এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:২২269220
  • পম্যা, বইমেলায় গুরু বসছেই। ইনশাল্লাহ।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১৯269219
  • ব্যাম্বু দিদিকে দেওয়া হচ্ছে! দিদি দিচ্ছেন না।

    কুমুদি বোধহয় দিল্লি বইমেলার প্যান্ডেলের কথা বলছে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১৭269218
  • বহুত ঝ্যাম। ইমেল আইডি যদিও আছে, তাও বাংলায় লিখে পাঠালে পড়তে পারবে কিনা কে জানে। না হলে ইমেজ/পিডিএফ করে পাঠাতে হয়।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১৬269217
  • আমারও আর আমীর খানকে ভালো লাগেনা। রঙ্গ দে বসন্তী সিনেমাটা খুবই ভালো লেগেছিল, কিন্তু ঐ সিনেমাতেই আমীরখানের ওপর চরম নির্মোহ চলে এসেছিল।
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১৩269216
  • এই সময়ে চিঠি লিখে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:০৭269215
  • বাঁশ মানে ব্যাম্বু? দিদি দিচ্ছেন?
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:০৬269214
  • ভদ্রলোকের প্রশ্নের উত্তরটা সোজা। কিন্তু ওনাকে জানাবো কীভাবে?

  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:০০269213
  • মা অবশ্য বলে যে ছোটোবেলায় আপেল, মুসাম্বি, দুধ ও ছানা না খাওয়ার ফলেই আমি বেঁটে রয়ে গেলাম।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৮269212
  • আমি চাই কুমুদি। আমি চাই। একবার অন্তত লম্বা হয়ে মেজদার সামনে গিয়ে দাঁড়াতে চাই।
  • kumu | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৪269211
  • সিকি ওরম হয়।আমারো আর ঋকৌকে ভাল্লাগে না।
    কিকি ব্যা~মকে আমি হাইট দান কর্তে পারি।লিখিও উহা জুড়িতে চাহো কিনা।

    সিঁকিঁ,মন্দিরমার্গ দিয়ে এলাম।
    বাঁশ পড়া শুরু হয়েচে।
  • kumu | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৪269210
  • আমি যে বেশ লম্বা (বং মেয়েদের প্রেক্ষিতে)তাতে কোন সুবিধে আজ পজ্জন্ত টের পেলুমনা।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:২৪269209
  • কাল।
  • d | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:১৫269208
  • উফ্‌ গন উইত দ্য উইন্ড!! এখনও পেটের ভেতরে প্রজাপতি ওড়ে গো সেই সময়ের ক্লার্ক গেবলকে দেখলে
  • kc | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:১২269207
  • ডবল হ্যাশকে,
    হা হা হা হা
  • trx | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১269206


  • এই হল পারফেক্ট হাইট
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৬269205
  • ডাবল হ্যাশকে আমারো ঃ-)))
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১269204
  • @ডাবল হ্যাশ হ্যা হ্যা হ্যা।
  • trx | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৮269203
  • ক্লার্ক গেবল আর ভিভিয়ান লে র সেই বিখ্যাত সীনের গ্রামার মেনে চলতে গেলে পারফেক্ট হাইটের ব্যাপার একটা অবশ্যই আছে :-p
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:২৭269202
  • কিকি খুকিই রয়ে গেল। কই, দীপিকা পাডুকোনকে দেখে তো আমার নিজেকে কখনও বেঁটে মনে হয় না! ভালোবাসতে গেলে হাইট ইজ নো বার।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:২৫269201
  • সিকিকে গোটাকতক গাঁট্টা মেরে গেলুম। আধপয়সা কতখানি!!!
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:২৪269200
  • উঃ বেঁটেত্ব নিয়ে কতা হচ্ছে, কি বলবো সেই সিক্সের পর থেমে যাওয়া যে কি দুঃখের ব্যাপার, সবাই লম্বা হয়ে যাচ্ছে আর আমি ভেবে যাচ্ছি আর কদিন রইলো, হঠাৎ করে লম্বা হয়ে যেতে পারি এরকম ভাববার মতন। সবচেয়ে প্রকট হয়েছিলো, যখন রোজা তে অরভিন্দ কে দেখলুম, তখন কেবল মনে হলো আর ছ সাত ইঞ্চি লম্বা করে দিলে(আমাকে) কার কি ক্ষেতিটা হত! (একবারো মনে হয়নি লম্বা হলেই বা কি লাভ হত!)
  • ## | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:১৮269199
  • দিল্লীতে আর একটু শীত পরলে বোলো।
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:১৪269198
  • কদিন আগে জলসা মুভিজে নতুন করে এখানে আকাশ নীল শুরু হয়েছিল। সেইটা কয়েক এপিসোড দেখে আমার নিজের ওপর অত্যন্ত ধিক্কার জন্মেছিল - এই অঘোদা-র জন্য আমি নাকি ব্যথা খেয়েচিলাম? কী জঘন্য লাগল এইবারে, ন্যাকার জাসু, বিরক্তিকর নকল আইল্যাশ, মানে কিদিবিচ্ছিরি প্যাকেজ একখানা। অথচ সিরিয়ালটা একই, জাস্ট রিপিট টেলিকাস্ট হচ্ছে।

    আমার বোধ হয় আগে পছন্দ খুব খারাপ ছিল। কিন্তু সেটা ভরসা করে সিকিনীকে বলতেও পারি না।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:০৯269197
  • আমারও অঘোদাকে দেখে ঐ ছালছাড়ানোর মুর্গির কথা মনে পড়ে।

    বৈমাকে প্রথম দেখেছিলাম একটা সিরিয়ালে, ক্যারাটে মেরে ইভটিজারদের সায়েস্তা করছিল, তখন আমি কলেজে পড়ি। সেই দৃশ্য দেখে থেকেই আমার বৈমাকে দারুন ভালো লেগে যায়। তখন বৈমার একটা দারুন মোটা লম্বা বেণী ছিল।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:০৬269196
  • সিসুচড়াই? অঘোদা? নাঃ, তাত্থেকে ভালো দেখতে - আমার তো মার্জিৎকে ভাল্লাগলো না!~
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:০০269195
  • বেশ বছর কয়েক আগে বাড়িতে একটা বিয়ে, আমার এক মাসির বিয়ে। মানে ঐ মেজদার ভাই সেজদার মেয়ের বিয়ে। তো বাড়ির সব ছানাপোনারা হিন্দি সিনেমাটিনেমা দেখে লোকশিক্ষে পেয়ে বরের জুতো চুরি করার জন্য ঘুরঘুর করছে। কিন্তু বাছারা সব এমন লক্ষ্মীসোনা, কারুর আর এগিয়ে যেতে সাহস হয় না। একে জাঁদরেল মেজদা/মেজদাদু/মেজজেঠু, তার উপর রাগী দিদিভাই/সোনামা মানে আমার মা, স্ট্রিক্ট ভালোমাসি/ভালোদিদি/রাঙাপিসি এদের বকুনির ভয়ে কাতর হয়ে কুচোরা এসে আমার কাছে লুটিয়ে পড়ে, "মিমনিমাসি/দিদিয়া তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি কিছু একটা করো প্লিজ! একটু হেল্প কর আমাদের। প্লিজ, প্লিজ, প্লিজ।"

    তো কচি মুখগুলো দেখলে কার না মায়া হয়! আমি ছাঁদনাতলায় গিয়ে দাঁড়ালাম। বরের এক ছোকরা কাকুকে জুতো আগলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল হয়তো। তিনি আমার আগমন দেখেই এক জোড়া হাওয়াই চটি এগিয়ে দিয়ে বললেন, "এই নিন, এই দুটো দিয়ে পিত্তিরক্ষা বা মুখরক্ষা করুন।" বলেই একটি ফিচেল হাসি দিয়ে আমার মেজাজটা খিঁচড়ে দিলেন। যাই হোক আমিও বললুম "লজ্জা করে না? বিয়ের বরকে হাওয়াই চটি পরিয়ে এনেছেন! আমাদের বললেই পারতেন, আরো একজোড়া কোলাপুরী পাঠিয়ে দিতাম তত্ত্বের সাথে।"

    এমন ফিচেল বরের কাকুকে সামলাতে পারে একমাত্র আমার বড়দা, মানে কনের বড়জেঠু। তাই বড়দাকে ডেকে ওনার সঙ্গে আলাপ করিয়ে দিলাম। ব্যাস, যেমনটি ভাবা গেছিল, বড়দা বরের কাকু কোন কেজি ইস্কুলে যেত থেকে শুরু করে দিল, আমি ভালো ই জানি, ক্লাস টুয়েলভে ঐ ছোকরা পাথফাইন্ডারে যেত নাকি স্কেম্যাটিক সেই অব্দি বড়দা যতক্ষণে পৌঁছবে, ততক্ষণে বরের কাকু ত্রাহি ত্রাহি ডাক ছাড়বে। দুজনে যতক্ষণে রহড়া রামকৃষ্ণ মিশনের হোস্টেলের খাওয়ায় পৌঁছেছে, ততক্ষণে আমি দেখে নিয়েছি বরের নতুন চটিজোড়া পুরুতের পাটকাঠি রাখার ব্যাগের পিছন থেকে উঁকি মারছে। ব্যাস, আমিও পায়ে করে করে সরিয়ে এনেছি ঐ চটিজোড়া। এনে কুচোগুলোর হাতে দেওয়া মাত্র আবার আব্দার, "কোঁথাঁয় রাঁখবো, একঁটা ব্যাঁগ এঁনে দাঁও নাঁ?" এখন জুতো রাখার জন্য ব্যাগ, এমনটা ভাবতেই আমার কেমন একটা হয়। এদিকওদিক সম্ভাব্য ব্যাগের আশায় খুঁজতে গিয়ে দেখি মেজদা, মানে কনের মেজজেঠু একটা আদি ঢাকেশ্বরীর প্লাসটিক ব্যাগ ধরে বসে আছে একটা চেয়ারে।

    গিয়ে বলি "মেজদা, তুমি বরের হাইটটা দেখে নিয়েছ তো ভালো করে?"
    মেজদা বিমর্ষমুখে বলে "তোর মা আর মাপতে দিল কই? জামাইয়ের হাইট নাকি মাপতে নেই! তোর বিয়ের সময়েও তোর বরের হাইট মাপতে দেয় নি, আমাকে চোখের আন্দাজে বুঝতে হয়েছে।"
    "ও মেজদা, এই প্লাস্টিকের ব্যাগটা দাও না? খুব দরকার আমার।"
    "কেন? এটায় আমার ছাতা আছে। এটা দেওয়া যাবে না।"
    "ওফ মেজদা, অঘ্রান মাসের বিয়েতে কেউ ছাতা নিয়ে ঘোরে!! দাও তো দেখি তোমার প্লাস্টিক ব্যাগটা! এই নাও এই তোমার ছাতা, ধর। আমি ব্যাগটা নিলাম।"
    "এখন নে, কিন্তু বিয়ের শেষে ফেরত দিবি। এখন ছাতাটা আমি কোথায় রাখি?"
    "ঐ তো বড়দা বরের কাকুর সাথে কথা বলছে, গিয়ে বড়দাকে রাখতে দাও তোমার ছাতা। বরের কাকুটার হাইট কেমন হবে বল তো মেজদা?"

    ব্যাস এতক্ষণে আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়, বরের কাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় কনের বড়জেঠু ও মেজজেঠু। নতুনচটিজোড়াও আদি ঢাকেশ্বরীর প্লাস্টিক ব্যাগে ঢুকে যায়। বাচ্চা পার্টির হাতে সেই চটিসমেত ব্যাগ তুলে দিয়ে আমি গিয়ে কনের মাথায় লজ্জাবস্ত্র ধরি, বরকে সাবধান করে দিই, "সাবধানে সিঁদুর পরিও বাপু, চারহাজারটাকার মেকাপ নষ্ট করে দিও না যেন।" তখনও তো আর জানি না, এই নতুন বর কী জিনিস!

    বিয়েটিয়ে নির্বিঘ্নে মিটে যাওয়ার পর বাচ্চা পার্টি বরের পাশে ঘুরঘুর করতে থাকে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না, টাকা না দিলে জুতো ফেরত দেবে না। অতগুলো করুণ চোখের আর্তি দেখে আবার আমাকে হাল ধরতে হয় "ও নতুন জামাই, তোমার জুতোজোড়া ওরা সরিয়েছে, ফেরত চাও, ফেরত চাও শিগ্গির!"

    নতুন জামাই বলে দেয় "জুতো ফুতো চাই না, খালি পায়ে দিব্যি আছি।" বলে খালি পায়ে তিড়িংবিড়িং করে ঘুরে বেড়াতে থাকে। বাচ্চাপার্টি ভয়ানক ঘাবড়ে যায় এবার কী করা উচিত ভেবে না পেয়ে।

    এমন সময়ে শোনা যায় মেজদার গলা, "তুমি যখন বিয়ে করতে এলে, চটি পরে এসেছিলে নিশ্চয়ই তখন! বেশ লম্বাই মনে হচ্ছিল তখন অত মেয়েদের ভিড়ে। এখন তো মনে হচ্ছে যতটা লম্বা মনে হচ্ছিল তখন, ততটা লম্বা তুমি নও!"

    আমি আমার মাকে খুঁজতে যাই। এখন মা ছাড়া আর কেউ মেজদাকে সামলাতে পারবে না।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৭269194
  • সিসুচড়াইও এরম হয়

    বেরোনো গেলনা। এখন ৮২ কিমি তে ঝড় ঃ-(
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৫269193
  • অপরাজিতা ঘোষদাসকে কেমন ছাল ছাড়ানো চড়াই পাখির মত লাগলো।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:২৮269192
  • দমদি ঃ-))

    যাই চাট্টি জিনিস বয়ে আসি। আজ আবার ৬০ কিমি প্রতি ঘন্টা হাওয়া। ফিল্স্লাইক -২৫।
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:২৬269191
  • বৈশাখী মারজিতের ফেবু পেজও আছে, তবে সেখেনে ভালো ছবি নেই। জনস্বার্থে এইটা দিলাম। অপরাজিতা ঘোষদাসকে তো দেখবেনই, বৈশাখী মারজিতের এন্ট্রি ১১ মিনিট ১৬ সেকেন্ডের মাথায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত