এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১১ এপ্রিল ২০১৭ ০৮:০৯712028
  • আমি তো সিপিএম-বিজেপি মাখামাখি জাস্টিফাই করার জন্য লিখলাম।
  • Arpan | ১১ এপ্রিল ২০১৭ ০৯:১৪712029
  • গাধাকে হাসাবার জন্য।
  • SC | ১১ এপ্রিল ২০১৭ ১০:১৮712030
  • বা:, সবই বুঝলাম, জ্ঞানের হেনো তেনো, কিন্তু দিনের শেষে এখনো আলোয়ার নিয়ে এক অদ্ভুত নীরবতা কবির। কই, সেই কোনো গরিব ইমাম চার টাকা ভাতা পেয়েছে, তাই নিয়ে যে হম্বিতম্বিটা দেখালেন, আলোয়ার এর কথা তোলার পরে কেমন কথা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। বা:, বড়ো ভালো। প্রথমে না হয় বোঝা গেলো, যে প: ব: রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন বলে বলেননি। সে ঠিক আছে, সব বিষয়ে স্টেটমেন্ট দিতে হবে, এমন নয়। কিন্তু, কথাটা ওঠবার পরেও এড়িয়ে গেলে সন্দেহ দানা বাঁধে।

    আপনারা বুদ্ধিমান মননশীল মানুষ। অনেক কিছু বোয়েন। কবিতা বোয়েন, শক্ত প্রবন্ধ বোয়েন। সংখ্যাগুরু দলের গুন্ডারা পিটিয়ে মেরে ফেললো একটি লোককে, আর আর আরো কিছু গুন্ডা রাস্তায় তরোয়াল নিয়ে ভয় দেখালো, মানে, "বেশি বাড়াবাড়ি করলে তোকেও সালটে ফেলতে পারি"। এটা বুঝতে এতো অসুবিধে হওয়ার কথা নয়।

    তবে ওই, "উঁচি জাত", এসব স্বীকার করতে নেই তাই। আসলে মনে মনে অনেকেই মনে হয় সমর্থন করছেন, তাই আলোয়ার নিয়ে বলতে অসুবিধে হচ্ছে।
  • amit | ১১ এপ্রিল ২০১৭ ১০:২৫712031
  • dc-, মমতা, মুলায়ম বা মায়াবতী - এদের সবার সেক্যুলারিজম কেই কিন্তু আজকে বড়ো প্রশ্নের মুখে ফেলা হয়েছে এবং সেটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই ফেলা হয়েছে। কেও

    সেক্যুলারিজম মানে কি সংখ্যালঘু এরিয়া তে ভোটার সময় মাথায় বোরখা বা ফেজ টুপি চাপিয়ে লোক দেখানো যে আমি তোমাদের লোক ? এর তুলুনাতে তো বলতে হয় বিজেপি একটা স্পষ্ট স্ট্যান্ড নিয়েছে তিন তালাকের বা বহুবিবাহের ক্ষেত্রে, সেটা বেশি সেক্যুলার আমার মতে। উসি কোড আসুক বা না আসুক, মোদির সরকার যে এটা কোর্ট এ স্পষ্ট ভাষায় বলছে বাকিদের মতো ঝুলিয়ে না রেখে, এটাকে প্রশংসা করা কি দোষের ? যদি কোর্ট তিন তালাকের বিরুদ্ধে রায় দেয় বা সরকার বিল ানে সংসদে, তাহলে যে সংখ্যালঘু ভোটের আশায় তিনোরা বা বাকিরা গলা ফুলিয়ে তিন তালাকের সমর্থনে চেচাচ্ছে, তার 50-% মহিলা ভোট পুরো না হোক, অর্ধেক হলেও যদি বিজেপির বাক্সে যায়, সব ভোটের একোয়াশন চৌপাট হয়ে যাবে। 2018 এ কিন্তু বিজেপি দু কক্ষেই মেজরিটি।

    সেটা যে অলরেডি UP-তে হয়নি, সেটা কে বলতে পারে -? শুধু EVM-কে দোষ দিলে লাভ নেই

    http://www.thehindu.com/todays-paper/tp-national/polygamy-is-not-a-religious-practice-government-tells-sc/article17915545.ece

    http://www.hindustantimes.com/india-news/triple-talaq-polygamy-not-sanctioned-by-islam-centre-tells-sc/story-Nmfiw9o0Pyni7q02E8jqnN.html
  • PT | ১১ এপ্রিল ২০১৭ ১০:৪০712032
  • "কথাটা ওঠবার পরেও এড়িয়ে গেলে সন্দেহ দানা বাঁধে"
    কোন কথাটা এড়ালো কবি?
  • PM | ১১ এপ্রিল ২০১৭ ১০:৪১712033
  • SC র যাতে কোনো কনফিউসন না থাকে তার জন্য বলেই যাই ইউপি তে যে ঘটনাগুলোর কথা উনি বলছেন সে গুলো জান্তব, মনুষ্য জনোচিতো নয়। প্রশাসনের উচিত IPC অনুযায়ী উপযুক্ত শাস্তির জন্য যা করা উচিত সব করা--- নাহলে ভারত আরেকটা পাকিস্তান হবে।

    কিন্তু আপনার নরম সাম্প্রদায়িকতার প্রতি পরোক্ষ সমর্থন ও লঘু করে দেখানোর প্রচেষ্টাও সেকুলারিসম এর জন্য স্লো পয়েসন। ঐ আঁচে দুধ উপ্চোচ্ছে না আপাতত কিন্তু পায়েস ঠিক ই তৈরী হচ্ছে।
  • amit | ১১ এপ্রিল ২০১৭ ১০:৪২712034
  • টোয়ি বিপথে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, তবে যে বিজেপিকে আটকাতে এতো আবেদন, নিবেদন, মিছিল করার দরকার পড়ছে, সবার সাথে সবার হাত মেলাতে হবে, আবার রাখিবন্ধন এর ডাক দেওয়া হচ্ছে, সেই বিজেপি কিন্তু সংখ্যালঘুদের একটা সুবস্তানটিয়াল অংশের ভোট পেতে পারে এবার (হয়তো )। তাহলে এতো বিরোধিতা ঠিক কাদের আর কিসের বিরুদ্ধে ?
  • PT | ১১ এপ্রিল ২০১৭ ১২:৩৩712035
  • "কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে সশস্ত্র ‘রাম কহো’ নিনাদ কখনও এই রূপ পায়নি। এ বার তা-ও দেখা গেল। আর শুধু দেখাই নয়। রামের নাম নিয়ে হুঙ্কার এবং পাল্টা হুঙ্কারে এটাও স্পষ্ট হল যে, বিরোধী বিজেপি ও শাসক তৃণমূল সবার কাছেই এখন রাম নাম পরম সত্য। লড়াই এ বার রামের সঙ্গে রামের।"
    http://www.anandabazar.com/editorial/there-was-no-riot-between-hindu-and-muslim-religion-in-our-west-bengal-before-1.595475?ref=hm-ft-stry#
  • হাসিমুখ | ১১ এপ্রিল ২০১৭ ১৩:০৮712036
  • আলোচনা প্রতিবাদ সবই একটিই ইস্যুকে কেন্দ্র করে - এভাবে আপনারা বিজেপির ফাঁদে সরাসরি পা দিচ্ছেন যে সাম্প্রদায়িকতাই এই মুহূর্তের সবচেয়ে বড় ইস্যু।

    বিরোধীদের ভাবতে বলি, সাম্প্রদায়িকতা কেন্দ্রিক প্রচারের বিরোধীতাতেই সর্বশক্তি নিয়োগ করার সময় মাথায় রাখবেন তাতে সাধারণ মানুষকে কনভিন্স করতে পারুন বা নাই পারুন, একটা জিনিস আপনারা তাঁদের মাথায় গেঁথে দিচ্ছেন, এই ইস্যুটি এতটাই গুরুত্বপূর্ণ যে হিন্দু মৌলবাদ, ইসলাম মৌলবাদ, এমনকি নাস্তিক ও ধর্মনিরপেক্ষ বিরোধী সকলেরই আলোচনার মূল ফোকাল পয়েন্ট আজকের দিনে এটাই। ফলে ভোট কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করেই হবে। অন্য সব রাজ্যে দেখতেই পাচ্ছেন সাম্প্রদায়িকতা প্রসঙ্গে জনতাকে কনভিন্স করতে কে বেশি সফল।

    এতদিন পশ্চিমবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত না হওয়ার কারণ আমার অন্তত এটাই মনে হয়েছে, মৌলবাদ যে আদৌ এমন একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক এজেন্ডা হতে পারে তাতেই এ রাজ্যের মানুষ কনভিন্সড ছিলেন না। আপনারা এমনকি বিরোধীতাতে সর্বশক্তি ঢেলেও হিন্দু মৌলবাদের হয়ে সেই কাজটকু করে দিচ্ছেন।
  • PT | ১১ এপ্রিল ২০১৭ ১৩:৫০712039
  • বহুবার বলেছি। আবার বলি। বামদের ক্ষমতা থেকে উৎখাত করার একটাই উদ্দেশ্য ছিল। অর্থনীতি নিয়ে যেন কেউ কোন কথা না বলে। তিনোদের ওপরে দিল্লীর বরাবরই ভরসা আছে যে তারা অর্থনীতি নিয়ে কিছু বলবে না। মাদার টেরিসা স্টাইলে খাদ্য-বস্ত্র (এবং সাইকেল) বিতরণের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখবে। তাই বামেরা যতদিন ক্ষমতায় ছিল ততদিনঃ "মৌলবাদ যে আদৌ এমন একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক এজেন্ডা হতে পারে তাতেই এ রাজ্যের মানুষ কনভিন্সড ছিলেন না।" তিনোদের পাল্লায় বাঙালী সাম্প্রদায়ীকতাকে জড়িয়ে ধরেছে এজেন্ডা হিসেবে। অথচ হাতের কাছেই এই অর্থনীতির খবরটা ছিলঃ
    <In 2016, India is the second most unequal economy after Russia. Inequality is fracturing our economy and the reality is that today 57 billionaires control 70% of India’s wealth. Even International Monetary Fund recently warned that India faces the social risk of growing inequality. As per IMF, India’s Gini coefficient rose to 51 by 2013, from 45 in 1990, mainly on account of rising inequality between urban and rural areas as well as within urban areas.
  • cm | ১১ এপ্রিল ২০১৭ ১৩:৫৩712040
  • এসব বলে লাভ নেই, চোরা না শোনে ধর্মের কাহিনী। এখানে যারা লিখছেন কেউ বোকা নন, বুঝেই লিখছেন। চতুর্দিকে যারা এ বাদ্যি বাজাচ্ছে বুঝেই বাজাচ্ছে।
  • হাসিমুখ | ১১ এপ্রিল ২০১৭ ১৪:১০712041
  • ক্ষমতায় থেকেও অর্থনীতি নিয়ে কথা বলে একেবারে ভারতের মানচিত্র পালটে দিয়েছিল আর কি! বিরোধী আসন থেকেও তো অর্থনীতি নিয়ে বিশেষ কথা শোনা যাচ্ছে না। অ্যান্টি-হিন্দুমৌলবাদী সাম্প্রদায়িকতাই এই মুহূর্তে বামেদেরও সবচেয়ে বড় অ্যাজেন্ডা। হয়ত বিজেপি ঠেকাতে পরের ইলেকশনে তিনো-বাম-কং আঁতাত ও দেখা যাবে। গত ছ-বছরের বিরোধী সংগঠন, প্রচার, কর্মসূচী এসব তো আর লুকিয়ে রাখা যাচ্ছে না। বামেরা যতদিন ক্ষমতায় আসেনি তখনও, নিজের শরীরে দেশভাগের কাঁটাতার বসানোর সদ্যনির্মম স্মৃতি নিয়েও এরাজ্য সাম্প্রদায়িকতা প্রশ্নে এত উগ্রভাবে পোলারাইজড ছিল না বলেই মনে হয়।
  • dc | ১১ এপ্রিল ২০১৭ ১৪:১৮712042
  • ইশ সবাই মিলে ষড়যন্ত্র করে বেচারা বামেদের উৎখাত করে দিল। আর ছাগোল মানুষগুলোও এমন ক্যাবলা যে বেচারা বামেদের উৎখাত করে দিল।
  • PT | ১১ এপ্রিল ২০১৭ ১৫:৪৪712043
  • "বামেরা যতদিন ক্ষমতায় আসেনি তখনও, নিজের শরীরে দেশভাগের কাঁটাতার বসানোর সদ্যনির্মম স্মৃতি নিয়েও এরাজ্য সাম্প্রদায়িকতা প্রশ্নে এত উগ্রভাবে পোলারাইজড ছিল না বলেই মনে হয়।"
    মেনে নিলাম! কংগ্রেসের শাসনকালেও পব-তে এইরকম অবস্থা ছিল না।
    কিন্তু অর্থনৈতিক অবনমনের কথা বাদ দিয়ে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশের দায় কংগ্রেসও এড়াতে পারে না।
    তবে একটা রাজ্যে শাসন করা আর দেশ-শাসন করার ফারাকটা মনে রাখতে হবে বৈকি। কিন্তু সাম্প্রদায়িকতার এই চৈত্র সেলের বাজারে তো একটা গ্রুপকেই দেখছি অর্থনীতির কথা বলতে!!!!
    "`ধর্ম নিয়ে লড়াইয়ের চেয়ে কাজের সুযোগ যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বার্তা সামনে রেখেই লাগাতার কর্মসূচি নেবে বামেদের বিভিন্ন গণসংগঠন। মেরুকরণের রাজনীতির মোকাবিলায় আপাতত তাদের কৌশল এটাই।"
    http://www.anandabazar.com/state/representative-team-will-be-at-bhangar-leftist-rally-on-the-protest-of-bjp-1.595721?ref=hm-new-stry#
  • d | ১১ এপ্রিল ২০১৭ ১৫:৫৯712044
  • cm | ১১ এপ্রিল ২০১৭ ১৬:৩১712045
  • সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় জনমুখী নীতির কৃতিত্ব ইউপিএর অংশীদার হিসেবে বামেদেরও খানিকটা প্রাপ্য হয় বৈকি। সেন মহাশয় যদি দাবীদার হন বামেরাই বা বাদ যাবে কেন।

    আর বাম আমলের অর্থনৈতিক উন্নয়ন বুঝতে তার আগের সঙ্গে তুলনা করলেই বোঝা যায়।
  • রোবু | ১১ এপ্রিল ২০১৭ ১৬:৫৫712046
  • সিএম-কে ক দিয়ে গেলাম।
  • Arpan | ১১ এপ্রিল ২০১৭ ১৭:১৩712047
  • ইউপিএ ১ প্রসঙ্গে একমত।

    তবে কং অন্যের ঘাড় ভেঙ্গে খেতে খুবই আগ্রহী। সে বাম হোক বা সপা। গত বিধানসভা নির্বাচনের জোট পরিণতি মাথায় রাখলে রাউলবাবার মিত্রসুলভ উক্তির আসল অর্থ বোঝা যাবে।
  • PT | ১২ এপ্রিল ২০১৭ ০৬:৫৪712048
  • "উত্তর কলকাতার উল্টোডাঙায় মঙ্গলবার যেমন ২৫ ফুটের প্রকাণ্ড হনুমান মূর্তির উন্মোচন ঘটিয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। ঘটা করে নারকেল ফাটিয়ে, আরতি করে, ‘জয় বজরংবলী’ ধ্বনি দিয়ে কোনও আচারে ফাঁক রাখেননি প্রবীণ তৃণমূল নেতা!.........
    হনুমানে ভক্তি প্রদর্শনের দৌড়ে ছিলেন আর এক মন্ত্রী শুভেন্দু অধিকারীও। কাঁথিতে একটি সংগঠনের হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন তিনি এবং তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। নেতা-মন্ত্রীরা ছাড়াও সাধারণ তৃণমূল কর্মী-সমর্থক মহলে হনুমান জয়ন্তীর উন্মাদনা চোখে পড়েছে এ দিন।"
    http://www.anandabazar.com/state/tmc-leaders-also-celebrated-hanuman-jayanti-1.596241?ref=hm-new-stry#



    "রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অভিযানের ডাক দেওয়ায় মঙ্গলবার নবান্নের চার পাশ কার্যত অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। তবু নবান্নের চার কিলোমিটারের আগেই বামেদের মিছিল আটকে দেওয়া হয়। সেখানে দু’পক্ষে ধস্তাধস্তি, মারামারি শুরু হয়ে যায়। কো-অর্ডিনেশনের অভিযোগ, পুলিশ বেধড়ক লাঠি চালিয়েছে। তাতে আন্দোলনকারীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাঠি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে।"
    http://www.anandabazar.com/state/scuffle-between-police-and-cpim-in-nabanna-campaign-for-the-demand-of-da-to-government-employees-1.596209?ref=hm-new-stry#
  • d | ১২ এপ্রিল ২০১৭ ০৯:৪৪712050
  • আচ্ছা তিস্তার জলের ব্যপারে মমব্যানের আপত্তিটা ঠিক কী? এমনিতে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বোধহয় অমনি 'দেব না' বলে বসে থাকা যায় না। কিন্তু উনি কোনও কারণ কিছু দেখাচ্ছেন কোথাও?
    আলাদা টই খুলে কেউ যদি নদীর জলবন্টন ইত্যাদি বিষয়গুলো বোঝেন তো একটু আলোচনা করলে ভাল হয়।
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ১০:৪২712051
  • "বামপন্থী নেতারা অবশ্যই বলবেন না, যে আমরাও ধর্মাচরণ করি, ধর্ম তোমার একার নাকি?‌ ধর্মের নামে রাজনীতির বাড়াবাড়ির কথা বলছেন তাঁরাও। কিন্তু একই সঙ্গে হয়তো ভাবছেন, বিজেপি–‌কে সর্বাত্মক আক্রমণ করতে গেলে তৃণমূলের সুবিধে হয়ে যাবে না তো?‌ এই ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার সময় বামপন্থী হিসেবে বৃহত্তর ঐক্য ও প্রতিরোধের কথা ভাববেন না?‌ এক প্রবল সিপিএম–‌সমর্থক শিক্ষক এই সাংবাদিককে বললেন, মমতাকে টাইট দিতে পারে এখন বিজেপি, যা হচ্ছে হোক!‌ জিজ্ঞেস করলাম, আপনি কি এখনও সিপিএম সমর্থক?‌ বলেন, হ্যাঁ, তবে মমতাকে যে পারে সরাক!‌ সচেতন বাম–‌সমর্থক হলে এমন কথা বলা যায়?‌"

    http://www.aajkaal.in/enewspaper/bistaritakhabar/16/33526

    যা হচ্ছে হোক! যে পারে সরাক! বামেরাও এই লাইনে খেলছে?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৩ এপ্রিল ২০১৭ ১০:৫৯712052
  • সমর্থকের ব্যক্তিগত স্ট্যান্ড পার্টির স্ট্যান্ড কবে থেকে? এরকম তো আমারও কত স্ট্যান্ড আছে!
  • dc | ১৩ এপ্রিল ২০১৭ ১১:০১712054
  • আরে পানকৌড়ি ব্যাট চালান কেন?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৩ এপ্রিল ২০১৭ ১১:০১712053
  • প্রশ্নটা করলাম শেষ লাইনটার জন্যে।

    'সচেতন বাম–‌সমর্থক হলে এমন কথা বলা যায়?‌" - এই প্রশ্ন নিয়ে কোনোই আপত্তি নেই। কিন্তু শেষ লাইনের "বামেরা" মানে যদি পার্টি হয়, তাহলে প্রশ্নটা ভ্যালিড হয়।
  • PM | ১৩ এপ্রিল ২০১৭ ১২:৫১712055
  • "তবে মমতাকে যে পারে সরাক!‌ সচেতন বাম–‌সমর্থক হলে এমন কথা বলা যায়"--- এটা একটা চুড়ান্ত অরাজনৈতিক কথা। কিন্তু প্রাক ২০১১ যুগে অনেক পোড় খাওয়া রাজনৈতিক কর্মী এইখানে "যে আসে আসুক, সিপিয়েম যাক"বলে হাত তালি কুড়িয়েছেন।

    যে আসে আসুক--তত্ত্ব কে তখনো বালখিল্যতা বলেছি---- আজও বলছি
  • abp | ১৩ এপ্রিল ২০১৭ ১৫:৪৬712056
  • http://www.anandabazar.com/state/rise-of-bjp-is-the-worrying-point-of-tmc-amid-huge-victory-in-contai-south-dgtl-1.596900?ref=hm-ft-stry
    কংগ্রেস না হয়, সাংগঠনিক দুর্বলতায় পিছিয়ে পড়ল। কিন্তু বিজেপি এগিয়ে এল কী ভাবে? বিজেপির রাজ্য সভাপতিও তো দাবি করছেন, দক্ষিণ কাঁথিতে তাঁদের সংগঠন দুর্বল। প্রদীপ ভট্টাচার্য বললেন, ‘‘এ রাজ্যে ধর্মান্ধ রাজনীতি শুরু হয়েছে। আগে এটা ছিল না। কিন্তু এখন একটা ধর্মান্থতার স্রোত বইছে।’’ এই ধর্মান্ধতার স্রোত তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির ‘তোষণ নীতি’র জন্যই— মন্তব্য কংগ্রেস সাংসদের। তিনি বললেন, ‘‘হিন্দু হোক বা মুসলিম, কোনও সম্প্রদায়কেই তোষণ করা উচিত নয়। তোষণ ছিল বলেই এই পরিস্থিতি তৈরি হল। ছোট ছোট শিশুরা অস্ত্র হাতে রামনবমীর দিন পথে নামল। এর অর্থ কী? এর অর্থ হল, ওই শিশুদের পরিবারগুলিও মেরুকরণের ফাঁদে পা দিয়ে দিয়েছেন। পরিবার যদি না চাইত, বিজেপি ওদের হাতে অস্ত্র তুলে দিতে পারত না।’’
  • কল্লোল | ১৩ এপ্রিল ২০১৭ ১৬:০২712057
  • শোনা কথা - তৃনমূলের ভোট বেড়েছে, প্রায় ৫৬%,বাম-কং ৩৪% থেকে কমে ১০, আর বিজেপি ৮ থেকে বেড়ে ৩০%।
    তাহলে কে কাকে ভোট দিলো? বামেরা তিনোদের আর কংরা বিজেপিকে? নাকি উল্টোটা?
  • }8>(( | ১৩ এপ্রিল ২০১৭ ১৬:১৬712058
  • "বিজেপি দ্বিতীয়", "বিজেপি প্রধান বিরোধী" বলে বলে তাকে মান্যতা দিয়ে আরো বাস্তব করে তোলার প্রক্রিয়ার খেলায় আনন্দবাজার, এই সময়, সবাই নেমে গেছে। আজকের 'বিশেষ সংবাদদাতা, কদিন আগে জয়ন্ত ঘোষাল... সব লেখারই প্রচ্ছন্ন সুর এক। এই লেখাগুলো শুধুই পরিসংখ্যান নিবেদন করে না, জনমানসকে প্রভাবিত করার চেষ্টাও করে না কি?

    আর এখানে...? এই সুতো, ওই সুতো, সব কটিতেই সেই সাবেকী "মেকী" বনাম "হঠকারী" বিপ্লবীদের বৈরীতা, একে অন্যের কথার ত্রুটি নিয়ে পাহাড় গড়ে তোলার খেলা আর কিছু করতে পারুক না পারুক এদেরই হাত শক্ত করছে, রামরাজ্য তৈরী করার রাস্তা চওড়া থেকে আরও চওড়া করে তুলছে।

    একই ল্যুপে সব সুতো। একঘেয়ে এবং বিরক্তিকর।
  • sm | ১৩ এপ্রিল ২০১৭ ২১:৪০712059
  • পরিষ্কার দেখা যাচ্ছে বিজেপির ভোট এক্সপোটেনশিয়ালি বেড়েছে,তিনোদের ভোট ভালো রকম বেড়েছে আর বামেদের ও কংগ্রেস এর কমেছে।তার মানে বামেদের ভোট বিজেপিতে পড়েছে। এটা এখন দিনের আলোর মতন পরিষ্কার।
    এর মধ্যে মজার কথা হলো রাউল বলেছে বামেরা নির্ভর যোগ্য বন্ধু।
    এই ননসেন্স নীতির জন্য বাম ও কংগ্রেস দুটো দলের ই ভরাডুবি হবে।অবিশ্যি আর বাকি কি আছে?
    এই জোটের আদ্যন্ত সমর্থক ছিল এবিপি আর গুরু তে শ্রীমান পিটি ।
    এসেম্বলি ইলেকশনের আগে অবপ এর আলোচনা /রিপোর্ট ভারী মিষ্টি লাগতো। বামেরা আবার চাকরি ফিরে পাচ্ছে এরম স্বপ্নের বিরিয়ানির খুশবু দারুন লাগছিলো।
    এখন অবপ এর বিরিয়ানি পচা বললে চলব্যা।
  • sm | ১৩ এপ্রিল ২০১৭ ২১:৪৭712061
  • এর মধ্যে আর এক মজা হয়েছে। বিমান বাবু ও অলীক বাবু কে নাকি একই মঞ্চে বসতে দেখা যাচ্ছে।
    কি ব্যাপার!নতুন জোটসঙ্গী খোঁজা হচ্ছে নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন