এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | ০৯ মে ২০১২ ১৫:২৯2640
  • ar shesh porjonto dilli jaoa hochchhe kalke. Matroi ghonta 5-er jonye :-(
  • achintyarup | ০৯ মে ২০১২ ১৫:২৫2639
  • 19 tarikh rattire luru hoye ure jabo
  • kumu | ০৯ মে ২০১২ ১৫:২১2638
  • সায়ন রে,সে রকম কোন দিক নাই।ডাইনে,বাঁয়ে বাড়ি ভাঙা হচ্চে,সামনের বাড়ীটাও।আওয়াজে টেকা দায়।

    বাঁয়ের বাড়ীর মিস্তিরিরা আবার আমার ছাদে ভারা বেঁধেছিল,জিজ্ঞেস না করে।

    ডিডিদা,সে তো জানি,আক্ষরিক অর্থে বলেন নি।
    একটা প্রশ্ন বহুদিন ধরে মনে এসেছে,এই সুযোগ-
    আপনার বহুবিধ বিষয়ে জ্ঞানের গভীরতা দেখলে আশ্চর্য লাগে,চাকরি ও সংসারের দাবী মিটিয়ে এত উদ্যম ও সময় আপনি কী করে পেলেন?
  • কল্লোল | ০৯ মে ২০১২ ১৫:১৭2637
  • এঃ এট্টা ভুল বোঝা হতে পারে।
    জেগে দেখি দুটো আর নেই, মানে আছে, মানে একদম নেই হয়ে যায় নি, মানে ওরা বোধহয় গত্তে ঢুকে পড়তে পেরেছিলো।
  • কল্লোল | ০৯ মে ২০১২ ১৫:১৩2636
  • আরেঃ কুমু! কাঠবিড়া৯রা বিশেষ করে বড়গুলো প্রচন্ড দায়িত্বজ্ঞানহীন। আমার মিটার বাক্সে দুটি থাকতেন। তো মাসখানেক হলো কাঠবিড়া৯রাসুমারীতে দুজন বেড়েছেন। এই দুটো মহা বিচ্ছু। মা বাপ কোথায় যান কে জানে! রোব্বার দুপুরে আর কোথায় যাবে, হয় পাশের বাড়ির আমগাছে, নয় ম্যাটিনি শোয়ে। ব্যাস এদুটো বারান্দায় নেমে এসে আর উঠতে পারে না। আমার হয়েছে জ্বালা। আশেপাশে বিড়াল আছে, কাক তো আছেই। অত ছোট্ট দুটিকে তো এগালে ওগালে করে দেবে। আমি শা... ভাতঘুম চুলোদ্দোরে দিয়ে হাঁ করে বসে আছি বারান্দার ওপ্রান্তে এট্টু ভাতের দলা আর জল রেখে। ব্যাস, তাদের আর কি! মাঝে মাঝে ভাত খাচ্ছে আর দৌড়চ্ছে। এরপর আমারও বসে বসে চোখ লেগে গেছিলো। জেগে দেখি দুটো আর নেই।
    যাই বলো, অ্যাতো দায়িত্বজ্ঞানহীন মা-বাপ আমি জম্মেও দেখিনিকো।
  • lcm | ০৯ মে ২০১২ ১৫:০৮2635
  • আর এখনই বা হচ্ছে কেন, মলমাস নাকি?
  • সায়ন | ০৯ মে ২০১২ ১৫:০৭2634
  • কিন্তু পাড়াময় এত বাড়িই বা ভাঙা হচ্ছে কেন? মল বানাচ্ছেন নাকি?
  • পাই | ০৯ মে ২০১২ ১৫:০৬2633
  • কুমুদি, ওরা বোধহয় গুরু পড়েছে। ঐ ভাজা টাজা ইঃ।
  • সায়ন | ০৯ মে ২০১২ ১৫:০৫2632
  • কুমুদি, বাড়ির যেদিকে আওয়াজ উপদ্রব কম সেদিকে একটা বার্ড-ফীডার, গ্রাউন্ডনাট ভরা, ঝুলিয়ে দিন।

    আপনি বলার পর বাদামের সঙ্গে আমি একটা মাটির জায়গায় জল রাখতে শুরু করি। কাঠবিড়ালিগুলো এত বিচিত্রভাবে জল খেয়ে যায় না দেখলে প্রত্যয় হবে না। আবার জল খেয়ে ফুলগাছের টবে মুখ মোছার ধুম, সে আরেক জিনিস! ঃ-)
  • ডিডি | ০৯ মে ২০১২ ১৫:০৪2631
  • @কুমু
    "একদিনও ভাল্লাগে নি" টা লিটারেরি নিও না।

    আসলে লেট কৈশোরে (যাস্ট কুরি পেরিয়েছি) চাকরীতে ঢুকেছি। তখনো গায়ে ম ম করছে নকশালী গন্ধো। আদর্শগত ভাবেই চাগরীকে ঘিন্না করবার কথা। আর তার পরে কখন ভামভেটকি হয়ে গেছি অসাড়ে খ্যাল নেই, কিন্তু চাগরি নিয়ে স্বপ্নোটপ্নো আর দেখি নি।

    চিরকাল হেইচারের তাত্বিকেরা সত্যি সত্যি বলে এয়েছেন "ডিডির মতন নন সিরিয়াস চাকোর বাকোর আগে কখনো দেখি নি"। তাঁরা কি আর মিছে কয়েছেন ?
  • কাজু | ০৯ মে ২০১২ ১৪:৫৯2630
  • দুক্ষের বরষায় চোক্ষের জলো যেই নামলো-ও-ও-
    কুমুদির দরোজায় কাঠবিড়িলীরা এসে থামলো-ও-ও-
  • কুমু | ০৯ মে ২০১২ ১৪:৫৬2629
  • সায়ন,দুক্ষের কথা আর কী বলি,আমার কাঠবেড়ালীরা আর আসে না,ভাল বিস্কুট,বাদাম সব দিই,তাও না।
    পাড়ায় অনেক বাড়ী ভাঙা হচ্চে,আওয়াজে ভয় পায় হয়তো।
  • phutki | ০৯ মে ২০১২ ১৪:৪২2628
  • খেতে হয় কেন? কোবরেজী ওষুধের অনুপান নাকি?
  • Blank | ০৯ মে ২০১২ ১৪:৩৪2627
  • আজকাল ভাতের পরে একটা করে আইসক্রিম খেতে হয় ছোট্ট করে
  • প্পন | ০৯ মে ২০১২ ১৪:৩২2626
  • চাট্টি ভাত আর মুর্গীর কারি, স্যালাড, সাথে ফ্রেশ লাইম - সৌজন্যে আপিস ক্যান্টিন।
  • সায়ন | ০৯ মে ২০১২ ১৪:২৯2625
  • লাল ডিমের ঝোল আর ফুলকা, আর একগ্লাস লস্যি দিয়ে পিত্তরক্ষা হল - সৌজন্যে বিহারদেশীয় ঝুপ্স।
  • প্পন | ০৯ মে ২০১২ ১৪:২৮2624
  • একটু ভাজা মশলা চিবোতে ইচ্ছে করছে। কোথায় পাই? :(
  • কুমু | ০৯ মে ২০১২ ১৪:২৪2623
  • ঘাড়ে পিঠে চড়ার দিন খুব তাড়াতাড়ি ফুরিয়ে গিয়ে তারা বড় হয়ে যাবে,তাই যত পারো তাদের চটকেমটকে আদর করো।
    বড় হয়ে গেলে একটা ফোন/এসেমেসের জন্য হাপিত্যেস করে বসে থাকতে হবে।

    ডিডিদা,একদিনো ভাল লাগে নি?সে কী?

    নিজের কথা বলতে গেলে,মাঝে মাঝে বিরক্তি আসে ঠিকই,তবে এমনিতে কাজ করতে ভালই লাগে,চ্যালেঞ্জিং কাজগুলো এনজয় করি।
  • প্পন | ০৯ মে ২০১২ ১৪:২০2622
  • শুধু পড়তে না, শুনতেও হয়। শুনে আবার পড়াও দিতে হয়।
  • Toon Army | ০৯ মে ২০১২ ১৪:০১2621
  • নাঃ, বাড়িতে থাকলেই ঘাড়ে পিঠে চড়বে, নয়তো সাতাশবার করে একই গল্প পড়তে হবে...আপিসে ঘুমনো যায়।
  • Toon Army | ০৯ মে ২০১২ ১৩:৫৯2620
  • লাল মুর্গীর ঝোল দিয়ে ভাত খেলুম। ঝুপ্সে।
  • ডিডি | ০৯ মে ২০১২ ১৩:২২2619
  • অবশ্য এও ঠিক। পড়াশুনাও কুত্রাপি ভালো লাগে নি। আর এই অপছন্দের ব্যাপারটা চুড়ান্ত মিউচুয়াল। রেজাল্টেই তের পেতাম।

    গীতায় আছে ফ্যালেনো পরিচিয়তে ছাত্রঃ। হুবহু আমার কথা।

    এই বুড়োটে সময়টাই বেস্ট।
  • ডিডি | ০৯ মে ২০১২ ১৩:১৯2617
  • প্রবাদ, নাক থাকতে হাঁচির মর্যাদা বোঝো না।

    আপিস আছে তাই খাচ্ছি (কালিদাস কয়েছেন) নইলে খেতাম কি?

    তবে এও ঠিক প্রায় চল্লিশ বছর হয়ে গেলো এই চাকরী জীবন - ঘুড়ে ফিরে উল্টে পাল্টে পিছন ফিরে ত্রিভংগ হয়ে - না;, কিছুতেই মনে পরে না একদিনও ভালো লাগতো।
  • a | ০৯ মে ২০১২ ১৩:১৯2618
  • মাইরি। বুধবার ছুটি চাই!!
  • Blank | ০৯ মে ২০১২ ১৩:০৮2616
  • প্রতিদিন আপিস আর ভাল্লাগে না
  • সায়ন | ০৯ মে ২০১২ ১২:৫৮2615
  • গুরুর এই মাইগ্রেশনে পুরনো লেখালিখির বিভিন্ন জায়গায় 'ন'গুলো '¾' হয়ে গেছে, মেইনলি যেখানে 'ন্ট' আছে।
  • সায়ন | ০৯ মে ২০১২ ১২:৩৮2614
  • "ভোলেভালে প্যায়ারি প্যায়ারি, নটখট রাজদুলারি, দুনিয়া মে একদিন লা কে রহেগী শান্তি ইয়ে শান্তি হমারি" -

    নেকস্ট লাইন? (গুগল না করে)
  • প্পন | ০৯ মে ২০১২ ১২:৩৬2613
  • ক্রোমে অন্য ঝাম আছে। বাংলা টেক্সট দু'রকম ফন্টে আসে (মাঝে ইংরেজি ক্যারেক্টার ঢুকছে কি ঢুকছে না তার ওপরে নির্ভর করে বোধহয়)।
  • সায়ন | ০৯ মে ২০১২ ১২:২৫2612
  • হুঁ, জানলা মেশিনেই ক্রোম আর আইইতে এই ঝামেলাটা নেই।
  • Toon Army | ০৯ মে ২০১২ ১২:১২2611
  • সে তাহলে জানলা-স্পেশ্যাল। আমার তো দিব্যি একবার টিপলে টুক করে একটু নামছে উঠছে;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত