এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০৭:৩৫711962
  • পিটি,এতক্ষন ধরে যে তিনোদের জন্য বাড়বাড়ন্ত বলছিলেন বিজেপির, সে সম্পর্কে চুপ করে গেলেন কেন?
    ১৯৯১ তে এসেম্বলি ইলেকশনে সাড়ে 11 পার্সেন্ট ভোট পায় বিজেপি। কি করে? তখন তৃণমূলের জন্ম হয় নি।
    ১৯৯৮ তে তপন শিকদার দমদম নামক লাল দুর্গ থেকে জিতলো কি করে?আপনি বাদে অনেকে জানে সুভাষ বাবুর হাত ছিল।
    তাহলে খড়গ পুর নিয়ে এতো চুলকুনি কেন?
    নিজেই ভেবে আর একবার বলুন বঙ্গে বিজেপির বার বাড়ন্ত কি জন্য বা কার সৌজন্যে।
    ব্রিগেডে অটল বাবুর সঙ্গে জ্যোতি বসুর ছবি মনে আছে নিশ্চয়।
  • amit | ১০ এপ্রিল ২০১৭ ০৭:৪৫711963
  • "Name: PT

    IP Address : 213.110.242.6 (*) Date:10 Apr 2017 -- 07:16 AM

    "বিজেপি সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে।"
    আবার অর্ধসত্যের চর্চা। বহুদিনের অব্বেশ কিনা। বিজেপি সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে। আর তিনোরা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে। দেশ ভাগ ও উদ্বাস্তু হয়ে ঘর ছাড়ার স্মৃতি তিন প্রজন্ম পরেও এখনো অনেক বাঙালীর স্মৃতিতে উজ্জ্বল। তিনোদের নির্লজ্জ সংখ্যালঘু তোষণের প্রেক্ষিতে সেই স্মৃতি খুঁচিয়ে তুলতে বিজেপির খুব একটা বেগ পেতে হবেনা। এবারে এই দুই বিষাক্ত রাজনৈতিক দলের কোনটার হয়ে তুমি মাঠে নামবে সেটা সম্পূর্ণ তোমার রাজনৈতিক বালখিল্যতার ওপরে নির্ভর করবে।"

    PT-দা কে অনেক বার ক দিয়ে গেলাম এই সোজা কথাটা সোজা সাপ্টা বলার জন্য।

    তিনোরা যখন ইমাম ভাতা দিচ্ছিলো, যখন পার্থ চাটুজ্জে তিন তালাকের সমর্থনে গলাবাজি করছিলো, যখন তসলিমার সিরিয়াল বন্ধ হচ্ছিলো, যখন হজে মারা গেলে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিলো, ট্যাক্সের টাকায় নতুন মাদ্রাসা খোলা হচ্ছিলো, নতুন হজ সেন্টারে তৈরি হচ্ছিলো, তখন কিন্তু এপিডির বা অন্য কাওকে বেশি বলতে শুনিনি তিনোরা মৌলবাদীদের উস্কাচ্ছে। জমি তো তৈরি হয়েই আছে। লাঙ্গল চালালেই হবে।

    কিন্তু অস্ত্র হাতে একটা মিছিলেই এই অবস্থা ? পালে বাঘ পরে গেলো একেবারে ? দিলীপ ঘোষের গুন্ডা দের এতো ভয়-? অনুব্রত এর গুন্ডারা কি বালিশ দিয়ে মারে ? নাকি মার্ খেতে হলে চেনা গুন্ডারাই ভালো ?
  • Atoz | ১০ এপ্রিল ২০১৭ ০৮:০৬711964
  • ওহ্হ, নৈরাজ্যদা গো। অ্যাতোদিনে!!!!
    আরে শুধু বন্দুক ক্যানো, গোলা, বারুদ, বোমা, মিসাইল সবই রাখতে দিন। এদিক ওদিক হলেই ঠ্যা র‌্যা র‌্যা র‌্যা করে চালিয়ে দেবেন।

    এই না হলে নৈরাজ্য?????
    ঃ-)
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ০৮:৪২711965
  • সরকার মাদ্রাসা খুললে বা মাদ্রাসায় অনুদান দিলে কিন্তু খারাপ না। আশা করবো মাদ্রাসায় সিলেবাসও আধুনিক বা কর্মমুখী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার প্রসার যতো হবে ততো ভালো।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ০৯:০৭711966
  • পাই। আমেরিকায় ২০১৬তে ১৫৯৯৭টি বন্দুকবাজির ঘটনা ঘটেছে। তাতে ৪০২০জন নিহত হয়েছে। http://www.gunviolencearchive.org/
    ভারতে? দুঃখিত এরকম কোন তথ্য ভান্ডার এক জায়গায় নেই। তবু চেষ্টা করা যাক।
    ২০১৬তে শুধু সন্ত্রাসবাদী হামলা হয়েছে ৬টি। তাতে মারা গেছেন ৫৯ জন।
    https://en.wikipedia.org/wiki/List_of_terrorist_incidents_in_India
    এতো শুধু সংগঠিত বড় সন্ত্রাসবাদী হামলার খবর। এছাড়া সারা ভারতজুড়ে হাজার হাজার মাফিয়া, রাজনৈতিক খুনোখুনি ইঃ যাকে বলা যায় প্রাইভেট ভায়লেন্স তাতে যে কতো ঘটনা ঘটে ও কতো লোক মরে তার লেখাজেখা নেই। রোজ খবরে তার উপস্থিতি আমরা সকলেই জানি।
    তাহলে যে দেশে বন্দুক আইনতঃ রাখা যায় আর যে দেশে তা যায় না, তাতে ফারাক কোথায়?
    আইনতঃ বন্দুক রাখতে পারলেই লোকে বন্দুক চালায় না। বরং অনেক সময় তা রুখে দেয়।
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০৯:১০711967
  • অমিত কি বললো ঠিক বোঝা গেলো না। সংখ্যা লঘু তোষণ কি বাম আমলে কম ছিল?
    তসলিমা কে প্রথম থাকতে বাঁধা দেয় কারা?
    বিজেপি পব তে অগ্রসর হবেই। কারণ কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা।
    আজ পব তে আটকাতে পারলেও,ভারত সরকারে তো তারাই থাকবে। বরঞ্চ আঞ্চলিক লিডার হিসাবে চোখে চোখ রেখে কথা বলার দম তো এখন দিদি ছাড়া কারোর ই নেই।
    এমন কি মানিকবাবু কেও খুব সোচ্চার হতে দেখেছেন কি?

    অযথা প্যানিক করে লাভ কি?
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ০৯:১৮711968
  • অমিত। সাম্প্রদায়িকতা তা সংখ্যাগুরু বা সংখ্যালঘু যারই হোক না কেন তা নিন্দনীয়।
    ইমামভাতা দেওয়া বা তিন তালাক সমর্থন করা নিঃসন্দেহে নিন্দনীয়। তসলিমাকে তাড়ানো, তসলিমার গল্প সিরিয়াল করতে না দেওয়া, তসলিমাকে ফিরিয়ে না আনা নিন্দনীয়।
    হজে মারা গেলে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, ট্যাক্সের টাকায় নতুন মাদ্রাসা খোলা, নতুন হজ সেন্টারে তৈরি করা এগুলো কিভাবে সাম্প্রদায়িকতা বুঝলাম না। তর্কের খাতিরে যদি তা ধরেও নি, তবু, এগুলো কি অস্ত্রহাতে ধর্মীয় মিছিলের সাথে এক করে দেখা যায়? "রামনবমী পালন না করলে বাংলাদেশে চলে যান", বা "রামমন্দিরে আপত্তি করলে মাথা কেটে নেবো" - এধরনের সুভাষিতাবলির সাথে তুলনীয়??

    প্রসঙ্গতঃ। বাম ও তিনো সব সরকরই তো কেদার-বদ্রী/অমরনাথ তীর্থে যাওয়া মানুষদের, যারা খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়েন, তাদের উদ্ধারের জন্য ট্যাক্সের টাকাতেই ব্যবস্থা করে।
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ০৯:৩০711969
  • আবার শুরু হয়ে গেল ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা।
    ঝেড়ে কাশ দেখি। মুসলমান ও শিখেদের ধর্মীয় মিছিলে অস্ত্র ব্যবহার হলে অসুবিধে নেই? ইতিহাস থেকে কিছু একটা কোট করে সেটাকে জায়েজ করে দেওয়া যাবে?
    কেন সব ধর্মীয় মিছিলেই অস্ত্রের ব্যবহার চোখকে পীড়া দেবেনা?

    "রামনবমী পালন না করলে বাংলাদেশে চলে যান" যেমন থুৎকারযোগ্য, তেমনি ধিক্কারযোগ্য কাজ হচ্ছে মৌলবাদীদের চাপে কিছু মিছিল বা মিটিংয়ের অনুমতি না দেওয়া। বা-বুজি ধা-বুজি ও ও সুমনবাদী তিনোরা কি করছিল সেই সময়ে?
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ০৯:৪৫711970
  • কোর্ট কি বলছে এই সরকারের কিছু সিদ্ধান্ত সম্পর্কে?
    A single-member bench of justice Dipankar Dutta noted that the government’s directive was a “clear endeavour” to “appease the minority section”, .......

    “There has been a clear endeavour on the part of the state government to pamper and appease the minority section of the public at the cost of the majority section without there being any plausible justification. The reason therefore is, however, not far to seek,” the court said.

    Justice Dutta conceded that we did “live in difficult times” in which it would be “dangerous to mix politics with religion”, but noted that governments should not take decisions that pit “one community against another”.

    “Intolerance would rise in the event of such arbitrary decision,” the judge said ......

    “The administration has failed to take note of the fact that Muharram is also not the most important festival of people having faith in Islam… To put it curtly, the state government has been irresponsibly brazen in its conduct of being partial to one community, thereby infringing upon the fundamental rights of people worshipping Maa Durga,” the bench further noted.

    যে সকল ধান্দাবাজেরা বাম ও তিনো সরকারকে এক গোত্রে ফেলার চেষ্টা করছে তাদের জন্যেঃ
    *********“NEVER has there been a restriction on immersion of Durga idols on Bijoya Dashami at any earlier point of time. It has been brought to the notice of this Bench that in the years 1982 and 1983, Moharram was observed on the day following Bijoya Dashami, but no restriction of the nature impugned herein was imposed.”************
    http://www.hindustantimes.com/india-news/calcutta-hc-pulls-up-state-for-puja-restrictions-meant-to-appease-minorities/story-6lzl2GWpfJjhXo3ZpUWUCO.html।
  • amit | ১০ এপ্রিল ২০১৭ ০৯:৫৫711972
  • হা। সংখ্যালঘু তোষণ বাম আমলে আমার মতে কম ছিল, অন্তত এভাবে চোখে পড়ে নি। নিশ্চয় তসলিমা কে রাখতে না বাম সরকারের একটা বড়ো ব্যর্থতা, কিন্তু সেই আমলে, ভোট কেনার জন্য ইমাম দের ভাতা দেওয়া হতো না, বা টিপু সুলতান মসজিদের ইমাম কথায় কথায় ফতোয়া দিতো বলে মনে করতে পারছি না। আর তসলিমা কে যিনি তাড়াতে মুখ্য ভূমিকা বিয়েছিলেন, তিনি এখন তিনো সরকারের মন্ত্রী। সুতরাং বাম সরকার সুঁচ হলে তিনোরা চালুনিকেও ছাড়িয়ে গেছে।

    হজে মারা গেলে দশ লক্ষ টাকা দেওয়া নিশ্চয় অপরাধ নয়, তাহলে সবাইকে দুর্ঘটনায় মারা গেলে সেই টাকা দেওয়া হোক। তা হয় কি ? আর যারা হজ এ যান, তাদের পাসপোর্ট স্পেশাল প্রিভিলেজ দিয়ে 1-২ সপ্তাহে বানানো হয়, সেটা সবার জন্য কেন হয় না ? কোনটা ভোট কেনার জন্য আর কোনটা প্রশাসনিক উন্নতির জন্য, সেটা বোধহয় একটু ঘেটে যাচ্ছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:০৯711973
  • যতদূর মনে পড়ে (ভুল বললে কেউ শুধরে দেবেন) - ইদ্রিশ আলির নেতৃত্বে পার্ক সার্কাস অঞ্চলে বড় বাওয়াল হয়েছিলো। র‌্যাফ নেমেছিলো, এবং অ্যাডমিনিস্ট্রেশন মোটামুটি কড়াভাবেই গোলমাল ট্যাকল করেছিলো। লোকজন এই অবধি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেই ছিলো। সন্ধ্যেবেলা বিমানবাবু একটা বিবৃতি দেন - মোটামুটি এই রকম - যে তসলিমার লেখায় যদি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় তাহলে ওনার চলে যাওয়াই ভালো। এইটা বিশ্রী ভুল ছিলো বলেই মনে করি। এবং তার আগে সুনীল/মুজতবা সিরাজ ইত্যাদিদের রেকমেন্ডেশনে বই ব্যান করাও বেঠিক। বুদ্ধবাবু কিছু ইন্টেলেকচুয়ালের ওপর ভরসা করতেন - এই "নন্দ্নসত্ত্বা"-ই সম্ভবতঃ ভদ্রলোককে ডুবিয়েছিল।

    কিন্তু পোস
  • Arpan | ১০ এপ্রিল ২০১৭ ১০:১০711975
  • খড়্গপুরে সিপিয়েম তো ২০১১ এও ৪৩ হাজার ভোট পেয়েছিল। আর ২০১৬ এ কং সিপিএম জোট ৫৫ হাজারের বেশি ভোট ঝুলিতে তুলতে পারল না, এর জন্যও তিনো দায়ী?

    একটু যদি খোলসা করে বলেন স্যার।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:১০711974
  • কিন্তু পোস্ট ২০১১?
  • amit | ১০ এপ্রিল ২০১৭ ১০:১১711976
  • যখন তিন তালাকের সমর্থনে তিনোরা মিছিল করছিলো, তখন এপিডির কোথায়, কখন সেটার বিরোধিতা করেছে ? কোথায়, কখন পরিষ্কার মৌলবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা মিছিল এর ডাক দিয়েছে ? এতো দেখে মনে হচ্ছে একটা অস্ত্র মিছিল হয়ে হটাৎ করে ঘুম ভেঙে উঠে পড়েছেন সব। তাহলে তো বলতে হয় দিলীপ ঘোষ আর বিজেপি একটা খুব ভালো কাজ করেছে। গত কয়েক সপ্তাহে কোনো স্পেশাল স্কিম শুনছেন কি ? দিদির সংখ্যালঘু ভোট কেনার ভাণ্ডারেও যেন হটাৎ করে টান পড়েছে। তো এই মিছিল তা আরো ৫ বছর আগেই হলে তো আরো ভালো হতো।
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ১০:২৯711978
  • পিটি আর ১৯৯১ এ বিজেপির সাড়ে ১১ পার্সেন্ট ভোট নিয়ে কিছু বলবে বলে মনে হয় না।
    দমদমে ১৯৯৮ তে তপন শিকদার কে করা কিভাবে জেতালো সে নিয়েও হিঃ নি পালন করবে।
    এবার বাকি রইলো বুজি নিন্দা। সেটা করলে কিছু বলার নাই।
    কারণ কাল যাদের বামেরা পুষতো আজ তারা শিবির চেঞ্জ করেছে।
    অমিত,বামেরা না তিনো রা কে বেশি সংখ্যালঘু তোষণ করেছে।সেটা জনগণের ওপর ছেড়ে দিলেই ভালো হয়।
    মুলায়েম ও করেছিল।এখন কি অবস্থা সব্বাই জানে।

    পরিশেষে বামেদের ভুল স্বীকার। এই নিয়ে সাড়ে তেরোশো বার হলো!এতে কেউ বিচলিত হয় কি?
    ---
    পানকৌড়ি আবার এসেছে ও কাউকে গাঁট,সবজান্তা বলে ডুব দেবে।কিন্তু পাল্টা যুক্তি রাখতে বললেই বলবে;আমি তো এ বিষয়ে তর্ক করবো না।একেবারে টিপিক্যাল আতা ***।
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১০:২৯711977
  • ইয়ে আমি একটা খুব মৌলবাদীদের মথো কথা বলে ফেলি :p মুসলমানদের জন্য স্পেশাল স্কিম, স্পেশাল প্যাকেজ, মাদ্রাসার জন্য টাকা দিলেই বা অসুবিধে কোথায়? তিনো সরকার যে তু টাকা কিলোর চাল, সাইকেল বা কন্যাশ্রী প্রকল্পগুলো চালু করেছে সেগুলোতেই বা ক্ষতি কি? বা যদি পিছড়েবর্গদের জন্য আলাদা প্যাকেজ ঘোষনা করে বা সুযোগসুবিধে দেয় তাতেই বা অসুবিধার কি আছে? যেকোন সরকারেরই তো লক্ষ্য হওয়া উচিত যারা বিভিন্ন কারনে পিছিয়ে আছেন তাঁদেরকে অর্থনৈতিকভাবে তুলে আনার চেষ্টা করা! (যাতে আমরা ক্যাপিটালিস্টরা আরো বেশী বেশী করে জিনিস বিক্রি করতে পারি, সে অবশ্য অন্য কথা)
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১০:৩০711979
  • *দু টাকা
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:৩৩711980
  • দুলিবাবু চালিয়ে যান।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ১০:৩৪711981
  • অমিত।
    এপিডিআর যেকোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাতেই তার বিরুদ্ধে দাঁড়ায়।
    পবতে যেখানেই দাঙ্গা হয়েছে সেখানে এপিডিআর তদন্ত দল পাঠিয়েছে। তার রিপোর্টও আছে।
    বহুবার নানান সাম্প্রদায়িক অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলি।
    বিজেপি পবতে সাম্প্রদায়িকতা নিয়ে বাড়াবাড়ি করছে - তার প্রতিবাদ হওয়া প্রয়োজন।
    তবে পিটি যেমন বললে - বিজেপিকে আটকালে যদি তিনোরা বামেদের মেরে পাট করে দেয়, তবে তো বামেদের ধর্ম সংকট। সে নিয়ে কিছু বলবেন?
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ১০:৩৬711983
  • sm
    আপনি বারবার আমার নাম করে পোস্ট করে লিখছেন বলে জানাই যে আমার একান্তই ব্যক্তিগত মত এই যে আপনি রাজনীতির ব্যাপারটা ঠিক বোঝেন না। কাজেই আপনার সঙ্গে নাহয় গান বা সিনেমা নিয়ে গপ্প করা যাবে।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ১০:৩৮711984
  • প্রবঞ্চক পানকৌড়ির Date:10 Apr 2017 -- 10:09 AM পোস্টকে বড় করে ক্ক।
    তিনোরাও সেই ট্র্যডিশনেই খেলে যাচ্ছে। ফুরফুরা শরিফ, মাতুয়া কোনটাই বাদ দিচ্ছে না। ভোটের দায় বড় দায়।
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ১০:৪৪711985
  • আবার সেই রাজনৈতিক ন্যাকাপনা। রাজনৈতিক দল ভোট চাইবে না তো কি করবে? পাবলিক ছাগল হলে তার মুখে কাঁঠাল পাতা থেকে প্লাস্টিক যা রুচবে তাই জুগিয়ে যাবে রাজনৈতিক দলগুলো ভোট পাওয়ার জন্য। সেটা ইমামভাতা বা রামনবমীর অস্ত্র-মিছিল যাই হোক না কেন। যারা সেটা পারবে না তারা ভোট পাবে না-এতো সিম্পিল।
  • SC | ১০ এপ্রিল ২০১৭ ১০:৪৬711986
  • বা:, কি সুন্দর ছোট ছোট পাসে বল আস্তে আস্তে গোলের দিকে নিয়ে যাচ্ছেন অমিত ও পি টি।
    অমিত, আপনি ভালোই বন্ধু পেয়েছেন, একদম বিজেপিটি কথাটি সার্থক।
    ইমামরা ভাতা পেয়েছেন, হজে যেতে সরকার কেন সাহায্য করছেন, তাই নিয়ে পি টি একদম চারদিক মুখর করে দিচ্ছেন।
    কিন্তু এই সময়ের সবচেয়ে বড় খবর, আলোয়ারে গৌ রক্ষক রা যখন সংখ্যালঘু ভাইবোন দেড় পিটিয়ে মেরে ফেললো, তখন পি টি নীরব। এই ভীষণ বিপদের সময়ে, যখন ইউ পি তে সমস্ত slaughter হাউস বন্ধ করে একটি কমিউনিটি কে চোখ রাঙানো হচ্ছে, পি টি শুধু সংখ্যালঘু তোষণ দেখতে পাচ্ছেন।

    ভালো কথা। সত্যি বলতে কি, সিপিএম এর লাইন এটাকে বললে অসত্য বলা হয়। সীতারাম ইয়েচুরি কিন্তু প্রতিবাদ করে স্টেটমেন্ট দিচ্ছেন। কুলীন ভট্টচার্য বামুনের নেতৃত্বে সিপিএমের কলকাতা লাইন, বা ব্রাহ্মণ্যবাদী লাইন শুধু এখনো সংখ্যালঘু তোষণ নিয়ে চিন্তিত।
    পরিষ্কার বিজেপি করলেই হয়। আসলে মার্কস এর আড়ালে একটা চোরা ব্রাহ্মণ্যবাদ সিপিএম এর উচ্চবর্ণের সমর্থকদের একটা অংশের মধ্যে রয়েই গেছে। দিলীপ ঘোষ দের দেখে সেগুলি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

    এই কঠিন সময়ে, যখন ভাড়াটে গুন্ডারা সংখ্যালঘু দের রাস্তা ঘাটে পিটিয়ে মেরে ফেলছে, তখন যে কোনো সরকারেরই উচিত সংখ্যালঘু দের পাশে দাঁড়ানো। তাসলিমা নাসরিনের বই ব্যান করা, কিংবা সিরিয়াল ব্যান করাকে অবশ্য নিন্দা করি, যেই করুক না কেন।

    অমিত জিগেশ করেছেন, অনুব্রতর গুন্ডারা বালিশ দিয়ে মারে কিনা। এ প্রসঙ্গে বলি, বিজেপি ছাড়া অন্যান্য দলগুলির অনেক বিচ্যুতি আছে। অনুব্রতর গুন্ডা কিংবা সিপিএম এর চটি পুলিশ, হার্মাদ বাহিনী, কেউ বালিশ দিয়ে মারে না। অখিলেশ, মায়াবতী, লালু, ের ভীষণ করাপ্ট। এসবই ঠিক।

    কিন্তু আবার বলছি, বারবার বলছি, বহু ত্রুটি সত্ত্বেও এই দলগুলো ভারতের সেক্যুলার কাঠামো কে ভেঙে হিন্দুরাষ্ট্র তৈরী করার দিকে নিয়ে যাচ্ছে না। সেটা ভয়ঙ্কর। অনুব্রত বা চটি পুলিশের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তাই আমি সিপিএম, কং, তৃণমূল, অখিলেশ, লালু, মায়াবতী, কেজরি এদের সকলের সাথে আছি, বিজেপি কে আটকানোর জন্য। খুব পরিষ্কার কথা।
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ১০:৪৯711987
  • পিটি আমার সনির্বন্ধ অনুরোধ আপনার পল্লব গ্রাহীতা ছাড়ুন।
    সেদিন কে বিজ্ঞান বিষয়ক পোস্টেও দেখলাম আপনি বেশ ছড়িয়েছেন।
    আর ১৯৯১ এ বিজেপি কি করে সাড়ে 11 পার্সেন্ট ভোট পেলো সেটা বুঝিয়ে দিন প্লিজ।১৯৯৮ এ তপন শিকদার কিভাবে জিতলো সেটাও বলুন।
    আপনাকে বেশি নাম করে পোস্ট লিখতে হয় কারণ গোয়েবলসীয় কায়দায় বিভ্রান্তি ছড়াতে আপনি ওস্তাদ।
    দেখুন অর্পনের পোস্টার ও উত্তর দিলেন না বা দিতে পারলেন না।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:৫৭711989
  • "কুলীন ভট্টচার্য বামুনের নেতৃত্বে সিপিএমের কলকাতা লাইন, বা ব্রাহ্মণ্যবাদী লাইন শুধু এখনো সংখ্যালঘু তোষণ নিয়ে চিন্তিত।"

    এইটা কোন থিওরেমের করোলারি?
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ১০:৫৯711990
  • পান কৌরি আপনিও গালা গালি চালিয়ে যান।কারণ দুদিন পরে ডুব দিয়ে নতুন নাম নিয়ে ভেসে উঠলেই হলো।
    তর্কে গুছিয়ে উঠতে না পারলে গালা গালি ভালো কাজে দেয়
  • amit | ১০ এপ্রিল ২০১৭ ১১:০৪711991
  • SC, আপনার যদি ধারণা হয় বাকি ভারতের সেক্যুলার কাঠামো কে ভেঙে হিন্দুরাষ্ট্র তৈরী করার দিকে নিয়ে যাচ্ছে না, সেটা আপনার মত। সেটা নিশ্চয় এপ্রেসিয়াতে করি,, কিন্তু এখানে সবাই নিজেদের মত দিতেই আসেন, তাই কোনো এক জনের মত ধ্রুব সত্য হতে পারে না। আর আমার মত আপনাকে বা আপনার মত আমাকে মেনে নিতে হবে, কোনো বাধকতা নেই। আর গালাগালি দিলেই বা কি ? মায়াপাতায় সবই মায়া। আমি পাল্টা দেব না না কিছু।

    আমার নিজের মত মমতা বা মুলায়ম বা যাদের কথা বললেন, তারা যেভাবে সংখ্যালঘু তোষণ করেছেন, সেটাও ভারতের সেক্যুলার কাঠামো এর পক্ষে কিছু হেল্প করেনি। বদলে সেটা সংখ্যাগুরু মৌলবাদকে খুঁচিয়ে তুলেছে। এটা একদিনে হয়নি। আজকে বিজেপি এর যে রমরমা, সেটা তাদের কাজকম্মের রিঅ্যাকশন, যেটা এই সব নেতাদের অ্যাকশন ছাড়া সম্ভব হতোনা। তাই তারাও সবাই সমান পাপের ভাগী। এনারা সবাই কুলোর বাতাস নেড়ে গেছেন, ভেবেছেন সামান্য আঁচ বাড়লে কম্বলের তলায় আরামে ঘুম আসবে, এবার সেই আগুন যে বেড়ে পুরো ঘর গ্রাস করতে পারে, সেটা এই সব তথাকথিত নেতাদের কেও ভেবে উঠতে পারেন নি। এখন আগুন লাগলে লাগুক, কি আর করা যাবে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১১:০৭711992
  • দুলিবাবুর কি ধারণা গত কয়েক পাতায় দুলিবাবুর উদ্দেশ্যে বা বক্তব্যের (!!!) প্রেক্ষিতে একটাও পোস্ট আছে?
  • PM | ১০ এপ্রিল ২০১৭ ১১:১০711994
  • পিটি র কথা বার্তা ঐতিহাসিক ভাবেই পঃবঃ কেন্দ্রিক ঃ), অন্তত গুরুতে। উত্তর প্রদেশের ঘটানায় প্রতিবাদ করে নি বলে --পিটি কে সাম্প্রদায়িক বলে দাগানোটা খুব একটা বাস্তব সম্মত নয়। বরং পঃবঃ সরকারের কাছ থেকে ধর্মীয় ব্যাপারে নিউট্রালিটি আর সেকুলার আচরনের দাবীতে এতো আপত্তি কেনো এটাই মাথায় ঢুকছে না।

    নরম সাম্প্রদায়িকতার ও বিরোরোধীতা করতে হবে--- নইলে নরম থেকেই চরমের উৎপত্তি হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন