে গেলেন, হাতে একটি পেঁচার ধড়হীন মুখোশ নিয়ে-"পুরো পেঁচা পাওয়া গেল না যখন এটাই নিয়ে যাই', এই বলে। নতুন চটিদের প্রচ্ছদগুলো আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু রাঘব বন্দ্যো কল্লোলদা'র বইয়ের চড়াই পাখীটিকে তেমন পছন্দ করলেন না। আমার আবার বেড়ে লাগলো। দম'দির সঙ্গে রাঘববাবুর বেশ ভাবসাব আছে দেখা গেল। একজন পোচন্ড মোটা লোক দেখিয়ে মামু বলল- একে চিনিস? এ আমাদের বিখ্যাত অমুক, এ আমাকে যেখানে পাবে ক্যালাবে বলেছে। সেই ভীমভবানী'র সঙ্গে একজন অসম্ভব সিড়িঙ্গে মত আরো বিখ্যাত লোক ঘুরে বেড়াচ্ছিলেন- তাঁর নাম বলা বারণ-মনে হয় ভবানী তাঁর বডিগার্ড -দেখাচ্ছিল যেন লরেল-হার্ডি।
    মামু'র গতকালের বিলাপ সুবে বাংলার মানুষ প্রাণ দিয়ে শুনেছে। তাই গতকালের ফাঁকা মেলা আজ তারা দলে-দলে ভরিয়ে দিয়েছে। লাইন দিয়ে কচুড়ি-আলুর দম-ঘুগনিদানা-ফিশফ্রাই-বিরিয়ানি-কফি-কেচাপ খেয়েছে ও যত্রতত্র ছড়িয়েছে; কাগজে-ঠোঙায়-প্যামফ্লেটে-পেরেকে সর্বত্র ছয়লাপ। ঘ্যানর ঘ্যানর করে এফ এম না কি জানি বাজছে, তাতে সঞ্চালিকা একবার শুনলাম সঞ্চালককে বলছেন-আমরা কিন্তু ভালো ভালো কথা বলে শ্রোতাদের আনন্দ দিচ্ছি, মোটেও বোর করছি না !

    গান নেই। না রবীন্দ্রসঙ্গীত, না নতুন বাংলা গান, না লোকগান। কিচ্ছু না। গীটার হাতেও কেউ বসে নেই, দল বেঁধে ছেলেমেয়েরা কোথাও গাইছে না। বেশ শান্ত ও সুশীলমত পরিবেশ। জাগো বাংলা'র বেশ উচ্ছসিত স্টল, তার সামনে বাঁশ দিয়ে ডেকোরেশন। সত্যের খাতিরে এই বাঁশের ব্যাপারটা উল্লেখ করে গেলাম, কেউ অন্যভাবে নেবেন না।
    তব্বে হ্যাঁ, সত্যের আরো খাতির আছে। গিল্ড কর্তৃপক্ষ বিনা পয়সায় মানুষকে প্লাস্টিক পাউচে জলদান করছেন। সেখানেও ফেরার সময়ে দেখলাম বানভাসি অবস্থা। আর ম্যাপ বলে একটি বস্তু ডিসপ্লেড হয়েছে, তাতে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, সেইটি শুধু উল্লেখ করতে ভুলে গেছেন কর্তারা।

    আর কী বলে,সাধু সাবধান ! খুব বাজে পার্কিংয়ের অবস্থা, আমাদের গাড়ি আজ বর্তমান অফিসের সামনে পার্ক করাতে হয়েছিল।
  • pi | ২৭ জানুয়ারি ২০১২ ০০:৫৮502611
  • টিম্বাবুর পোস্টের পরিপ্রেক্ষিতে,

    ১। সবার জ্ঞাতার্থে, প্রতিকৃতি আঁকলেই, মানে সেটা যেমনি আঁকা হোক, সেটার মামুর প্রতিকৃতি হয়েছে বলে দাবী করলেই মামু দাবী করা দক্ষিণার অন্তত সিকিভাগ তো দিয়েই দিচ্ছে। অতএব ...

    ২। দুজনের অটোগ্রাফ দেবার ছবি আমার ক্যামেরায় বন্দী বটে কিন্তু দুর্ভাগ্যবশত: সে ছবিগুলিতে কেবল আঙ্গুল ও অটোগ্রাফ আছে। আঙ্গুলের এক্ষপ্রেশনে নার্ভাসনেস কি ঔদাসিন্য ধরে ফেলতে পারবো, এমন বড় ফটোগ্রাফার তো এ জন্মে আর হওয়া হলনা বোধহয় :(

    ৩। হ্যাঁ। আর পেত্থমবার দেখ যাঁর কথা মনে না হয়ে যায়ই না ...., হুঁ, হুঁ, বলুন দিকি তিনি কে ?

    ৪। সব ঝুট হ্যায়।
  • pi | ২৭ জানুয়ারি ২০১২ ০১:০৫502612
  • আমার কানে কি এখনো তালা ? বড়াইদার চড়াই নিয়ে শোনা কথার ঠিক উল্টোটাই শুনলুম যেন !

    আমার মনে হয় নাকেও তালা। অ্যামোনিয়ার গন্ধ আমিও পাই নাই। তাই বলে টিম ও ইন্দোদার পোস্টে আমার সম্বন্ধে বলা কথাগুলোও সত্যি হয়ে যায়না।
  • S | ২৭ জানুয়ারি ২০১২ ০১:২৪502614
  • ধুর ছবি নেই। কেউ পোস্টাচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন