এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:২২269700
  • সে - চিন্তা করবেন না - মেয়ে সামলে নেবে ঠিক - ভরসা রাখুন-
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:২১269699
  • ইনফর্মেশন পেতে গেলে কেন পয়সা দিতে হবে সেটা বুঝিনি অবশ্য। খুব সস্তায় দিচ্ছে? দর কত যাচ্ছে?
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:১৯269698
  • শান্তনুদা, অনেক কষ্টে কলকাতার "বন্ধন" ত্যাগ করেছি, আর ঐ ফাঁদে পড়ার ইচ্ছে নেই। ঃ((

    একদিন কল কোরো, অনেকদিন কথা হয়নি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:১১269697
  • ভারত থেকেও প্রচুর লোক আসে। বাংলাদেশ থেকে আরো বেশি। পাঞ্জাব থেকে যারা আসে তাদের মধ্যে শুধু পুরুষই নয়, প্রচুর সংখ্যক মেয়ে। যারা ফ্লাইটে আসছে, তারা পছন্দের দেশে সরাসরি ঢুকে পড়ছে। বোট, কন্টেনার এসবের ঝামেলা নেই। এদের দিয়েই অবৈধ ব্যবসা চালানো সবচেয়ে সহজ। কারণ এরা লুকিয়ে থাকতে চায়। অনেকরকম ব্যাপারে লিপ্ত থাকে। রান্নার কাজে, ক্লিনিং এর কাজে, ফার্মিং, সোয়েটশপ, প্রস্টিটিউশান, ডোমেস্টিক স্লেভারি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪269696
  • এগুলো হচ্ছে চক্র। এল্‌ ডোরাডোর লোভে পড়ে কত কী যে হয় তা বলে শেষ করা যাবে না।
    আমার নিজেরই এমন চেনা লোক কিছু আছে। একবার "গো হা" বলে একজনের কথা লিখেছিলাম সম্ভবতঃ। ওঁর স্ত্রী মালায়ালাম ভাষার কবি। রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কারপ্রাপ্তা। গো হা নিজেও এমন একজন।
    সেটা অবশ্য অন্য ঘটনা, এতটা ডেস্পারেট নয়। কিন্তু ডেস্পারেশন খুব বেশি হচ্ছে আফ্রিকার দিক থেকে। বিরাট জলসীমা। শয়ে শয়ে লোক নৌকাডুবিতে মরে যাচ্ছে, তবু আসছে। প্রতিবছর। মরোক্কো থেকে নিয়মিত এরকম বোট ছাড়ে স্পেন অভিমূখে। দালালদের প্রচুর অর্থ দিতে হয়। একটা ফ্যামিলি থেকে একজনকে পাঠাতে পারলেই হোলো। ধার দেনা করে এমনকি নিজেদের ফ্যামিলি মেম্বারকে জামিনে রেখেও এরা আসে। ডুবে মরলে সব শেষ। বেঁচে ডাঙ্গায় উঠলে তখন দুটো অপশান। ডিপোর্টেশান বা রিফিউজি স্টেটাস। এদের আইসোলেশানে রাখে। হেল্থ চেক হয়। খাঁচার মতো বেড়া দেয়া টেরিটোরি। অসুখ বিসুখ আছে কিনা। তারপরে এদের তো কোনো কাগজপত্র থাকে না। সঁ পাপিয়ে। এরা নিজেদের আইডেন্টিটি প্রকাশ করে না। দেশের নাম বলে না। দেশের নাম জানলেই তো দেশে ফেরৎ পাঠাবে। দুঃখ কষ্টের গল্প অনেক বেশি বেশি করে বানিয়ে বানিয়ে বলে। যারা বিভাগীয় অফিসার- কর্মচারী তারাও জানে কে সত্যি বলছে কে মিথ্যে। তাদের ট্রেনিং আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু যতক্ষণ কান্ট্রি অফ ওরিজিন না জানতে পারছে, ফেরৎ পাঠাতে পারছে না। মাসের পর মাস, হয়ত বছর কেটে যাবে। খেতে পরতে দিতে হবে, হাতখরচের টাকা দিতে হবে। এর মধ্যে খবর নেওয়া চলবে। যেগুলোকে জেনুইন কেস হিসেবে বুঝবে তারা অ্যাসাইলাম পাবে। এদিকে বাকীরা? তাদের কী হবে? খুবই গোলমেলে ব্যাপার। এদের মধ্যে অনেকে তখন ঐ ভেতরে ভেতরে খোঁজ খবর নেয়, বিয়ে করে ফ্যালে। তখন তাদের থাকতে দিতেই হবে। শুধু থাকা নয়। পার্মানেন্ট রেসিডেন্শিয়াল পার্মিট। এবং অল্প কয়েক বছর পরেই সিটিজেনশিপ।
  • . | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৭269694
  • ব্রাসেলসেও প্রচুর চুরি হয়। আমার বসে পাসপোর্ট আর ১০,০০০ হাজার ডলার ক্যাশ যায়। যেহেতু অত টাকা নিয়ে যাওয়া আইনত অপরাধ পুলিশ মাত্র ২০০০ এর কমপ্লেন করে। বৌ নিয়ে গিয়েছিলেন অ্যানিভার্সারী মানাতে তাই অতটাকা ছিল সঙ্গে ঃ(
  • santanu | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৭269695
  • না না এই তো শারজায় বসে আছি। একদিন ফোন করবো।
    অর্পন ৭৫০ টাকা দিয়ে ফর্ম কেনো বা আমার কাছে চাও - সব জানতে পারবে।
  • d | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৫১269693
  • শন্তনু কি কলকাতায়? অনেকদিন কথা হয় নি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৭269692
  • অনেক ঘটনা জানি। বলছি। পোলিটিক্যালি কারেক্ট থাকতে পারব না আগেই বলে দিচ্ছি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৬269691
  • আমার মনটা খুব বিক্ষিপ্ত হয়ে রয়েছে। মেয়েটা কেমন করে সব ম্যানেজ করবে একা। বুঝতে পারছি না।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৪269689
  • দারিদ্র্য ও যুদ্ধ ইত্যাদি চলছে এইসমস্ত দেশ থেকে ইয়োরোপে ইমিগ্রেশন বরাবর চলছে। ইয়োরোপিয়ান ইউনিয়নের পলিসি হচ্ছে যে এদের একটা কন্টিন্‌জেন্ট আছে। রিফিউজি নেবার। কোটা আছে। সেই কোটা একসীড করে গেছে বহু আগেই। আর নেবে না। এখন লোক আসা তো এভাবে বন্ধ হয় না। ও চলবেই। যারা আসছে, তারা যদি এমন একটা দেশে যায়, যেখানে ওদের অ্যাসেপ্ট করবে না, তখন অন্য কোনো ই ইউ স্টেট ও ওদের নেবে না। এটাই এগ্রীমেন্ট। এরা অধিকাংশই ইংরিজি অথবা ফ্রেঞ্চ স্পীকিং। কলোনিয়ালিজমের পুরোনো দেশগুলো।
    এখন ইংল্যান্ড আয়ারল্যান্ডে ঢুকতে গেলে খুব সমস্যা। চারিদিকে জল। ইউরোস্টারের টানেলপথে কন্টেনারের ভেতর দিয়ে ঢুকতে হবে। সেখানেও এক্স রে মেশিন বসানো আছে ইংল্যান্ডের বর্ডার পোর্ট এন্ট্রিগুলোতে। সহজ উপায় হোলো বোটে করে ইতালীতে ঢুকে যাও, বা স্পেনে।
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৪269690
  • কিন্তু সাইটে কোন ফ্লোর প্ল্যান দেখলাম না। লোকে কি ফ্লোর প্ল্যান/পার স্কোফু রেট এসব না দেখেই অ্যাপ্লাই করছে?!
  • d | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪১269688
  • ওরে বাবা ব্রাসেলস থেকে ঘুরতে গেছিলাম লাক্সেমবার্গ। সেখানে আমাদের আপিসের দুজনের বিজনেস ভিসা ছিল, তাদের এক পাকিস্তানের আদি বাসিন্দা পরামর্শ দিয়েছিল পাসপোর্ট ফাড়কে কহীঁপে ছুপে যেতে। ওদের নাকি নেটওয়ার্ক আছে, একবছর দুই বছর লুকিয়ে থাকতে সাহায্য করবে। তারপর কোনো উপায়ে ইউরোপে লিগ্যাল বাসিন্দা হয়ে যাওয়া যাবে।
  • santanu | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪০269687
  • যাক দ ও দু সব পেয়ে গেছে। কিন্তু উনি কাটিয়ে দিলেন আর অমি যে মায়ের নাম এ ঠুকেদিলাম - এবার মন টা খচখচ করছে।
  • Du | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৯269686
  • ভুলিয়ে ভালিয়ে চুরিটা তো বেশ ইন্টারেস্টিঙ। গল্পটা বলো না। আমার বৌদিকে হার বালা এইসব পরিস্কার করার লিকুইড বেচতে এসে সব সাফাই করে দিয়েছে - কিন্তু প্রক্রিয়াটা বুঝতে পারিনি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৮269685
  • ইন্ডিয়ান রুপিজ! সবই সম্ভব।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৭269684
  • আরেকটা জায়গা হচ্ছে দোমোদোসোলা। এটা ঠিক টুরিস্ট স্পট নয়। বাজার। খুব ভালো কোয়ালিটির ঘরোয়া চীজ কিনতে ওখানে গেছি কয়েকবার। সুইস্‌ বর্ডার থেকে অল্প ভেতরে। সেখানেও একই দৃশ্য। তক্কে তক্কে থাকে এরা। যা শুনেছি ওদের গ্যাং আছে। চুরি ছিন্তাই করায়। ইল্লিগ্যাল ইমিগ্রেন্টরা কোনো একটা ডনের হয়ে কাজ করে। কাজই হচ্ছে চুরি করা। কিংবা ব্র্যান্ডেড প্রোডাক্টের ফেক বিক্রি করা। পুলিশ দেখছে কিছুই বলছে না। এদের কোনো আইডি নেই। কেউ এদের আইডি চেক করবে না। বাংলাদেশিও দেখেছি। কয়েকবছর ধরে থাকে, তারপরে কোনো একটা উপায়ে সেজোর্নো (রেসিডেন্শিয়াল পার্মিট) র জন্যে অ্যাপ্লাই করে দেয়। একবার পেয়ে গেলে ব্যাস, তখন এরা মুক্ত। অবাধে যাতায়াত করবে।
  • d | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৬269683
  • রোমে অজ্জিতের ক্যামেরা ব্যাগ থেকে ৬০০টাকা (ভারতীয় মুদ্রায়) তুলে নিয়েছিল। কী করেছে সেটা দিয়ে কে জানে!
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩১269682
  • ইতালীতে বরাবরই খুব চুরি হয়। ভেনিসেও চুরি হয়েছিলো। মিলানে দেখেছি সামনে লোক এসে কথা বলে, ভুলিয়ে ভালিয়ে অন্যমনস্ক করে ব্যাগ ছিন্তাই করতে চায়। আমার নিজের সঙ্গেই এমন হয়েছে। পারেনি যদিও।
    ইল্লিগ্যাল ইমিগ্রেন্ট কিনা সেটা শিওর নই, কিন্তু মিলানে যারা ভুলিয়ে ভালিয়ে চুরি করে তারা আফ্রিকান কন্টিনেন্টের লোক। এভাবে ডেমোগ্র্যাফিক্যালি সেগ্‌মেন্টাইজ করাটা খুবই পোলিটিক্যালি ইন্‌কারেক্ট কিন্তু এটাই তো সত্যি। মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে।
    ইতালীতে ট্যাক্সি ড্রাইভাররা নতুন টুরিস্ট দেখলে বেশি ঘুরিয়ে বেশি মিটার বাড়ায় সেটাও দেখেছি। কিন্তু মিলানে যা দেখেছি নিজের চোখে সেটায় পোলিটিক্যালি কারেক্ট থাকবার উপায় নেই।
    এমনিতেই এগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট। এরা জানে যে টুরিস্টরা সবসময় যথেষ্ট সতর্ক নাও থাকতে পারে।
  • Du | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩০269681
  • থ্যাংকু প্পন।
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২৮269680
  • দুদি, এইখানে গেলেই দেখবে।

    http://shukhobrishti.com
  • de | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২৭269679
  • একটা দেশে ইল্লিগ্যাল ইমিগ্রান্টস বেশী থাকার মানে সে দেশের প্রশাসন খানিকটা অকেজো - এটাই মিন করেছিলাম -

    কেসিকে দশ কেজি মানেবই ফ্রী দেবা হোলো! ঃ)
  • Du | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২২269678
  • শান্তনু, অন্লাইন কিভাবে করা যাচ্ছে? লিং আছে?
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২১269676
  • চাটু আর হটপ্যান্টের বিক্রি বাড়বে আগামী দিনে।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২১269677
  • ও বোধয় বলছিলো যে ফোন লক করে দিয়েছে। সেটা ডিঅ্যাকটিভেট কিনা বুঝিনি। সকলেই উত্তেজিত ছিলাম। সবকথা ঠিকমতো রেজিস্টার করতে পারিনি।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৯269675
  • মেয়েকে আর কন্ট্যাক্ট করতে পারছি না তো। ওদের স্পীচ্‌ শুরু হয়ে গেছে। এদিকে ইন্‌শিওরেন্স বলল দুশো ফ্র্যাঙ্কের বেশি যা ক্ষতিপূরণ সেটা অরিজিন্যাল বিল দেখালে ওরা ফিরিয়ে দেবে। সমস্ত কিছু ইন্‌শিওর করা আছে সেটাই শেষ ভরসা।
  • kc | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৬269674
  • আই ক্লাউডে ব্যাক আপ আছে তো? আই এ এম আই নো থাকলে সার্ভিস প্রোভাইডারকে বল্লেই আগে চুরি যাওয়া ফোন ডিঅ্যাকটিভেট করে দেবে।
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৪269673
  • ফ্রান্সিস হাভিয়ার।*
  • সে | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৩269672
  • সমস্ত আইটেনারী ঐ ফোনেই ছিলো। এখন পুলিশের কাছে যেতে পারবে না। এখন ওর একটা স্পীচ আছে রোমের কোনো এক ঐতিহাসিক জায়গায়। যা বুঝলাম ফ্রানিস হাভিয়েরের কিছু একটা ফ্রেসকোর ওপরে কথা বলতে হবে মূল জিনিসটার সামনে দাঁড়িয়ে। সেটা শেষ হলে তবে পুলিশ।
    এদিকে জুরিখ ইন্‌শিওরেন্সকে ফোন করে জানলাম যে চুরির লিখিত রিপোর্ট রোম থেকে বাই পোস্ট পাঠাতে হবে এখানে ওদের বের্ণের অফিসে। সেটাই নিয়ম। রোমের পুলিশ ইতালীয়ান ভাষায় কী রিপোর্ট দেবে, আদৌ দেবে কিনা লিখিত রিপোর্ট কিছুই জানি না। মেয়ে ইতালীয়ান জানেও না। গতকালই রোমে গিয়েছে। চব্বিশ ঘন্টাও হয় নি। এখনই এতো সারপ্রাইজ।
  • kc | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১১269671
  • ফোন ছিনতাই কেসে, পরোক্ষে ইল্লিগ্যাল ইমিগ্রান্টদের দায়ী মনে করায় দেদিকে কাজুর চাটুটাতে বসানো হল। টেম্পারেচার আরও দশ ডিগ্রী বাড়িয়ে।

    কাজু শুনছ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত