এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৮269550
  • না না বাসে চড়া কন্যেদের কথা আমি কী করে জানব?আমি তো আর এই বয়েসে লাঠি ধরে বাসে উঠি না।আমি শুধু কাজুকে সাপোট দিচ্ছিলাম।
  • Kaju | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:৪১269549
  • বাসের বলে হাতলই ভাঙা কত সময়, নাবতে গিয়ে ফুটস্টেপে দাঁড়াই, কনুই কেটে রক্তারক্তি হয়, [সেইখানে পেছন থেকে যদি কেউ চলন্ত অবস্থায় মাঝ স্টপেজে 'নাববেন না তো গেটে দাঁড়িয়েছেন কেন, আশ-চো-ও-র্য' ক্যানর ক্যানর করে, কার মাথার ঠিক থাকে?] সেইখানে এইসব অ্যাপ অ্যালার্ম, মা গো, তুলে নে মা...

    হ্যাঁ এই ডবোল হ্যাশবাউ-টি কে? চিনি নে বলে কথাগুলো স্কিপ করে যেতে হচ্ছে।
  • একক | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:২২269548
  • এস্সিএইচ

    সবই করা যায়। প্রথমদিকে এভারেজ একটা হিসেব দেখাবো আর এলার্ম দিয়ে যাবো। লোকটা বাস বা ট্রেইন থেকে নেবে স্টেডি মডে এলেই জাইরো বলে দেবে একচুয়ালি কত সময় নিল ক্রাউড পেনিত্রেত করতে। এর ওপর বেস করে লার্নিং করাবো।
  • de | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:১৮269547
  • বুইলাম -- আজকালকার কন্যেরা বড়ই মাথায় চড়েছেন - কাজু আর কুমুদির বয়ান অনুযায়ী -

    আমি অবশ্য এতো বাড়াবাড়ি আমার চারিপাশে দেখিনা - কল্কেতা আর দিল্লীর থেকে মুম্বই এবিষয়ে আলাদা তাহলে -
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:১৩269546
  • "বাম্বু" বলার সময় কেশীর হাতের মুদ্রা জনস্বার্থে আবাপর প্রথম পাতায় চার কলাম জুড়ে চাই।
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৯269544
  • এই ডবোল হ্যাশটা কে বটেক?
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৯269545
  • কুমুদি কি লিখছেন বললেন? অভ্যু প্লেনে চেপেছে জেনেই বোধয় ভাটপাতায় এই নির্ভীক নিশ্চিন্তির পদচারণা? লিখুন লিখুন। ভাট থেকে টই তে কপি পেস্ট করতে অবশ্য আমরাও পারি।
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৬269542
  • কিন্তু মাঝে মাঝেই একমাস দুমাসের জন্য বাইরে গেলে কাগজ বন্ধ করা যায় না সাবসক্রিপশনের কেসে। আর সব ক্ষেত্রেই এরকম করে মধ্যস্বত্তভোগীদের পেছনে বাম্বু দেওয়াটাওতো ঠিক নয়।
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৬269543
  • পাড়ায় যে কাগজ দেয় তারেই বলে ভেন্ডর। সে এমনিতে দামে দামে কাগজ বেচে, কিন্তু আবাপর সাবস্ক্রিপশন নিলে আপনি পাবেন কম দামে কাগজ, আবাপ + টেলিগ্রাফ, আর ভেন্ডার আপনার থেকে কাগজের দামের বদলে পাবে সাবস্ক্রিপশনের মাসিক রিসিট যা আবাপ থেকে ভাঙিয়ে সে তার কমিশন পাবে। **

    কেশীর নাম কে যেন হলোকেশী ধরবাবু দিয়েছিল না?

    ** তির্যকের বোঝা-নো! পড়ে এলুম কিনা।
  • তাপস | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৩269540
  • সাবসক্রিপশনে কিছু দামছুট মেলে।
  • kumu | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০৩269541
  • রোগা /মোটা যাই হোক
  • kumu | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৭:০২269539
  • আমি যদি কিকির সেক্রেটারির কাজ করে দিই,যেমতি চেক দেবার আগে ছেলেটির নামঠিকানা জেনে নেয়া (রোগা^মোটা জাই হোক)তবে কীরকম ফি পাব?
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৯269538
  • নিউ জেন এর ছেলেরাও কম যায়না। এতদিন মাঝে মাঝেই গাড়িতে 'গ্যাস' ভরোতে 'গ্যাস স্টেশন' যেত। ইদানিং 'গ্যাস প্যাডলও' ইউজ করছে।
  • sch | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৭269537
  • একক ভিড় মাপার প্যারামিটার বানানো কঠিন। এই যে প্যারামিটারটা বললেন যে ৬ মিনিট ৩৬ সেকেন্ডে গেটে রিচ করা যাবে - সেটা তো পার্সোন্যাল এবিলিটির ওপ্র দিপেন্ডেন্ট - বিশেষ করে হাইত আর ওয়েট। কোনো আপস এভাবে মাপতে পারবে না
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৫269536
  • এইসব ভেন্ডর ফেন্ডর ব্যাপারটা কী? পাড়ায় যে কাগজ দ্যায় তাকে বললে কি আর দ্যায়না? আগে ভাগে সাবস্ক্রিপশন নিতে হয়? আবাপও কি "উদ্বোধন" হয়ে গেছে? কবে থেকে?
  • kumu | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৫০269535
  • আমি রব চিরকাল কাজুদার দলে।
    দাঁড়ান, লিখচি।
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৭269534
  • রোগা ভোগা ছেলেদেরকে এত মায়া না করে আশে পাশের বাড়ির লোকেদের বা তাদের কাগজ যারা দেয় তাদের রাজি করানো সামান্য হলেও বেশি সুবিধেজনকই হবে।

    তবে চন্দ্রিলকে চিঠি লেখার অপশনটাও ভেবে দেখতে পারেন।
  • তাপস | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৪১269533
  • ভেনডর তো আমাকে এবিপি-ই ঠিক করে দিয়েছে। আমি কাউকে চিনতাম না। তবে, ওই সাবস্ক্রিপশনের জন্য যাকে পাঠানো হয়েছিল, তাকে আবার ভেনডরই ঠিক করে দিয়েছিল।
  • Du | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:২৯269531
  • ট্যাব আউটে স্কৃপ্ট কাজ করে না
  • Du | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:২৯269532
  • bhenDaarake raaji haoyaar janya apashan debaar jaayagaa nei bodhahay. tomaar regulaar bhenDaarer naam diye dite paaro jaddur jaani.
  • kiki | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:২৫269530
  • এবিপি কি জালি মাইরি। কিছুদিন আগে একটা রোগা ভোগা ছেলে এলো এবিপি থেকে কাগজের সাব্সক্রিপশনের জন্য। তাকে বললাম ভেন্ডার কে ঠিক করবে? আমি সেভাবে কাউকে চিনিনা, তো সে বললো অফিস থেকে ঠিক করে দেবে। বলে চেক নিয়ে চলে গেছে, ভেন্ডারের জায়গায় কিছু না বসিয়ে জমাও করে দিয়েছে, এদিকে আমি তার ঠিকানা রাখিনি। এবার অফিস ফোন করে আমায় বলছে যে ভেন্ডার নাকি আমার ঠিক করার কথা। তো আমি ভেন্ডার খুঁজতে গেলে, কোন পাব্লিক ই রাজি হচ্চে না, কোন কমিশন কেস আছে মনে হয়। এদিকে সে নিয়ে হেল্পডেস্কে বলাতে বললো মেল করে দিতে ওরা দেখছে। আর শনিবার ব্যাঙ্ক এসেমেস পাঠিয়ে দিয়েছে যে টাকা কেটে নিলো। আর এবিপি চুপচাপ। বিরক্ত লাগছে। কনজিউমার ফোরামের নিয়ম টিয়ম গুলো কি?
  • Kaju | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:১৫269529
  • নিউ জেন-এর ছেলেরা এতটা করে দেখিনি বিশ্বাস করো, মিথ্যে বলব কেন? মনেই আসছে না। এতটা বেয়াড়া নয়। মানে এঁয়াদের যেমন হরবখত এত কীত্তিকলাপ দেখছি ও দেখে চলেছি। আর কারুর সাথেই আমার তো কোনো শত্রুতা নেই।

    হ্যাঁ বলতে পারো নিউ জেনের মেয়েরা শুধু নয়, একটু মিড-ওল্ড জেনের মহিলাদের মধ্যে ওই প্রথম যেটা বললাম - নিজে না জেনে ভুলভাল স্টপেজে নামাও নামাও চোটপাট অসভ্যতা, মানে আমার সাথে যাঁর হল আজকে, তিনি ওই একটু মিড ওল্ড জেন সত্যি বলতে। তবে কিনা মিড ওল্ড জেন এরিয়ায় স্যাম্প্লিঙের এলিমেন্ট একটু কম, নিউ জেনে পয়েন্ট একেবারে থিকথিক করছে।
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:১৪269528
  • এককের নাম টেকনোক্রিয়েটিভ-ইনোভেশন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ হিসেবে প্রপোজ করছি।
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:০৯269527
  • মনে হয় শুধু মেয়েদের কেই লিখেছে। ছেলেদের ক্ষেত্রে লিখতে হত পরনে উদ্ধত জিনস (অবশ্য সেদৃশ্যে ছেলেদের খুব একটা সপ্রতিভ থাকার কথা নয়)। স্পষ্টই জিনস আর ফ্যাশান কে আলাদা ইনটিটি হিসেবে ট্রীট করেছে।
  • একক | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪269526
  • পাবলিক ভেহিকল-এর ভেতরে ভীড় মাপার চিপ এন্ড বেস্ট প্রসেস দরকার। ট্রেন-বাসে ক্যামেরা বসানো-মেইন্তেইন এসব ছড়িয়ে পরতে সময় নেবে | আপাতত এমন পার্সোনাল এপ দরকার যা আমাকে নোটিফিকেশন দেবে : অমুক জায়গায় নাবতে হলে রওয়ানা হন | ভীড় ঠেলে দরজা অবধি যেতে ছ মিনিট বত্রিশ সেকেন্ড লাগবে | এটা কীভাবে সম্ভব ভাবা যেতে পারে | লোকজন কবে নিজে থেকেই উন্নত হবে ভেবে লাভ নাই |
  • de | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৮269525
  • কাজু, আজকালকার মেয়েদেরই নিয়ে শুধু লিখলে না ইন জেনেরাল নিউ জেনারেশনের সবাইকে নিয়েই লিখলে? এরকম কিন্তু ছেলেরাও করে থাকে!

    যাগ্গে, হেপ্পি হট প্যান্ট! ঃ)
  • ## | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৯269524
  • "ফ্যাশন উদ্ধত" তে তো হিনী হবে। নেহাৎ কুপ্রীত নেই।

    তাওয়ার টেম্পারেচার বাড়িয়ে কাজুকে হট প্যান্ট পরানোর প্রচেষ্টার দিকেও নজর রাখা উচিত। (এটা কি যথেষ্ট পিজে হল?)
  • Kaju | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৫269523
  • খালি দে-দির লাস্ট পোস্টটার উত্তর দেবার দরকার মনে করছি, বাকিগুলো... ঃ)

    "পরণে জিনস, ফ্যাশন-উদ্ধত"-টা পয়েন্ট আউট করা এই কারণে যে - এনারা বাইরে তো কথায় বার্তায় খুবই স্মার্ট, আদবকায়দায় একেবারে তুখোড় মনে হয়, আমি যে কজনকে দেখলাম সেদিন। তো, বাকি যেগুলো উল্লেখ করলাম তার ঠিক পরেই, সেগুলোও তাঁহাদের জানা উচিৎ নয় কি? শুধু ওপরচালাকিতে কি সব ম্যানেজ হয় না সব জায়গায় (হলের ইনভিজিলেটরকেও) 'মেয়েদের সাথে কথা বলতে শেখেন নি !' বললেই চুপ করানো যায়?

    আর সবাই তো এই পোষাক আর এই স্পেসিফিকেশনের তা তো বলিনি, এর বাইরেও অনেকে আছেন। আসলে যে পোষাকেই থাকুক না কেন, idiot-রা idiot-ই হয়, কেতাদুরস্ত ওপরচালাকিতেও ঢাকে না, কাজেকম্মে বেরিয়ে পড়ে।

    নিন তাওয়া গরম করুন। আমি এই মাত্র রুটি তক্কারি খে' এলুম। ঃ)
  • sswarnendu | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৫:২৮269521
  • ওহ de আগেই লিখেছেন, খেয়াল করিনি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত