এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৩ এপ্রিল ২০১৭ ২২:১১712062
  • "এই জোটের আদ্যন্ত সমর্থক ছিল .....শ্রীমান পিটি "
    বোঝাই যাচ্ছে যে আপনি হায়নাদের ক্ষমতা বৃদ্ধিতে অব্শ্যই আনন্দিত। কিন্তু "ছিল" লিখলেন কেন? আমি এখনো এই জোটের সমর্থক।
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ২২:২১712063
  • আমার তো মনে হচ্ছে বামেরাই আসলে বিজেপির লক্ষীপ্যাঁচা।
  • sm | ১৩ এপ্রিল ২০১৭ ২২:২৫712064
  • মিস্টার ভুল, যে ভুল করবে সেতো জানা কথা।
    কিন্তু ছাগল জনতা হায়না কে ভোট দিয়ে জিতিয়েছে।সংসদীয় গণতন্ত্রে ভোট পাওয়াটাই বড় কথা।
    ১০ পার্সেন্ট ভোট নিয়ে আর অবপ র লিংক দিয়ে তো ভোট জেতা যাবেক নাই!
    এখন লোকজন হেরো বলে মজা করবে যে!
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ২২:৪৭712066
  • ছাগোল জনতার ক্যাবলামোর অন্ত নেই।
  • sm | ১৩ এপ্রিল ২০১৭ ২৩:৫০712067
  • এইমাত্র ২৪ ঘন্টায় দেখলো ওই কেন্দ্রে বিভিন্ন বাম সংগঠন গুলোর সদস্য সংখ্যা ৪৫ হাজার মতন।বামেরা মোট ভোট পেয়েছে সাড়ে ১৭ হাজার মতন।কি কান্ড!
    ফুয়াদ বাবু, উত্তর দিতে গিয়ে ভারী ঘাবড়ে গিয়েছিলেন।
  • sm | ১৩ এপ্রিল ২০১৭ ২৩:৫৪712068
  • ডিসি র পোস্টে ক।বিজেপি লক্ষী পেঁচা না বামেরা লক্ষী পেঁচা সেটা বুঝা কঠিন।
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ০৮:৩৪712069
  • কল্লোল | ১৪ এপ্রিল ২০১৭ ০৮:৫৬712070
  • পিটিকে ধন্যবাদ এমন একটা খবরকে তুলে ধরার জন্য।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৭ ০৮:৫৭712072
  • হুঁ, তিনো হল হায়না আর বিজেপি হল প্যাঁচা। বুইলাম।
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ০৯:১৮712073
  • ভাই/বোন সকলঃ
    বিরোধীদের সকলের ভোট যোগ করলেও তিনোদের ভোটের বেশী হয়না। তাই কাঁথির এই নির্বাচনে কোন প্যাঁচা নাই।
  • sm | ১৪ এপ্রিল ২০১৭ ০৯:২৯712074
  • এতদিনে কাঁথির আকাশ পেঁচা মুক্ত হইলো।
    ইদিকে চাইনিজ ভাইস প্রেসিডেন্ট,দিদিকে ভারতের সবচেয়ে হনেস্ট পলিটিশিয়ান বলেছে।
    এটা সম্পূর্ণ চাইনিজ র্যাংকিং। কেনা জানে চায়নার ওপর আমাদের কম্যুনিস্ট নেতাদের অগাধ বিশ্বাস!োর দিকি কে আমন্ত্রণ জানিয়েছে।
    দিদি তাই চায়না যাচ্ছেন।
  • sm | ১৪ এপ্রিল ২০১৭ ০৯:৩২712075
  • কংগ্রেস আর নোটার মধ্যে ভোটের সংখ্যার পার্থক্য কতো?
    দিল্লিতে আপের ভালো হার হয়েছে।
    মোদী কি খেল দেখাচ্ছে বাওয়া!
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ০৯:৪৬712076
  • এই ভোটে প্যাঁচা নেই ঠিকই কিন্তু যে প্যাঁচাকে মাসীমার মালপোর টোপ দিয়ে পথ দেখিয়ে নিয়ে আসা হয়েছিল সে এখন হায়্নারূপে প্রভূত শক্তি বৃদ্ধি করেছে।
    তবে এ পর্যন্ত যারাই তিনোর উত্থানে সাহায্য করেছে তাদের সকলেরই পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে পব-তে। কংগ্রেস উধাও, কিষেণজীর গঙ্গাপ্রাপ্তির পরে তার সাঙ্গো-পাঙ্গরা তিনোতে যোগ দিয়ে প্রাণে বেঁচেছে।
    এবার বিজেপির পালা.......
  • PM | ১৪ এপ্রিল ২০১৭ ০৯:৪৮712077
  • অপিসিয়াল বামেরা সাইন বোর্ড হয়ে যাচ্ছে, এতো সুখের দিন-- কল্লোলদা কবে পার্টি দেবেন ??? ঃ) মোনোস্কামনা পুর্ন হবার জন্য পাচ সিকে পুজো দিতেও ভুলবেন না মাতাজির থানে ঃ)
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৭ ১০:১৬712078
  • চায়নায় হায়না প্রবাদটির তাৎপর্য অবশেষে বোঝা গেল।
  • কল্লোল | ১৪ এপ্রিল ২০১৭ ১১:৫৭712079
  • পিএম। সাইনবোর্ড হয়ে যাওয়া ভালো নয়। আমি তো বরাবরই বলেছি বামেরা ঠিকঠাক বিরোধী দলের ভূমিকা পালন করুক। কিন্তু তারা দুএকটি ক্ষেত্র ছাড়া ক্যাবলা হয়ে থাকাই পছন্দ করেছে। তাদের ক্যাবলামোর রাস্তা ধরেই প্রধান বিরোধী হিসাবে বিজেপির উত্থান ঘটছে। এখনো বামেরা ভাবছে যা শত্রু পরে পরে। কিন্তু সেটা করতে গিয়ে যে নিজেদের নাসিকা কর্তন ও যাত্রাভঙ্গও হচ্ছে তার হুঁশ নেই।
    কাঁথির ভোট খতিয়ে দেখেছো? বাম ভোট কি তিনোয় আর বিজেপিতে ভাগাভাগি হচ্ছে?
    পার্টি? তা দিচ্ছি। আগামীকাল কলেজ স্কোয়ারে বিকাল ৪টায়। আসবে নাকি?
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ১৪:০১712080
  • পবতে পরিবর্তনের আসল উদ্দেশ্য যে ভারত থেকে বাম বিদায়ের সলতে পাকানোর কাজ ছিল এবার আশাকরি পরিষ্কার হচ্ছে,- বিশেষতঃ সেই সব পন্ডিতের কাছে যারা ভেবেছিল যে তারা সমাজ পরিবর্তনের কাজে ব্রতী হয়েছে। এই অপকর্মে হরেক কিসিমের নকশালেরা বিশেষ ভূমিকা পালন করেছিল যাদের এই লাইনের পথপ্রদর্শক ছিলেন প্রেসিডেন্সির সেই কাকা!! তিনি এখন উধাও।
    আর যে সকল ক্যাবলা বালখিল্যরা রাস্তায় মোমবাতি নিয়ে বা হাততালি দিয়ে নিচে বেড়াচ্ছিল তারা বিন্দুমাত্রও ধারণা করতে পারেনি যে তারা কাদের হাতে ক্রীরণক হয়ে কাদের স্বার্থসিদ্ধির জন্যে খেটে মরছে। পুঁজিপতিদের কারখানার জন্য জমি দেওয়ার অপরাধে দুট্টু ছিপিএমের এট্টু কান মুলে দেবে যারা ভেবেছিল তারা স্বপ্নেও ভাবেনি যে সরকারী বামেদের বদলে একদিকে একদল লুঠেরা আর অন্যদিকে বাবরি/গোধরা ইত্যাদি গগনচুম্বি অন্যায়ের সঙ্গে যুক্ত এরকম দুটো দলের হাতে তারা পব-তে তুলে দিতে চলেছে।
    এই ক্যাবলারা কখন তাদের ক্যাবলামোর কথা স্বীকার করবে?
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৪:৩৩712081
  • ইশ বেচারা বামেরা ছাগোল জনতার ক্যাবলামোর চোটে বিদায় নিল, সব্বাই মিলে ষড়যন্ত্র করে ওদের তাড়িয়ে দিল।
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ১৪:৪৫712083
  • আমার লেখায় ফুটনোট না হয়ে আপনি নিজে কিছু লিখুন না। আপনার নিজস্ব মতামত জেনে সমৃদ্ধ হই।
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৪:৫৩712084
  • আমি তো আপনার মতকেই সমর্থন করলাম। তাকে ফুটনোট মনে হলে কি আর করা।
  • কল্লোল | ১৪ এপ্রিল ২০১৭ ১৬:৫৩712085
  • এরেই কয় অধিক শোকে পাথর। ওদিকে বাম ভোটারেরা হয় বিজেপি নয় তিনোকে ভোট দিচ্ছে। এ শোক রাখি কোথায়? আমরা অগামীকাল নববর্ষ পালন করছি, কলেজ স্কোয়ারে বিকল ৪টে থেকে। চলে এসো।
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ১৭:১৫712086
  • ওসব করে যে হায়না ঘরে ঢুকে এসেছে তাদের আটকানো যাবেনা.....
  • sm | ১৪ এপ্রিল ২০১৭ ১৭:৩৫712087
  • পুরো হরর ফিল্ম দেখছি মনে হচ্ছে।কখনো বাংলার আকাশ পেঁচায় ছেয়ে যাচ্ছে। কেমন পেঁচারা ধীরে ধীরে হায়নায় রূপান্তরিত হচ্ছে।
    দলে দলে, পালে পালে হায়না ঘরে ঢুকে পড়ছে।
    মানুষ ছাগলে পরিণত হচ্ছে।
    দলে দলে ভোট দিতে যাচ্ছে।তাদের ব্যা ব্যা চিৎকারে চারিদিক ভরে উঠেছে।
    চারিদিকে অস্ত্রের মিছিল।
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৭:৫৬712088
  • কিন্তু PT দা শুধুশুধু চিন্তা করছেন। এই দেখুন cm বাবুর লেখাঃ

    cm

    IP Address : 127.247.96.200 (*) Date:23 Mar 2017 -- 11:40 AM

    "আর 'পশ্চিমবঙ্গে কং নেই, সিপিয়েম নেই, বিজেপিই নাকি আসল বিরোধী' এই বালের প্রচারটা আসলে প্রচারই।" ধন্যবাদ। এটা বেশ স্পষ্ট করে বলার দরকার। যতবার প্রচ্ছন্ন প্রচার চলবে ততবার।

    কাজেই "একদিকে একদল লুঠেরা আর অন্যদিকে বাবরি/গোধরা ইত্যাদি গগনচুম্বি অন্যায়ের সঙ্গে যুক্ত এরকম দুটো দলের হাতে তারা পব-তে তুলে দিতে চলেছে।"

    এরকম মোজার প্রচার করা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না।
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৩৫712089
  • এঃ আপনের ফুটনোটত্ব দেখছি কিছুতেই কাটে না। দুটি বাক্য দুটি ভিন্ন সময়কাল সম্পর্কে।
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৪৪712090
  • সমর্থন করছি আর কি। ২৩ মার্চ আর ১৪ এপ্রিল, হ্যাঁ, দুটি বাক্য দুটি ভিন্ন মাসে করা হয়েছে। একেবারেই ভিন্ন সময়কাল, পুরো তিন হপ্তার ফারাক।
  • PM | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৪৬712091
  • fuT noT nay..eke bale Troling :) Disi piTi baabuke Troling kare chalechhen ..... কোরেই চোলেছেন :D
  • sm | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৪৭712092
  • তখন ছিল শুধুই পেঁচা -এখন রূপান্তরিত হায়না। প্রেক্ষিতের তফাৎ তা বুঝতে হবে তো!
    তবে, কাঁথিতে বিভিন্ন বাম সংঘঠনের মেম্বার এর সংখ্যা ৪৫ হাজার আর বামেরা ভোট পেল সাড়ে ১৭ হাজার!
    যে চীন হলো মহা চীন!সেই চীনের ভাইস প্রেসিডেন্ট কিনা বললো চাইনিজ স্টাডিতে দিদি ভারতের সবচেয়ে সৎ পলিটিশিয়ান!
    ওদিকে তিস্তার জল নিয়ে কেরল বামেরা নাকি দিদি কে সাপোর্ট করেছে।
    রবিন দেব ফেসবুকে মাছ ধরার ছবি দেখা যাচ্ছে।
    কি হলো রে বাবা!
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৪৯712094
  • PM দা :d :d

    সেই কে যেন বলেছিল না, মা কি তোর একার? তা পিটিদা একাই বামেদের ট্রোলিং করে যাবে তা কি করে হয়? :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন