এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:২৯269910
  • পুনেতেও জলের সমস্যা?
    জলের সমস্যা এখন এখন দিল্লিতে অনেক কম, শীতকালে তো কোনদিন দেখিনি, এখন গরম কালেও ভোগায় না শুনেছি। আমার নিজের ভোগার অনেক অভিজ্ঞতা আছে।
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:২৪269909
  • আমারও বাড়ীওলা গিজার লাগিয়ে দিয়েছে। কিন্তু ধুস ট্যাঙ্কে জল না থাকলে গিজারে গরম হবে ক্যামনে? আর পুণেতে জানু থেকে ওয়াটার কাট শুরু হয়। এপ্রিল মে তে গিয়ে সপ্তাহে দুইদিন কাট বাঁধা। ধরে রাখা জলে কাজ সারতে হয়।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:১৬269908
  • কিচেন নিয়ে প্রশ্ন ওঠার আগেই জানিয়ে দিই, দিল্লিতে শীতকালে বাসনপত্র ধোয়া ইত্যাদির জন্য গরম জল লাগে, ঠান্ডা জলে হাত দেওয়া যায়না। আর কাজের লোককে হাত দিতে বললে সেদিনই পালিয়ে যাবে।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:১৩269907
  • আমাদের সবগুলোতে দিয়েছে। বিশাল বিশাল সব গীজার। খালি কিচেনের গুলো ছোট।
  • de | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:১২269906
  • আমাদের বিল্ডার গিজার শুদ্ধু মোটেও দেয়নি - গাঁটের কড়ি ফেলে নিজেদেরই লাগাতে হয়েচে -
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:১০269905
  • অ্যাপার্টমেন্ট বা বিল্ডারের তৈরী ফ্ল্যাট তো গীজার সুদ্ধই হ্যান্ডওভার করে.... স্বার এত গরম জল করার অন্য উপায়ের প্রয়োজন হয় কেন?
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১০:৪১269903
  • হর্নবিল ফেস্টিভালের গপ্পো
  • dd | ১১ ডিসেম্বর ২০১৪ ১০:৩০269902
  • আড়াই লিটারের চারটে ওয়াটার কেটেল কিনতে হবে। তার পর চাট্টে পয়েন্ট থেকে একসাথে দশ লিটার জল চড়িয়ে দিতে হবে। মিনিট পনেরো পরেই এক সাথে দশ লিটার জল ফুটে মুটে একেবারে হাসবে।

    সেই হাসি খুসী এক বালতি ফুটন্ত জলে দিব্বি ছান করে ফেলুন।
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১০:০৮269901
  • *২০০৭ থেকে ইমার্শান হীটার ব্যবহার করছি তো। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত কমই ব্যবহার হত।
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১০:০৭269900
  • আমি ২০০৭ থেকে ব্যবহার করছ্টা ২০০৯ পর্যন্ত কমই ব্যবহার হত। পরপর ৩-৪ দিন সূর্য্য না উঠলে কিম্বা ট্যাঙ্কে জল না থাকলে ব্যবহার হত।
    ২০১০ নাগাদ নিয়মিত ব্য়্বহার করতে গিয়ে ঐ ৫ অ্যাম্পের পয়েন্টে লাগিয়ে লাইন তো ট্রিপ করলই, সাথে সাথে হীটারের বডিটাও শর্ট হয়ে গেল। আমি আবার সেটা খেয়াল না করেই ১৫ অ্যাম্প পয়েন্ট বসিয়ে নিয়ে তাতে চালাচ্ছিলাম। তারপর একদিন বালতির গরম জলে হাল্কা করে কারেন্ট খেয়ে ঐটা নিয়ে দোকানে দেখাতে তারা টেস্টার লাগাতেই দেখি হীটারের পুরো বডিটাই চিড়িক চিড়িক করছে। তাপ্পার আরেকটা নতুন কিনে আনলাম।
    সেইটে এখন চলছে। এর আবার বডির পাতটা আলগামত হয়ে গেছে। বালতিতে ডোবানোর আগে হাতে চেপে পাতটাকে বসিয়ে দিয়ে তারপর স্যুইচ অন করি।

    আমাকে একটা সাহসী বীরাঙ্গনা টাইপ পুরস্কার দেবার কথা বিবেচনা করতে পারেন আপনেরা।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৪ ১০:০৫269899
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14792&boxid=154146968

    আন্তর্জাতিক হকি ফেডারেশনের বছরের সেরা গোলকিপারের নমিনেশন পেয়েছে শ্রীজেশ, ভারতীয় দলের গোলকি
  • Du | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৪269897
  • ঠান্ডা জলে স্নান করার একটা কায়দা আছে তো। আলাদা করে বুকে আর পেটে জল ছপছপ করো, পিঠে একটু মন্ত্র পড়ে ছড়িয়ে দাও, আর ঝপঝপ করে ঢালো। সঙ্গে গান।
  • mi | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:৩২269896
  • শ্রীসদা দার জন্যঃ
    electric kettle 2 lit এরও হয়। আমি Morphy Richards এর Kettle-এ প্রতিদিন ৩-৪ বার করে জল গরম করছি last ছ'বছর ধরে। কোনো সমস্যা হয়নি।
  • Du | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০269895
  • কি ভয়ংকর, মিঠু। কিন্তু শিলং ইত্যাদির জীবনে ইমার্সন হীটার তো খুবই কমন জিনিস। আমি এখনও ইউজ করি তবে সাবধানে। ছোটবেলায় স্রেফ খুলা তার কাঠে জড়ানো হোমমেড হীটারেও জল গরম করা দেখেছি ঃ(
  • dd | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:২৯269894
  • আমি আপ্তোহত্যার ভালো প্ল্যান এঁটে রেখেছি।

    সকাল থেকেই থাবা থাবা গরু আর শুয়োর, ভেরী ডীপ ফ্রায়েড। লাঞ্চেও তাই প্লাস আলু ভাজা। একটানা মদ্য পান। কোনো রকম এক্ষ্সারসাইজ স্ট্রিক্টলি বারোন। বেশ গভীর রাতে প্রসেসড চীজ আর তেলেভাজা দিয়ে নানান কিসিমের ফাস্ট ফুড।
    সব রকমের মদ চলবেই আর অ্যাটলিস্ট চার প্যাকেট সিগ্রেট।খুব কড়া ভুতের সিনেমা।

    এই মতোন কল্লে মাস তিনেকেই অক্কা। দেয়ালে লিখে রাখতে হবে আমার মিত্তুর জন্য আমি ই দায়ী, বেশ করিচি।

    এট্টু টাইম লাগলেও প্রসেসটা যেমন আমোদের তেম্নি ফুল প্রুফ।
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:২৮269892
  • যাক স্বর্গাদপী ইসে লুরুর একটা দোষ পাওয়া গেছে। কল্কেতা এসে দেখুন, মাখমের মত জল। আর কোন্নগরে তো জল এম্নি নরম, য্যানো মেঘ।
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:২৮269893
  • পাহাড় ডিঙিয়ে একি কসরৎ? জগিং কচ্ছে নাকি?
  • Pi | ১১ ডিসেম্বর ২০১৪ ০৯:০৮269891
  • যাই।তিনটে পাহাড় পেরুতে হবে।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৬269890
  • লংকার রস??
  • | ১১ ডিসেম্বর ২০১৪ ০৮:২৩269889
  • ঝিকি, ঐ হাতা ইত্যাদি ঠাট্টা করে বলাঃ)
    সদার মতকমবয়েসে ফোটানো জল ঠান্ডা করে আবার গরম করতে দেখেছি;)
  • | ১১ ডিসেম্বর ২০১৪ ০৮:২১269888
  • চিংড়ি মাছে আদা,রসুন, লংকার রস,ময়দা, বেকিং পাউডার,ডিমের সাদা মাখিয়ে সাদা তেলে ছেড়ে দিন। কড়কড়ে ভেজে তুলে রাখুন। তেলে আবার রসুন কুচি দিয়ে লাল করে নিন, তাতে কুচিকরা পেঁয়াজ, লংকাকুচি, চিনি, সয়াসস,টমেটো কেচাপ, ভিনিগার দিয়ে তার মধ্যে চিংড়ি দিয়ে নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন।

    ও, এই 'মোটামুটি স্বাভাবিক' রান্নাটার নাম চিংড়ির চীৎকার।

    (তবে লেবুর রস দিলোনা বলে একটু বিবর্ণ লাগছে)
  • kc | ১১ ডিসেম্বর ২০১৪ ০৭:৫০269887
  • গরম জলে চান করাটা খুব খারাপ অভ্যেস। দিনের ওই একটা সময়ইতো একটু ঠান্ডা হওয়া যায়। অ্যামেরিকায় থাকলে অবশ্য অন্য কথা।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৪ ০৭:৪৪269886
  • আমি ইমার্শন ব্যবহার করছি মাস ছয়েক হল। মরে টরে গেলে বেশ ভাল ব্যাপার।

    এদিকে আত্মহত্যার চেষ্টা আর অপরাধ নয়।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ০৭:৪০269885
  • ও মিঠু, ব্যচেলরের বাড়ীতে ডাবু হাতা কেন পাতি হাতা-ই থাকেনা। এমনকী ১৩+ বিবাহিত আমার বাড়ীতেও কোন হাতা নেই, সব চামচ।

    আর হাতায় করে জল গরম করে চান করা তো বেশ লম্বা গল্প...
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৭269883
  • ইমার্সন হিটারে আমিও খুব ভয় পাই।

    কেটলি বা এক-দু লিটারের চত্ব গীজার।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৭269884
  • মেট্রোগলিতে ক্যামেরা কিনলে গ্যারান্টি পত্তর সব দেয় ?
  • | ১১ ডিসেম্বর ২০১৪ ০৫:৩৬269882
  • ইমার্শান হিটারের মত খারাপ জিনিস হয় না। আমাদের এক বন্ধু সকালে ঘুম ভেঙে মাকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেছিলো।
    গিজার না হলে কেটলি, হাতা এইসবে জল গরম করা ভালো।
  • 4z | ১১ ডিসেম্বর ২০১৪ ০২:২৮269881
  • হুঁ :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত