এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৮:১৭268290
  • আরে শুভস্য শীঘ্রম ! তাই না একুবাউ? ;-)
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:৫৮268289
  • একক ভালো হচ্ছে না কিন্তু। ক্লাস সেভেন থেকে এইসব ম্যাগাজিন?
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:৫৪268288
  • মৈত্রেয় তো ক্লাস সিক্স ? আমাদের পয়সা জমিয়ে কেনা টা ৭-৮ থেকে শুরু কারণ ন্যাচেরালি ফ্যান্টাসি বা দেবনেযর ইস্কুল লাইব্রেরি তে রাখ্তনা :)) লাইব্রেরির বই তুলে সারাদিন পড়ে বিকেলবেলা জমা দিতুম | এরমধ্যে ক্লাসে সন্তোষ দা, নন্দ দা আমার থেকে "সার্কাসের ছেলে" আর "টেল অফ টু সিটিজ" বাজেয়াপ্ত করেছিলেন | নির্দ্বিধায় দিয়ে দি | তারপর সেই লাইব্রেরিয়ান আর স্যার এর মধ্যে তুমুল বাওয়াল :((
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:৩৬268287
  • টি ঃ))))

    ব্যাং, সেই ব্যবসায়ী ছেলেটির কথা শুনে আমি খুব আনন্দ পেইচি - কি ম্যাচিওরিটি! ভাবা যায় না!

    ক্লাসে গুজরাতী/সিন্ধি/জৈন ছেলেপিলের ওপর নজর রাখো - এ জাত ব্যবসায়ী!
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:২৮268286
  • কিন্তু আমাদের তদন্ত কদ্দূর এগোলো এলসিয়েমদা? সব হয়েতয়ে গেলে তোপসেকে একটু ডিটেলসে বলবেন, আমার পেত্থম গপ্পটা লিখতে হবে।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:২৭268285
  • আমি কিন্তু কখনো কেলাসে বসে গপ্পের বই পড়িনি, কানের কাছে মাস্টামশাই বকবক করবে, ওখানে মন দিয়ে গপ্প পড়া যায় না।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:২৪268284
  • টি ঃ)))

    দে ঠিক বলেছ, আমরাও ক্লাসে বসে গল্পের বই পড়েছি। কিন্তু ঐ একক যেমন ব্যবসাবাণিজ্যর কথা বলল, সেরকমটা কক্ষনো করি নি। বন্ধুকে গল্পের বই পড়তে দেওয়ার বিনিময়ে বড়জোর তার থেকে হয়তো কখনো একটাদুটো বই পড়তে চেয়ে থাকব। কিন্তু ঐ এককের পোস্টটার মত নয়।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:২৩268283
  • টি ঃ)))

    দে ঠিক বলেছ, আমরাও ক্লাসে বসে গল্পের বই পড়েছি। কিন্তু ঐ একক যেমন ব্যবসাবাণিজ্যর কথা বলল, সেরকমটা কক্ষনো করি নি। বন্ধুকে গল্পের বই পড়তে দেওয়ার বিনিময়ে বড়জোর তার থেকে হয়তো কখনো একটাদুটো বই পড়তে চেয়ে থাকব। কিন্তু ঐ এককের পোস্টটার মত নয়।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:২১268282
  • ওব্বাবা এতো কীসব গ্রীক মাইথোলজির ব্যাপার। এই প্রমিস ভাঙা যায় না, ধুস ! মাদার্স প্রমিস ফাদার্স প্রমিস ছাড়া অন্য কোনো কসম তো আমি ইয়ে মেরে দিতাম একদম ! কীসব ছেলেপিলে রে, জটিল ব্যাপার্স্যাপার দিয়ে দিব্যি **চ্ছে !
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:১৭268281
  • দু, ঠিক ধরেছ। উনি আমাকে থোড়াই ভয় পান।
    তবে ওনাদের শপথবাক্যটি আমি জানি। একবার এক জন্মদিনের পার্টিতে আড়ি পেতে শুনে নিয়েছিলাম। ছোটোবেলায় ছিল মাদার্স প্রমিস না কী যেন। ক্লাস ফাইভ থেকে শপথবাক্যটি পাল্টে গেছে।
    এখন জিগায় "ডু ইউ সোয়্যার অন দা রিভার স্টিক্স (styx) ?"
    উত্তরে বলতে হয় "ইয়েস আই সোয়্যার অন দা রিভার স্টিক্স"
    এই শপথ ভাঙার সাধ্যি কারুর নেই। কেটে দুখানা করে দিলেও মুখ থেকে আর কিচ্ছুটি বার করা যাবে না এই শপথবাক্যির পরে।

    নির্ঘাত ঐ বালক ব্যবসায়ীও এই দিব্যি দিয়েছে। নয়তো ক্লাসশুদ্ধু ছেলে কেউ কেন নামটা বলছে না!
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:০৫268280
  • আরে ধুর ঘোতন না, আসলে ঘোতঞ্চাঁদ বলি।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৭:০৪268279
  • ইয়ে মানে ঘোতন তো পোলাপাইনদের নাম হয়। পুলির নাম ঘোতন রাখসেন? আমাদের আপিসে একজন পাঞ্জাব লরি-মার্কা দশাসই বালক আছে, তারে অন্যেরা গাবলু টাবলু বলে, আমি ঘোতন ডাকি। মানে তেমন তেমন মোটা হলে।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ১৬:৫৬268278
  • ব্যাঙদির ছেলের নাম মৈত্রেয়! আমার মেয়ের নাম মৈত্রেয়ী। ডাকনাম ঘোতন। সে যাক, ইশকুলে গল্পের বই পড়া শুনে মনে পড়ে গেল। আমরাও এরকম কত্তুম। ভুগোল বইয়ের মলাটের ভেতর ফেলুদা ইত্যাদি। একদিন ধরা পড়ে যেতে প্রথমে বেশটি করে কান মলে তারপর জিজ্ঞাসা করে, বল হতভাগা, ভূপ্রাকৃতিক ভাবে ভারতকে ক ভাগে ভাগ করা যায়? এর উত্তর বুঝলেন, ওই সাত না আট হবে। চোদ্দও হতে পারে। তো, আমি কিছুই বলতে পারছি না। কান ওদিকে আরো জোরে টানছে। শেষে থাকতে না পেরে হেব্বি চেঁচিয়ে বললাম, কী আশ্চর্য! পাঁচভাগে ভাগ করা যায় তো!
    - বটে! পাঁচ ভাগে! কি কি শুনি। এই আশিষ তোর স্কেলটা দে তো!
    - উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম...আর আর মধ্য।
    ব্যাস...ঠাস ঠাস করে স্কেলের বাড়ি। সঙ্গে অপমান। গার্জেন কল। হ্যাঁ, আপনার ছেলে ক্লাসে গল্পের বই পড়ে। অমনোযোগী। মিচকে। ইত্যাদি ইত্যাদি।
    রিকশা করে ফেরার সময় বাবা আর হাসি চেপে রাখতে পারছিল না। তবে স্যার গুলো আমায় খুব ভালোবাসত।
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১৬:৩৬268277
  • তাও হতে পারে দু!
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৬:০৮268276
  • কেউ আন্দ্রে মরিসের অ্যারিয়েল পড়েছেন? শেলীর বায়োগ্রাফি?
  • Du | ২৬ নভেম্বর ২০১৪ ১৫:৩৭268275
  • দে, এই যে বলছে না এটা মনে হয় বকার ভয়ে নয়, সে ব্যাঙ যতই ভয়ংকর হোক ঃ)। এটা একটা মন্ত্রগুপ্তির শপথ গোছের ব্যপার হবার চান্স ঃ)
  • Tim | ২৬ নভেম্বর ২০১৪ ১৫:১৬268274
  • আমাকেও চক ছুঁড়েছিলো একবার। খুব অকমান লেগেছিলো।
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১৫:১২268273
  • একি অতো বড়ো খোঁদলটা কোদ্দিয়ে এলো?
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১৫:১১268272
  • ব্যাং, ওকে বলো তোমার থেকেই পয়সা নিয়ে গিয়ে বই ভাড়া নিতে - গপ্পে গপ্পে তোমাকে বলে দেবে।

    বকা খাওয়ার ভয় থাকলে বাচ্চারা শেয়ার করে না - বকার দরকার কি? ক্লাসে গপ্পোবই তো আমরাও পড়েছি - এমন অন্যায় আর কি করেছে?
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৪৭268271
  • না না এই তো মুখ সেলাই করে নিলুম, এই যে -

  • একক | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৪৫268269
  • এতো দারুন ব্যাপার ! আমাদের সময়েও চলত তবে ভাড়া অনেক কম ছিল বা বেশিটাই বার্টার। যে বইগুলো দাম বেশি যেমন ডেবনেয়র বা টিনটিন ইংলিশ এডিশন সেগুলো চাঁদা তুলে। বাচ্চারা এসব করবেই :)
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৪৫268270
  • ফাজিল কাজুটার জন্যে কেসটায় মনোনিবেশ করতে পারছি না।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৪৪268268
  • আমার কোলিগের দেয়া সেই লাইব্রেরির কথা বলি, এতে দেখি মামুর খান্ডবদাহন-ও আছে, অ্যাদ্দিন দেখিনি ! মামু বেশ বিখ্যাত লোক তো !
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৯268267
  • জ্জিও এল্সিয়েমদা ল্যাদোষচন্দ্র মিত্র থেকে প্রদোষচন্দ্র মিত্র মোডে এসে গেছেন, এর ফয়সলা হবেই !

    কেস সলভ হোক, তারপর আমি সেই দেখে আমার জীবনের প্রথম গোয়েন্দা গল্প লিখব।
  • Du | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৮268266
  • একটা লাইব্রেরী মেম্বারশিপ করে দাও, কোন ছেলে জেনে আর কি করবে। ও তো যে কেউ হতে পারে।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৩268264
  • ওগুলো টাকা নাও হতে পারে। কোন দিন কত মিনিট তার হিসাব হতে পারে। পরে সব যোগ করে, টিফিনের মিষ্টি শেয়ার হবে।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৩268265
  • কোনো ডেট তো নেই। হয়তো কয়েক মাস আগে লিখেছে, আমি তো রোজ সব খাতার পিছনের পাতা পড়তাম না এতদিন।

    হায়, এতদিন আমার স্থির বিশ্বাস ছিল, আমার মায়ের মত অত সরল এবং বোকা আর কেউ হয় না। হাজার গোয়েন্দাগিরি করেও আমার নাগাল পায় নি কক্ষনো। এখন নিশ্চয়ই আমার ছেলে তার মায়ের সম্বন্ধে এমন কথা ভাবে।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:৩২268263
  • ব্যোমকেশদা গুরুর নীপা জানা ছিল না ! আমাকে এইটে লিখে পাঠালেন ফেবুতে -

    "
    কেসটা অনেকটা 'মাকড়সার রস'-এর নন্দলালবাবুর মত, সম্ভাব্য সব কিছু সরিয়ে ফেলা হয়েছে হাতের কাছ থেকে যাতে রস খেয়ে নেশা হয়, তবু উসকো কাঁহা সে নেশা করনে কা মাকড়সার রস মিল রাহা হ্যায়?

    দাঁড়ান অজিতকে পাঠাই, ও সেবার একা গিয়েই সব সাল্টে দিয়ে এসেছিল।
    "
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:২৯268262
  • কোন ফ্রাইডে, আর আটটা সেকশনে কম করেও নিশ্চয়ই দশ বারোজন তো অ্যাবসেন্ট থাকবেই।
  • Manish | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:২৭268261
  • Byaang
    Friday তে ওদের ক্লাসে কে কে absent ছিলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত