এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫৮268442
  • সিকি, শীতকালে বাড়ি গেলে আমার বাবা-মায়ের বাড়ি থেকে ঘুরে যেও। আমার মায়ের এক চেনা দোকানী আছে। খুব ভালো পয়রা গুড় দেয়। তোমার জন্য এক নাগড়ি দিতে বলব।
  • kc | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫৭268439
  • সতীদাহ নিয়ে কথাবার্তা এবং সেসব নিয়ে বাবরের দৃষ্টিভঙ্গী নিয়ে গল্প তো কাদিরভেও আছে। অনেকদিন আগে পড়া। আবছাভাবে মনে পড়ছে।
  • একক | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫২268436
  • সিকি;
    হালাল করার একটা মন্ত্র পড়া প্রথা প্রাচীন কালে চালু ছিলো। আমরা যেমন দুপুরবেলার খাবার খাওয়ার আগে ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করি সেভাবেই যা যা পবিত্র কারণ আল্লাহ কে উত্সর্গ করা যায় তাই হালাল। এর ওপর বেস করেই পরবর্তীকালে মুয়ামালত গড়ে ওঠে অর্থাত বিনিময়। অসীয়ত অর্থাত এই প্রথা গুলোই নির্দেশ করে কোন কোন জিনিস হারাম আর কোনটা হালাল। ব্যাপারটা এখন এসে হালাল কাটে দাঁড়িয়ে চে তার মানে শুধু মুরগি তা নয় :)

    এরকম অনেক শব্দ পাবে যার অর্থ সংকুচিত হয়েছে। যেমন নেড়ে। এটা নাড়িয়া বৌদ্ধ দের উদ্দেশ্যে দেওয়া বর্ণহিন্দু তাচ্ছিল্যবোধক শব্দ। এবার এই গরিব গুরব রা মুসলমান হয়ে যাবার পর মুসলিম দের নেড়ে বলে ডাকা শুরু হয়।
  • kc | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫২268437
  • ফাই, "কোনি" শেখোনি?
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫২268438
  • পয়রা গুড় আমিও খুবই শুনেছি। আমার সাউথ ২৪ মামার বাড়ি।
  • Bhagidaar | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫১268435
  • ডাঙ্গর কি? উকুন?
  • hu | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৫০268434
  • সিকি, পয়রা গুড় আমি খুবই শুনেছি। তোমার বাড়ির থেকে চার স্টেশন পরেই ঃ-)
    আর এককের লেখার কথাগুলোরও মানে জানি। সব কটা আক্ষরিক মানে জানি না, কিন্তু কোন বাক্যে কি হিসেবে ব্যবহার হয়েছে বুঝতে পারি।
  • pi | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৪৯268433
  • অহমিয়ার দুটো শব্দ আমার ভারি পছন্দ হয়েছে। পারলেই ব্যবহার করি। খিলিমিলি আর ডাঙর।
    যেমতি গুরুর ফেবু গ্রুপে এখন বহুত খিলিমিলি !
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৪৪268432
  • পয়রাগুড় তারপরেও শুনি নি :( খেজুর গুড় আখের গুড় চিটেগুড় ঝোলাগুড় স-ব জানি, কিন্তু পয়রা গুড় শুনি নি।
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩৯268431
  • বগাবঙাল?? :-))))
  • b | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩৭268429
  • অসমীয়াতেঃ
    বঙালঃ বিদেশি।
    বগাবঙালঃ শাদা বিদেশি (সাহেব)
    ইত্যাদি।
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩৭268430
  • হ্যাঁ, মাইরি পর্তুগীজ শব্দ। অথচ বাংলায় ঢুকে কেমন আপন হয়ে গেছে !
    হায়েস্সেকেন্ডারিতে পড়েছিলুম।
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩৫268427
  • মাইরি হল মেরী মায়ের দিইব্বি।

    আর সিকি, বাপু তুমি তো 'পয়রা গুড়' শুনেও খুব চমকেছিলে এবং ঐ পশ্চিমবঙ্গে কত বছর যেন বাসের কথা বলেছিলে,তাতে শোনো নি। বাঙাল ইত্যাদি বলেও হ্যাটা করার মত করেছিলে -- এই মাত্তর ২০০৪ না ০৫ সালে। তারপর দেখা গেল অনেকেই শুনেছে শব্দগুলো বাঙাল না হয়েও।

    তো, আমরা অমন কতকিছুই শুনি নি। আমি যেমন পুরুলিয়ার একজনের মুখে বাংলা শুনে বেশ অনেক শব্দই জানতাম না দেখলাম।
  • Du | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩৫268428
  • ওদেশে থাকতে ইন্দো পাক রেডিওতে ধর্মকথা শুনতে গিয়ে 'মালুইন' গোছের একটা শব্দ শুনে মনে হয়েছিল বাঙালী উচ্চারনে ওটাই মালাউন হয়েছে।
    আসামে চালু ছিল বঙাল। বহিরাগতদের এবং কালক্রমে বাঙালীদের বোঝাতে। এই নিয়ে আর কে কাকে কি বলবে? সবারই বহিরাগত বা অপরকে নিয়ে ক্ষোভ/বিদ্বেষের উত্তরাধিকার। টেনে নিয়ে যাবো, না, শোধ্বোধ আব্বুলিশ বলে দেবো এই তো ডিসিশন।
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১২:৩০268426
  • অমন কিছু ধম্মের চাদর জড়িয়ে মাতৃত্ব ছুটি বাড়ানো হয় নি বলেই জানি।
  • jhiki | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৯268424
  • মুসলিম দেশে আলুর চিপসের প্যাকেটেও হালাল লেখা থাকে ঃ)
  • Du | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৯268425
  • আমি শিখেছি বলিউড থেকে - নমক হালাল আর নমক হারাম। প্রোপোরশনের তারতম্যের জন্যই বোধ হয় হারাম শ্ব্দটা বাঙ্লায় ঢুকে গেছে কিন্তু হালালটা অচেনা ঠেকে।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৮268422
  • জানি না কাজু - মায়ের কিরে টইপের কিছু একটা শব্দবন্ধ সম্ভবত।
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৮268423
  • 'অফিশাপ'!! :-))))
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৬268421
  • সত্যি কত কম জানি। :P আমি হালাল শুনেছি একমাত্র মাংসের দোকানে। আর হালালের অপোজিটে ঝটকা।
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৫268420
  • মাইরি-টা আসলে কোন দেশী শব্দ বলো তো দেখি সিকিস্যার?
    অন্য কেউ বলবেন না !
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২৪268419
  • তাইলে হালাল-হারাম আর পাক-নাপাক এদের মধ্যে তফারেন্স কী?
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২২268418
  • মাইরি, বিশ্বাস করো, এগুলো কমন শব্দ নয়। আমি জীবনের বাইশ বছর পশ্চিমবাংলায় থেকেছি, বিভিন্ন জায়গায়, কখনও এইসব শব্দ শুনি নি।
  • jhiki | ২৮ নভেম্বর ২০১৪ ১২:২০268417
  • উর্দুতে কাফের হল বিধর্মী।

    হালাল মানে উৎসর্গ নয়, ইসলামে সবকিছুরই হালাল-হারাম আছে।
  • jhiki | ২৮ নভেম্বর ২০১৪ ১২:১৭268415
  • সিকির দেওয়া ফেবু লিংক আধাখাপচা পড়লাম, লোকের এত ভাট লেখার ও সেই নিয়ে ক্রমাগত ভাটিয়ে যাওয়ার অফুরন্ত সময় আছে দেখে খুব মজা পেলাম!

    ভাগ্যিস আমি এধরণের কোন রং-এর চাড্ডি গ্রুপেরই সদস্য নই, আমার ওয়ালে চাড্ডি লেখাপত্তরও পড়ে না ঃ)
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১২:১৭268416
  • 'অফিশাপ' মানে কি অফিসিয়ালি অভিশাপ দেয়া? অথচ নামটার মধ্যে বেশ একটা কফিশপ কফিশপ ব্যাপার আছে।
  • jhiki | ২৮ নভেম্বর ২০১৪ ১২:১৬268414
  • লানত মানে জানবনা কেন, ওটাতো উর্দু/আরবি। মানে ধিক্কার।

    বাংলাদেশী উরুশ্চারণে সব গেছে! মলাউন উর্দুতে নেই/শুনিনি।
  • একক | ২৮ নভেম্বর ২০১৪ ১২:১১268413
  • হালাল হচ্ছে উত্সর্গীকৃত, পবিত্র। লানায়ত মানে অফিশাপ এস ক্রিয়াপদ। সেটা বিশেষ্য হলে হয় মালউন। অভিসপ্ত। এগুলো কমন শব্দ তো।
  • de | ২৮ নভেম্বর ২০১৪ ১২:০৯268409
  • মালাউন মানে বোধায় বিধর্মী!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত