এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২১:২৯711929
  • তিনোদের দরজা সব্বার জন্য খোলা- কেবল বেনোজল হলে মুশকিল।
  • Du | ০৯ এপ্রিল ২০১৭ ২১:৩৪711930
  • প্রবল বিক্রমে একটা দল জিতছে পরের পর ইলেকশনে। হাতে কন্যাশ্রী হ্যানা প্রকল্প ত্যানা প্রকল্প। আবার হুমকিও আছে যে জায়গায় জিতবে না সেখানে উন্নয়ন হবে না। এই দলের হাত ধরতে হবে বিজেপি ----যাদের জেতার কোন চান্স নেই তাদের হারানোর জন্য? !!! না লাগলেও সাহায্য করার ইচ্ছে হলে কংগ্রেস আছে আপ আছে।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২১:৪৩711931
  • ৩৪ বছরে জ্যোতি বসু, বাজপেয়ির হাত ধরে দাঁড়িয়েছিল।
    In the 1998 Lok Sabha election, the CPM bagged a total of 24 seats, the West Bengal Trinamool Congress (WBTC) won 7, the RSP won 4, the CPI bagged 3, the FBL won 2, and the BJP and the INC won one each.
    The 1999 General election marked the ninth victory for the CPM, who won 21 seats. The All India Trinamool Congress (AITC) won 8, while 3 each were won by the INC, the RSP and the CPI while the BJP and the FBL won only two each.
    The 14th general election of 2004 saw the CPM win 26 out of the 42 seats, while the INC won 6, the CPI, AIFB and RSP won 3 each, and the AITC won one seat.
    In a very surprising move, the CPM was routed in the 2009 election. The AITC won 19 seats, while the CPM managed only 9. The INC won 6, and two each were won by the RSP, the AIFB, the BJP and the CPI. One seat was bagged by an independent candidate.
    দেখাযাচ্ছে বহুদিন ধরেই বি যে পি পব তে সিট্ জিতছে।যখন ছিল ঘোরতর বাম রাজত্ব!সুতরাং ৩৪ বছর টা গুল্প।
  • Du | ০৯ এপ্রিল ২০১৭ ২১:৫১711932
  • তৃণরা ক্ষমতায় না থাকলে দেখা যাবে।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২২:০০711933
  • শুধু কন্যাশ্রী কেন; আরো অনেক কিছু আছে। ২ টাকায় চাল( ভিক্ষান্ন-সৌজন্যে পিটি), ন্যায্য মূল্যে ওষুধ,সাইকেল বিতরণ-আরো অনেক কিছু।
    এবার তো শুনছি ক্লাস ৬-১২ বিনামূল্যে খাতা দেওয়া হবে।
    বাম আমলে তো একটা টেস্ট পেপার পর্যন্ত্য বিলি হয়েছে বলে শুনিনি।
    সেদিন কে দেখলাম নোয়াপাড়া - বারাসাত মেট্রো প্রকল্পেও বসবাস কারীদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
    প্রশাসক ও দক্ষ রাজনীতিবিদ হিসাবেও দিদি ভালোই পারফর্মেন্স করছে।
    তো, বামেরা আসবে কেমনে? ওনাদের কুনো চান্স নাই।
    আসলে বিজেপি ই আসবে বা বিরোধী শক্তি হিসাবে আত্ম প্রকাশ করবে।কারণ কেন্দ্রে রয়েছে শক্তিশালী বিজেপি সরকার ও নরেন্দ্র মোদী- অমিত শাহ র মতন নেতৃত্ব।
    এখন ভোটের রাজনীতিতে নিচু তলার বামেরা অনেকেই ভিড়বে বিজেপি তে- এতে আশ্চর্য্যের কিছু নেই তো?
    তিনোরাও চাইবে বামেরা মাঝে মাঝি স্থানে থাকুক- যাতে বিরোধী ভোট ভাগ হয়।
    কংগ্রেস এর কথা আর নাই বা বললাম।
    সময় থাকতে তিনো দের সঙ্গে জোট করলে একটু সম্মানীয় পজিশন ফিরে পাবে।
  • Du | ০৯ এপ্রিল ২০১৭ ২২:১২711934
  • অফারটা ঠিক বুঝতে পারলম না
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২২:১৩711935
  • কোন অফার?
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ২২:২৬711936
  • ইতিহাসের খাতিরে এটা এখানে থাকঃ
    The BJP's first seat came in 1998 when Tapan Sikdar won from Dum Dum and went on to become a union minister. A year later, it doubled its tally with Sikdar retaining the seat and former additional solicitor general of India Satyabrata Mookherjee winning from Krishnanagar.
    ******On both the occasions, the BJP had an alliance with the Trinamool.********
    While the party drew a blank in 2004, BJP heavyweight Jaswant Singh won in 2009 from Darjeeling with the ******backing of the Gorkha Janmukhti Morcha (GJM).*******

    কেউ একটু মনে করিয়ে দেবেন যে ১৯৯৮-এ বিজেপি একা লড়েছিল কিনা আর মাসীমার হাতের মালপো খেতে বিজেপি নেতা কবে কালীঘাটে এসেছিলেন? কেননা, In 1999, she joined the BJP-led National Democratic Alliance (NDA) government and was allocated the Railways Ministry.

    অর্থাৎ কিনা পব-তে হায়নাদের পথ দেখিয়ে নিয়ে আসা হয়েছিল।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ২২:৩৫711937
  • যা বুঝলাম - বয়স হলেই ম্যাচিওরিটি আসে না, বরং অনেক ক্ষেত্রে উল্টোটাই হয়। ক্যারি অন প্লিজ মেসার্স টুইডল*
  • }8>(( | ০৯ এপ্রিল ২০১৭ ২৩:১৯711939
  • "মেসার্স"?
    'অগৌরবে বহুবচন'?
    -----------------------
    কিন্তু এই 'বহু'দের জন্য T আর এককের মনোজ্ঞ আলাপচারিতাটা বন্ধ হয়ে গেলো যে।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২৩:৪২711940
  • শুরু হওয়ার গেলো বিকৃত ইতিহাস চর্চা! এন ডি এ এলায়েন্স যদ্দুর জানি হয়েছিল ১৯৯৯ এ। ১৯৯৮ এ তপন শিকদার বিজেপির হয়ে জিতেছিল। আর বেশ কিছু আসনে ভালো ফল করেছিল।
    এ আই টি সি র জন্ম ১৯৯৮ এ।
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ০০:০৯711941
  • বিকৃত (বিক্রীত?) রাজনীতির অবিকৃত ইতিহাস.......
    Lok Sabha election that was held in 1999, Trinamool Congress won 8 seats with BJP..........,
    In the 2004 Lok Sabha elections, TMC won 1 seat with BJP........
    In the 2006 Vidhan Sabha elections, TMC won 30 seats with BJP.........
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০০:২৪711942
  • ধুর মশায়,১৯৯৮ এর জেনেরাল ইলেকশনের রেসাল্ট বলুন।পব তে সিট্ ওয়াইজ রেসাল্ট বিশ্লেষণ করুন। দেখুন বিজেপি কেমন করেছিল?
    ইতিহাস তার মতোই অটল থাকবে,যতই বিকৃত করার চেষ্টা করুন না কেনে?
  • S | ১০ এপ্রিল ২০১৭ ০১:২৪711943
  • সবার হাতে অস্ত্র তুলে দেওয়ার ব্যাপারটা কিন্তু হেব্বি লাগলো। আর আম্রিগা হয়েছে তার উদাহরণ? কত্ত সিম্পিল।
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০১:৩৩711944
  • আর এসেম্বলি ইলেকশনের কথা শোনেন। ১৯৯৬ তে পশ্চিম বঙ্গে বি জে পি পেয়েছিলো ৬ দশমিক ৪৫ শতাংশ এবং ১৯৯১ তে ১১ দশমিক ৩৪ শতাংশ অর্থাৎ সাড়ে 11 % প্রায় ! বুঝতেই পারছেন বিজেপির প্রেসেন্স কতটা ছিল?
    মনে রাখবেন তখন তিনোদের জন্মই হয় নি। কি করে এতো ভোট পেতো বলুন তো?
    কে কার লক্ষী পেঁচা ছিল হিসেবে কষুন।
    হাবি জাবি বকার আগে একটু পড়াশোনা করলেও তো পারেন।
    নিন লিংক, নাহলে তো আবার প্রত্যয় হবেক নাই।
    https://en.wikipedia.org/wiki/West_Bengal_Legislative_Assembly_election,_1991
    আর পানকৌড়িকে, আমার কাছে রোজ দুটো ক্লাস নিতে বলবেন। দেখুন গিয়ে কোথাও লম্বা ডুব দিয়ে নতুন নাম নিয়ে ভেসে উঠবে। আর ওই নাম নিয়ে এখানে পোস্ট করবে বলে মনে হয় না।
  • S | ১০ এপ্রিল ২০১৭ ০১:৩৭711945
  • উইকিপিডিয়া প্ড়তে হবে? পড়তে পড়তে এইটা পেলাম যেঃ
    The Bharatiya Janata Party fielded 291 candidates across the state, and managed to increase its share of votes from 0.51% in 1987 to 11.34%. This was the first time BJP fielded such a large number of candidates in West Bengal assembly elections. Rather than focusing primarily on the Ayodhya issue, which was highlighted in the BJP campaigns across the country, the West Bengal BJP campaign concentrated on agitations against immigration from Bangladesh. The campaign sought to invoke Bengali memories of Partition.[9] Whilst support for BJP increased amongst Bengali communities, its main stronghold in the state remained non-Bengali populations in Calcutta (Marwaris and Gujaratis)
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০১:৪১711946
  • দেখলেন তো,মাকুদের পড়াশোনায় ফাঁকি হচ্ছে আজকাল! :-((। কি করা যায় বলুন তো !
  • S | ১০ এপ্রিল ২০১৭ ০১:৫৪711947
  • কিন্তু ব্যাখ্যাটা তো মনে হচ্ছে অন্যরকম। পবে সবকটি সীটে প্রার্থী দিলে বিজেপি গড়ে ৬-৮% ভোট পায়। এটা তো জানা তথ্য। কারণ সীমান্তবর্তী এলাকাগুলোতে আর কোলকাতার নন-বাঙালী রিজিয়ন গুলোতে ওদের ভালো ভোট আছে। এছাড়াও আসানসোল আর দমদম (বাংলাদেশ থেকে আসা রিফিউজি ইত্যাদি কারণে) এরিয়াতেও ভালো ভোট পায়। এর থেকে বেশি কবে কখন হয়েছে সেইটাই দেখতে হবে। ১৯৯১ একটা অন্য কেস - তখন অযোধ্যার হাওয়া চারদিকে। যেমন ২০১৪র লোকসভা ইলেকশনে বিজেপি পেয়েছিলো ১৮% ভোট। কারণ মোদি হাওয়া। কিন্তু এইসব তথ্য থেকে শুধু এইটুকুই প্রমাণিত হয় যে দেশ জুড়ে পোলারাইজেশন হলে পবেও তার প্রভাব পড়বে - বিজেপির ভোট বাড়বে, আর সীটও হয়তো বাড়বে।
  • SC | ১০ এপ্রিল ২০১৭ ০২:০৪711948
  • যা বুঝলাম, এখনো মেন্টালিটিটা সেই বাচ্চাদের মতো, "এই তুই তো পাশের পাড়ার মন্টু কে খেলতে নিয়েছিলি, এখন ও চোট্টামি করলো যে"।
    বিজেপি কে তিনু এনেছে না পানু এনেছে, এই নিয়ে গভীর আলোচনায় মত্ত থাকুন, একদিন দেখবেন সদর দরজায় বিজেপি এসে উপস্থিত.।
    উত্তরপ্রদেশেও আপনাদের মতো বুজি রা এইসব তর্কে মত্ত ছিল, অখিলেশ না বাবা, বাবা না মায়াবতী, এর মধ্যে কে বিজেপি কে এনেছে ইত্যাদি। তারা আজকে ইতিহাস, আর বিশেষ তর্ক করার মতো কিছু নেই হাতে। তাই দেখে শিখুন।
    আবার বলছি, দিলীপ ঘোষের গুন্ডারা যখন পেটাবে, তখন "স্যার, আমি তো তিনুদের বিরুদ্ধে বলেছিলাম" বললে ছাড় পাবেননা।
  • sm | ১০ এপ্রিল ২০১৭ ০২:৪২711950
  • এতো গুলো পোস্ট করতে হলো সেই সব মাকুদের জন্য যারা থেকে থেকেই উদ্গার তুলছে ৩৪ বছরে বঙ্গে বিজেপি দাঁড়াতেই পারেনি বা তিনোরা হাত ধরে ডেকে এনেছে ইত্যাদি প্রভৃতি।দেখাই যাচ্ছে বিজেপির একটা ভোট বেস পব তে বহু বছর ধরে আছে, ছিল ও থাকবে। এরা তথ্য মানবে না,ইতিহাস বাঁকিয়ে চুরিয়ে দেবে।৩৪ বছরের গদী হারালে যা হয় আর কি!
    তবে বঙ্গে বিজেপি এলেও প্যানিক করার কিছু নেই।কারণ ভারতের অধিকাংশ রাজ্যেই তাদের রাজত্ব। গণতন্ত্রে এমনটাই হয়।মেনে নিতে হবে।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ০৬:১২711951
  • পিটি। নিদান তো তুমি হাঁকলে। আমি তো তোমার কথাই তোমায় বল্লাম। তুমিই তো লিখেছো - বিজেপিকে রুখে দিলে তিনোরা সব বামেদের শেষ করে দেবে। লেখোনি?
    তা, তুমি কি চাও? বামেরা শেষ হয়ে যাক তিনোদের হাতে??? তাই কি???

    প্রবঞ্চক পানকৌড়ি ।
    সবার জন্য আইনী ভাবে অস্ত্র। এটা শুধু আমেরিকায় নয়, পূর্ব্তন সোভিয়েৎ ইউনিয়ানেও ছিলো। আরও বহু দেশে আছে। সেসব দেশে রোজ ২৪ ঘন্টা গুলি চালে/চলতো না। কারন কিছু তো আছে। সেগুলো বিবেচনা করলেই হয়। খামোখা অন্য মতকে গাল পাড়া কেন?
    যুক্তি দিন যুক্তি পাবেন।
    তক্কো না কত্তে চাইলে বেল্কম।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ০৬:১৫711952
  • যে জীবনে সুকুমার রায় পড়েছে, সে "সবজান্তা" চরিত্রটিকে ভালোই চেনে। নব্য সবজান্তা সম্ভবত এটাও বোঝে না কোন কথাটা কোন কথার কনটেক্সটে বলা।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ০৬:১৭711953
  • বিজেপি সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে। ধর্মের নামে বিভেদ তৈরী করছে। দাঙ্গার মতন পরিস্থিতির সৃষ্টি করছে। এগুলোর বিরোধীতা করবো।
    পবতে বিজেপি হিন্দু ভোট সংহত করার চেষ্টা করছে। অন্ততঃ শহরগুলোতে এই প্রবণতা বাড়ছে।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৭ ০৬:২৩711954
  • প্রবঞ্চক পানকৌড়ি। দুঃখিত। আবারও যুক্তি নেই। শুধুই গাল। কাউকে সবজান্তা, গাঁট, অপরিপক্ক বা বালখিল্য বললে নিজের যুক্তি কম পড়িয়াছে বলিয়া প্রতিভাত হয়।
    যুক্তি দিন কেন আপনি সবার হাতে আইনীভাবে অস্ত্রের বিরোধী। যে যে কন্ট্রোলগুলো থাকলে এই আইনের অপব্যবহার আটকানো যায়, সে সব সমেত। যেমন আমেরিকা ও পূর্বতন সোভিয়েৎ ইউনিয়ানে আছে ও ছিলো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ০৬:২৮711955
  • আগের পোস্ট সম্পূর্ণ অন্য চরিত্রের উদ্দেশ্যে।

    এই বিষয়ে আমার তর্কে যাওয়ার ইচ্ছেই নেই। আপাতত দেখি না যাঁরা আমেরিকার ইলেকশন ইস্যুগুলো নিয়েয়ে ওয়াকিবহাল তাঁরা কী বলেন। আর এপিডিআরের স্ট্যান্ড আমি জেনে নেবো।
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:১৪711956
  • এসব কী বলছো কল্লোলদা ! অস্ত্র রাখার আইনে আম্রিগার কী দশা, একের পর এক বন্দুকবাজের হামলা, এতজনের মৃত্যু, এগুলো কি পড়োনি নাকি তারপরেও এই কথা বলছো !!
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:১৫711957
  • আর টি দের তর্কটা কি আলাদা করে কোথাও তুলে রাখা যাবে ?।এখানে তো হারিয়েই যাবে। আর ওটা থামলোই বা কেন ?
  • PT | ১০ এপ্রিল ২০১৭ ০৭:১৬711958
  • "আবার বলছি, দিলীপ ঘোষের গুন্ডারা যখন পেটাবে, তখন "স্যার, আমি তো তিনুদের বিরুদ্ধে বলেছিলাম" বললে ছাড় পাবেননা।"
    কিন্তু চাচাকে হারানোর জন্যে দিলীপ ঘোষকে কে জিততে সাহায্য করল সেটা ভুললে কি করে চলবে? আর সিবিআই আরো গোটা কয়েককে জেলে ঢোকালে তিনোদের বিজেপির বিরুদ্ধে লড়ার দম থাকবে তো?
    তার চাইতেও বড় কথা তিনোরা বিজেপিকে আটকাতে চায় এটা কে বলেছে ও কোথায় বলেছে? কলকাতার রাস্তায় পোস্টারে পোস্টারে শুধু "মোদী হটাও/দেশ বাঁচাও" বলা আছে। বিজেপি হটানোর কথা তিনোরা বলছে না তো!!

    "বিজেপিকে রুখে দিলে তিনোরা সব বামেদের শেষ করে দেবে।"
    শেষে শুধুই শব্দবাজি?
    "নাগপুরের ইচ্ছাফুল, পশ্চিমবঙ্গে তিনোমূল"-এই কথাটি আমি বোধহয় কয়েকশ বার লিখে ফেলেছি ইতিমধ্যে। অর্থাৎ কিনা আরো একবার বুজীদের টুপি পড়িয়ে তিনো নিজের ঘর সামলে নিতে পারলে আবার পরোক্ষে আরেসেসের অন্যতম প্রধান (বাম নিধন) তাত্বিক কাজে সাহায্য করবে। পব-র কোন রাজনৈতিক চরিত্র আরেসেস কে "দেশপ্রেমিক" আখ্যা দিয়েছে?

    "বিজেপি সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে।"
    আবার অর্ধসত্যের চর্চা। বহুদিনের অব্বেশ কিনা। বিজেপি সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে। আর তিনোরা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে উস্কাচ্ছে। দেশ ভাগ ও উদ্বাস্তু হয়ে ঘর ছাড়ার স্মৃতি তিন প্রজন্ম পরেও এখনো অনেক বাঙালীর স্মৃতিতে উজ্জ্বল। তিনোদের নির্লজ্জ সংখ্যালঘু তোষণের প্রেক্ষিতে সেই স্মৃতি খুঁচিয়ে তুলতে বিজেপির খুব একটা বেগ পেতে হবেনা। এবারে এই দুই বিষাক্ত রাজনৈতিক দলের কোনটার হয়ে তুমি মাঠে নামবে সেটা সম্পূর্ণ তোমার রাজনৈতিক বালখিল্যতার ওপরে নির্ভর করবে।
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ০৭:২১711959
  • এই দেশভাগের জন্য এই প্রজন্মেও মুসলিমবৈরিতা নামক অজুহাতটি নিয়ে সেদিন হুতো একটা ভাল পোস্ট দিয়েছিল। কোথায় আছে সেটা? কেউ একটু দিয়ে দিক না।
  • S | ১০ এপ্রিল ২০১৭ ০৭:২৮711961
  • আম্রিগাতে লোকে বন্দুক রাখে ট্র্যাডিশন, কালচার, শিকারের জন্য। ৮০বছরের বৃদ্ধার বাড়িতে গেলে ৩টি বন্দুক পাবেন। তিনি সেই বন্দুক ব্যবহার করতেও জানেননা বোধয়। কিন্তু তবুও রাখেন, পুর্বপুরুষের স্মৃতি। ১৩ বছরের বাচ্চার হাতে বাবা বন্দুক তুলে দেন। এইসব আছে।

    তাছাড়াও আজকের দিনে রাইটস ফর গান্স একেবারেই আর্মস ম্যানুফ্যাকচারিঙ্গ ইন্ডাস্ট্রি চালায়। এছড়াও রেশিয়াল অ্যাঙ্গেল আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন