এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০১:০১269490
  • :)
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০১:০০269489
  • ওহ্‌ অভ্যুর কি ফাস্ট অ্যাকশন। হ্যাঁরে, তুই প্লেন ধর গিয়ে, নইলে তোর একদম কারেন্ট এক্সপেরিয়েন্স দিয়ে টই শুরু হবে
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৮269487
  • মিডওয়েস্টের এক বাঙালি দাদা এক কান্ড করেছিলেন, বলেছি বোধহয় আগে। প্লেনের দরজা বন্ধ হবার পরে তিনি গিয়ে দরজায় ধাক্কা মেরে খুলিয়েছিলেন।
    প্লেনের এক্সপেরিয়েন্সগুলো কোথাও লিখে রাখতে হবে।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৮269488
  • টই খুলে দিচ্ছি।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৭269486
  • আর প্লেনে সবার জন্যে ফ্রি ইন্টারনেট।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৬269485
  • তবে সিগারেট ধরানো বন্ধ করে ভালোই করেছে। বাচ্চারা কান্নাকাটি করলে সেটা বন্ধ করার লজেন্স আবিষ্কার হলে আরো ভালো হত।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৫269483
  • একটা নাইন ইলেভেন সবার জেবন কেমন বদলে দিল।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৫269484
  • হ্যাঁ, প্লেনের মধ্যে খেয়ে দেয়ে সিগারেট ধরানো, সুখটান। সে দিন নাই।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৪269482
  • আহা সে দিন গেছে ভেসে ...
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫২269481
  • একবার নিউইয়র্ক থেকে প্লেন ধরব, দেশে যাবার, কেএলএম। তখন ঐ এলাকায় থাকতাম। বেশী বাক্সপ্যাটরা ছিল না। আন্ডারগ্রাউন্ড সাবওয়ে ট্রেন নিলাম, এক্কেবারে জেএফকে অবধি। ভালই চলছিল ট্রেন। হঠাৎ লাইনে কি গন্ডগোল হল, ট্রেন খারাপ। পাতাল থেকে রাস্তায় উঠে এলাম। ট্যাক্সি ধরলাম। একটু যেতেই বিচ্ছিরি জ্যাম। বেশী সময় নেই হাতে। ড্রাইভারকে বললাম ভাই নিয়ে চলো তাড়াতাড়ি। রাস্তার সোলডার দিয়ে চালিয়ে দিল খানিক দূরত্ব, বলল পুলিশে ধরলে ৪০০ ডলার ফাইন, তার থেকে বেশী বাজে ব্যাপার হল তোমার প্লেন গ্যারান্টিড মিস। ডিপার্চারে পৌঁছে, ড্রাইভারকে নমস্কার করে যখন হাঁপাতে হাঁপাতে কাউন্টারে গিয়ে পৌঁছলাম, তখন ১৩ মিনিট বাকী আছে প্লেন ছাড়তে। টিকিট করে দিয়ে, কাউন্টারের মেয়েটি একটি ফোন করে বলে দিল আরো দুজন আসছে, আমাদের বলল তোমরা দৌড়োতে আরম্ভ করো। প্লেন ধরেছিলুম সে জাত্রায়। সিট ছিল একটা ব্লকের সামনের সিট, আমার সামনে এক বিশালবপু জার্মান লোক মাটিতে গুটিয়ে শুয়েছিল, এয়ারহোস্টেসরা তাকে ডিঙিয়ে যাতায়াত করছিল, খানিক বাদে আমিও তার পাশে গুটি হয়ে শুয়ে পরেছিলাম। কি ঘুম হল রে ভাই।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৪৯269480
  • রয়াল যে! রাজমুকুট :)
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩৮269479
  • একটা মুকুট আঁকা থাকে। ঃ-)
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩৫269478
  • আমারও প্রথম প্লেনে চড়া ঐ রয়াল ডাচে। তখন নর্থ-ওয়েস্ট আর কেএলএম পার্টনার ছিল।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩২269477
  • ঘাবড়িও না, কবি বলেছেন --- যেখানে দেখিবে ছাই, চাখিয়া দেখিবে তাই
  • শ্রী সদা | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩০269475
  • গতকাল রাত্তিরে কয়েক ক্যান বীয়ার খেয়েছিলাম, পুরোনো কিছু ইয়ার-দোস্তের সান্নিধ্যলাভ হেতু তাতে কিছু পরিমাণ সিগারেটের ছাই ইত্যাদি মিশেছিল। আজকে সারাদিন হ্যাংওভারের চোটে বিছানা থেকে উঠতে পারিনি, এখনো মাথা ধরে আছে। কর্মা ইজ আ বীচ।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩০269476
  • ওহ্‌, KLM --- নস্টালজিয়া, জেবনের পেথম প্লেন চড়েছিলুম দমদম থেকে।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:২৫269474
  • আকাদার সাথে দেশে দেখা হবে আশা করি। আমি তো আর একটু পরেই কেএলএমের নীল সাদা প্লেনে চড়ব।
  • একক | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:২৪269473
  • বরগীতি কোথায় ফেবু তে ? শুনছি।
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:০৩269472
  • "তাঁর বাবার নাম তো জানি না, তবে তাঁর এক কাকা ছিলেন বসন্ত রায়। তাঁর বাবার নাম মনে হয় ছিল হেমন্ত রায়"-প্রতাপাদিত্য সম্পর্কে এই মজার কথাগুলো(এই রকমই কিছু কথা, হুবহু এক নাও হতে পরে ) শিব্রাম কোন্‌ গল্পে লিখেছিলেন?
  • kc | ০৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৬269471
  • কিসের টেস্ট করলা?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৪ ২৩:১২269470
  • টেস্ট
  • সিকি | ০৭ ডিসেম্বর ২০১৪ ২৩:০৫269469
  • বাজে অবস্থা - সারাদিনে গুরু খোলার টাইম পাই নি।

    ছ্যাঁপোকে হ্যাবাড্ডি জানিয়ে শুতে গেলাম।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৪ ২২:০২269468
  • একক, বরগীত দিয়েছি।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৯269466
  • হাগুপটি তে ডুবে দুজন মারা গেল ফিলিপিনসে। টাইফুন হাগুপটি। নানা হাগুরপিট।
  • sswarnendu | ০৭ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৯269463
  • আন্তরিক ধন্যবাদ
  • robu | ০৭ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৮269462
  • জাতীয় গ্রন্থ গীতা, এরকম একটা ব্যাপার হয়েছে শুনছি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত